Nobo-alo special care center

Nobo-alo special care center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nobo-alo special care center, Occupational therapist, ১৯১/৩ পূর্ব চাঁদকাঠী ঝালকাঠি, সুগন্ধা স্কুল রোড, সদর হসপিটালের বিপরীতে, Barisal.

Nobo-alo special care center থেরাপি ও সেন্সরি জিমের জন্য উন্নত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। অটিজম শিশুদের জন্য আমাদের সেবাসমূহ: অকুপেশনাল থেরাপি, স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপি, প্লে থেরাপি,গ্রুপ থেরাপি ,সাইকো-সোশ্যাল সাপোর্ট,সেন্সরি জিম,এবং এবিএ থেরাপি। নব আলো স্পেশাল চাইল্ড কেয়ার ঝালকাঠির অটিজম থেরাপি এবং সাপোর্ট সেবা প্রদানকারী শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠান। আমাদের অভিজ্ঞ থেরাপিস্ট এবং পেশাদারদে

র দল ব্যক্তিগত যত্ন এবং সাপোর্ট প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের সকল ক্লায়েন্ট এবং তাদের পরিবারের জন্য একটি স্বাগত এবং সহায়ক কমিউনিটি তৈরি করার প্রচেষ্টা করি।

আমাদের সেবাসমূহ:========

অকুপেশনাল থেরাপি:

অকুপেশনাল থেরাপি ব্যক্তির দৈনন্দিন কার্যকলাপ সম্পাদনের ক্ষমতা উন্নত করতে সহায়ক। আমাদের থেরাপিস্টরা প্রতিটি ব্যক্তির জন্য কাস্টমাইজড থেরাপি প্ল্যান তৈরি করেন যা তাদের নিজস্ব প্রয়োজন এবং লক্ষ্য অনুযায়ী। এটি ব্যক্তির স্বতন্ত্রতা, স্বাধীনতা এবং স্বয়ংসম্পূর্ণতা বাড়াতে সহায়তা করে।

স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি:

স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি যোগাযোগের দক্ষতা এবং ভাষার উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের থেরাপিস্টরা প্রতিটি ব্যক্তির ভাষাগত ও সামাজিক দক্ষতা উন্নয়নে কাজ করেন। থেরাপির মধ্যে ধ্বনি উচ্চারণ, শব্দভান্ডার, বাক্যগঠন, এবং কার্যকর যোগাযোগের কৌশল অন্তর্ভুক্ত।

প্লে থেরাপি:

প্লে থেরাপি শিশুদের জন্য একটি মজাদার এবং উপকারী থেরাপিউটিক পদ্ধতি। এটি খেলার মাধ্যমে তাদের মানসিক, শারীরিক, এবং সামাজিক দক্ষতা উন্নয়নে সহায়তা করে। প্লে থেরাপির মাধ্যমে শিশুরা তাদের আবেগ প্রকাশ করতে, সমস্যা সমাধানের দক্ষতা শিখতে এবং সামাজিক সম্পর্ক গড়তে সক্ষম হয়।

গ্রুপ থেরাপি:

গ্রুপ থেরাপি সামাজিক মিথস্ক্রিয়া এবং পিয়ার সাপোর্ট উন্নয়নে সহায়ক। এটি বিভিন্ন কার্যক্রম এবং আলোচনা মাধ্যমে পরিচালিত হয় যেখানে অংশগ্রহণকারীরা একে অপরের সাথে অভিজ্ঞতা শেয়ার করতে এবং একে অপরকে সমর্থন করতে পারে। এটি সামাজিক দক্ষতা, সহযোগিতা, এবং পারস্পরিক সম্পর্ক উন্নত করে।

সেন্সরি জিম:

আমাদের সেন্সরি জিম হল একটি নিরাপদ এবং উদ্দীপনামূলক পরিবেশ যেখানে অটিজমযুক্ত ব্যক্তিরা তাদের সেন্সরি প্রসেসিং দক্ষতা উন্নত করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের সরঞ্জাম এবং কার্যক্রম রয়েছে যা তাদের সংবেদনশীল অভিজ্ঞতা সমৃদ্ধ করতে সহায়তা করে। এটি তাদের মোটর দক্ষতা, ভারসাম্য, এবং সমন্বয় ক্ষমতা বাড়াতে সাহায্য করে।


