25/05/2026
একব্যাগ রক্তের অভাবে পৃথিবীর আলোর স্পর্শে আসার অপেক্ষায় প্রহর গোনা নবজাতকের ভূমিষ্ঠ হওয়ার সাক্ষী হতে! সন্তানসম্ভবা মায়ের প্রিয় সন্তানের মুখ দেখার কারণ হতে! থ্যালাসেমিয়া আক্রান্ত ফুটফুটে ছোট্ট শিশুটির হৃদয়স্পর্শী কোমল হাসির কারণ হতে! সর্বোপরি রক্তের অভাবে থাকা প্রতিটি মুমূর্ষু রোগীর জীবন বাঁচানোর উপলক্ষ্য হতে ২০২২ সালের ২৫ মে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে প্রিয় মানবিক সংগঠন Bondhu Mohol Blood Donor'S Association, Gaibandha.
নানান বাঁধা-বিপত্তি, চরাই-উতরাই, পেরিয়ে প্রিয় সংগঠনের ৪ বছর পূর্ণ করে ৫ বছরে পদার্পণ। প্রিয় সংগঠনের দীর্ঘ এই পথচলায় যারা মানবতার সেবায় নিঃস্বার্থভাবে নিরলস পরিশ্রম করে গেছেন! যারা মানবতার ডাকে প্রিয় পরিবারের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদানের মতো মহৎ কাজে অংশগ্রহণ করেছিলেন! যারা প্রিয় পরিবারের সহায়তায় হেসেছিলেন! সর্বোপরি প্রিয় পরিবারের দীর্ঘ যাত্রায় যারা সার্বিক সহায়তা করেছিলেন/করছেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসা।
আমাদের এ যাত্রা আরো দীর্ঘ হোক!