Mohammad Nur-amin Islam

Mohammad Nur-amin Islam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mohammad Nur-amin Islam, Doctor, Barishal.

11/03/2026

নিউমোনিয়া (Pneumococcal) ও ইনফ্লুয়েঞ্জা (Flu) ভ্যাক্সিন মূলত বয়স্ক ও ঝুঁকিপূর্ণ রোগীদের জন্য গুরুত্বপূর্ণ। নিচে সহজভাবে শিডিউল দেওয়া হলো।



১. নিউমোনিয়া ভ্যাক্সিন (Pneumococcal Vaccine) শিডিউল

নিউমোনিয়ার জন্য প্রধানত দুই ধরনের ভ্যাক্সিন ব্যবহৃত হয়
• PCV (Pneumococcal Conjugate Vaccine) – PCV13
• PPSV23 (Pneumococcal Polysaccharide Vaccine)

≥৬৫ বছর বয়স

• 1 dose PCV15/ PCV13
➡ 1 বছর পরে PPSV23

১৯–৬৪ বছর (ঝুঁকিপূর্ণ রোগী)

যেমন
• হৃদরোগ
• ফুসফুস রোগ
• ডায়াবেটিস
• কিডনি রোগ
• স্মোকার
• ইমিউনোকম্প্রোমাইজড

শিডিউল
• PCV13 → ১ বছর পরে PPSV23

📌 এই ভ্যাক্সিন নিউমোনিয়া, মেনিনজাইটিস ও ব্যাকটেরেমিয়া প্রতিরোধে সাহায্য করে। 



২. ইনফ্লুয়েঞ্জা (Flu) ভ্যাক্সিন শিডিউল
• প্রতি বছর ১ ডোজ
• সাধারণত সেপ্টেম্বর–অক্টোবর এর দিকে দেওয়া ভালো
• সব প্রাপ্তবয়স্কের জন্যই সুপারিশ করা হয়

≥৬৫ বছর
• High-dose বা adjuvanted influenza vaccine বেশি কার্যকর হতে পারে। 

09/03/2026

Alhamdulillah

14/02/2026

📌Topic: MI patient-এ ECG Monitoring করা সবচেয়ে জরুরি কেনো - জেনে নিন (For Viva Exam) 👇

🔴 MI (Myocardial Infarction) হলো এমন একটি অবস্থা যেখানে coronary artery ব্লক হয়ে heart muscle (myocardium)-এ রক্ত সরবরাহ কমে যায় বা বন্ধ হয়ে যায়। এর ফলে myocardial ischemia ও necrosis হয়। এই অবস্থায় continuous ECG monitoring অত্যন্ত গুরুত্বপূর্ণ।

1. Life-threatening Arrhythmia দ্রুত শনাক্ত করার জন্য

MI-র সবচেয়ে ভয়ংকর complication হলো Arrhythmia।

✔️যেমন:
▪️Ventricular Tachycardia (VT)
▪️Ventricular Fibrillation (VF)
▪️Complete Heart Block
▪️Atrial Fibrillation

Ischemic myocardium electrical instability তৈরি করে। ফলে হঠাৎ sudden cardiac arrest হতে পারে।

✔️Continuous ECG monitoring থাকলে:
▪️Rhythm change সাথে সাথে ধরা যায়
▪️দ্রুত Defibrillation বা CPR শুরু করা যায়
▪️Patient-এর life save করা সম্ভব হয়

2. ST Segment পরিবর্তন পর্যবেক্ষণ করার জন্য

MI তে ECG-তে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো:
▪️ST Elevation (STEMI)
▪️ST Depression
▪️T wave inversion
▪️Pathological Q wave

✔️ECG monitoring-এর মাধ্যমে:
▪️Ongoing ischemia বোঝা যায়
▪️Re-infarction হচ্ছে কিনা বোঝা যায়
▪️Treatment (Thrombolysis/PCI) কাজ করছে কিনা মূল্যায়ন করা যায়

3. Conduction Block শনাক্ত করার জন্য

Inferior wall MI-তে প্রায়ই দেখা যায়:
▪️AV block
▪️Bradycardia

Anterior wall MI-তে:
▪️Bundle branch block

✔️ECG monitoring conduction defect দ্রুত detect করে এবং প্রয়োজনে temporary pacing দেওয়া যায়।