সাইকো সোশ্যাল সাপোর্ট:

সাইকো সোশ্যাল সাপোর্ট মানসিক ও সামাজিক সুস্থতার জন্য অপরিহার্য। আমাদের দল ব্যক্তিদের মানসিক স্বাস্থ্য, আত্মবিশ্বাস, এবং সামাজিক সম্পর্ক উন্নয়নে সহায়তা করে। এটি সামাজিক দক্ষতা প্রশিক্ষণ, মানসিক সমর্থন, এবং আচরণগত পরিচালনা সহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে প্রদান করা হয়।

এবিএ থেরাপি:

অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস (এবিএ) থেরাপি নির্দিষ্ট আচরণ এবং দক্ষতা উন্নয়নের জন্য ব্যবহৃত হয়। আমাদের এবিএ থেরাপিস্টরা প্রতিটি ব্যক্তির প্রয়োজন এবং লক্ষ্য অনুযায়ী থেরাপি প্ল্যান তৈরি করেন। এটি বিভিন্ন কৌশল এবং পদ্ধতির মাধ্যমে আচরণ পরিবর্তন এবং দক্ষতা উন্নয়নে কাজ করে।


Nobo-alo special care center

১৯১/৩ পূর্ব চাঁদকাঠী ঝালকাঠি, সুগন্ধা স্কুল রোড, সদর হসপিটালের বিপরীতে

📌 ৮ই সেপ্টেম্বর – বিশ্ব ফিজিওথেরাপি দিবস 🌍✨শরীরকে সুস্থ ও কর্মক্ষম রাখতে ফিজিওথেরাপি একটি অমূল্য চিকিৎসা ব্যবস্থা। বিশেষ...
08/09/2025

📌 ৮ই সেপ্টেম্বর – বিশ্ব ফিজিওথেরাপি দিবস 🌍✨
শরীরকে সুস্থ ও কর্মক্ষম রাখতে ফিজিওথেরাপি একটি অমূল্য চিকিৎসা ব্যবস্থা। বিশেষ করে বয়সজনিত বিভিন্ন শারীরিক সমস্যা যেমন – হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড়-কাঁধের ব্যথা, স্ট্রোক-পরবর্তী জটিলতা কিংবা চলাফেরার অসুবিধা প্রতিরোধে ফিজিওথেরাপির ভূমিকা অপরিসীম।
👉 বার্ধক্য মানেই দুর্বলতা নয়, সঠিক যত্ন আর নিয়মিত ফিজিওথেরাপির মাধ্যমে জীবন হয়ে উঠতে পারে অনেক বেশি প্রাণবন্ত ও সুন্দর।
👉 আজকের সঠিক যত্নই আগামীর সুস্থতার ভিত্তি।
💡 আসুন, সবাই মিলে শারীরিক সুস্থতা ও সচেতনতার বার্তা ছড়িয়ে দিই।
শুভ হোক বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২৫। 🌿💪
📍 Nobo Alo Special Child Care
Jalokati Sodor.

#সুস্থজীবন #ফিজিওথেরাপি

আজ ৮ সেপ্টেম্বর " বিশ্ব ফিজিওথেরাপি দিবস"। এবারের প্রতিপাদ্য:'সুস্থ বার্ধ্যকে ফিজিওথেরাপি। পড়ে যাওয়া ও দুর্বলতা প্রতির...
08/09/2025

আজ ৮ সেপ্টেম্বর " বিশ্ব ফিজিওথেরাপি দিবস"। এবারের প্রতিপাদ্য:
'সুস্থ বার্ধ্যকে ফিজিওথেরাপি। পড়ে যাওয়া ও দুর্বলতা প্রতিরোধে ফিজিওথেরাপির গুরুত্ব'।
Nobo Alo Special Child Care পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা 🌿💚।

