নিরাময় হোমিও ও প্রাকৃতিক চিকিৎসালয়

নিরাময় হোমিও ও প্রাকৃতিক চিকিৎসালয় “তোমরা দুটি শেফা দানকারী বস্তুকে নিজেদের জন্য অত্যাবশ্যকীয় করে নাও, একটি মধু এবং অপরটি আল কুরআন- প্রিয়নবী মুহাম্মদ (সাঃ)।

সুস্থতা শুধুমাত্র ঔষধের উপর নির্ভর করে না, বরং এটি একটি হোলিস্টিক (সম্পূর্ণ) পদ্ধতির ফল। সুস্থ জীবনযাপনের জন্য সঠিক জীবন...
19/03/2025

সুস্থতা শুধুমাত্র ঔষধের উপর নির্ভর করে না, বরং এটি একটি হোলিস্টিক (সম্পূর্ণ) পদ্ধতির ফল। সুস্থ জীবনযাপনের জন্য সঠিক জীবনধারা, সুষম খাদ্য গ্রহণ, মানসিক ও আধ্যাত্মিক স্বাস্থ্য, এবং সঠিক সঙ্গীর ভূমিকা অপরিসীম। বিস্তারিত পড়তে ক্লিক করুন:-

Homeo Treatment

ক্যানসার কিন্তু দরজা কড়া নাড়ছে....বাংলাদেশে প্রতি লাখে ১১৪ জনের ক্যানসার শনাক্ত হয়েছে। পুরুষ প্রতি লাখে ১২০ জন, নারী ১০৮...
16/07/2024

ক্যানসার কিন্তু দরজা কড়া নাড়ছে....

বাংলাদেশে প্রতি লাখে ১১৪ জনের ক্যানসার শনাক্ত হয়েছে।
পুরুষ প্রতি লাখে ১২০ জন, নারী ১০৮ জন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগ প্রকাশিত এক গবেষণায় বিষয়টি উঠে এসেছে।

মঙ্গলবার গবেষণার এই ফল প্রকাশ করা হয়। গবেষণায় ৫১-৬০ বছর বয়সী নারীদের মধ্যে ১৬.৫ শতাংশ এবং পুরুষদের ১৮ শতাংশ ক্যানসার পাওয়া গেছে।

এরমধ্যে বয়স অনুসারে পুরুষরা সবচেয়ে বেশি ক্যানসারে আক্রান্ত।

গোটা জাতির মস্তিস্কে এখন ক্যানসার !

“If everything around seems dark, look again, you may be the light” -RumiInshallah.
04/01/2024

“If everything around seems dark, look again, you may be the light” -Rumi

Inshallah.

28/02/2023

ডায়বেটিস ১১ পর্যন্ত নরমাল। এটাকে ৭-এর নিচে নামানো হয়েছে বিশ্বব্যাপী শত কোটি মানুষকে কথিত রোগী বানিয়ে মুনাফা লোটার জন্য!

-রাজীব আহমেদ

17/02/2023

নিয়ম মেনে চলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলে হৃৎপিণ্ডে রিং পরিধানের প্রয়োজন ফুরিয়ে যাবে- যেটা চিকিৎসা মাফিয়ারা কখনোই স্বীকার করেন না!

-রাজীব আহমেদ

মুড়ি-মুড়কির মতো এন্টিবায়োটিক খাওয়া বন্ধ করুন। সময় থাকতে সচেতন হোন।
28/01/2023

মুড়ি-মুড়কির মতো এন্টিবায়োটিক খাওয়া বন্ধ করুন। সময় থাকতে সচেতন হোন।

আঠারো বছরের টগবগে তরুণ। দেখতে প্রচন্ড রকম সুশ্রী। হাসপাতালে আসলো অজ্ঞান অবস্থায়। সাথে জ্বর আর প্রচন্ড শ্বাস কষ্ট। গতকাল ...
22/01/2023

আঠারো বছরের টগবগে তরুণ। দেখতে প্রচন্ড রকম সুশ্রী। হাসপাতালে আসলো অজ্ঞান অবস্থায়। সাথে জ্বর আর প্রচন্ড শ্বাস কষ্ট। গতকাল থেকে পাতলা পায়খানা। কয়েকবার খিঁচুনিও হয়েছে। কাছে গিয়ে দেখলাম ঘাড় শক্ত হয়ে আছে। পা ও ফুসফুস পরীক্ষা করে আশঙ্কায় বুকটা কেঁপে ওঠলো। নিশ্চিত হবার জন্য রোগীর ভাইয়ের কাছে জানতে চাইলাম বিগত ১৫-২০ দিনের মধ্যে কাঁচা খেজুরের রস খেয়েছিলো কিনা।

