Dr.Muzammel Haque

Dr.Muzammel Haque Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Muzammel Haque, Doctor, Namuja Bazar, Bogura Sadar, Bogura, Bogura.

MBBS,BCS(Health)
General Physician
PGT (Surgery)
FCPS Final Part(Hepatobiliary Surgery)
Former MO Ibn Sina Medical College Hospital
HMO(ex)-National Gastroliver Institute & Hospital

15/06/2026
07/06/2026

:

আমাদের বাচ্চাদের ব্রেইনের ৯৫% গঠন হয় প্রথম ৫ বছরে। বাকি ৫% গঠন হয় পরের ৩ বছরে। তাই প্রথম ৮ বছর আপনার সন্তানের জন্য - সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এর ভিতর ৫ বছর বেশী গুরুত্বপূর্ণ!

ফলে এই সময়ে সবচেয়ে careful থাকা উচিৎ! এই গঠন বলতে বুঝায় - ব্রেইনের connection তৈরী হওয়া।

যার যত connection তৈরী হবে, সে তত ব্রিলিয়ান্ট হবে!

এই connection তৈরীতে রঙিন খেলনা, পুষ্টিকর খাবার, বাচ্চার সাথে খেলা করা, গল্প বলা - এমনই অনেক কিছু নির্ভরশীল!

কিন্তু আমাদের দেশে - বাচ্চা কথা বলা শেখার আগেই - সবাই লাঠি নিয়ে বসে - ঠিকমত পড়ালেখা শিখছে তো?

#খাবারঃ

একসময় এদেশে মায়েদের বাচ্চার খাবারই ছিল - বার্লি আর সাগু!

তখন বার্লি Face বলে, একটা অপুষ্টির লক্ষ্মণ দেখা যেত। বাচ্চা হতো মোটাতাজা, মা মনে করতো - বেশ ভাল স্বাস্থ্য হয়েছে!

আজ সেই জায়গাটা নিয়েছে, সুজি! সুজি হয় চালের গুড়া, নাহলে গমের।

আবার এর সাথে কোন না কোন দুধ মিশ্রিত করে, সাথে থাকে চিনি। অথচ এর সবগুলোই অপুষ্টির জন্য যথেষ্ট।

কারণ গরীব হলে, গরুর দুধ মিশ্রিত করে - আর টাকা থাকলে infant formula. অথচ দুটোই বাচ্চার জন্য ক্ষতিকারক!

Infant formula'তে কোন কিছু মিশানো নিষেধ। আবার কোন চিকিৎসক লিখে দিলে - শাস্তিযোগ্য অপরাধ।

আমরা জানি সবসময়ই সুষম খাবার প্রয়োজন। সেক্ষেত্রে খিচুড়ি হলো, বাচ্চার সুষম খাবার।

অথচ মা'দের বুঝানো কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। সাথে যোগ হয়েছে - দাদা/দাদি, নানা/নানি।

মুরুব্বিদের ধারণা - তারাও তো বাচ্চা মানুষ করেছে, কখনো তো সমস্যা হয় নাই!

এর উত্তরে অনেক সময় বলি, দেশ যে ব্রিলিয়ান্ট জনসংখ্যার সংকটে ভুগছে, তা আপনাদের দান!

জাপানে প্রাইমারি স্কুলে কোন পরীক্ষা নেয় না! ওরা এই early childhood development এর উপর গুরুত্ব দিয়ে থাকে।

আর তাই সেরা ব্রিলিয়ান্ট ঐদেশে তৈরী হয়। আমাদের মত লাঠি হাতে নিয়ে শিক্ষা দেয় না।

#কেন_খিচুড়ি_সেরা?

আমরা সবাই বা অনেকেই জানি essential amino acid বলে, একটা শব্দ আছে। যা শরীর তৈরী করতে পারে না। ফলে বাহিরের খাবার খেয়ে সেই অভাব পূরণ করতে হয়।

একমাত্র খিচুড়িতেই সবগুলো পাওয়া সম্ভব (চালে আটটি আর বাকিগুলো ডালে থাকে)। ফলে চাল-ডাল একসাথে থাকলেই শুধু সবগুলো essential amino acid পাওয়া সম্ভব!