27/08/2025

“একটি সাধারণ স্মরণীয় বিষয়—প্রতিটি শিশু, হোক সে নিউরোটিপিক্যাল হোক বা নিউরোডাইভারজেন্ট—তার সমান অধিকারসহ আচরণ পাওয়ার যোগ্য।”
#

26/08/2025

যেকোন শিশুকেই ইতিবাচক আচরণের মধ্যে দিয়ে উৎসাহ দেয়া যায়, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য এটা আরও বেশি কাজে লাগে। তাদের
ভাল কাজ, ভাল আচরণের জন্য পুরস্কৃত করা উচিৎ। এতে তারা আরও আগ্রহী হয়ে উঠে। তাদের ছোট ছোট উপহার দেওয়া প্রশংসা করা,অথবা তার পছন্দের জিনিস ধরতে দেওয়া, বা খেলতে দেওয়া। তার ভালকাজকে আরও উৎসাহিত করে তোলা। এতে করে বাচ্চার কাজের মমনোযোগ বাড়বে।

আমাদের সেবা সমূহ
*অকুপেশনাল থেরাপি
*স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি
*সাইকো সোসিয়াল সাপোর্ট
*গ্রুপ থেরাপি
*এবিএ থেরাপি

সকল প্রকার থেরাপি সেবা CRP এর এর অভিজ্ঞ থেরাপিষ্ট দ্বারা প্রদান করা হয়

👉 আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুনঃ-
📞 যোগাযোগ: 01334-765992
📍 ঠিকানা: ১৯১/৩ পূর্ব চাদকাটি ঝালকাঠি, সুগন্ধা স্কুল রোড সদর হসপিটালের ঠিক বিপরীতে।

বাচ্চার দুষ্টুমিতে আপনি কী অতিরিক্ত বিরক্ত?সবকিছু এলোমেলো করা, কথা না শোনা, অনেক বেশি প্রশ্ন করা — এ বিষয়গুলো প্রায় প্...
20/08/2025

বাচ্চার দুষ্টুমিতে আপনি কী অতিরিক্ত বিরক্ত?
সবকিছু এলোমেলো করা, কথা না শোনা, অনেক বেশি প্রশ্ন করা — এ বিষয়গুলো প্রায় প্রতিটি শিশুর মধ্যে সহজাত। টুকটাক দুষ্টুমি করা শিশুর স্বাভাবিক বিকাশের অংশ । মনোবিজ্ঞান বলে, বুদ্ধিমান শিশুরা সাধারনত চঞ্চল ও কৌতুহলী হয়। সারাক্ষণ মনের মধ্যে ঘুরপাক খেতে থাকা অসংখ্য প্রশ্নের সমাধান পেতে এরা নিজের খেয়ালখুশি মতো কাজ করে। আপনি জানলে অবাক হবেন যে, অবাধ্য হওয়ার বিষয়টি একজন আত্মবিশ্বাসী শিশুর দৃঢ় ব্যক্তিত্বের পরিচায়ক।
অথচ নিজেদের সাময়িক অসুবিধার কথা চিন্তা করে বাচ্চার ছোটোখাটো দুষ্টুমিতে আমরা অনেক বেশি রিঅ্যাক্ট করি । আমরা হয়তো মনে করি বাচ্চারাও আমাদের সমান “বুঝ” নিয়ে চলে ।তাইতো —“এটা করোনা “ , “থামো, এটা ধরোনা” — এমন অসংখ্য “না” এর অবরোধে বাচ্চার স্বাভাবিক বিকাশ প্রক্রিয়াকে আমরা বাধাগ্রস্ত করি। আর বাচ্চারা হারিয়ে ফেলে তাদের “স্পৃহা” ও “আত্মবিশ্বাস” ।


.