4. Hemodynamic Instability এর কারণ নির্ণয়

Patient যদি হঠাৎ:
▪️Hypotension
▪️Syncope
▪️Palpitation
Develop করে, তখন ECG দেখে বোঝা যায় এটা arrhythmia জনিত কিনা।

5. Drug Response মূল্যায়নের জন্য

MI patient-কে সাধারণত দেওয়া হয়:
▪️Antiplatelet
▪️Anticoagulant
▪️Beta-blocker
▪️Antiarrhythmic

✔️ECG monitoring করে:
▪️Drug effect দেখা যায়
▪️Adverse effect (যেমন bradycardia, QT prolongation) ধরা যায়

নখের আয়নায় রোগ দর্শন:নখ দেখে সাধারণ কিছু রোগের লক্ষণ সহজেই বোঝা যায়!হলদে ও মোটা নখ: ছত্রাক সংক্রমণ (Fungal infection), ড...
13/02/2026

নখের আয়নায় রোগ দর্শন:

নখ দেখে সাধারণ কিছু রোগের লক্ষণ সহজেই বোঝা যায়!

হলদে ও মোটা নখ: ছত্রাক সংক্রমণ (Fungal infection), ডায়াবেটিস বা থাইরয়েডের সমস্যা।

ফ্যাকাশে বা সাদাটে নখ: রক্তাল্পতা (Anemia), পুষ্টিহীনতা, হৃদরোগ বা লিভারের সমস্যা।

নীলচে নখ: শরীরে অক্সিজেনের অভাব বা শ্বাসকষ্ট।

চামচের মতো (অবতল) নখ: দীর্ঘস্থায়ী আয়রনের অভাব বা অ্যানিমিয়া

ছোট ছোট গর্ত বা গর্ত (Pitting): সোরিয়াসিস, একজিমা, বা অ্যালোপেসিয়া এরিয়াটা

কালো-খয়েরি দাগ: আঘাত, ছত্রাক, বা মেলানোমা (এক ধরণের ত্বকের ক্যানসার)।

নখ ভঙ্গুর বা ভেঙে যাওয়া: থাইরয়েড সমস্যা, পুষ্টির অভাব বা ছত্রাক।

ক্লাবিং (নখের মাথা মোটা হয়ে যাওয়া): ফুসফুস বা হৃদরোগের লক্ষণ।
নকের গোড়ায় লালচে ভাব ও ব্যথা:
এটা প্যারোনাইকিয়া নামক রোগের কারণ হতে পারে।

নকের গোড়ায় আড়াআড়ি দাগ:
এটা ভোটারের নখ...তিনি রোগী নন। তিনি ভাগ্যবান। কারণ সব আমলে সবার ভাগ্যে ভোট দেয়ার সুযোগ হয় না।
নখের যেকোনো পরিবর্তনে চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি।

🩺 Anaesthesia Drugs – অপারেশনের নীরব নায়কঅপারেশনের সময় আমরা ব্যথা অনুভব করি না কেন?কারণ কাজ করে Anaesthesia drugs 💉🔹 এ...
19/01/2026

🩺 Anaesthesia Drugs – অপারেশনের নীরব নায়ক

অপারেশনের সময় আমরা ব্যথা অনুভব করি না কেন?

কারণ কাজ করে Anaesthesia drugs 💉

🔹 এই ওষুধগুলো রোগীকে
✔️ ব্যথামুক্ত রাখে
✔️ অচেতন বা অবশ করে
✔️ অপারেশন নিরাপদ করে

💊 কিছু পরিচিত Anaesthesia Drugs:
▪️ Propofol
▪️ Ketamine
▪️ Thiopental
▪️ Lidocaine
▪️ Bupivacaine
★ Atropine
★Atracurium
★Neostigmin

🧠 Anaesthesia-এর ধরন:(সহজেই)

🔸 General – সম্পূর্ণ অচেতন
🔸 Local – নির্দিষ্ট অংশ অবশ
🔸 Regional – শরীরের বড় অংশ অবশ
🔸 Sedation – হালকা ঘুমের মতো অবস্থা

⚠️ মনে রাখবেন:
Anaesthesia drugs শুধুমাত্র প্রশিক্ষিত চিকিৎসক দ্বারা ব্যবহার করা উচিত। ভুল প্রয়োগ জীবননাশের কারণ হতে পারে।
📌 Safe Anaesthesia, Safe Surgery
Mohammad Nur-amin
Intern doctor , Department of Anaesthesiology




