16/03/2026
মাকসুদা-জহির এইড অর্গানাইজেশন পরিচালিত জালীলুল কুরআন হাফেজী মাদ্রাসায় ইফতার মাহফিল ও পাগড়ি প্রদান অনুষ্ঠান অদ্য ২৫ রমজান, ইংরেজি ১৫ মার্চ ২০২৬,অনুষ্ঠিত হয়। অধ্যাপক জহুরুল আলম ও অধ্যাপিকা মাকসুদা আকতার প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানে প্রতি বছর পবিত্র কোর আন মাজীদ হিফজ প্রোগ্রাম পরিচালিত হয়। এর ধারাবাহিকতায় ২০২৬ এ হাফেজ মাতিন হিফজ সম্পন্ন করেন যাকে পাগড়ি প্রদান করেন কলেজ রো মসজিদ এর খতিব ও পেশ ইমাম হাফেজ আবদুল কুদ্দুস। এছাড়াও নাজেরা বিভাগে অধ্যয়নরত কৃতী শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্য, অর্থপেডিক সার্জন ডা মাজহারুল রেজওয়ান রেজা। উল্লেখ্য প্রতিষ্ঠানটির স্থায়ী ক্যাম্পাস এর নির্মান কাজ চলমান রয়েছে।