Dr. Marium Zaman Endocrinologist

Dr. Marium Zaman Endocrinologist MBBS, BCS (Health)
MD (Endocrinology & Metabolism)
M.A.C.E.

(America)
ডায়াবেটিস, থাইরয়েড, স্হূলতা এবং হরমোন রোগ বিশেষজ্ঞ, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল,বরিশাল।
📍চেম্বার : পপুলার ডায়াগনস্টিক সেন্টার, বরিশাল।
Website: https://dr-mariumzaman.com/

PCOS কি সারাজীবনের রোগ? নাকি নিয়ন্ত্রণ করা সম্ভব?PCOS-এর নাম শুনলেই অনেক নারীর মনে প্রথম যে ভয়টা আসে, তা হলো—“এটা কি তাহ...
11/09/2026

PCOS কি সারাজীবনের রোগ? নাকি নিয়ন্ত্রণ করা সম্ভব?

PCOS-এর নাম শুনলেই অনেক নারীর মনে প্রথম যে ভয়টা আসে, তা হলো—“এটা কি তাহলে সারাজীবন আমাকে বয়ে বেড়াতে হবে?”

প্রথমেই একটা বিষয় পরিষ্কার করা দরকার, PCOS মানেই এমন কোনো রোগ নয় যার কারণে সারাজীবন একই রকম সমস্যা থাকবেই। এটি একটি দীর্ঘমেয়াদি হরমোনাল ও মেটাবলিক সমস্যা, যার লক্ষণ ও তীব্রতা সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। সঠিক জীবনযাপন এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসার মাধ্যমে এর উপসর্গ ও ঝুঁকিগুলো অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

PCOS হলে শরীরে অ্যান্ড্রোজেন বা পুরুষ হরমোনের কার্যকারিতা বেড়ে যেতে পারে এবং অনেকের ক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্সও দেখা যায়। এর ফলে মাসিক অনিয়মিত হওয়া, অতিরিক্ত লোম, ব্রণ, ওজন বেড়ে যাওয়া কিংবা গর্ভধারণে সমস্যা হওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে।

তবে সবার PCOS একরকম নয়। কারও প্রধান সমস্যা হতে পারে অনিয়মিত মাসিক, কারও ওজন বৃদ্ধি বা ইনসুলিন রেজিস্ট্যান্স, আবার কারও ক্ষেত্রে সন্তান ধারণের সময় সমস্যা সামনে আসতে পারে। তাই শুধু PCOS-এর নাম শুনেই ভয় পাওয়ার প্রয়োজন নেই।

PCOS নিয়ন্ত্রণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো জীবনযাত্রায় পরিবর্তন। নিয়মিত শারীরিক পরিশ্রম, সুষম খাবার, পর্যাপ্ত ঘুম এবং স্বাস্থ্যকর ওজন বজায় রাখা অনেক ক্ষেত্রেই উপসর্গ কমাতে সাহায্য করে। প্রয়োজন হলে চিকিৎসক মাসিক নিয়মিত করা, ব্রণ বা অতিরিক্ত লোমের সমস্যা নিয়ন্ত্রণ কিংবা গর্ভধারণের ক্ষেত্রে আলাদা চিকিৎসা দিতে পারেন।

আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—PCOS নিয়ন্ত্রণে এসেছে মানেই চিকিৎসা বা স্বাস্থ্যকর অভ্যাস পুরোপুরি বন্ধ করে দেওয়া নয়। কারণ PCOS-এর সঙ্গে ভবিষ্যতে টাইপ-২ ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল ও অন্যান্য মেটাবলিক সমস্যার ঝুঁকিও কিছুটা বাড়তে পারে। তাই নিয়মিত নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা জরুরি।

PCOS নিয়ে ভয় পাওয়ার চেয়ে নিজের শরীরকে বোঝা বেশি গুরুত্বপূর্ণ। এটি নিয়ন্ত্রণ করা সম্ভব, তবে সবার চিকিৎসা একরকম নয়।

আপনার মাসিক অনিয়মিত হলে, PCOS-এর উপসর্গ থাকলে বা ভবিষ্যতে গর্ভধারণের পরিকল্পনা থাকলে নিজের মতো করে ওষুধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ নিন।