05/12/2025

একজন মহিলার পুরো হরমোনাল সিস্টেম—যা তার মুড, ঘুম, পিরিয়ড, স্ট্রেস, হজম, যৌনজীবন, আত্মবিশ্বাস, এমনকি তার কথাবার্তার কোমলতা পর্যন্ত নিয়ন্ত্রণ করে—এসবের মূল ভিত্তি হলো তার emotional safety। আর এই emotional safety সবচেয়ে বেশি তৈরি হয় তার জীবনের সবচেয়ে কাছের মানুষ, অর্থাৎ তার স্বামী বা তার প্রেমিকের আচরণে। মেয়েদের শরীর প্রকৃতিগতভাবে খুব সংবেদনশীল। তাদের হরমোনগুলো minute-to-minute পরিবর্তন হয়। পুরুষদের হরমোন স্থির হয়—কিন্তু মেয়েদের estrogen, progesterone, oxytocin, cortisol সারাক্ষণ ওঠানামা করে। তাই একজন পুরুষের বা তার কাছের মানুষগুলোর একটা কথা, একটা আচরণ, একটু রূঢ়তা, কিংবা একটু মমতা তার হরমোনে অবিশ্বাস্য প্রভাব ফেলে।

যখন একজন পুরুষ গভীরভাবে সম্মান দেয়, কথা বলার সময় নরম থাকে, তার feelings–কে গুরুত্ব দেয়—তখন মেয়েদের শরীরে oxytocin দ্রুত বাড়ে। এই oxytocin শুধু bonding নয়, শরীর ও মনকে ভিতর থেকে শান্ত করে। এই শান্ত অবস্থাই estrogen–progesterone–thyroid–insulinকে সুন্দরভাবে ব্যালান্স করে রাখে। তার ফলে period regular থাকে, mood stable থাকে, anxiety কমে, ঘুম গভীর হয়, মাথা ব্যথা কমে, হজম শক্তিশালী হয়।

কিন্তু যখন সে harsh কথা শোনে, বারবার অবহেলা পায়, ভালোবাসার অভাব অনুভব করে—তার শরীর তখন সেই পরিস্থিতিকে “threat” হিসেবে নেয়। তখন cortisol বাড়ে। স্ট্রেস হরমোন cortisol বাড়লে খুব অদ্ভুত সব পরিবর্তন হয়: মনের ওঠানামা শুরু হয়, পিরিয়ড গোলমাল হয়, বুকে ভারী লাগে, ঘুম কমে যায়, শরীরে পানি ধরে, ওজন বেড়ে যায়, আবার কারও ক্ষেত্রে হঠাৎ ওজন কমে যায়। কেউ বিরক্ত হয়, কেউ চুপ হয়ে যায়, কেউ খুব emotional হয়ে পড়ে, কেউ আবার hyper-reactive হয়ে যায়।

তার মানে— আপনি যেভাবে তার সাথে কথা বলেন, সে ঠিক সেই অনুযায়ী তার হরমোন behave করে।

একজন পুরুষ যদি ভাবেন, “সে কেন রেগে আছে?”, “সে কেন sensitive?”, “এত emotional কেন?”—তবে তার জানা উচিত যে একজন মহিলার emotional world আসলে তার biological world-এর সাথে সরাসরি যুক্ত। সে যেমন ভাবে, তার শরীরও ঠিক সেভাবে প্রতিক্রিয়া জানায়।

আপনি যদি বারবার দেরি করে উত্তর দেন, তাকে উপেক্ষা করেন, রূঢ় কথা বলেন—তার শরীর সঙ্গে সঙ্গে cortisol বাড়াবে, estrogen কমাবে, progesterone disturb করবে। এর ফল—bloating, cramps, hair fall, mood swings, anxiety, oversensitivity—এসবই দেখা দেয়।

কিন্তু একজন পুরুষ যদি তার মেয়েটিকে hug করে বলে, “তুমি আছো, সেটাই আমার সুখ”—তখন তার শরীর মুহূর্তেই relax mode-এ চলে যায়। শুধু psychological নয়, biological transformation ঘটে। হৃদস্পন্দন ধীর হয়, শ্বাস গভীর হয়, nervous system শান্ত হয়, হরমোনগুলো আবার ছন্দে ফিরে আসে।

এটাই একজন মেয়ের সত্য। ভালোবাসা তার শরীরের ওষুধ।।সম্মান তার হরমোনের স্থিরতা। নরম আচরণ তার মানসিক শান্তি। আপনার একটুখানি যত্ন তার পুরো endocrine system heal করে।