এছাড়াও ডিমে এইসবগুলো essential amino acid থাকে।

#ফলে_বাচ্চার_খাবার_হওয়া_উচিৎঃ

১) মায়ের বুকের দুধ ২ বছর পর্যন্ত, এর বাহিরে আর কোন দুধ নয়।

২) খিচুড়ি (চাল+ডাল+সয়াবিন/অলিভ ওয়েল+সবজি)

৩) ডিম

৪) মা যখন যা খাবেন - সেখান থেকে মাছ/মাংস/সবজি বাচ্চাকে দিবেন। (ফ্রেশ হতে হবে)

৫) সারাদিনে একবার ফল খাবে। #আঙ্গুর বাদে। বাচ্চা সকাল/দুপুর/রাত, প্রচুর ফল খায় - এটাও ভাল লক্ষ্মণ নয়। কারণ পেট ভরা থাকায়, অন্য প্রয়োজনীয় খাবার খাবে না।

সবশেষে মা'দের বলি - আপনার সন্তান যদি পড়ালেখা নাও করে - Early Childhood Development ঠিক থাকলে, রিক্সা চালক হলে - সেরা রিক্সা চালক হবে। বা চোর হলেও সেরা চোর হবে!

তাই সবাই Early Childhood Development এর উপর সময় দিন। সঠিক খাবার নিশ্চিত করুন! সুজি/গরু/ছাগলের (২ বছর বয়স পর্যন্ত) দূধ খাওয়ানো বন্ধ করুন।

বি.দ্র. ছাগলের দূধে অতিরিক্ত অসুবিধা, এক ধরনের রক্তশূন্যতা রোগ হয়।

কালেক্টেড

04/06/2026

World Environment Day

04/06/2026

আপনি জানেন কি?..

About 40% of patients develop fever after major surgery.

[B&L,chapter 24-postoperative care including perioperative optimization ]

03/06/2026

আপনি কি আপনার বাচ্চার মুসলমানি (Circumcision) একজন দক্ষ চিকিৎসকের মাধ্যমে করাতে ইচ্ছুক?

তাহলে যোগাযোগ করুন।

নামুজায় ও শেরপুরে

ডা.মোজাম্মেল হক
এমবিবিএস, বিসিএস(স্বাস্থ্য)
পিজিটি (সার্জারী)
এফসিপিএস এডভান্স ট্রেইনী( হেপাটোবিলিয়ারি সার্জারী)
মেডিকেল অফিসার
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শেরপুর, বগুড়া

31/05/2026

🎀 ব্রেস্ট ক্যান্সার সচেতনতা: একটু সচেতনতাই বাঁচাতে পারে একটি জীবন 🎀

স্তন ক্যান্সার বিশ্বজুড়ে নারীদের মধ্যে অন্যতম সাধারণ একটি ক্যান্সার। তবে আশার কথা হলো, প্রাথমিক অবস্থায় (Early Stage) ধরা পড়লে সঠিক চিকিৎসার মাধ্যমে এই রোগ থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব।

🔍 স্তন ক্যান্সারের প্রধান লক্ষণসমূহ:
অনেকেই মনে করেন স্তনে শুধু ব্যথাহীন চাকা বা দলা হওয়াই ক্যান্সারের একমাত্র লক্ষণ, কিন্তু এর বাইরেও কিছু পরিবর্তন খেয়াল করা জরুরি:

স্তনে বা বগলে কোনো চাকা বা পিণ্ড (Lump) অনুভূত হওয়া।

স্তনের আকার বা আকৃতির অস্বাভাবিক পরিবর্তন।

স্তনের ত্বকে কুঁচকানো ভাব, টোল পড়া বা রঙের পরিবর্তন (যেমন: লালচে হওয়া)।

স্তনবৃন্ত বা নিপল ভেতরের দিকে ঢুকে যাওয়া।

নিপল থেকে রক্ত বা অস্বাভাবিক তরল নিঃসরণ হওয়া।

⚠️ ঝুঁকি বাড়াতে পারে যে বিষয়গুলো:
বয়স: বয়স বৃদ্ধির সাথে সাথে (বিশেষ করে ৫০ বছরের উর্ধ্বে) এই ঝুঁকি বাড়ে।