ডা. মরিয়ম জামান
এম.বি.বি.এস (ঢাকা) ; বি. সি. এস. (স্বাস্থ্য)
এম. ডি. (এন্ডোক্রাইনোলজি এন্ড মেটাবলিজম)
এম. এ. সি. ই (আমেরিকা)
কনসালটেন্ট এন্ডোক্রাইনোলজিষ্ট, শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল, বরিশাল।
ডায়াবেটিস,থাইরয়েড, স্থূলতা এবং হরমোন রোগ বিশেষজ্ঞ।

📍চেম্বারঃ Popular Diagnostic Centre Ltd. Barishal.
⏰ সময়ঃ প্রতিদিন বিকাল ৪ টা - রাত ৯ টা।
☎️📞সিরিয়ালের জন্যঃ ০৯৬৬৬৭৮৭৮১৯, ০১৩৫০০৩২৪২০
🔗 ওয়েবসাইট লিংক: dr-https://dr-mariumzaman.com/

অনেকেই বলেন আপনার কোন ছুটি নেই, শুক্রবারেও ব্যস্ত!!!!! শুক্রবার মাদারীপুর, গোপালগঞ্জ, ভোলা, পিরোজপুর  এবং দূর দূরান্ত থে...
11/09/2026

অনেকেই বলেন আপনার কোন ছুটি নেই, শুক্রবারেও ব্যস্ত!!!!!

শুক্রবার মাদারীপুর, গোপালগঞ্জ, ভোলা, পিরোজপুর এবং দূর দূরান্ত থেকে যে মানুষগুলো কষ্ট করে আসেন তাদের জন্য আমি শুক্রবারেও চেম্বার করি।
চেম্বার করা আমার কাছে শুধু প্রাকটিস করা নয়, নিজের এলাকার মানুষের জন্য সময় এবং সেবা প্রদান।

হয়ত কোন একসময় ছুটি নেব, যখন মনে হবে আমার রোগীদের ঠিক আমার মতো করে কেউ দেখবে, যার কাছে আমি নিশ্চিন্তে রোগীদের রেফার করতে পারব বরিশালে।
এন্ডোক্রাইনে আরো অনেকেই আসুক বরিশালে, আমার এলাকার মানুষের জন্য প্রয়োজন।

আমরা অনেকেই হয়তো জানি না যে ভিটামিন ডি হলো একটি ফ্যাট-সলিউবল ভিটামিন। সহজ কথায়, এই ভিটামিনটি আমাদের পরিপাকতন্ত্রে গিয়ে স...
10/09/2026

আমরা অনেকেই হয়তো জানি না যে ভিটামিন ডি হলো একটি ফ্যাট-সলিউবল ভিটামিন। সহজ কথায়, এই ভিটামিনটি আমাদের পরিপাকতন্ত্রে গিয়ে সঠিকভাবে রক্তে শোষিত হতে গেলে সঙ্গে কিছুটা স্বাস্থ্যকর চর্বি বা ফ্যাটজাতীয় খাবার প্রয়োজন হয়। আপনি যদি একদম খালি পেটে বা ফ্যাট ছাড়া কোনো হালকা খাবারের সাথে ভিটামিন ডি ট্যাবলেট খান, তবে শরীর এর অনেকটাই গ্রহণ করতে না পেরে বের করে দেয়।

ভিটামিন ডি-এর সঠিক শোষণ ও কার্যকারিতা বাড়াতে ওষুধ বা ভিটামিন ডি সমৃদ্ধ খাবারের সাথে যে খাবারগুলো খাওয়া জরুরি:
✔️ ডিম, বিশেষ করে ডিমের কুসুম। ডিমের কুসুমে প্রাকৃতিক ভালো ফ্যাট থাকে, যা ভিটামিন ডি-কে খুব দ্রুত রক্তে মিশতে সাহায্য করে।

✔️ ফুল-ক্রিম দুধ, পনির কিংবা এক বাটি টকদই ভিটামিন ডি শোষণে দারুণ কাজ করে। এর ভেতরে থাকা ফ্যাট ও ক্যালসিয়াম দুটোই হাড়ের স্বাস্থ্যে ভালো রাখতে ভূমিকা রাখে।

