Dr. Ashikur Rahman Lipu

Dr. Ashikur Rahman Lipu ♦️Dr.Md.Ashikur Rahman Lipu
♦️MBBS(SSMC,Dhaka)
♦️BCS(Health)
♦️Medical Officer,Upazila Health
complex,Chitalmari,Bagerhat.

আসসালামু আলাইকুম। অনেকেই মেসেঞ্জারে চিকিৎসা সেবা চান। কিন্তু রোগীকে স্বশরীরে না দেখে অনলাইনে চিকিৎসাসেবা দেয়ার পক্ষপাতী ...
06/06/2026

আসসালামু আলাইকুম। অনেকেই মেসেঞ্জারে চিকিৎসা সেবা চান। কিন্তু রোগীকে স্বশরীরে না দেখে অনলাইনে চিকিৎসাসেবা দেয়ার পক্ষপাতী না। এতে রোগী পরিপূর্ণ ইভ্যালুয়েশন হয় না। রোগীর চিকিৎসা অসম্পূর্ণ থেকে যায়।

তাই আমাকে দেখাতে চাইলে দুই জায়গায় দেখাতে পারেন

১)হালদার ডায়াগনস্টিক সেন্টার
হাসপাতাল রোড চিতলমারী,বাগেরহাট

সিরিয়ালের জন্য যোগাযোগ করুন ⬇️
01704598404

২)কলেজ মোড় ,দেপাড়া বাজার ,বাগেরহাট

সিরিয়ালের জন্য যোগাযোগ করুন ⬇️

01623874253

বি:দ্র:অসহায় রোগীদের জন্য সব সময় আমার দরজা খোলা। টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না, এমন রোগী সব সময় আমার চেম্বারে নির্দ্বিধায় আসবেন৷ ইনশাআল্লাহ চিকিৎসা ও সেবার কোন কমতি হবে না

স্বাস্থ্যই সম্পদ। তাই নিজের ও পরিবারের স্বাস্থ্যসেবায় অবহেলা নয়।🩺 ফ্রি মেডিকেল ক্যাম্পে সকলকে আমন্ত্রণ।   #স্বাস্থ্য
26/05/2026

স্বাস্থ্যই সম্পদ। তাই নিজের ও পরিবারের স্বাস্থ্যসেবায় অবহেলা নয়।
🩺 ফ্রি মেডিকেল ক্যাম্পে সকলকে আমন্ত্রণ।

#স্বাস্থ্য

🎉 সু-খবর! সু-খবর!! সু-খবর!!! 🎉🌙 পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে এলাকার সম্মানিত জনসাধারণের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সে...
23/05/2026

🎉 সু-খবর! সু-খবর!! সু-খবর!!! 🎉

🌙 পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে এলাকার সম্মানিত জনসাধারণের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হবে.

📍 স্থান: দেপাড়া বাজার, রিফাত শপিং কমপ্লেক্স
📅 দিন: আগামী মঙ্গলবার ও বুধবার
🕙 সময়: সকাল ১০:০০টা থেকে ১২:০০টা পর্যন্ত

📢 স্বাস্থ্য সংক্রান্ত যেকোনো সমস্যায় নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ গ্রহণ করুন।

📞 সিরিয়ালের জন্য যোগাযোগ:
০১৬২৩-৮৭৪২৫৩

17/05/2026

হাম কে অবহেলা নয়, সচেতনতাই সুরক্ষা।



10/05/2026

উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন, হার্ট ও কিডনি সুরক্ষিত রাখুন

একটু সচেতনতা কমাতে পারে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি।🫀🫀

রোগ সারানোর আগে, রোগীর মনে ভরসা তৈরি করা—সেটাই একজন ডাক্তারের প্রথম দায়িত্ব।আজ এক রোগী আসছে চেম্বারে ইস্কেমিক স্ট্রোক এর...
30/04/2026

রোগ সারানোর আগে, রোগীর মনে ভরসা তৈরি করা—সেটাই একজন ডাক্তারের প্রথম দায়িত্ব।

আজ এক রোগী আসছে চেম্বারে ইস্কেমিক স্ট্রোক এর হিস্ট্রি নিয়ে। তিনি গত ৬ মাস ধরে ওষুধ খাচ্ছে।কিছুক্ষণ কথা বলার পর আমি বললাম আপনার যে ওষুধ চলতেছে এটাই চলবে সাথে কিছু ব্যায়াম শেখায়ে দিলাম।রোগী বলতেছে না স্যার আপনি ওষুধ লিখে দেন, আপনি ওষুধ দিলে আমি ভালো হয়ে যাবো।