গ্রুপ প্লে (Group Play) হল একধরনের সামাজিক খেলাধুলা বা কার্যক্রম, যেখানে একাধিক শিশু একসাথে অংশগ্রহণ করে। এটি শিক্ষাবিষয়...
19/08/2025

গ্রুপ প্লে (Group Play) হল একধরনের সামাজিক খেলাধুলা বা কার্যক্রম, যেখানে একাধিক শিশু একসাথে অংশগ্রহণ করে। এটি শিক্ষাবিষয়ক, সৃজনশীলতা বৃদ্ধিমূলক বা বিশুদ্ধ বিনোদনমূলক হতে পারে।

গ্রুপ প্লে শিশুদের বিকাশে যেসব ভূমিকা পালন করে:
১. সামাজিক বিকাশ:
শিশুরা পরস্পরের সঙ্গে মিশতে শেখে
বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে ওঠে
দলগত কাজ, নিয়ম মানা ও দায়িত্ববোধ তৈরি হয়
২. মানসিক বিকাশ:
আত্মবিশ্বাস বাড়ে
সিদ্ধান্ত গ্রহণ ও সমস্যা সমাধানের ক্ষমতা উন্নত হয়
ধৈর্য ও সহনশীলতা তৈরি হয়
৩. ভাষাগত বিকাশ:
অন্যদের সঙ্গে কথা বলার মাধ্যমে ভাষার দক্ষতা বাড়ে
নতুন শব্দ শেখে ও নিজেকে প্রকাশ করার কৌশল রপ্ত করে
আবেগীয় বিকাশ:
আনন্দ, দুঃখ, রাগ ইত্যাদি অনুভূতি নিয়ন্ত্রণ করা শেখে
সহানুভূতি ও সহানুভূতিশীল মনোভাব গড়ে উঠে
৫. সৃজনশীলতা ও কল্পনাশক্তির বিকাশ:
অভিনয়, নকশা, গঠনমূলক খেলায় অংশগ্রহণের মাধ্যমে সৃজনশীলতা বৃদ্ধি পায়
বিভিন্ন পরিস্থিতির অনুকরণ করে চিন্তাশক্তি প্রসারিত হয়
৬. শারীরিক বিকাশ:
দৌড়ানো, লাফানো, ধরাধরি ইত্যাদি খেলায় শরীরচর্চা হয়
ছোট ও বড় পেশির ব্যবহার করে মোটর স্কিল উন্নত হয়
সারসংক্ষেপে:

গ্রুপ প্লে শিশুদের সামগ্রিক বিকাশের জন্য অপরিহার্য। এটি শুধু খেলার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং জীবনের বিভিন্ন দিক শেখার এক কার্যকর মাধ্যম।

আমাদের সেবা সমূহ:
*অকুপেশনাল থেরাপি
*স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি
*বিহেভিয়ার থেরাপি
*গ্রুপ থেরাপি
*সাইকো সোশ্যাল সাপোর্ট
বিশেষ দ্রষ্টব্য:নব আলো চাইল্ড কেয়ারে শীঘ্রই শুরু হচ্ছে গ্রুপ থেরাপি গ্রুপ -১

👉 আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুনঃ-
📞 যোগাযোগ: ০১৩০৫৬৬৮৮৮৫
📍 ঠিকানা:১৯১/৩ পূর্ব চাঁদকাটি ঝালকাঠি, সুগন্ধা স্কুল রোড সদর হসপিটাল এর বিপরীতে।

🌀 Vestibular System (ভারসাম্য ও গতি)শিশুর ভারসাম্য, গতি ও অবস্থান বোঝার ইন্দ্রিয়👶 অটিজম বা নিউরোডেভেলপমেন্টাল সমস্যায় ভে...
18/08/2025

🌀 Vestibular System (ভারসাম্য ও গতি)

শিশুর ভারসাম্য, গতি ও অবস্থান বোঝার ইন্দ্রিয়
👶 অটিজম বা নিউরোডেভেলপমেন্টাল সমস্যায় ভেস্টিবুলার সেন্সরিতে দু’রকম অস্বাভাবিকতা দেখা দিতে পারে:

🔴 Hyper-sensitive (অতিরিক্ত সংবেদনশীল):