✔️ কাঠবাদাম, কাজুবাদাম, চিয়া সিড বা তিসির বীজে প্রচুর পরিমাণে ভালো ফ্যাট থাকে। সকালে ভিটামিন ডি খাওয়ার অভ্যাস থাকলে সাথে ছোট এক মুঠো বাদাম খেয়ে নিতে পারেন।

✔️ আমাদের দেশের ইলিশ, রুই বা কাতলা মাছের পেটির অংশ কিংবা সামুদ্রিক মাছে প্রচুর হেলদি ফ্যাট থাকে। দুপুরের খাবারে এই মাছগুলো থাকলে তা ভিটামিন ডি গ্রহণের জন্য আদর্শ সময়।

✔️ রান্নায় সঠিক মাত্রায় সরিষার তেল, খাঁটি অলিভ অয়েল বা সামান্য ঘি ব্যবহার করলে তা খাবারের ভিটামিন ডি শোষণে সহায়তা করে।

ভিটামিন ডি-কে শরীরে পুরোপুরি এক্টিভ করতে ম্যাগনেসিয়াম প্রয়োজন হয়। তাই ডায়েটে সবুজ শাকসবজি কলা ও ডাল জাতীয় খাবার রাখুন।

ডা. মরিয়ম জামান
এম.বি.বি.এস (ঢাকা) ; বি. সি. এস. (স্বাস্থ্য)
এম. ডি. (এন্ডোক্রাইনোলজি এন্ড মেটাবলিজম)
এম. এ. সি. ই (আমেরিকা)
কনসালটেন্ট এন্ডোক্রাইনোলজিষ্ট, শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল, বরিশাল।
ডায়াবেটিস,থাইরয়েড, স্থূলতা এবং হরমোন রোগ বিশেষজ্ঞ।

📍চেম্বারঃ Popular Diagnostic Centre Ltd. Barishal.
⏰ সময়ঃ প্রতিদিন বিকাল ৪ টা - রাত ৯ টা।
☎️📞সিরিয়ালের জন্যঃ ০৯৬৬৬৭৮৭৮১৯, ০১৩৫০০৩২৪২০

বলতে হবে এটা কি পিঠা??? বরিশালের গ্রামীন খাবার এবং পিঠা আমার বেশ পছন্দ, ছোটবেলা গ্রামে গেলে এসব খাওয়া হত।শহুরে জীবনে কলা...
10/09/2026

বলতে হবে এটা কি পিঠা???

বরিশালের গ্রামীন খাবার এবং পিঠা আমার বেশ পছন্দ, ছোটবেলা গ্রামে গেলে এসব খাওয়া হত।

শহুরে জীবনে কলাপাতাই পাওয়া যায়না।
বরিশালের ঐতিহ্য বলে কথা!!!!

বাংলাদেশে ডায়াবেটিস এর একটা ন্যাশনাল গাইডলাইন আছে অনেকেই জানেন না, যে গাইডলাইনটির বিভিন্ন চ্যাপ্টার লিখেছেন এবং এডিট করে...
10/09/2026

বাংলাদেশে ডায়াবেটিস এর একটা ন্যাশনাল গাইডলাইন আছে অনেকেই জানেন না, যে গাইডলাইনটির বিভিন্ন চ্যাপ্টার লিখেছেন এবং এডিট করেছেন আমার অনেক শিক্ষক, যাদের হাত ধরে এন্ডোক্রাইনোলজিষ্ট হওয়া।

ছবিটা ২০২৩ সালের যেদিন Diabetes Mellitus National Guideline এর উদ্ধোধন হয়, একটা স্মরনীয় দিন।

এই গাইডলাইনের প্রতিটা পৃষ্ঠা পড়া, আলহামদুলিল্লাহ।

09/09/2026

ফ্যাটি লিভার ডিজিজ নিয়ে অনেক আগেই ভিডিও করা ছিল।

লিভারে চর্বি বা ফ্যাটি লিভার / MASLD যে চিকিৎসায় সম্পূর্ণ ভালো হয় তার আরো একটা প্রমান......... তিন মাস আগের রিপোর্ট এবং ...
09/09/2026

লিভারে চর্বি বা ফ্যাটি লিভার / MASLD যে চিকিৎসায় সম্পূর্ণ ভালো হয় তার আরো একটা প্রমান.........