রোগ সারানোর মালিক মহান আল্লাহ তা'য়ালা, আমরা শুধু চেষ্টা করতে পারি।

আলহামদুলিল্লাহ, আজ থেকে চেম্বার শুরু করলাম  #চেম্বারেরসময়সূচি:চিতলমারী চেম্বার:(হালদার ডায়াগনস্টিক সেন্টার )শনি থেকে বুধ...
26/04/2026

আলহামদুলিল্লাহ, আজ থেকে চেম্বার শুরু করলাম
#চেম্বারেরসময়সূচি:

চিতলমারী চেম্বার:(হালদার ডায়াগনস্টিক সেন্টার )
শনি থেকে বুধবার বিকাল ৩ টা থেকে ৬ টা পর্যন্ত।

দেপাড়া চেম্বার : প্রতি রবি ও বৃহস্পতিবার বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৭ টা এবং শুক্রবার সকাল ১০ টা থেকে ১২ টা র্পর্যন্ত।

সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়াপ্রার্থী।

ডাঃ মোঃ আশিকুর রহমান লিপু
এম.বি.বি.এস(স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল,ঢাকা)
বি.সি.এস(স্বাস্থ্য)
মেডিকেল অফিসার
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ,চিতলমারী ,বাগেরহাট
(মেডিসিন, শিশু মেডিসিন, ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, শ্বাসকষ্ট,বাত ও জয়েন্ট পেইন,চর্মরোগ ,লিভার ও পরিপাকতন্ত্র এর সমস্যা প্রসাবে জালাপোড়া থাইরয়েড হরমোনের সমস্যা বিষয়ে অভিজ্ঞ।)

30/03/2026

হাম প্রাদুর্ভাব বা Measles outbreak সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য:

কিভাবে হয় (causative agent)?

-হাম Measles virus দিয়ে সংঘটিত এবং অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ।

কিভাবে ছড়ায়?

-আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি বা সরাসরি সংস্পর্শের মাধ্যমে ছড়ায়। এই রোগটি খুবই সংক্রামক (Highly contagious)।

*এ রোগ যা অতি দ্রুত ছড়িয়ে পড়তে পারে, তাই আক্রান্ত অবস্থায় শিশুকে স্কুলে বা জনসমাগমে পাঠানো যাবে না।

বর্তমান বাংলাদেশে হামের পরিস্থিতি কি?

-বাংলাদেশে ২০২৩ সালে প্রাদুর্ভাব এর পর ২০২৬ সালে আবার ব্যাপকভাবে প্রাদুর্ভাব দেখা দিয়েছে। মৃত্যুর সংখ্যা বিভিন্ন মাধ্যম থেকে এ লেখাটি পর্যন্ত ২১ হতে ৪৬ এর মধ্যে বলা হচ্ছে।
হামের (Measles outbreak) প্রাদুর্ভাব বিশেষ করে রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, পাবনা, যশোর ও নাটোর জেলায় এই রোগের সংক্রমণ সবচেয়ে বেশি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তত্ত্বাবধানে পরিচালিত পরীক্ষায় আক্রান্ত শিশুদের শরীরে এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

হামের লক্ষণসমূহ কি কি ?

শিশুর মধ্যে হামের সংক্রমণ ঘটেছে কি না, তা বোঝার জন্য নিচের লক্ষণগুলো খেয়াল করুন:

১. প্রাথমিক লক্ষণ: প্রচণ্ড জ্বর (High fever), অনবরত কাশি (Persistent cough) এবং নাক দিয়ে পানি পড়া (Runny nose)।

২. চোখের সমস্যা: চোখ লাল হয়ে যাওয়া (Red eyes) এবং আলোর দিকে তাকালে অস্বস্তি বোধ করা।

৩. র‍্যাশ বা ফুসকুড়ি: কয়েক দিন পর মুখমণ্ডল থেকে শুরু করে সারা শরীরে লালচে ছোট ছোট ফুসকুড়ি (Reddish skin rash) ছড়িয়ে পড়া।

হাম প্রাদুর্ভাব কালীন কি কি করণীয়?

