Md:Naim Hasan Ferdous

Md:Naim Hasan Ferdous "নদী, নীল আর নিরবতার কিছু শব্দবিন্যাস। যেখানে বিচ্ছেদ মানেই শেষ নয়, বরং এক নতুন অন্বেষণ। দন্ত্যন—আমার আর আপনার একাকীত্বের জলছবি।" welcome

02/07/2026

"The Anatomy of a Goodbye"
✍️ মোঃ নাঈম হাসান ফেরদৌস

I ran toward love
in search of myself—
not knowing
behind me, everything had been destroyed,
and in front of me,
waiting, was my destruction.

I can't date the person i really like. So i have to find someone else -i can come to like.
This ache caged inside my heart—
Does my heart even know?

For the last moment, call my name—
Call my name,oh my poem, call my name.
In this hour of my life and death,
Perhaps my eyes will look at you with love again.

Love is like a candle of fire — it gives you light,
yet it burns you.
It can vanish with just a whisper of wind,
Or be extinguished by the long night’s rain.

Life itself is a candle of fleeting moments.
And when the candle burns out,
Love ends with it.

So treasure each moment.
Feel the glow, the sorrow, and the quiet end
For within them lies the beauty of everything.

The more goodbye you say - the more
you learn to love.

কবিতা নং - ৫৩

02/07/2026

" Alone "
✍️ মোঃ নাঈম হাসান ফেরদৌস
If God finds me
I'm alone in my love.
May i find God in my love.
If love ever finds me
I hope your love is my middle name.

If I wants to see what heaven feel like
Love lost to the universe
Written in stars,forever to reside
It's in that reciprocation.
May i finds the same.
If love ever finds me
Let it be fate.

Love has found me again
May i never have to find it agaie.
If love ever finds me,
Let it burn me peace.

If love never finds me again,
I wish i'm not alone in my love again.

কবিতা নং - ৫২

02/07/2026

" নীর কাস্তুরির চাঁদ "
✍️ মোঃ নাঈম হাসান ফেরদৌস
কে তুমি,
চাঁদের আলাদা রূপ!
কেন এখানে?
তুমি'কি নদী আমার?

অহংকার করোনা এলিজাবেথ।
নশ্বর সৌন্দর্য বড় কিছু না,
অহংকার বড্ড একা
তাহারে কে ভালোবাসে!

তুমি এসেছিলে
বিমর্ষ পেঁচার মতো চোখে
বিষণ্ণ সৌন্দর্য নিয়ে
বলেছিলে এ বট ফল
আমার চোখের মতো ম্লান
মেশকত দীঘির অশ্রু জ্বল।

যেই না তুমি চাইলে চোখে
পলক-হারা দৃষ্টিতে,
অশ্রুবারি মদিরা হলো
বিরহ-মাখা সৃষ্টিতে

জীবনের গ্লানি শরীরে মিশে গেছে
রক্তের মতো মেশকত এর নিচে
সূর্যের রক্তিম আভা করেছে প্রতিবাদ
নীর কাস্তুরির চাঁদ দেখেছি -এটাই অপরাধ।

কবিতা নং - ৫১

02/07/2026

" এই শহরে "
✍️মোঃ নাঈম হাসান ফেরদৌস

ডুবে যাবার সময়ে'ও সে
বিচ্ছেদ এর সময় চাইলো।
হৃদয় আমার এমন'ই
কান্নার অনুমিত চাইলো।

আমি না হলেও অন্য কেউ হতো
এই শহরে অন্যের চর্চা চলতো
গাছের ছায়ার নিচে বসে বসে
তোমার শহরের ঠিকানা চাইতো।

এই শহরে'ই হৃদয় ছিলো,
দাড়িয়ে কোন এক গলিতে।
তোমাকে দেখার চোখে'র পলক
থরফর করতো হৃদয়ে।

আজ এই হৃদয়ে’ই তর্কে তর্কে
সম্পর্কের প্রমান চাইলো।
ডুবে যাবার সময়'ও তোমাকে
বিচ্ছেদ এর সময় দিলো।

পৃথিবীর যাকিছু সব
কষ্ট থেকে সৃষ্টি - সৃষ্টি থেকে শিল্প
বাকি সব কবিতা আর ভালোবাসা

কবিতা নং - ৫০

02/07/2026

" সাদা পুতুল "
✍️মোঃ নাঈম হাসান ফেরদৌস
তুমি চাও'নি তবুও এলাম
বলতে এলাম ভালোবাসি

আমি কাটা দিয়ে ভরে ফেলেছি
আমার দেহ
যেন দুহাত ভরে ফুল ফুটে
তোমার ঝুলি ভরে দিতে এসেছি।
জীবনের লড়াইয়ে কখনো আমি
এমন ভাবে হেড়েছি যে
তোমার বিজয়গর্ব খুশি দেখবো বলে
আফসোস ও করিনি।
তুমি বললে তোমার
নীল গোলাপ পছন্দ
একদিন বেদুঈন বেশে
হেমলক বিষ পান করে
নিজের শরীরে নীল ফুল ফুটালাম।
বুঝিনি তবু
ততদিনে পুতুল আমার দামি হয়ে গিয়েছে
সাদা ফুল ভালোবেসে।