একজন পুরুষ কখনোই বুঝতে পারে না, তার একটি মিষ্টি বাক্য বা সামান্য সহায়তা কিভাবে একজন মেয়ের ব্যথা, মানসিক চাপ, hormonal imbalance—এসবকে মুহূর্তে হালকা করে দেয়।

পুরুষেরা ভালোবাসা প্রকাশে একটু পিছিয়ে থাকে, কিন্তু যখন তারা বোঝে যে তাদের আচরণ একজন নারীকে শুধু emotionally নয়, medically সুস্থ করে—তখন ভালোবাসা তাদের কাছেও দায়িত্ব হয়ে ওঠে। আর একজন পুরুষ যখন সত্যিকারের সঙ্গী হয়ে ওঠে, তখন একজন নারী শুধু relationship-এ সুখী হয় না—তার পুরো শরীর, মন, আত্মা সব সুস্থ হয়ে ওঠে।

ভালোবাসা কোনো luxury নয়—

✅ বেশিরভাগ সময়ে গর্ভবতী মায়েরা আল্ট্রাসনোগ্রাম করতে আসেন ৮মাস/৯ মাসের সময়। এতো দেরিতে কেন আসলেন প্রশ্ন করলে উত্তর আসে,"ক...
18/11/2025

✅ বেশিরভাগ সময়ে গর্ভবতী মায়েরা আল্ট্রাসনোগ্রাম করতে আসেন ৮মাস/৯ মাসের সময়। এতো দেরিতে কেন আসলেন প্রশ্ন করলে উত্তর আসে,"কি বাবু সেটা তো এখনই ভালো বুঝা যাবে।"

✅ নিয়মিত ফলোআপে আসা রোগীকে যদি ৩ মাসের সময় বলি একটা আল্ট্রা করে ফেলেন। উত্তর আসবে,"এখন না ।৭/৮ মাসের সময় করাবো।"

✅ ব্যপারটা এমন হয়ে দাড়িয়েছে আল্ট্রাসনোগ্রামের একমাত্র লক্ষ্য গর্ভের সন্তানের লিঙ্গ জানা। কিন্তু সত্যিই কি তাই? এতো কষ্ট করে এতো বছরের অক্লান্ত পরিশ্রম করে আল্ট্রাসনোগ্রাম মেশিন তৈরি কি শুধুই ছেলে না মেয়ে জানার জন্য?

✅ ডাক্তাররা যে কয়েকবার আল্ট্রা করায় সেটার কি সত্যিই দরকার আছে ?
নাকি সব টাকা খাওয়ার ধান্দা?!!!

আজকে জানবো গর্ভকালীন সময়ে আল্ট্রাসনোগ্রাম করার উদ্দেশ্য। অন্তত ৩ বার আল্ট্রাসনোগ্রাম করা উচিত।

♦♦ ১ম আল্ট্রাসনোগ্রাম করাতে হবে ৩মাসের মধ্যে। ২য় মাসে করানোই সবচেয়ে ভালো। এসময় আমরা জানতে পারবো-

~রোগী আসলেই গর্ভবতী কিনা।
অনেক সময় দেখা যায় প্রস্রাব টেস্টে পজিটিভ দেখালেও আসলে গর্ভে সন্তান নেই। অনেক সময়ই শুধুমাত্র বাচ্চার থলি আসে কিন্তু বাচ্চা থাকেনা।

~বাচ্চা জরায়ুতে আছে নাকি অন্য কোথাও। জরায়ুতে না থেকে অন্য কোথাও থাকাকে বলে এক্টপিক প্রেগন্যান্সি। এ ক্ষেত্রেও প্রস্রাব টেস্ট পজিটিভ আসে। কিন্তু বাচ্চা বেশিদিন বাঁচে না।

~ বাচ্চা কি গর্ভে একটি নাকি একের অধিক;

~অনেকে মাসিকের তারিখ মনে রাখতে পারেনা। এসময়ই বাচ্চার বয়স জানা যায়।

~মায়ের জরায়ুতে কোন সমস্যা আছে কিনা। সমস্যা থাকলে অনেক সময় গর্ভপাত হয়ে যায়।

♦♦২য় বার করাতে হবে ৫ম মাসে। এসময় জানা যাবে-

~ বাচ্চার কোন জন্মগত ত্রুটি আছে কিনা। আগে থেকে জানা থাকলে সে অনুযায়ী বাচ্চার ডেলিভারির পরপরই চিকিৎসার ব্যবস্থা করা যায়।