আশঙ্কাই সত্যি হলো। রোগী তার বন্ধুদের সাথে মিলে কাঁচা খেজুর রস খাবার পার্টি করেছে। পার্টি শেষে আবার বাসার সবার জন্য দুই বোতল ভরে কাঁচা রস নিয়ে এসেছে। সবগুলো লক্ষণ ও ইতিহাস মিলালে একটাই রোগ মাথায় আসে- নিপাহ্ এনকেফালাইটিস! প্রাণঘাতী রোগ। বই পুস্তকে লেখা মৃত্যুর হার ৭১%। অর্থাৎ প্রতি ১০০ জন নিপাহ্ এনকেফালাইটিস রোগীর ৭১ জনই মারা যায়। কিন্তু আমার পর্যবেক্ষণ বলে আমাদের দেশে এই রোগের মৃত্যর হার শতভাগ। অর্থাৎ এ রোগে আক্রান্ত হলে মৃত্যু অনেকটা অনিবার্য।

এ রোগ ছড়ায় বাদুর খাওয়া কাঁচা খেজুরের রস বা বাদুর খাওয়া ফল খেলে। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে এ ভয়াবহ প্রাণঘাতী রোগটা আক্রান্ত রোগীর সংস্পর্শ থেকেও ছড়ায়। ২০১০ সালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিপাহ্ রোগীর চিকিৎসা করতে গিয়ে একজন ইন্টার্নি চিকিৎসক নিজে আক্রান্ত হন এবং পরে মৃত্যুবরণ করেন।

আমাদের ১৮ বছরের টগবগে তরুণটাও হাসপাতালে আসার আধা ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করেন। আর সে সাথে এই রোগীর চিকিৎসা সেবা দিতে গিয়ে রোগীর সংস্পর্শে আসায় আমি সহ দুই জন ইন্টার্নি চিকিৎসক এখন বিপদ সীমায় আছি। কে জানে হয়তো বেখেয়াল বাঙ্গালীর কাঁচা খেজুরের রস খাওয়ার খায়েসের খেসারত দিতে হবে আমাদের জীবন দিয়ে।

*আপডেটঃ আইডিসিআর এ পাঠানো রোগীর রক্তের নমুনায় নিপাহ্ ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

-ডা.এস এম মাসুদ

আপনার স্কুল পড়ুয়া শিশু...ঘন ঘন পিঠ ব্যথা....ঘাড় ব্যথার কথা বলে...তবে কার কাছে যাবেন?ক। অর্থোপেডিক্স বিশেষজ্ঞ?খ। স্পাইন স...
12/12/2022

আপনার স্কুল পড়ুয়া শিশু...ঘন ঘন পিঠ ব্যথা....ঘাড় ব্যথার কথা বলে...তবে কার কাছে যাবেন?

ক। অর্থোপেডিক্স বিশেষজ্ঞ?
খ। স্পাইন সার্জন?
গ। ফিজিক্যাল মেডিসিন?
ঘ। ফিজিও থেরাপিস্ট?

নাকি শুধুই তেল মালিশ করবেন?

সবই করতে পারেন....তবে সবার আগে শিশুর পিঠের ভারী ব্যাগটা সরিয়ে দিন....ক্ষুদ্র কাঁধে ভারী বোঝা সইতে পারেনা সে।

সব দোষ কি স্কুল ব্যাগের ?

না...স্কুল ব্যাগ নিজে নির্দোষ...দোষ হল শিশুর দেহের ওজন ধারণ ক্ষমতা বিচার না করে ব্যাগ কিনে দেয়া! এতে শিশুর নরম মেরুদন্ডে মারাত্মক চাপ পড়ে...শুরু হয় পিঠ ব্যথা...
বেঁকে যায় মেরুদণ্ড...ব্যথা হয় ঘাড়েও....শক্ত হয় মাংশপেশি। কমে যায় পড়ালেখায় মনোযোগ।

চিকিৎসকদের ভাষ্যমতে,
৫ বছরের একটি ছেলে শিশুর আদর্শ ওজন প্রায় ১৮ কেজি, আর মেয়ের প্রায় ১৭ কেজি।
৬ বছরের একটি ছেলে শিশুর আদর্শ ওজন প্রায় ২০ কেজি, আর মেয়ের ১৯ কেজি।

৬ ডিসেম্বর ২০১৬ তারিখে দেয়া আদালতের রায় অনুযায়ী ব্যাগের ওজন শিশুর ওজনের ১০ শতাংশের বেশি হবেনা।
সে হিসাবে প্রথম শ্রেণির শিক্ষার্থীর ব্যাগের ওজন সর্বোচ্চ ২ কেজি হওয়ার কথা।

