04/09/2026
🦷 দুধ দাঁত মানেই সবসময় ফেলে দিতে হবে—এটা ঠিক নয়!
এই রোগীর স্থায়ী Canine দাঁতটি জন্মগতভাবে অনুপস্থিত ছিল। তাই দুধ দাঁতটি ফেলে দিয়ে Bridge বা Implant করার পরিবর্তে, দুধ দাঁতটি সংরক্ষণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
দুধ দাঁতটিকে আরও সুন্দর, শক্ত ও দীর্ঘস্থায়ী করার জন্য Zirconia Crown করা হয়েছে। ✨
👉 অর্থাৎ, অপ্রয়োজনে দাঁত ফেলে না দিয়ে—যে দাঁতটি আছে, সেটিকেই সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে।
সঠিক diagnosis এবং treatment planning থাকলে অনেক সময় নিজের দাঁতই হয়ে উঠতে পারে সবচেয়ে ভালো সমাধান। ❤️