তিন মাস আগের রিপোর্ট এবং আজকের রিপোর্ট, আমার মাত্র ১৭ বছর বয়সের রোগী সঠিক চিকিৎসায় সুস্থ আলহামদুলিল্লাহ।
ফ্যাটি লিভার গ্রেড- ৩ থেকে নাই এখন।

এটাই আমার ভালো লাগা রোগী চোখের সামনে সুস্থ হতে দেখা।

সারাদিন কাজকর্ম শেষে একটু ক্লান্তি আসাটা স্বাভাবিক। রাত জেগে খেলা দেখলে, সিনেমা দেখলে কিংবা কাজের চাপে রাতে ভালো ঘুম না ...
09/09/2026

সারাদিন কাজকর্ম শেষে একটু ক্লান্তি আসাটা স্বাভাবিক। রাত জেগে খেলা দেখলে, সিনেমা দেখলে কিংবা কাজের চাপে রাতে ভালো ঘুম না হলে পরদিন শরীরটা একটু ম্যাজম্যাজ করতেই পারে। কিন্তু সমস্যা হলো তখন, যখন পর্যাপ্ত ঘুমানোর পরেও আপনার মনে হয় শরীরে বিন্দুমাত্র শক্তি নেই। সকালে ঘুম থেকে ওঠার পরও মনে হয় মাথা ভার হয়ে আছে, সারাদিন কাজ করার মতো যেন কোনো শক্তিই আর শরীরে অবশিষ্ট নাই।

আমরা অনেকেই এই দীর্ঘস্থায়ী ক্লান্তিটাকে অলসতা, বয়সের প্রভাব কিংবা কাজের চাপ ভেবে এড়িয়ে চলি। বারবার চা-কফি খাই বা ছুটির দিনে সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করি। কিন্তু সত্য হলো, সঠিক খাওয়া-দাওয়া আর পর্যাপ্ত বিশ্রামের পরেও যদি শরীর একটানা ক্লান্ত লাগে, তবে সেটা আর শুধু ঘুমের অভাব থাকে না। অধিকাংশ ক্ষেত্রেই এটি আমাদের শরীরের ভেতরের হরমোন ব্যবস্থার কোনো না কোনো সংকেত বা পরিবর্তন।

যেসব কারণে আপনি সবসময় ক্লান্ত বোধ করতে পারেন:
✔️ থাইরয়েড হরমোনের ঘাটতি
✔️ ইনসুলিনের তারতম্য ও ডায়াবেটিস
✔️ কর্টিসলের মাত্রা বেড়ে যাওয়া
✔️ টেস্টোস্টেরন কমে যাওয়া
✔️ ভিটামিন ডি এর অভাব

যদি প্রতিদিন ৭-৮ ঘণ্টা ঘুমের পরেও সকালে ক্লান্ত লাগে, ক্লান্তির পাশাপাশি হঠাৎ ওজন বেড়ে যায় বা কমে যায়, কোনো কাজে মনোযোগ দিতে কষ্ট হয় বা ঘন ঘন মুড সুইং হয়, অতিরিক্ত চুল পড়ে বা ঠান্ডা সহ্য করতে না পারার সমস্যা দেখা দেয় তবে দেরি না করে একজন হরমোন রোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।

ডা. মরিয়ম জামান
এম.বি.বি.এস (ঢাকা) ; বি. সি. এস. (স্বাস্থ্য)
এম. ডি. (এন্ডোক্রাইনোলজি এন্ড মেটাবলিজম)
এম. এ. সি. ই (আমেরিকা)
কনসালটেন্ট এন্ডোক্রাইনোলজিষ্ট, শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল, বরিশাল।
ডায়াবেটিস,থাইরয়েড, স্থূলতা এবং হরমোন রোগ বিশেষজ্ঞ।

📍চেম্বারঃ Popular Diagnostic Centre Ltd. Barishal.
⏰ সময়ঃ প্রতিদিন বিকাল ৪ টা - রাত ৯ টা।
☎️📞সিরিয়ালের জন্যঃ ০৯৬৬৬৭৮৭৮১৯, ০১৩৫০০৩২৪২০

