29/06/2026
ঝমঝমিয়ে নামলো বৃষ্টি, শান্ত হলো মন,
এমন দিনে তোমায় আমার পড়ছে মনে ক্ষণ।
জানলা ঘেঁষে একলা বসে দেখছি জলের গান,
তোমার প্রেমে আকুল হলো আজকে আমার প্রাণ।
মেঘের ডাকে আকাশ জুড়ে আলোর মাতামাতি,
এই তো বেশ কাটে আমার বৃষ্টি-ভেজা রাতি।
বুকের ভেতর উল্লাস আজ, উপচে পড়ে সুখ,
চোখের কোণে ভেসে ওঠে তোমার হাসিমুখ।
©️এইচ এম নুরনবী