Araf Medical Hall

Araf Medical Hall AraF Medical Hall

আমি মানুষ না হইয়া একটা বই হইলে ভাল হইত। তোমার ব্যাগে, তোমার আস্তিনে, ঘুমন্ত তোমার মাথার কাছে নাহয় আমি পইড়া থাকতাম।অন্তত ...
15/12/2024

আমি মানুষ না হইয়া একটা বই হইলে ভাল হইত।
তোমার ব্যাগে, তোমার আস্তিনে, ঘুমন্ত তোমার মাথার কাছে নাহয় আমি পইড়া থাকতাম।

অন্তত তোমারে দেখার অসহ্য যন্ত্রণায় তো আমার ছটফট করা লাগত না!❤️❤️❤️

ডায়ালাইসিসের সময় শরীর থেকে রক্ত ​​বের হয়ে লাল টিউব দিয়ে ডায়ালাইসিস মেশিনে যায় এবং নীল টিউবের মাধ্যমে পরিষ্কার হয়ে ...
25/11/2024

ডায়ালাইসিসের সময় শরীর থেকে রক্ত ​​বের হয়ে লাল টিউব দিয়ে ডায়ালাইসিস মেশিনে যায় এবং নীল টিউবের মাধ্যমে পরিষ্কার হয়ে ফিরে আসে আর এভাবে ৪ ঘণ্টা নড়াচড়া ছাড়া কস্ট সহ্য করে বিছানায় থাকতে হয়।

কীডনী বিকল রোগীদের প্রতি সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করাতে হয় যার অর্থ মাসে ১২ বার এবং প্রতিবার ৪ ঘন্টা করে মোট ৪৮ ঘন্টা।

আমরা যারা সুস্থ আছি, আমাদের কিডনি দিনে ৩৬ বার স্বয়ংক্রিয়ভাবে কোন প্রকার ব্যথা ছাড়াই আমাদের রক্ত পরিষ্কার করে যাচ্ছে।

আল্লাহ তায়ালার কি পরিমান দয়ায় আমরা বেচে আছি একবারও কি উপলব্ধি করেছেন..?

তাই সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করুন।

আলহামদুলিল্লাহ🤲

10/11/2024

ভুল করলে ভুল শুধরে দেওয়াটাই ভালোবাসা!"
ছেড়ে যাওয়াটা নয়...!!.।🫂🥺♥️

31/03/2024

আল্লাহ নারীর গর্ভে বাচ্চাদের রেখেছেন অত্যন্ত নোনতা রসে,ইচ্ছাকৃতভাবে ওজন হালকা করার জন্য এবং একইসাথে মায়ের সাথে যুক্ত কর্ডের মাধ্যমে ক্লান্তিহীন খাবারের জন্য,শিশুকে প্রয়োজনীয় খাবার সরবরাহ করার জন্য।
মা যদি খাবার না খায়,তাহলে শিশু কিছু মিস করবে না কারন কিছু গ্রন্থি মায়ের দাত ও হাড় গলিয়ে হারিয়ে যাওয়া খাবারগুলো প্রতিস্থাপন করে।
তাই বৃদ্ধ হয়ে গেলে মায়ের হাটু,দাত ও জয়েন্টে ব্যথা শুরু হয় আর তাই অনেক লোক বলে যে মহিলারা পুরুষদের আগে বৃদ্ধ হয়।
যদি একজন মানুষ জানত যে সে তার মায়ের হাড় গলিয়েছে বেচে থাকার জন্য,সে জানত না কিভাবে তাকে পুরস্কৃত করতে হবে।
ইয়া আল্লাহ! আমার মা এবং সকল মাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।
আমীন