আজকে ঢাকায় একটা বিশেষ একাডেমিক সেশনে যাওয়ার কথা ছিল, রেজিষ্ট্রেসনও করালাম, সকাল থেকে মেসেজ আসছে।কিন্তু যাওয়ার সিদ্ধান্ত ...
09/09/2026

আজকে ঢাকায় একটা বিশেষ একাডেমিক সেশনে যাওয়ার কথা ছিল, রেজিষ্ট্রেসনও করালাম, সকাল থেকে মেসেজ আসছে।

কিন্তু যাওয়ার সিদ্ধান্ত বাদ দিয়েছি একটাই কারনে, আজকে বুধবার, বহিঃর্বিভাগে অনেক রোগী দূর থেকে আসবেন, তারা না যেনে এসে ফেরত যাবেন।
ঢাকায় থাকতে কখনও এই প্রোগ্রাম মিস করতাম না, প্রতি বছরই যেতাম।
সরকারি হাসপাতালে রোগীর চাপ বেশি, হয়ত চাইলেও অনেক সময় দেয়া যায়না কিন্তু সঠিক চিকিৎসা এবং পরামর্শ দিতে যতটুকু সময় প্রয়োজন দেয়ার চেষ্টা করি।

মানুষের সুস্থতার চেয়ে বড় আর কিছু নেই।

অনেকেই প্রায়ই বলেন, আমি তো মেপে মেপে খাই, নিয়মিত হাঁটাচলাও করি, তাও ওজন কমছে না। বা হঠাৎ করেই কোনো কারণ ছাড়া শরীর ভারী হ...
08/09/2026

অনেকেই প্রায়ই বলেন, আমি তো মেপে মেপে খাই, নিয়মিত হাঁটাচলাও করি, তাও ওজন কমছে না। বা হঠাৎ করেই কোনো কারণ ছাড়া শরীর ভারী হয়ে যাচ্ছে। এই অভিজ্ঞতার মধ্য দিয়ে অনেকেই যান। আসলে ওজন বাড়া মানেই যে শুধু বেশি খাওয়া বা কম হাঁটাচলা করা বিষয়টা সব সময় তা নয়।

আমাদের শরীরের মেটাবলিজম, খিদে পাওয়া এবং কোথায় কতটা চর্বি জমবে, তার বড় একটা অংশ নিয়ন্ত্রণ করে বিভিন্ন হরমোন। হরমোনের এই রাসায়নিক ভারসাম্য কোনো কারণে ব্যাহত হলে শরীর তার স্বাভাবিক মেটাবলিজম হারায়। ফলে কঠোর ডায়েট বা ভারী ব্যায়াম করেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না।

হরমোনজনিত স্থূলতার প্রধান লক্ষণগুলো:
☑️ অকারনে ওজন বৃদ্ধি ও তীব্র ক্লান্তি
☑️ পেটে চর্বি জমা ও অনিয়মিত পিরিয়ড
☑️ মুখমণ্ডল ও ঘাড়ে অতিরিক্ত চর্বি জমা
☑️ মিষ্টি খাওয়ার প্রবল ইচ্ছা
☑️ ঘাড়ে কালো দাগ
☑️ ঘুমের সমস্যা
☑️ মেজাজ খিটখিটে থাকা

সব ধরনের ওজন বৃদ্ধি কিন্তু সাধারণ স্থূলতা নয়। ডায়েট ও লাইফস্টাইল পরিবর্তন করার পরও যদি ওজন নিয়ন্ত্রণে না আসে এবং ওপরের লক্ষণগুলো দেখা দেয়, তবে না খেয়ে ক্র্যাশ ডায়েট করার একদম প্রয়োজন নেই। এতে শরীর আরও দুর্বল হয়ে পড়তে পারে। সঠিক সময়ে একজন হরমোন রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে কয়েকটি প্রয়োজনীয় রক্ত পরীক্ষা করিয়ে নিলেই আসল কারণ জানা সম্ভব। হরমোনের সঠিক চিকিৎসা, সুষম খাবার ও নিয়মভিত্তিক জীবনযাত্রার মাধ্যমে স্থূলতা দূর করে সুস্থ জীবনে ফিরে আসা একেবারেই সম্ভব।

Address

Sher-E-Bangla Medical College Hospital
Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Marium Zaman Endocrinologist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share