➡️ দোলনায় উঠতে ভয় পায়

➡️ মাথা ঘোরানো বা উচ্চতায় ভীতি

➡️ সহজেই ভারসাম্য হারিয়ে ফেলে

➡️ খেলাধুলায় অংশ নিতে অনিচ্ছুক

🧠 এটা শিশুকে আতঙ্কিত করে, ফলে সে শারীরিক গতিবিধি এড়িয়ে চলে।

🔵 Hypo-sensitive (কম সংবেদনশীল):

➡️ অতিরিক্ত দোল খেতে চায়

➡️ সবসময় লাফায়, ঘোরে, দৌড়ায়

➡️ বারবার ঘোরে – যাকে “স্পিনিং বিহেভিয়ার” বলা হয়

➡️ নড়াচড়া ছাড়া থাকতে পারে না

🧠 এরা বেশি চলাফেরা করে কারণ তাদের মস্তিষ্ক পর্যাপ্ত ভারসাম্যের তথ্য পাচ্ছে না।

🎯 করণীয়:

✅ সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপির মাধ্যমে ভারসাম্য উন্নত করা যায়

✅ সন্তানের আচরণ বুঝে পেশাদার বিশেষজ্ঞের সহায়তা নিন

✅ ভিন্নতা মানেই সমস্যা নয় – সচেতনতা ও সহানুভূতি সবচেয়ে জরুরি

📌 শিশুর আচরণকে বোঝার চেষ্টা করুন, কারণ প্রতিটি অনুভূতি তাদের জন্য ভিন্নরকম অনুভব।

*আমাদের সেবা সমূহ
*অকুপেশনাল থেরাপি
*স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি
*বিহেবিয়ার থেরাপি

সকল প্রকার থেরাপি অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট দ্বারা দেওয়া হয়।
👉 আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই
আমাদের সাথে যোগাযোগ করুনঃ-
📞 যোগাযোগ:০১৭২৪৭০৮৩৭
📍 ঠিকানা: ১৯১/৩ পূর্ব চাঁদকাটি ঝালকাঠি, সুগন্ধা স্কুল রোড সদর হসপিটালের ঠিক বিপরীতে।


#অটিজম_সচেতনতা

17/08/2025

🏥 Nobo Alo Special Child Care - দিচ্ছে আপনার শিশুর অটিজম জনিত স্বাস্থ্য ঝুঁকি সংক্রান্ত সকল ধরনের স্বাস্থ্য সেবা।
👩‍⚕️ আমাদের রয়েছে এক ঝাঁক অভিজ্ঞ থেরাপিস্ট.
📞 বিস্তারিত জানতে কল করুন: 01844-466601
📍ঠিকানা:১৯১/৩ পূর্ব চাঁদকাটি ঝালকাঠি, সুগন্ধা স্কুল রোড, সদর হসপিটাল এর বিপরীতে।
📱 মোবাইল : ০১৭১২৪৭০৮৩৭

16/08/2025

ABA Therapy নিতে যোগাযোগ করুন

📞 যোগাযোগ:০১৭১২৪৭০৮৩৭
📍 ঠিকানা: ১৯১/৩ পূর্ব চাঁদ কাঠি ঝালকাঠি, সুগন্ধা স্কুল রোড, সদর হাসপাতালের ঠিক বিপরীতে।

Care Terapit

11/08/2025

প্রতিটি শিশুই বিশেষ 💙
ঝালকাঠি বাসির জন্য সুখবর!!
আমরা আসছি এক নতুন স্বপ্ন নিয়ে ✨
১৫ই আগস্ট — আপনার শিশুদের জন্য ভালোবাসা, যত্ন আর উন্নতির এক নতুন ঠিকানা!
📍 Nabo Alo Special Care Center
📍 আমাদের ঠিকানা:
১৯১/৩, পূর্ব চাঁদকাঠী, ঝালকাঠি
সুগন্ধা স্কুল রোড, সদর হাসপাতালের বিপরীতে


















Address

১৯১/৩ পূর্ব চাঁদকাঠী ঝালকাঠি, সুগন্ধা স্কুল রোড, সদর হসপিটালের বিপরীতে
Barisal
8400

Telephone

+8801712470837

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nobo-alo special care center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nobo-alo special care center:

Shortcuts

Share