Dr. Arif

Dr. Arif Veterinary Surgeon | BCS Livestock Cadre
DVM, MS(Pharmacology), PGT(Surgery)

Registered Vet Doctor & Animal Lover. https://youtube.com/

পটুয়াখালী পৌরসভায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন ও তদারকির জন...
02/10/2026

পটুয়াখালী পৌরসভায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন ও তদারকির জন্য তদারকি কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান।

ভেটেরিনারি সার্জন
পটুয়াখালী সদর।

💰 টাকা থাকলে গরু কেনা যায়, কিন্তু পর্যাপ্ত জ্ঞান, প্রশিক্ষণ ও সঠিক ব্যবস্থাপনা না থাকলে গরু পালন করে লাভবান হওয়া কঠিন।...
02/10/2026

💰 টাকা থাকলে গরু কেনা যায়, কিন্তু পর্যাপ্ত জ্ঞান, প্রশিক্ষণ ও সঠিক ব্যবস্থাপনা না থাকলে গরু পালন করে লাভবান হওয়া কঠিন।

খামারিকে আমি প্রায়ই বলি—শুধু ভালো জাতের গরু কিনলেই হবে না, খাদ্য ব্যবস্থাপনা, ঘাস চাষ, রেশন ফর্মুলেশন, রোগ প্রতিরোধ এবং খামার ব্যবস্থাপনা সম্পর্কে সঠিক জ্ঞান থাকতে হবে।

দুঃখজনকভাবে অনেক খামারেই খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় না। পর্যাপ্ত ঘাসের ব্যবস্থা না থাকা, সুষম রেশন না করা কিংবা দীর্ঘদিন ভুল খাদ্য ব্যবস্থাপনা চালিয়ে যাওয়ার ফলে একদিকে যেমন প্রাণীর উৎপাদন ও স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়, অন্যদিকে খামারির খরচ বেড়ে যায় এবং ব্যবসা লাভজনক থাকে না।

আপনি যদি গরুর খামার থেকে সফল ও টেকসই ব্যবসা করতে চান, তাহলে সঠিক প্রশিক্ষণ নিন, পুষ্টি ও খাদ্য ব্যবস্থাপনা শিখুন এবং নিয়মিত সঠিক ম্যানেজমেন্ট অনুসরণ করুন।

ভেটেরিনারি সার্জন
পটুয়াখালী সদর।

#গরুপালন #গরুরখামার #খামারব্যবস্থাপনা #খাদ্যব্যবস্থাপনা #রেশনফর্মুলেশন #ঘাসচাষ #গবাদিপশু #ডেইরিফার্ম

01/10/2026

ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে ডাব/মাল্টা/কমলা!!
ডেঙ্গু_মহা*মারী এর সৌজন্যে...!!!

📢কিন্তু বিক্রেতা ও অন্যান্যরা বলছে, ডাক্তাররা ক*সাই, সরকারি চাকুরীজীবীরা চো*র।
বিষয়টি আপনি কিভাবে দেখছেন???

🌍 বিশ্ব জলাতঙ্ক দিবসজলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ। প্রতি বছর বিশ্বব্যাপী এই রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জলাতঙ্ক প্রতিরো...
29/09/2026

🌍 বিশ্ব জলাতঙ্ক দিবস
জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ। প্রতি বছর বিশ্বব্যাপী এই রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জলাতঙ্ক প্রতিরোধে মানুষকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়।

জলাতঙ্কের ভয়াবহতা উপলব্ধি করা এবং এর প্রতিরোধ সম্পর্কে সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি।
জলাতঙ্ক থেকে বাঁচার অন্যতম প্রধান উপায় হলো—সচেতনতা, টিকাদান এবং প্রাণীর কামড়ের পর দ্রুত ও সঠিক চিকিৎসা গ্রহণ।

সবার সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে জলাতঙ্কমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।
আসুন, নিজেরা সচেতন হই, অন্যদের সচেতন করি এবং জলাতঙ্ক প্রতিরোধে একসঙ্গে কাজ করি।

Stronger Together — জলাতঙ্ক প্রতিরোধে সবাই একসাথে।

ভেটেরিনারি সার্জন
পটুয়াখালী সদর।

#বিশ্বজলাতঙ্কদিবস #জলাতঙ্ক #সচেতনতা #টিকাদান

28/09/2026

বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে জেলা প্রাণিসম্পদ দপ্তর, পটুয়াখালী-এর আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় জলাতঙ্ক রোগ, এর সংক্রমণ, প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বিষয়ে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন ।
এ বছরের প্রতিপাদ্য “Stronger Together”—জলাতঙ্ক নির্মূলে মানবস্বাস্থ্য, প্রাণিস্বাস্থ্য ও পরিবেশ—এই তিন ক্ষেত্রের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
🐕 কুকুরের টিকাদান
💉 কামড়ের পর দ্রুত ক্ষত পরিষ্কার ও PEP গ্রহণ
🏥 যথাসময়ে চিকিৎসা গ্রহণ
📢 জনসচেতনতা বৃদ্ধি
🤝 One Health-এর সমন্বিত কার্যক্রম
—এসব উদ্যোগের মাধ্যমেই জলাতঙ্কমুক্ত বাংলাদেশ গড়ার পথ আরও সুগম হবে।
আসুন, সম্মিলিতভাবে জলাতঙ্ক প্রতিরোধ করি এবং প্রাণী ও মানুষের জীবন সুরক্ষিত করি।