~ প্লাসেন্টা যেটা অনেকেই ফুল নামে জানে তার অবস্থান কোথায়। প্লাসেন্টার অবস্থানের উপর ডেলিভারি কতটা নিরাপদ হবে বুঝা যায়। অনেক মা ই ডেলিভারির পর অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায়। তার কারণ হলো আগে থেকে প্লাসেন্টার অবস্থান না জেনে ব্যবস্থা নিতে না পারা।

~ ডেলিভারির ডেট কবে তা জানা যায়।

~বাচ্চা জীবিত কিনা;

♦♦ শেষ আল্ট্রা করতে হয় ৮/৯ মাসে।এ সময় জানতে পারবে-

~ বাচ্চার ওজন;

~ জরায়ুতে পানি কতটা আছে। পানি কম থাকলে বাচ্চা প্রয়োজনীয় পুষ্টি ও অক্সিজেন পায়না।এতে বাচ্চার নির্দিষ্ট ডেলিভারির তারিখ পর্যন্ত বেচে থাকা কঠিন। তাই বলে অতিরিক্ত পানি থাকাও ভালোনা।

~প্লাসেন্টাতে কোন সমস্যা আছে কিনা;

~ বাচ্চার পজিশন। সাধারণত মাথা নিচের দিকে থাকলে নরমাল ডেলিভারি করা সহজ।

✅ দয়া করে শুধুমাত্র গর্ভের সন্তান ছেলে না মেয়ে জানার জন্য আল্ট্রাসনোগ্রাম করাবেন না। আল্লাহ যা দিয়েছেন তা তো আর বদলাতে পারবেন না। বরং যা জানতে পারলে মা ও সন্তানের সুস্থ থাকা আরেকটু নিশ্চিত করতে পারবেন তা জানুন।

✅ মায়ের যত্ন নিন। একজন সুস্থ মা ই জন্ম দিবেন একজন সুস্থ বাচ্চা।

“মস্তিষ্ককে যত বেশি ব্যবহার করবেন, তত বেশি সে আপনার জন্য কাজ করবে। সুস্থ মন হলো সফল জীবনের আসল চালিকাশক্তি।” #স্বাস্থ্যক...
18/11/2025

“মস্তিষ্ককে যত বেশি ব্যবহার করবেন, তত বেশি সে আপনার জন্য কাজ করবে। সুস্থ মন হলো সফল জীবনের আসল চালিকাশক্তি।”
#স্বাস্থ্যকরজীবন

নিউমোনিয়া একটি প্রাণঘাতী ফুসফুসের সংক্রমণ, যা সময়মতো চিকিৎসা না পেলে মারাত্মক আকার নিতে পারে।এটি শিশু থেকে শুরু করে বয়স...
18/11/2025

নিউমোনিয়া একটি প্রাণঘাতী ফুসফুসের সংক্রমণ, যা সময়মতো চিকিৎসা না পেলে মারাত্মক আকার নিতে পারে।

এটি শিশু থেকে শুরু করে বয়স্ক - সবার জন্যই ঝুঁকিপূর্ণ।

নিউমোনিয়ার প্রধান লক্ষণসমূহ:

জ্বর (১০১°F বা তার বেশি)

কাশি - শুষ্ক বা কফসহ (কখনও কফে রক্তও থাকতে পারে)

শ্বাসকষ্ট ও হাঁপানি

বুকে ব্যথা (কাশি বা শ্বাস নিলে ব্যথা বৃদ্ধি পায়)

ক্লান্তি, দুর্বলতা ও খাবারে অরুচি

ঠান্ডা লাগা ও কাঁপুনি

বমি বমি ভাব বা বমি হওয়া

ঘুম ঘুম ভাব বা অজ্ঞান হওয়ার প্রবণতা

তাপমাত্রা কমে যাওয়া (Hypothermia)

বিভ্রান্তি বা মানসিক অস্পষ্টতা (Confusion)

যদি জ্বর, কাশি ও শ্বাসকষ্ট একসাথে দেখা দেয় এবং ২-৩ দিনের মধ্যে উন্নতি না হয়,

অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন।

18/11/2025

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Nur-amin Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mohammad Nur-amin Islam:

Share

Category