Health Tips By Rezwan

Health Tips By Rezwan Prevention is better than cure

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের এবারের প্রতিপাদ্য হল: "Enabling Breastfeeding: Making a Difference for Working Parents"("মাতৃদু...
24/08/2025

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের এবারের প্রতিপাদ্য হল: "Enabling Breastfeeding: Making a Difference for Working Parents"("মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন,টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন")

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫রোগের নাম: টাইফয়েড জ্বর (Typhoid Fever)টিকার নাম: টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন(Typhoid Congug...
21/08/2025

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫
রোগের নাম: টাইফয়েড জ্বর (Typhoid Fever)
টিকার নাম: টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন(Typhoid Congugate Vaccine)
টিকার ডোজ : ০১ টি
📌৯ মাস (২৭০ দিন পূর্ণ হলে)থেকে ১৫ বছরের(১৪ বছর ১১ মাস ২৯ দিন পর্যন্ত) কম বয়সী সকল শিশু

শিশুরা ছোট বস্তু যেমন মুদ্রা, বোতামের ঢাকনা, মার্বেল, খেলনার ছোট অংশ কিংবা খাবারের টুকরো শ্বাসনালীতে আ'ট'কে গিয়ে শ্বা'স'...
19/08/2025

শিশুরা ছোট বস্তু যেমন মুদ্রা, বোতামের ঢাকনা, মার্বেল, খেলনার ছোট অংশ কিংবা খাবারের টুকরো শ্বাসনালীতে আ'ট'কে গিয়ে শ্বা'স'ক'ষ্ট (অ্যাসফিক্সিয়া) পরিস্থিতি তৈরি করতে পারে।

এই পরিস্থিতিতে কী করা উচিত, চলুন জেনে নেওয়া যাক:

১. লক্ষণগুলো চিনে নিন:

-হঠাৎ করে কথা বলা বা কান্না ব'ন্ধ হয়ে যাওয়া
-মুখ বা ঠোঁট নী'লচে হয়ে যাওয়া
-জোরে জোরে কাশতে থাকা বা হাঁচি
-প্র'চণ্ড দম ব'ন্ধ হয়ে যাওয়ার ভাব
-ঘাম এবং আ'ত'ঙ্কি'ত চেহারা

২. তাৎক্ষণিক করণীয় (১ থেকে ৫ বছর বয়সী শিশুর জন্য):

-শিশুকে সামনের দিকে ঝুঁ'কিয়ে নিজের হাঁটুর ওপর রাখুন।
-এরপর হাতে হালকা চা'প দিয়ে পিঠে ৫টি থা'প দিন (back blows)।
-এরপর অন্য হাতে শি'শুকে সামনের দিকে ধরে তার বুকের মাঝখানে দুই আঙুল দিয়ে ৫ বার চে'পে দিন (chest thrust)।
-প্রয়োজনে এই পদ্ধতিগুলো বিকল্পভাবে প্রয়োগ করুন যতক্ষণ না বস্তুটি বের হয়ে আসে বা বা'চ্চা স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারে।

৩. বড় বাচ্চার (৫ বছরের ঊর্ধ্বে) ক্ষেত্রে Heimlich maneuver প্রয়োগ:

-বাচ্চাকে দাঁড় করিয়ে পেছন থেকে জড়িয়ে ধরুন।
-নাভির ঠিক ওপরের অংশে মুঠো করে চা'প দিন উপরের দিকে।
-একটানা কয়েকবার করুন যতক্ষণ না অবরুদ্ধ বস্তুটি বের হয়ে আসে।

৪. কখন হাসপাতালে যাবেন:

-যদি বাচ্চা অ'চেতন হয়ে যায়
-যদি বস্তুর কারণে বা'চ্চার র'ঙ বি'ব'র্ণ হতে থাকে
-যদি আপনি ঘরে করণীয় সব কিছু করেও ব্য'র্থ হন

৫. প্রতিরোধে যা করবেন:

-ছোট খেলনা, মুদ্রা বা খাবারের টুকরো শিশুর নাগালের বাইরে রাখুন
-খাবার ছোট ছোট টুকরো করে দিন এবং খাওয়ার সময় সারাক্ষণ নজরে রাখুন
-শিশুদের হাঁটতে হাঁটতে বা খেলতে খেলতে খাবার খেতে দিবেন না