পৃথিবীর নিয়মে বুঝেছি তখন
তোমার প্রতি আমার
কোন ভালোবাসা নেই;নেই
আমার প্রতি তোমার অভিযোগ।

কবিতা নং - ৪৯

02/07/2026

অগ্নি ও জ্যোৎস্নার দর্পণ
✍️ মোঃ নাঈম হাসান ফেরদৌস

সেদিন দিগন্তজুড়ে ছিল থৈথৈ কমলা রোদ,
অপার সেই রক্তিম আভা;
আর ছিল ঈশিতা—
তার কপোলে অবাধ্য অলকগুচ্ছ,
সরাবার সাধ্য আমার হলো না।

রহস্য করো তুমি - করো মিথ্যে ওয়াদা
রহস্যেই তোমাকে বড্ড মানায়
আমি কি তবে ওই নয়নের দাসত্ব স্বীকার করেছি?
ঐ চিবুকে ফাল্গুনের উন্মাদনায়—
আমি মোর মনের মানুষটিকে দেখি।
হৃদয়ে যে রহস্যময় জলছবি আঁকা,
তার প্রতিফলন ওই দর্পণে—
যেথা চোখের মণি’তে
বারুদ আর চাঁদের সহাবস্থান।

কে বলে ওগুলো শিশিরবিন্দু? সে তো মুক্তোদানা!
ঈশিতার আঁখিকোণে জমে আছে তার কত-শত আনা।
অশ্রুজলে নিমজ্জিত হে ডুবন্ত বেদুঈন—
জেনো, আমিও একদা নয়ন-রহস্য সন্ধানের কাপ্তান ছিলাম।

কবিতা নং - ৪৮

02/07/2026

হৃদয় নগরে
✍ মোঃ নাঈম হাসান ফেরদৌস

মুখপানে চাও প্রিয়, তাকাও মুখ তুলে ;
তোমার হৃদয়-নগরে এসেছি আমি পথ ভুলে।
খোঁপার বাঁধনটা দাও না আজ ছেড়ে,
নয়নে নয়ন রাখো প্রিয়,রাখো মুখ তুলে।

হয়তো সকল কবিতার গূঢ় ভাষা—
হৃদয়ের এক দুর্বল তর্জমা মাত্র।
তোমার ওই শ্বেতপ্রস্তর সম হৃদয়,
এই মিথ্যার জনপদে—
শুভ্রতার আবরণে আষ্টেপৃষ্ঠে বাঁধা।
পাষাণ হৃদয়ে তুমিই নাহয় আগুন জ্বেলেছ,
অথচ নিয়তির পরিহাসে— দহন-শাস্তি শুধু আমারই।

ভালোবাসা আজ বিলীন প্রায়,
অবশিষ্ট কেবল ধুলো আর ছাই;
তবু এই রিক্ত হৃদয়ে আজও—
সেই চিরচেনা হৃদয়কেই চাই।

কবিতা নং - ৪৭

02/07/2026

উপেক্ষা ও শূন্যতার উপাখ্যান
✍️ মোঃ নাঈম হাসান ফেরদৌস

অনিশ্চয়তা তোমাকে আজ গ্রাস করেছে,

অনিশ্চয়তার মায়াজালে নিমজ্জিত তুমি।

দেখতে দেখতে পরিস্থিতি এমন হলো যে—

দেখেও না দেখার এই শিল্প, তোমাকেই বড্ড মানায়!

একদিন যাকে ভালোবেসেছিলে,

যাকে কেন্দ্র করে হৃদয়ে অনুরাগের

ফল্গুধারা বয়ে চললো চিরকাল;

সে যদি আজ আমায় ভালো না-ও বাসে, বরং উপেক্ষা করে,

এমনকি ঘৃণাভরে প্রত্যাখ্যানও করে— ইহা সহ্য করা যায়।

কিন্তু সে যদি আমায় গ্রাহ্যই না করে?

কিংবা আমার এই সুদীর্ঘকালের প্রেমকে

'ছলনা' বা 'প্রহসন' বলে আখ্যা দেয়;

তবে সেই অপমানের ভার এই হৃদয়ে আকাশসমান—

এই ভার বহন করিবার সাধ্য আমার নেই।

আহা! কী তীব্র ক্ষুধা মোর!