27/03/2024

কাউকে গালির বদলে গালি দিও না, লজ্জার বদলে লজ্জা দিও না, কষ্টের বদলে কষ্ট দিও না।
যদিও তুমি প্রতিশোধ নিতে পারো, কিন্তু এই প্রতিশোধ প্রয়োগের চেয়ে মাফ করে দেওয়া উত্তম।
তুমি যদি চুপ করে থাকো, কোন উত্তর না দাও এবং এর ফলে তোমার ভিতরে কষ্ট হয়, ক্রোধের সৃষ্টি হয়, আর তা তুমি হজম করো, ধৈর্য্য ধারন করো, তাহলে এ সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ❝ধৈর্য্য ধারনকারীদের আল্লাহ তা'আলা বেহিসাব পুরুষ্কার দিয়ে থাকেন!❞
—আল কুরআন (সূরা আয-যুমারঃ ১০)

নিজে এতগুলো টায়ার বহন করেও তার বিপদের সময় একটি টায়ারও কাজে আসতেছে না তার।ঠিক তেমনি জীবনে চলার পথে আত্মীয়-স্বজন, বন্ধ...
23/03/2024

নিজে এতগুলো টায়ার বহন করেও তার বিপদের সময় একটি টায়ারও কাজে আসতেছে না তার।

ঠিক তেমনি জীবনে চলার পথে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব অনেক থাকবে কিন্তু খারাপ সময়ে খুব কম মানুষকেই কাছে পাবেন।
আপনার অবদান কী ছিল তা কেউ মনে রাখবে না, বরং আপনি তাদের থেকে কী নিয়েছেন, সেটা বিভিন্ন ভাবে ফেরত নেয়ার চেষ্টা করবে মানুষ।

তেমনি পৃথিবীতে মানুষ চিনতে পারা অনেক কঠিন।

জীবন নাটকের চেয়ে নাটকীয়।

11/03/2024

আল্লাহ বলেন, আমি ৬টি জিনিসকে লুকিয়ে রেখেছি ৬টি স্থানে। কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় ভিন্ন জায়গায়।

১. আমি দ্বীন ইসলামকে রেখেছি ক্ষুধা, দারিদ্রতা ও ধৈর্যের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে উদরপূর্তি ও দুনিয়ার স্বচ্ছলতার মধ্যে।

২. আমি সম্মান রেখেছি শেষ রাতের ইবাদতে, কিন্তু মানুষ খোঁজে, শাসক ও ক্ষমতাবানের সাহচর্যে।

৩. আমি সুখ স্বাচ্ছন্দ্য রেখেছি জান্নাতে, কিন্তু মানুষ তা খোঁজে দুনিয়াতে।

৪. আমি বড়ত্ব রেখেছি বিনয় ও নম্রে, কিন্তু মানুষ তা খোঁজে অহংকারে।

৫. আমি ধনী হওয়া রেখেছি অল্প তুষ্টিতে, কিন্তু মানুষ তা খোঁজে লোভ- লালসার মধ্যে।

৬. আমি দোয়া কবুল হওয়াকে নিহিত রেখেছি হালাল উপার্জনের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে হারাম উপার্জনে।

আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে আমল করার তাওফিক দান করুন,
আ-মীন।

27/05/2023

জান্নাতের সবচেয়ে নিকটবর্তী আমল হচ্ছে নামাজ
[সহীহ্ মুসলিম --২৬৩]
সুবহানআল্লাহ আলহামদুলিল্লাহ!

ওষুধের নাম: injection antivenomওষুধের নামটা লিখে রাখুন আপনার ডায়েরিতে। এবং বাচাতে পারেন একটি মানুষের জীবন। যদি কোন মানু...
03/10/2022

