ডাঃ মাকছুরা আরেফিন - রুনা

  • Home
  • ডাঃ মাকছুরা আরেফিন - রুনা

ডাঃ মাকছুরা আরেফিন - রুনা গাইনী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও সার্জন।

গর্ভাবস্থায় Folic Acid (ফলিক এসিড) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিটামিন। এটি ভ্রূণের স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের স্বাভাবিক ...
27/05/2026

গর্ভাবস্থায় Folic Acid (ফলিক এসিড)
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিটামিন।

এটি ভ্রূণের স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের স্বাভাবিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং মায়ের রক্তশূন্যতা প্রতিরোধেও সাহায্য করে।

গর্ভাবস্থায় ফলিক এসিডের প্রধান গুরুত্ব
বাচ্চার নিউরাল টিউব ডিফেক্ট প্রতিরোধ
বাচ্চার মস্তিষ্ক ও স্পাইনাল কর্ড গঠনের সময় ফলিক এসিড খুব জরুরি।

এর অভাবে:
স্পাইনা বিফিডা,
অ্যানেনসেফালি এর মতো জন্মগত ত্রুটি হতে পারে।

রক্তশূন্যতা (মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া) প্রতিরোধ
ফলিক এসিড নতুন রক্তকণিকা তৈরিতে সাহায্য করে।

প্লাসেন্টার স্বাভাবিক বৃদ্ধি ও ভ্রূণের বৃদ্ধি
কোষ বিভাজন ও DNA তৈরিতে দরকার হয়।
কিছু ক্ষেত্রে গর্ভপাত ও প্রিটার্ম ডেলিভারির ঝুঁকি কমাতে সহায়ক।

কখন থেকে শুরু করা উচিত?
আদর্শভাবে গর্ভধারণের অন্তত ১ মাস আগে শুরু করা উচিত।
এবং গর্ভাবস্থার প্রথম ১২ সপ্তাহ অবশ্যই চালিয়ে যেতে হয়।

ডোজ
সাধারণ ঝুঁকির মা:
দৈনিক 400 মাইক্রোগ্রাম (0.4 mg)

উচ্চ ঝুঁকির ক্ষেত্রে:
যেমন—
পূর্বে নিউরাল টিউব ডিফেক্টযুক্ত সন্তান
Diabetes Mellitus
Epilepsy এর কিছু ওষুধ সেবন
যমজ গর্ভাবস্থা
তখন:
দৈনিক 5 mg পর্যন্ত দেওয়া হতে পারে (চিকিৎসকের পরামর্শে)।

ফলিক এসিডের খাবারের উৎস:

সবুজ শাকসবজি
ডাল
কলিজা
বাদাম
সাইট্রাস ফল।

তবে শুধুমাত্র খাবার থেকে পর্যাপ্ত পরিমাণ পাওয়া কঠিন, তাই সাপ্লিমেন্ট সাধারণত প্রয়োজন হয়।

এখন ডেঙ্গু জ্বরের সিজন। ডেঙ্গু থেকে বাচতে প্রয়োজন বাড়তি সচেতনতা।
30/09/2024

এখন ডেঙ্গু জ্বরের সিজন।
ডেঙ্গু থেকে বাচতে প্রয়োজন বাড়তি সচেতনতা।

27/09/2024

আজ ২৫শে সেপ্টেম্বর/২০২৪ইং আক্কেলপুর হাসপাতালে আরও ১টি সিজারিয়ান অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ।
প্রসঙ্গত উল্লেখ্য_ আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত আগস্ট মাস হতে অপারেশন কার্যক্রম শুরু হওয়ার পর এখন পর্যন্ত ১৫টি সিজারিয়ান অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। আর এই অপারেশন কার্যক্রম পরিচালনা করেন _

* গাইনোকোলজিস্ট/সার্জনঃ ডাঃ মাকছুরা আরেফিন
* এনেস্থেসিওলজিস্টঃ ডাঃ অঞ্জন মল্লিক
* এসিস্ট্যান্ট সার্জনঃ ডাঃ আসিফ আদনান (আরএমও)

* সার্বিক তত্ত্বাবধানে _
ডাঃ মোঃ আবু শফি মাহমুদ
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা
আক্কেলপুর, জয়পুরহাট।

Address

পদ্মা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, সিও কলোনি, আমতলী জয়পুরহাট।

5900

Opening Hours

Monday 15:00 - 20:00
Tuesday 15:00 - 20:00
Wednesday 15:00 - 20:00
Thursday 15:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 15:00 - 20:00
Sunday 15:00 - 20:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডাঃ মাকছুরা আরেফিন - রুনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your practice to be the top-listed Clinic?

Share