20/05/2026
🎧 হিয়ারিং এইড বা কানে শোনার যন্ত্র কখন, কেন ব্যবহারের করবেন? এবং এর ৭টি গুরুত্বপূর্ণ উপকারিতা-
হিয়ারিং এইড হলো একটি মেডিকেল ডিভাইস যা শ্রবণ সমস্যাযুক্ত ব্যক্তিদের শব্দ শোনার ক্ষমতা উন্নত করতে সাহায্য করে।
🦻 কখন ব্যবহার করবেন-
১। সেনসরি নিউরাল হিয়ারিং লস
২। বয়স বাড়ার সাথে কানে কম শোনা
৩। অতিরিক্ত শব্দে দীর্ঘদিন অবস্থান
৪। দীর্ঘদিন কানে সংক্রমণ
৫। জন্মগত সমস্যা- জন্ম থেকে কানে কম শোনা
৬। কিছু ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া
৭। কানে শোঁ শোঁ শব্দের সহিত কানে কম শোনা
হিয়ারিং এইডের ৭টি প্রধান উপকারিতা বিস্তারিতভাবে দেওয়া হলো—
🔴 🔊 শব্দ শোনার ক্ষমতা বৃদ্ধি-
হিয়ারিং এইড দুর্বল শ্রবণশক্তিকে বাড়িয়ে দেয়। চারপাশের শব্দ—কথা, টিভি, ফোনের রিং—আরও পরিষ্কারভাবে শোনা যায়।
🔴 🗣️ যোগাযোগ দক্ষতা উন্নত করে-
কথোপকথনের সময় অন্যের কথা বুঝতে সহজ হয়। এতে ভুল বোঝাবুঝি কমে এবং সামাজিক যোগাযোগ স্বাভাবিক হয়।
🔴 👨👩👧 পারিবারিক সম্পর্ক উন্নত করে-
শুনতে না পারার কারণে যে দূরত্ব তৈরি হয়, হিয়ারিং এইড সেই বাধা কমায়। পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক আরও স্বাভাবিক হয়।
🔴 🧠 মানসিক চাপ ও একাকীত্ব কমায়-
শ্রবণ সমস্যার কারণে অনেকেই হতাশা বা একাকীত্বে ভোগেন। হিয়ারিং এইড ব্যবহার করলে আত্মবিশ্বাস বাড়ে এবং মানসিক চাপ কমে।
🔴 🏫 কাজ ও শিক্ষায় পারফরম্যান্স বৃদ্ধি-
শিক্ষার্থী বা কর্মজীবী উভয়ের জন্যই শ্রবণ ক্ষমতা গুরুত্বপূর্ণ। এটি মনোযোগ ও বোঝার ক্ষমতা উন্নত করে।
🔴 🚗 নিরাপত্তা নিশ্চিত করে-
গাড়ির হর্ন, সতর্ক সংকেত বা বিপদের শব্দ সহজে শোনা যায়, ফলে দুর্ঘটনার ঝুঁকি কমে।
🔴 🎯 মস্তিষ্কের কার্যক্ষমতা বজায় রাখতে সাহায্য করে-
দীর্ঘদিন কম শোনা সমস্যা থাকলে ব্রেইনের শ্রবণ প্রক্রিয়া দুর্বল হতে পারে। হিয়ারিং এইড মস্তিষ্ককে সক্রিয় রাখতে সাহায্য করে।
⚠️ দীর্ঘদিন কানে সমস্যাগুলো থাকলে দেরি না করে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে হেয়ারিং এইড ব্যবহার কারুন।
🟢সেবা নিন,সুস্থ থাকুন আপনার সুস্বাস্থ্য আমাদের কাম্য।
🩺যেকোনো প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন-
☎️মোবাইলঃ 01755-022667
ঠিকানাঃ-
🏨ভোলা হিয়ারিং এইড সেন্টার
📍এফ আই চৌধুরী প্লাজা (২য় তলা), সোনালী ব্যাংকের বিপরীতে, সদর রোড, ভোলা।
🕒সময়ঃ প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ০৮ টা পযর্ন্ত।