🙏 পোষ্টটি উপকারী মনে হলে দয়া করে শেয়ার করে দিন

ভাতিজা থেকে রক্ত নিয়েছিলেন ১৫ দিন আগেপাইলস অপারেশন এর আগে ডক্টর হিমোগ্লোবিন কারেকশন করিয়েছেন, কোনো এক জেলা শহরে হয়েছে...
18/08/2025

ভাতিজা থেকে রক্ত নিয়েছিলেন ১৫ দিন আগে

পাইলস অপারেশন এর আগে ডক্টর হিমোগ্লোবিন কারেকশন করিয়েছেন, কোনো এক জেলা শহরে হয়েছে এগুলো ।

আমাদের কাছে রোগী এসেছে এইভাবে... রক্ত পরিসঞ্চালনের একটু rare এবং delayed complication , TRANSFUSION ASSOCIATED GRAFT VERSUS HOST DISEASE, যদিও বই বলে এটা খুব rare complication, কিন্তু বাস্তবে এখন আর এটা এতো rare নাই এবং এর পরিণতি ৯৭-৯৯% ক্ষেত্রে খুব খারাপ, মৃ*ত্যু।

তাই সাবধান হোন, #নিকট_আত্মীয় ( বিশেষত 1st degree relatives) থেকে রক্ত নেয়া ও আত্মীয় কে রক্ত দেয়া থেকে বিরত থাকুন।

Dr. Nirjharini Joarder
Consultant
Transfusion Medicine
#নবজাতকের_পরিচর্যা_এবং_ভারনিক্স

 #নবজাতকের_পরিচর্যা_এবং_ভারনিক্স:বাচ্চা জন্ম নেওয়ার পরে প্রায় সকল বাচ্চার শরীরে যে সাদা ময়লার মত পদার্থ দেখা যায় সেট...
18/08/2025

#নবজাতকের_পরিচর্যা_এবং_ভারনিক্স:
বাচ্চা জন্ম নেওয়ার পরে প্রায় সকল বাচ্চার শরীরে যে সাদা ময়লার মত পদার্থ দেখা যায় সেটাকে "ভারনিক্স "বলে। "ভারনিক্স " নামের পদার্থটি প্রায় সকল বাচ্চার শরীরেই দেখা যায়। কোন কোন বাচ্চা শরীরে এত ভারনিক্স নিয়ে জন্মগ্রহণ করে আবার কোন কোন বাচ্চা একেবারে পরিষ্কার থাকে।
এই ভারনিক্স টা সম্পর্কে অনেকে অবগত নয়, বাচ্চাকে মুছে যখন অভিভাবকদের কাছে দেওয়া হয় তখন শরীরে ভারনিক্স থাকলে তারা ভাবেন বাচ্চাকে ক্লিয়ারলি ক্লিন করা হয়নি বা নিজেরাই মুছতে বসে যান।
সৃষ্টির সবকিছুর পিছনেই গভীর রহস্য লুকায়িত আছে, তাঁর অসীম জ্ঞান বুঝার ক্ষমতা আমাদের কারোরি নেই!
সদ্যজাত শিশুর শরীরে ভারনিক্স নামের এক ধরণের তেল জাতীয় পদার্থ থাকে যা মায়ের গর্ভে থাকাকালীন তরল পদার্থ থেকে শিশুর ত্বককে রক্ষা করে। এটি অ্যান্টিবডির মত শিশুর রোগ প্রতিরোধে সাহায্য করে।
জন্মের পর পরই শিশুকে পরিষ্কার বা মোছার সময় খেয়াল রাখতে হবে যেন ভারনিক্স ওঠে না যায়। (WHO) এর মতে শিশুর শরীরে ভারনিক্স কমপক্ষে ৬ ঘন্টা রাখা এবং সবচেয়ে ভালো হয় ২৪ ঘন্টা রাখলে।

শুভ সকাল আল্লাহ সবার মঙ্গল করুন
31/12/2024

শুভ সকাল
আল্লাহ সবার মঙ্গল করুন

Address

Atrai

Alerts

Be the first to know and let us send you an email when Health Tips By Rezwan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share