Dr.Syeeda Sultana -Sweety, Obstetrician & Gynaecologist

Dr.Syeeda Sultana -Sweety, Obstetrician & Gynaecologist DR.SYEEDA SULTANA(SWEETY)
MBBS,BCS,DGO,MCPS,FCPS
ASSOCIATE PROFESSOR
DEPERTMENT OF GYNAE & OBSTRETICS
SBMC, BARISAL

  ওকে নিয়ে আমার জার্নি ৫ বছরের কিছু অধিককাল।তখন করোনা মহামারী চারিধারে।ও ওর পেরেন্টস্ কে নিয়ে আমাকে দেখাতে এসেছিলো।পেটে ...
19/01/2026




ওকে নিয়ে আমার জার্নি ৫ বছরের কিছু অধিককাল।
তখন করোনা মহামারী চারিধারে।ও ওর পেরেন্টস্ কে নিয়ে আমাকে দেখাতে এসেছিলো।
পেটে একটা চাকা প্রায় ২০ সপ্তাহের মতো সাইজ।ডায়াগনোসিস হল জায়ান্ট ফাইবরয়েড( giant fibroid)
ওর বয়স তখন কতোইবা হবে ১৭/১৮!
লাম্প ছাড়া তেমন কোন আর সমস্যাও ছিলো না।
একেতো চারিধারে করোনার বিভীষিকা তার ওপর
ও আনম্যারিড তাই ওর গার্ডিয়ানকে কাউন্সেলিং করলাম- আপাতত কিছু করার প্রয়োজন নেই-
অপেক্ষা করেন,মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিন,
এরমধ্যে কোন সমস্যা হলে দেখা করবেন।
যেহেতু এই টিউমার থেকে খারাপ কিছু হবার ঝুঁকি নেই বললেই চলে কাজেই আল্লাহ ভরসা অপেক্ষা করুন।
বিয়ের পর যোগাযোগ করবেন।
এরমধ্যে ও ২/১ বার ফলোআপে এসেছিলো।
২০২৪ এ ওর বিয়ে হলো। আমার সাথে দেখা করতে এলো।প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে ওকে বললাম দ্রুত বাচ্চা নিতে আর সে মোতাবেক প্রয়োজনীয় চিকিৎসা দিলাম।পরম করুণাময়ের অসীম রহমতে ও প্রেগনেন্ট হলো।

শুরু হলো ওকে নিয়ে আমার কঠিন এক জার্নি।
একেতো পেটে বিশাল এক টিউমার - তার উপর শুরু থেকেই ব্যথা।
কয়েকবার এমন সিম্পটম যে এই এবোরশন হয় হয়।প্রয়োজনীয় সব চিকিৎসা আর পরামর্শ দিয়ে কোন মতে একদিন একদিন করে পার করছিলাম- পেটটাও অস্বাভাবিক বড় হয়ে যাচ্ছিলো।
এরই মধ্যে গর্ভের ২২ সপ্তাহে তীব্র পেটে ব্যথা আর বমি নিয়ে আমার চেম্বারে হাজির হলো।ডায়াগনোসিস হলো 22 wks of pregnancy e' red degeneration of fibroid. ওকে ভর্তি করে প্রয়োজনীয় সব ব্যবস্থাপত্র দিয়ে দিন পার করতে থাকলাম।ভাবিনি এযাত্রা প্রেগনেন্সি টিকে যাবে।
যাই হোক তাকে মোটামোটি সুস্থ করে বাড়ি পাঠালাম।যেহেতু পেটটা অস্বাভাবিকভাবে বড় হচ্ছিলো একরাশ অবর্ণনীয় কষ্ট আর মানসিক দুশ্চিন্তা নিয়ে সে দিন পার করছিলো।অবশেষে টেনেটুনে ৩৭ সপ্তাহ পার করে ওর বাচ্চা বের করলাম।
রেড ডিজেনারেশনের জন্য ওমেনটাম আর ইন্টিশটাইন (omentum & intestine) এসে টিউমারের সাথে কঠিনভাবে লেগে ছিলো।
মোট ৩টা টিউমার ছিলো যার ২টা পারঅপারেটিভলি ডায়াগনোস্ড।
অবশেষে একটা সন্তুষ্টি নিয়ে অপারেশন শেষে করলাম।আলহামদুলিল্লাহ মা বাচ্চা দুজনই ভালো আছে।বাচ্চার জন্ম তারিখ ১২/১২/২০২৫.

ওদের অনুমতিক্রমে ভিডিও(লিংক দেওয়া আছে) আর ছবি আপলোড দিলাম।

https://drive.google.com/file/d/1CtwfWhOev-AAK8gprGHfhlUh9ot7-esh/view?usp=sharing

Address

Sumayeeta Vabon(2nd Floor), C&B Road, Oppsite To BADC Office, Close To Tawa & Golpata Restaurent, Barishal Sadar, Barishal
Barishal
8200

Opening Hours

Monday 09:00 - 21:30
Tuesday 09:00 - 21:30
Wednesday 09:00 - 21:30
Thursday 09:00 - 21:30
Saturday 09:00 - 21:30
Sunday 09:00 - 21:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Syeeda Sultana -Sweety, Obstetrician & Gynaecologist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category