এক রিক্ত ভিখারির মতো

দাঁড়িয়ে ছিলাম আমি

জনশূন্য পথের ওই মোড়ে।

সেখানে আলো জ্বলে,

জোনাকি পুষে রাখি সংগোপনে;

নির্জন পথে গান গায়—

এক অবোধ পোষা পাখি।

তুমি তার কিছুই জানতে না;

হায় আফসোস! এই মর্ত্যজীবনে

তা হয়তো আর কখনো তোমার জানাও হবে না।

কবিতা নং - ৪৬

02/07/2026

অসম্পূর্ণ
✍️ মোঃ নাঈম হাসান ফেরদৌস

আমি ভেবেছিলাম তারা বুঝি ফিরে আসে,

যারা একদা অবলীলায় ছেড়ে চলে যায়;

এখন তো শত্রুর প্রতিও মায়া জাগে হৃদয়ে।

পুরোটা জীবন এক অন্তহীন যুদ্ধে

কাটিয়ে দিলাম বোধহয় নিজেরই সাথে।

যুদ্ধশেষে অন্তিম সেনাপতি রূপে

যখনি দর্পণে নিজেকে দেখলাম—

বড্ড করুণা হলো এই আত্মদহনে!

কতটাই না উন্মাদ ছিলাম আমি,

তোমাকে পাওয়ার লড়াইটি কি না

তোমার সাথেই লড়েছি এতদিন।

হারানোর তালিকায় সবচেয়ে

প্রিয় বস্তু কি খুঁজছো তুমি?

হায় আফসোস! নিজের দিকে

একটিবার তাকিয়ে তো দেখো।

নশ্বর পৃথিবী শুধোয়— আমার কি হৃদয় নেই?

কেউ বলে দাও, আমি কী করে বলি—

প্রস্থানের ক্ষণে সে তো ওটা সাথেই নিয়ে গেছে।

অথচ এই পার্থিব জীবনে

সে যে নিজের কতটা এখানে ফেলে গেছে,

তা হয়তো অজানাই রয়ে যাবে তার।

এ তো জীবন— রুঢ় বাস্তবতা;

কোনো প্রেমবিহ্বল নাট্যমঞ্চ থেকে নামা

চলচ্চিত্রের দৃশ্যপট নয়।

অন্যের সাথেই বা কেন তুলনা চলে?

নিজের সাথেই নাহয় প্রতিতুলনা করো;

জেনে রেখো, আমার সকল কবিতার ভাষা—

হৃদয়ের এক দুর্বল তর্জমা মাত্র,

অসম্পূর্ণ অনুভূতির এক বিষণ্ণ প্রকাশ।

কবিতা নং - ৪৫

02/07/2026

"কৃষকের মুখে চেয়ে"
✍️ মোঃ নাঈম হাসান ফেরদৌস

বহুসময় ধরে আমি দাড়িয়ে রয়েছি
তাহাদের দিকে চেয়ে
প্রতিরোজ যাদের ক্ষুধাবৃদ্ধি
বারোমাস উপোষ যাদের পেটে
তাহাদের আকাশে চাঁদ উঠেছে আজ
আজ বুঝি তাদের ঈদ!

কষ্টটা আমার জুতো'টা পুরনো
মাস তিন তার বয়স
চাঁদ রাতে যদি না কিনিতে পারি
মুছে যাবে ঈদ খায়েশ।
রাগ করেছি ঘরে
টাকা না বাড়ালে
পড়বো না ঈদ জামায়াত
লাজ্জা লাগে ঢের - সস্তা পাঞ্জাবি ফের
কি বলবে লোকে।
আমিও বোকা, সবটাই যে ধোকা
টাকায় কি মেলে হৃদয়ে সুখ?
শান্তি কিনিছি টাকায় - সবটাই অযথায়
তাই এখন লজ্জায় দেখাবো না মুখ!?

বহুসময় ধরে কৃষকের ঘড়ে
চেয়ে দেখি অদ্ভুত ;
জীর্ণ শরীরে পূর্ণ হৃদয়ে
ঈদে ভরা তাদের সুখ
হররোজ যাদের কষ্টের দিন
বারমাস রাখে রোজা
তাহাদের বুকে চাঁদ উঠেছে আজ
আজ বুঝি তাদের ঈদ ?

পর রোজ ভোরে ঈদগাহে গিয়ে
সবে কাঁধে কাঁধ মোর মিলাই
কোলাকোলি সেরে মোনাজাত ধরে
চাইলাম তার দোয়া -
চেয়ে থেকে মোর দিকে ; একমুখ হাসি মেখে
করিল ধন সম্পদের দোয়া।
আমি বেচারা হায় কান্নায় মরে যাই
কৃষকের মুখে চেয়ে।

কবিতা নং - ৪৪

Address

Banaripara
Barishal

Telephone

+8801890539721

Alerts

Be the first to know and let us send you an email when Md:Naim Hasan Ferdous posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Md:Naim Hasan Ferdous:

Shortcuts

Share