শ্রেণি ভেদে...ব্যাগের ওজন কেমন হওয়া উচিত:

১) প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে পড়া শিশুদের পিঠে রোজ ১ কেজি ওজনের বেশি স্কুল ব্যাগ চাপানো উচিত নয়।

২) তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে পড়া শিশুদের পিঠে রোজ ২ কেজি ওজনের বেশি স্কুল ব্যাগ চাপানো উচিত নয়।

৩) পঞ্চম থেকে সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীদের পিঠে রোজ ৪ কেজি ওজনের বেশি স্কুল ব্যাগ চাপানো উচিত নয়।

৪) অষ্টম শ্রেণি থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীদের পিঠে রোজ ৫ কেজি ওজনের বেশি স্কুল ব্যাগ চাপানো একেবারেই অনুচিত।
---------------------
কেমন ব্যাগ চাই?

০১।
ব্যাগের আকার যতটুকু সম্ভব ছোট হওয়া ভাল
০২।
ব্যাগের বেল্ট চওড়া হওয়া ভাল। কমপক্ষে দুই আঙ্গুল পরিমান চওড়া হতে হবে।
০৩।
ব্যাগে অনেকগুলো প্রকোষ্ঠ থাকলে ভাল...সেক্ষেত্রে ব্যাগের ওজন পিঠের বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে!
০৪।
ব্যাগে বই খাতা নিদির্ষ্ট পরিমানে রাখুন...যাতে ওজন না বাড়ে।
০৫।
ব্যাগটি উরু বা হাঁটু পর্যন্ত ঝুলিয়ে পরার অভ্যাস বদলান...পিঠের সাথে যেন টাইট ভাবে লেপ্টে থাকে...সে রকম করে বেল্ট ছোট করুন।
০৬।
পেটের দিকে বেল্ট বাঁধার সিস্টেম থাকলে সেটা বেশ উপকারী
০৭।
ব্যাগ যেন যেকোন এক দিকে না ঝুলিয়ে...দুই কাঁধে ঝুলানো হয়।
০৮।
স্লিপারী ব্যাগের বেল্ট বাদ দিন...সহজে গ্রিপ হয় এমন বেল্ট কিনুন
-------------
ভাবছেন...ব্যাগেই যখন এতো সমস্যা...তখন ব্যাগ শিশুর পিঠে দেয়ার দরকার কি...বাসার কাজের বুয়ারে অর্ডার করলেই তো হয়...কিংবা ড্রাইভারকে বললেই তো হয়...
'শোন, আমার ছেলেরে গেটের সামনে নামিয়ে দিয়ে...ব্যাগ ক্লাশ পর্যন্ত দিয়ে আসবা'।
তাহলে, সমস্যা আরো বাড়বে...ব্যাগের বদলে তখন ভুড়ির ভারে আপনার শিশুর কোমর ব্যথা শুরু হবে!
আর জানেনতো,
আজকের মুটিয়ে যাওয়া শিশু...আগামী দিনের হার্টের রোগের উত্তম ক্যান্ডিডেট!!
তাই শিশুকে ব্যাগটা বহন করতে দিন...তবে, ওর কচি হাড়গুলো কষ্ট পায় এমন ওজন চাপিয়ে না দিয়ে।

লেখকঃ ডাঃ সাকলায়েন রাসেল

Radar 10.5 রাডার সফটওয়্যারটি খুবই সামান্য দামে সেল করা হচ্ছে।  আপনার ল্যাপটপ/ কম্পিউটার এবং  ইন্টারনেট সংযোগ থাকলেই সেটআ...
06/12/2022

Radar 10.5 রাডার সফটওয়্যারটি খুবই সামান্য দামে সেল করা হচ্ছে। আপনার ল্যাপটপ/ কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ থাকলেই সেটআপ করে দেওয়ার বাকি কাজ আমাদের। বিস্তারিত জানতে কল করুনঃ ০১৭৬৬-৯২৭৭৮০/ ০১৭১৪-৯৬৩৭৩৩ এই নম্বরে।

Address

চর কদিমপাড়া, ছিলিমপুর বাজার, ঈশ্বরদী
পাবনা।

Alerts

Be the first to know and let us send you an email when নিরাময় হোমিও ও প্রাকৃতিক চিকিৎসালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to নিরাময় হোমিও ও প্রাকৃতিক চিকিৎসালয়:

Shortcuts

Share

Category