Dr.Jannatul Maowa

Dr.Jannatul Maowa For your Good Health,Always at your service.

27/05/2026
চাচী আমার এমন একজন রোগি যিনি ২০২৩ সাল আমাকে ২ বার দেখান।২৪ এ ১ বার দেখান।এরপর কেটে গেছে বহুদিন। চেম্বার আমিও পরিবর্তন কর...
19/05/2026

চাচী আমার এমন একজন রোগি যিনি ২০২৩ সাল আমাকে ২ বার দেখান।২৪ এ ১ বার দেখান।
এরপর কেটে গেছে বহুদিন। চেম্বার আমিও পরিবর্তন করেছি ইতিমধ্যেই।
চাচীর সাথে আসেন শুধু বয়স্ক চাচা।আজকে এই দুই বুড়োবুড়ি ভোলা সদরের এমন কোনো ডায়াগনস্টিক নাই যেখানে আমাকে খুঁজেননি।ডায়াগনস্টিক দালালরা তাদের বহু কথা বলে কব্জা করতে চাইছেন।আমি ভোলাতে নাই হেনতেন বহুত কথা।ঘুরাতে পারেননি।
এই ৩ বছরে ৬০ থেকে ৭০ বয়সে পদার্পন করায় এবং ভোলা সদরের দালালদের খপ্পর হতে বের হয়ে আসতে পারায় চাচীরে আমার লাল সালাম 😆😆😆
***আমার একমাত্র চেম্বার Jamuna Medical Services Bhola

16/05/2026

সম্ভবত গত ২ দিন আগে আমাকে একজন পুরাতন রোগির এ্যাটেন্ডেন্ট কল দিয়ে বললেন একজন ১১/১২ বছরের বাচ্চা মেয়ে ধর্ষনের শিকার হয়েছে স্কুল থেকে ফেরার পথে।ওনারা চেম্বারে দেখাতে চান।মানসম্মানের ভয়ে পুলিশি ঝামেলা চান না।
আমি তাদের স্পষ্টই বোঝালাম কেনো চেম্বারে এই কেইস আমরা এটেন্ড করিনা।এরপর তাকে কাউন্সিলিং করে সদর হাসপাতালে পাঠালাম।
মানসম্মান যাওয়া উচিত ধর্ষকের,ভিকটিমের নয়।

14/05/2026

আরেকটি সফলতার গল্প।
৯ বছর পর আমার ট্রিটমেন্টে রোগির কনসিভ হয়েছে।আলহামদুলিল্লাহ

🩺 সেবা আমার দায়িত্ব,মানুষের হাসি আমার প্রাপ্তি ❤️🌺
12/05/2026

🩺 সেবা আমার দায়িত্ব,
মানুষের হাসি আমার প্রাপ্তি ❤️🌺

দীর্ঘ ৬ বছর পর আমার রোগি মেয়েটার বন্ধ্যাত্ব তবে ঘুচলো..একসাথে টুইন....আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ।💙
13/04/2026

দীর্ঘ ৬ বছর পর আমার রোগি মেয়েটার বন্ধ্যাত্ব তবে ঘুচলো..একসাথে টুইন....আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ।💙

🌸
17/02/2026

🌸

16/02/2026

#প্রেগন্যান্সিতে_কি_বামকাতে (Left side) শোয়া বাধ্যতামূলক?

— স্পষ্ট মেডিকেল ব্যাখ্যা।

গর্ভাবস্থায় অনেক মা শুনে থাকেন—
❝বাম কাতে না শুলে বেবির ক্ষতি হবে❞
👉 আসলে বিষয়টি এতটা কঠোর নয়। চলুন বৈজ্ঞানিকভাবে পরিষ্কার করি।

🔍 কেন বাম কাতে শোয়ার কথা বলা হয়?
গর্ভকাল বাড়ার সাথে সাথে বড় জরায়ু (uterus) পেটের ভেতরের বড় রক্তনালীগুলোর ওপর চাপ দিতে পারে—বিশেষ করে
👉 Inferior Vena Cava (IVC)

🔹 ডান কাতে বা চিৎ হয়ে শুলে—
IVC চাপে পড়ে
হার্টে রক্তফেরত কমে যেতে পারে
মায়ের মাথা ঘোরা, বমি ভাব, শ্বাসকষ্ট হতে পারে
দীর্ঘ সময় হলে বেবির দিকে রক্তপ্রবাহ সামান্য কমতে পারে।

🔹 বাম কাতে শুলে—
✔️ IVC-এর ওপর চাপ কম পড়ে
✔️ মায়ের হার্টে রক্তফেরত ভালো হয়
✔️ Placenta-তে রক্তপ্রবাহ তুলনামূলক ভালো থাকে
✔️ কিডনির কাজ ভালো হয়, পা ফোলাও কমে
এই কারণেই Left lateral position-কে সবচেয়ে ভালো বলা হয়।

❓ তাহলে কি বাম কাতে শোয়া বাধ্যতামূলক?
👉 না, বাধ্যতামূলক নয়।
📌 গুরুত্বপূর্ণ সত্য:

ঘুমের মধ্যে পাশ বদলানো স্বাভাবিক
কিছুক্ষণ ডান কাতে শুলে বেবির কোনো ক্ষতি হয় না
মূল সমস্যা হয় দীর্ঘ সময় চিৎ হয়ে থাকলে, বিশেষ করে ২য়–৩য় ট্রাইমেস্টারে
🛏️ সবচেয়ে নিরাপদ ও বাস্তব পরামর্শ
✅ চেষ্টা করবেন বাম কাতে শোয়ার
✅ আরাম না পেলে ডান কাতেও শুতে পারেন
❌ দীর্ঘ সময় চিৎ হয়ে শোবেন না
✔️ পিঠের পেছনে বা পায়ের মাঝে বালিশ ব্যবহার করলে আরাম বাড়ে।

⚠️ কারা বিশেষভাবে সতর্ক থাকবেন?
High BP
Placental insufficiency
IUGR
কম নড়াচড়া অনুভব করলে
👉 এই ক্ষেত্রে বাম কাতে শোয়ার উপকারিতা বেশি
🌸 সহজ বার্তা
❌ “বাম কাতে না শুলে বেবির ক্ষতি হবেই”—ভুল ধারণা
✅ “বাম কাতে শোয়া সবচেয়ে ভালো, কিন্তু জোর করে নয়”—এটাই মেডিকেল সত্য
👉 আরাম + সচেতনতা + নিয়মিত ফলোআপ = নিরাপদ প্রেগন্যান্সি
©



বর্তমানে গাইনীতে সবচেয়ে কমন প্রবলেম PCOS। টিভিএস/TVS করাতে চাইলে চলে আসুন যমুনা মেডিকেল সার্ভিসেস্ এ। যোগাযোগের জন্য 017...
14/02/2026

বর্তমানে গাইনীতে সবচেয়ে কমন প্রবলেম PCOS।
টিভিএস/TVS করাতে চাইলে চলে আসুন যমুনা মেডিকেল সার্ভিসেস্ এ। যোগাযোগের জন্য 01798663153

Address

Bhola Sadar Upazila
Bhola

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Jannatul Maowa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share