Dr.Tanveen Kamal

Call Contact the practice

Dr.Tanveen Kamal Dr. Tanveen Kamal is an empathic physician specializing in Neurological Surgery.

03/09/2026

রাস্তায় অসহায় অবস্থায় পড়ে থাকা এক মানসিক ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো ডিভাইন মার্সি হাসপাতাল:

চিকিৎসা, যত্ন ও ভালোবাসায় সুস্থ করে ফিরিয়ে দিল পরিবারের কাছে ❤️
গত ১ সেপ্টেম্বর ২০২৬, আনুমানিক রাত ১২টার দিকে কালব রিসোর্ট এলাকার সামনে গুরুতর অসুস্থ ও অসহায় অবস্থায় একজন নারীকে পড়ে থাকতে দেখা যায়। তিনি ছিলেন অত্যন্ত দুর্বল, বিধ্বস্ত ও অস্বাস্থ্যকর অবস্থায়। তার শারীরিক অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন।

মিঃ নির্মল রোজারিও, সাবেক প্রেসিডেন্ট, ঢাকা ক্রেডিট-এর পরামর্শে ডিভাইন মার্সি হাসপাতালের কর্তৃপক্ষের নির্দেশনায় দ্রুত অ্যাম্বুলেন্স পাঠানো হয় এবং আমাদের হাসপাতালের টিম তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

হাসপাতালে পৌঁছানোর পর আমাদের জরুরি বিভাগের চিকিৎসক ও নার্সিং টিম তাৎক্ষণিকভাবে তার প্রয়োজনীয় চিকিৎসা শুরু করেন। আমাদের নিবেদিতপ্রাণ নার্স ও চিকিৎসকরা তাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করেন, প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন এবং মানবিক যত্নের মাধ্যমে তার পাশে দাঁড়ান। একইসঙ্গে তাকে রাতের খাবারের ব্যবস্থাও করা হয়।

প্রথমদিকে তিনি নিজের নাম, পরিচয় বা ঠিকানা কিছুই বলতে পারছিলেন না। প্রায় একদিন পর কিছুটা সুস্থ হওয়ার পর তিনি ভাঙা ভাঙা কণ্ঠে শুধু তার নাম “শিউলী” এবং ঠিকানা “ময়মনসিংহ” বলতে সক্ষম হন।

পরবর্তীতে বিষয়টি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়। তাদের সহযোগিতায় অনুসন্ধান করে জানা যায়, তার বাড়ি ভালুকা, ময়মনসিংহ এলাকায়। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা রোগীর ছবি দেখে তাকে শনাক্ত করেন।

চিকিৎসা শেষে গত ২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ৭ ঘটিকায় সম্পূর্ণ মানবিক দায়িত্বের সঙ্গে তাকে তার পরিবারের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, রোগীটি মানসিক ভারসাম্যহীনতার সমস্যায় ভুগছিলেন এবং স্মৃতিশক্তি দুর্বল হওয়ার কারণে নিজের পরিচয় দিতে সক্ষম ছিলেন না।

ডিভাইন মার্সি হাসপাতাল মনে করে—
একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু কর্তব্য নয়, এটি আমাদের দায়িত্ব।

আমরা শুধু সেবা দিই না, আমরা মানুষের পাশে দাঁড়াই।
ভালোবাসা দিয়ে, মানবিকতা দিয়ে, দায়িত্ববোধ দিয়ে। ❤️

🏥 ডিভাইন মার্সি হাসপাতাল লি.
Love • Care • Compassion

-
#মানবতার_সেবায়_ডিভাইন_মার্সি #আপনার_সেবায়_আমরা

08/06/2026


05/06/2026

05/06/2026



29/10/2025

WORLD STROKE DAY 2025
Every M1NUTE COUNTS

🧠 স্ট্রোক: জানুন, সচেতন হোন, জীবন বাঁচান

🕐 স্ট্রোক কী?
স্ট্রোক ঘটে যখন মস্তিষ্কে রক্তপ্রবাহ হঠাৎ বন্ধ হয়ে যায় বা রক্তক্ষরণ হয়। এতে মস্তিষ্কের কোষ মারা যেতে শুরু করে — আর প্রতিটি মিনিটে ক্ষতি বাড়ে।

⚠️ স্ট্রোকের প্রাথমিক লক্ষণ (মনে রাখুন – F.A.S.T):
F – Face: মুখের একপাশ ঝুলে পড়ে কি না দেখুন
A – Arm: এক হাত দুর্বল বা অবশ হয়ে যাচ্ছে কি না দেখুন
S – Speech: কথা জড়িয়ে যাচ্ছে বা অস্পষ্ট হয়ে যাচ্ছে কি না
T – Time: এসব লক্ষণ দেখলে

এক মুহূর্ত দেরি না করে হাসপাতালে যান

ঝুঁকির কারণসমূহ:

উচ্চ রক্তচাপ (Hypertension)

ডায়াবেটিস

ধূমপান ও মদ্যপান

স্থূলতা ও অলস জীবনযাপন

উচ্চ কোলেস্টেরল

মানসিক চাপ

💪 প্রতিরোধই সেরা উপায়:

নিয়মিত রক্তচাপ ও সুগার পরীক্ষা করুন

প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট হাঁটুন

ধূমপান ও অ্যালকোহল পরিহার করুন

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখুন

পর্যাপ্ত পানি পান ও ঘুম নিশ্চিত করুন

🚑 স্ট্রোক একটি জরুরি অবস্থা!
মাত্র ৩ থেকে ৪.৫ ঘণ্টার মধ্যে চিকিৎসা শুরু করলে অনেকক্ষেত্রে মস্তিষ্কের ক্ষতি রোধ করা যায়।
সময় নষ্ট করবেন না — দ্রুত হাসপাতালে যান।

https://www.facebook.com/share/p/163boDPTHh/
22/05/2025

https://www.facebook.com/share/p/163boDPTHh/

🧠 স্নায়ুর জটিল সমস্যায় ভয় নয়, সঠিক চিকিৎসাই সমাধান!
বিশ্বমানের নিউরোসার্জারি সেবা নিয়ে পাশে আছেন — ডা. তানভীন কামাল, বিশেষজ্ঞ নিউরোসার্জারি বিভাগ।

🔹 মাথা ও ঘাড়ের ব্যথা
🔹 প্যারালাইসিস ও স্ট্রোক
🔹 মস্তিষ্কে টিউমার বা অন্য কোনো জটিলতা
🔹 কোমর ও পিঠের ব্যথা, ডিস্ক প্রলান্স (PLID), স্পাইনাল টিউমার
🔹 দুর্ঘটনাজনিত মেরুদণ্ডের সমস্যা
🔹 শিশুদের জন্মগত মস্তিষ্ক ও স্নায়ুর সমস্যা

🩺 অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে স্পাইনাল সার্জারি, ব্রেইন টিউমার অপারেশন সহ সব ধরনের জটিল অপারেশন এখন ডিভাইন মার্সি হাসপাতালে।

📍 লোকেশন: ডিভাইন মার্সি হাসপাতাল, পূর্বাচলের উত্তর পাশে
📞 ২৪/৭ হটলাইন: 09678777895

সঠিক চিকিৎসা নিন, সুস্থ জীবন গড়ুন। 🌟

#নিউরোসার্জারি #মস্তিষ্কেরচিকিৎসা #সুস্থ_জীবন

Cauda Equina Syndrome (CES)  রোগ টি কি?Cauda Equina Syndrome একটি ইমার্জেন্সি অবস্থার নাম, যেখানে মেরুদণ্ডের নিচের অংশের...
15/05/2025

Cauda Equina Syndrome (CES)

রোগ টি কি?

Cauda Equina Syndrome একটি ইমার্জেন্সি অবস্থার নাম, যেখানে মেরুদণ্ডের নিচের অংশের নার্ভগুলো যেকোনো কারণে ই হোক, চেপে যায়। এগুলো পা, মূত্রথলি, মলদ্বার ও যৌন অঙ্গ নিয়ন্ত্রণ করে।

প্রধান লক্ষণ:

কোমরে তীব্র ব্যথা

কোমরের নিচে বা দুই পায়ে অসাড়তা বা দুর্বলতা

প্রস্রাব বা পায়খানা ধরে রাখতে না পারা (বা না হওয়া)

গোপনাঙ্গ বা পশ্চাদ্দেশে অনুভূতি কমে যাওয়া (saddle anesthesia)

এই লক্ষণ গুলো দেখলে কি করবেন??

এ ধরনের লক্ষণ দেখলেই দেরি না করে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে যান। সময়মতো অস্ত্রোপচার না করলে স্থায়ী ক্ষতি হতে পারে।

---

চিকিৎসা:

জরুরি MRI এবং Emegency Spinal Decompression সার্জারি
(লক্ষণ দেখা দেওয়ার ২৪ ঘন্টা র মধ্যেই অপারেশন সবচেয়ে ভালো ফলাফল দিবে)

পরবর্তীতে ফিজিওথেরাপি ও নিয়মিত ফলোআপ

মনে রাখবেন: সময়মতো চিকিৎসা নিলে অনেকাংশে/পুরোপুরি ভালো হওয়া সম্ভব।

যেমন আমাদের এই সম্মানিত রোগিনী, Divine Mercy Hospital এ নিউরো সার্জারি আউটডোর এ এসেছিলেন,
১. দুই পায়ের দুর্বলতা, যার কারণে উনি Wheelchair এ ছিলেন
২. ওই দিন সকাল থেকে প্রস্রাবের বেগ বুঝতে না পারা,
৩. নিম্নাঙ্গে অবশ ভাব নিয়ে

আমরা দ্রুত অপারেশন করার সিদ্ধান্ত নেই।

আল্লাহর রহমতে উনি এখন প্রায় ৯০ ভাগ সুস্থ।

Address

Anwer Khan Modern Diagnostic Centre And Hospital Outdoor ServiceAddress: Plot: 11, Road: 11, Block: G, Flat: 1/A (1st & 2nd Floor), Banani, Dhaka:1213Contact: 01705407170, 01720501082
Banani Model Town
1213

Telephone

+8801794722210

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Tanveen Kamal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Tanveen Kamal:

Shortcuts

Share

Category