১) টিকা নিশ্চিতকরণ (Vaccination):

-শিশুকে এমআর (MR) বা এমএমআর (MMR - Measles, Mumps, Rubella) টিকা দেওয়া নিশ্চিত করুন। এটিই হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর হাতিয়ার। হাম প্রতিরোধে ২ ডোজ টিকা (৯ মাস এবং ১৫ মাসে) সবচেয়ে কার্যকর।

*যদি কোনো শিশু ইপিআই এ টিকা দেওয়া থেকে বাদ পড়ে থাকে, তবে দ্রুত নিকটস্থ টিকাদান কেন্দ্রে বা বেসরকারি সংস্থা যেখানে এমএমআর টিকা পাওয়া যায় সেখানে নিয়ে টিকা দেওয়া।‌

২) রোগী আইসোলেশন (isolation):
হামে আক্রান্ত শিশুকে অন্যান্য শিশু ও পরিবারের সদস্যদের থেকে অন্তত ৪-৫ দিন আলাদা রাখতে হবে ।

৩) ভিটামিন 'এ' সেবন:
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়াতে হবে, যা জটিলতা কমায়।

৪) পুষ্টি ও তরল খাবার:
হামে আক্রান্ত শিশুকে পর্যাপ্ত পানি, ডাবের পানি, এবং পুষ্টিকর তরল খাবার খাওয়াতে হবে।

৫) পরিচ্ছন্নতা:
আক্রান্ত রোগীর ব্যবহৃত কাপড়, বিছানা নিয়মিত গরম পানি ও সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে।

** ৬) দ্রুত চিকিৎসা (Early Treatment):
জ্বরের সঙ্গে শরীরে র‍্যাশ দেখা দিলে দেরি না করে নিকটস্থ সরকারি হাসপাতাল বা বিশেষজ্ঞ চিকিৎসকের (Pediatrician) পরামর্শ নিন।

হাম কেন বিপজ্জনক?

- হামকে কেবল সাধারণ সর্দি-জ্বর ভেবে ভুল করা জীবনঘাতী হতে পারে। অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। হামের ফলে শিশুদের শরীরে নিম্নলিখিত জটিলতা দেখা দিতে পারে:

-তীব্র নিউমোনিয়া (Severe Pneumonia): ফুসফুসের সংক্রমণ যা শ্বাসকষ্ট তৈরি করে।

-মস্তিষ্কের প্রদাহ (Encephalitis): যা শিশুর স্নায়বিক ক্ষতির কারণ হতে পারে।

-ডায়রিয়া ও পুষ্টিহীনতা (Diarrhea and Malnutrition): শরীর দ্রুত পানিশূন্য ও দুর্বল হয়ে পড়ে।

কেন এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যাচ্ছে?

- ইপিআই টিকা দান কর্মসূচির অংশ হিসেবে এম আর ভ্যাকসিন বাদ পরে যাওয়া।

ইপিআই ছাড়া টিকা দেওয়া যায় কি?

-বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে হামের টিকা পাওয়া যায়। সাধারণত এমএমআর (মিজেলস, মাম্পস, রুবেলা) টিকা দেওয়া হয়, যা হামের পাশাপাশি মাম্পস ও রুবেলা থেকেও সুরক্ষা দেয়।

বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ:

-সরকার জরুরি ভিত্তিতে ৬০০ কোটি টাকার টিকা ও এ সংক্রান্ত যাবতীয় কার্যকলাপের উদ্যোগ নিয়েছে।অতি সংক্রমণ ব্যাধি হিসাবে আলাদা আইসিইউ এর ব্যবস্থাও নেয়া হয়েছে।

(লেখাটি জনস্বার্থে কার্টেসিসহ কপি পেস্ট করে নিজ ওয়ালে শেয়ার করতে পারেন)

লেখক: ডা. Afroza Akbar
(ডা. আফরোজা আকবর সুইটি)
সহযোগী অধ্যাপক
ভাইরোলজি বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ।
৩০/০৩/২০২৬ইং

23/02/2026

জ্বর হলেই কি অ্যান্টিবায়োটিক? 🤔
না! ভাইরাল জ্বরে অ্যান্টিবায়োটিক কাজ করে না। সচেতন হোন, সুস্থ থাকুন।

Address

Chitalmari
Bagerhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Ashikur Rahman Lipu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category