ওষুধের নাম: injection antivenom
ওষুধের নামটা লিখে রাখুন আপনার ডায়েরিতে। এবং বাচাতে পারেন একটি মানুষের জীবন। যদি কোন মানুষকে সাপে কামড় দেয় তাহলে দেরী না করে Antivenom ইনজেকশন দিতে হবে। যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা ফার্মেসিতে না পান তাহলে ইনসেপটা ফার্মাসিউটিক্যালস এর এম পিওদের ফোন করলেই পাবেন
এই বর্ষায় সর্বত্র সাপের উপদ্রব বেড়ে যায়৷
সাপ ছোবল মারলে ঠিক কি করা উচিত আর কি উচিত নয় জেনে নিন।
উচিৎ :
* অ্যাম্বুলেন্স ডাকতে হবে সবার আগে।
* ছোবলের শিকার যিনি হয়েছেন তাঁকে শান্ত করিয়ে একটা জায়গাতে বসাবেন।
* বেশী নড়াচড়া করলে বিষ সারা শরীরে ছড়িয়ে যেতে পারে।
* ক্ষতটিকে পানি দিয়ে পরিস্কার করবেন।
* ক্ষত স্থানটিকে পরিস্কার কাপড় দিয়ে মুড়ে দেবেন।
* চিকিৎসকের পরামর্শে দ্রুত এন্টিভেনম ইনজেকশন দিতে হবে৷
অনুচিত:
* ক্ষতস্থানে বরফ ঘষবেন না।
* ক্ষতস্থানটিকে কাটবেন না, তাতে শিরা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে।
* ক্ষতস্থান থেকে মুখে করে রক্ত বের করবেন না।
* আহত ব্যাক্তিকে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনও ওষুধ খাওয়াবেন না।
* ছোবল মারার পর এ্যালকোহল জাতীয় কোন কিছু পান করাবেন না, তাতে শরীরে বিষ ছড়িয়ে যেতে পারে।

সংগৃহীত

🌹GSM🌹জীবনে কখনো অভাবে পরে স্বভাব নষ্ট করবেন না।  আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য্য ধরুন সকল সমস্যার সমাধান খোঁজে পাবেন। বিশ্...
19/09/2022

🌹GSM🌹
জীবনে কখনো অভাবে পরে স্বভাব নষ্ট করবেন না। আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য্য ধরুন সকল সমস্যার সমাধান খোঁজে পাবেন। বিশ্বাস হচ্ছে না চলুন জেনে নেই আল্লাহ পাক কি বলেছেন 🌹
🙏"আল্লাহ্ কষ্টের পর সুখ দিবেন!"
- সূরা ত্বলাক: ৭
🙏"নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি!"
- সূরা ইনশিরাহ: ৬
🙏"আমি তো আমার দুঃখ ও অস্থিরতাগুলো আল্লাহ্'র সমীপেই নিবেদন করছি!"
- সূরা ইউসুফ: ৮৬
🙏"জেনে রেখো, আল্লাহ্'র সাহায্য নিকটে!"
- সূরা বাক্বারা: ২১৪
👉"একমাত্র কাফির ছাড়া অন্য কেউ আল্লাহ্'র রহমত থেকে নিরাশ হয় না!"
- সূরা ইউসুফ: ৮৭
👉"আল্লাহ্ কোনো ব্যক্তির উপর তার সাধ্যের চাইতে বেশী, এমন বোঝা চাপিয়ে দেন না!"
- সূরা বাক্বারা: ২৮৬
🙏"এবং অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের!"
- সূরা বাক্বারা: ১৫৫
🙏"হে ঈমানদারগণ, তোমরা সবর ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর! নিশ্চয়ই আল্লাহ্ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন!"
‌‌ - সূরা বাক্বারা: ১৫৩
🙏"হে আল্লাহ্! আমি তো কখনো আপনাকে ডেকে ব্যর্থ হইনি!"
- সূরা মারইয়াম: ৪
আল্লাহ্ আমাদের সকল মুসলমানদের কে শারাহ সাদের করে আমলে সালেহ করবার দ্বীনি সহীহ বুঝ দান করুন, আমিন
(গোলামে মেহেদী S.B.)

Address

Barishal

Telephone

01973950901

Website

Alerts

Be the first to know and let us send you an email when Araf Medical Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share