ডা. শেখ আরিফুর রহমান
ভেটেরিনারি সার্জন | বিসিএস (প্রাণিসম্পদ)

#জলাতঙ্ক #বিশ্বজলাতঙ্কদিবস #জলাতঙ্কপ্রতিরোধ #জলাতঙ্কসচেতনতা #প্রাণিসম্পদ #পটুয়াখালী ゚

গতকাল একটি ফেসবুক পোস্টের মাধ্যমে একটি প্রশ্ন করেছিলাম—একজন খামারি/কৃষক শস্য, প্রাণিসম্পদ ও মৎস্য—এই তিনটি খাতের মধ্যে ক...
26/09/2026

গতকাল একটি ফেসবুক পোস্টের মাধ্যমে একটি প্রশ্ন করেছিলাম—একজন খামারি/কৃষক শস্য, প্রাণিসম্পদ ও মৎস্য—এই তিনটি খাতের মধ্যে কোন খাতে তুলনামূলকভাবে বেশি আয়ের সুযোগ পান?

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)-এর সাম্প্রতিক পরিসংখ্যানের আলোচনায় দেখা যায়, বিভাগভেদে কৃষকের/খামারির শস্য খাত থেকে আয়, প্রাণিসম্পদ খাত থেকে আয় এবং মৎস্য খাত থেকে আয়ের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে।

উক্ত পরিসংখ্যান অনুযায়ী, বিভাগগুলোর অধিকাংশ ক্ষেত্রেই প্রাণিসম্পদ খাত থেকে একজন খামারির বার্ষিক গড় আয় শস্য খাতের তুলনায় অনেক বেশি। একইভাবে, খুলনা বিভাগ ছাড়া অন্যান্য বিভাগেও প্রাণিসম্পদ খাতের বার্ষিক আয় মৎস্য খাতের তুলনায় বেশি।

গতকালের পোস্টে অনেকেই মৎস্য ও প্রাণিসম্পদ—দুই খাতের পক্ষে নিজেদের মতামত দিয়েছেন। অবশ্যই মৎস্য চাষ অনেক খামারির জন্য অত্যন্ত লাভজনক একটি খাত এবং বাস্তবে লাভ নির্ভর করে জমি/পুকুরের আয়তন, বিনিয়োগ, উৎপাদন খরচ, ব্যবস্থাপনা, বাজারদর, রোগবালাই ও উদ্যোক্তার দক্ষতার ওপর।

তবে BBS-এর পরিসংখ্যানের আলোকে সামগ্রিক চিত্রটি দেখলে প্রাণিসম্পদ খাতে একজন খামারীর বার্ষিক আয় সব থেকে বেশি। একজন উদ্যোক্তার জন্য গবাদিপশু, হাঁস-মুরগি ও অন্যান্য প্রাণিসম্পদভিত্তিক উৎপাদন একটি গুরুত্বপূর্ণ আয়ের উৎস।

👉 আসলে কোন খাত “সবচেয়ে লাভজনক”—এর একক উত্তর না দিয়ে নিজের জমি, মূলধন, বাজার, দক্ষতা ও ঝুঁকি বিবেচনা করে খাত নির্বাচন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

পরিসংখ্যান আমাদের একটি সামগ্রিক চিত্র দেখায়; আর মাঠের বাস্তবতা আমাদের সেই চিত্রের ব্যাখ্যা দেয়।
ভিন্নমত থাকতেই পারে—এটাই স্বাভাবিক।

আপনার এলাকায় শস্য, প্রাণিসম্পদ নাকি মৎস্য—কোন খাত থেকে বেশি লাভ হচ্ছে? মতামত জানাতে পারেন।

ভেটেরিনারি সার্জন
পটুয়াখালী সদর।

#প্রাণিসম্পদ #মৎস্য #কৃষি #কৃষক #খামারি #কৃষি_উদ্যোক্তা #খামার_ব্যবস্থাপনা

আপনার কি ধারণা?
25/09/2026

আপনার কি ধারণা?

🌱 গাভীর মুখে দিলে ঘাস—দুধ পাবেন বারো মাস! 🐄🥛একটি ডেইরি ফার্মে গাভীর দুধ উৎপাদন, স্বাস্থ্য ও প্রজননক্ষমতা ঠিক রাখতে সুষম ...
24/09/2026

🌱 গাভীর মুখে দিলে ঘাস—দুধ পাবেন বারো মাস! 🐄🥛
একটি ডেইরি ফার্মে গাভীর দুধ উৎপাদন, স্বাস্থ্য ও প্রজননক্ষমতা ঠিক রাখতে সুষম খাদ্য ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভেটেরিনারি সার্জন
পটুয়াখালী সদর।

゚

ছবিতে হাতির কৃতজ্ঞতা প্রকাশ! তিস্তা নদীর প্রবল স্রোত থেকে হাতির শাবককে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিলেন পাঁচ জেলে।    ...
23/09/2026

ছবিতে হাতির কৃতজ্ঞতা প্রকাশ! তিস্তা নদীর প্রবল স্রোত থেকে হাতির শাবককে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিলেন পাঁচ জেলে।

゚

Address

Barisal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Arif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category