পারিবারিক ইতিহাস: পরিবারে মা, বোন বা মেয়ের স্তন ক্যান্সারের ইতিহাস থাকলে ঝুঁকি বেশি থাকে।

হরমোনের প্রভাব: অল্প বয়সে ঋতুস্রাব হওয়া বা দেরিতে মেনোপজ (ঋতুস্রাব বন্ধ) হওয়া।

জীবনযাত্রা: অতিরিক্ত ওজন, শারীরিক পরিশ্রম না করা এবং মদ্যপানের অভ্যাস।

🛡️ করণীয় ও প্রতিরোধে সচেতনতা:
১. Self-Breast Examination (নিজের স্তন নিজে পরীক্ষা):
২০ বছর বয়সের পর থেকে প্রতি মাসে পিরিয়ডের পর নিজের স্তন নিজে পরীক্ষা করে কোনো পরিবর্তন আছে কি না তা লক্ষ্য করুন।

২. স্ক্রিনিং ও ম্যামোগ্রাফি:
৪০ থেকে ৪৫ বছর বয়সের পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ম্যামোগ্রাফি (স্তন এক্স-রে) বা আল্ট্রাসনোগ্রাফি করা উচিত।

৩. দ্রুত চিকিৎসকের পরামর্শ:
কোনো ধরণের অস্বাভাবিকতা বা চাকা নজরে আসামাত্রই দ্বিধা বা লজ্জা না করে একজন অভিজ্ঞ জেনারেল বা অনকো-সার্জনের শরণাপন্ন হোন।

💡 মনে রাখবেন:
স্তনে চাকা বা টিউমার মানেই কিন্তু ক্যান্সার নয়—এর ৮০% পর্যন্ত সাধারণ বা বিনাইন (Benign) হতে পারে। তবে সেটি নিশ্চিত করার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বায়োপসি বা হিস্টোপ্যাথলজি পরীক্ষা করানো বাধ্যতামূলক। অবহেলা বা লোকলজ্জার কারণে চিকিৎসা বিলম্বিত করবেন না।

সচেতন হোন, সুস্থ থাকুন। পোস্টটি শেয়ার করে আপনার প্রিয়জনদের সচেতন করুন। 🎀

⚠️ ত্বকের গুটি বা সেবাসিয়াস সিস্ট অবহেলা করবেন নাঅনেকেই শরীরের বিভিন্ন স্থানে ছোট একটি গুটি দেখে গুরুত্ব দেন না। কিন্তু...
30/05/2026

⚠️ ত্বকের গুটি বা সেবাসিয়াস সিস্ট অবহেলা করবেন না
অনেকেই শরীরের বিভিন্ন স্থানে ছোট একটি গুটি দেখে গুরুত্ব দেন না। কিন্তু এটি যদি Sebaceous Cyst (তৈলগ্রন্থির সিস্ট) হয় এবং সংক্রমিত হয়ে যায়, তাহলে ব্যথা, পুঁজ, জ্বর ও অন্যান্য জটিলতা দেখা দিতে পারে।
যে লক্ষণগুলো অবহেলা করবেন না:
✅ গুটি ধীরে ধীরে বড় হয়ে যাওয়া
✅ গুটিতে ব্যথা হওয়া
✅ লালচে বা গরম অনুভূত হওয়া
✅ পুঁজ বের হওয়া
✅ জ্বর বা অসুস্থ বোধ করা
মনে রাখবেন:
🔹 বারবার ইনফেকশন হলে সিস্টের আকার বাড়তে পারে।
🔹 শুধু অ্যান্টিবায়োটিক খেলে অনেক সময় সাময়িকভাবে ভালো হলেও সমস্যা আবার ফিরে আসতে পারে।
🔹 প্রয়োজনে ছোট একটি অপারেশনের মাধ্যমে সিস্ট সম্পূর্ণ অপসারণ করা হয়, যা স্থায়ী সমাধান দিতে পারে।
কী করবেন?
✔️ নিজে নিজে গুটি ফাটানোর চেষ্টা করবেন না।
✔️ অযথা ওষুধ সেবন করবেন না।
✔️ দ্রুত একজন নিবন্ধিত চিকিৎসক বা সার্জনের পরামর্শ নিন।
🩺 সময়মতো চিকিৎসা নিন, জটিলতা এড়ান।
#স্বাস্থ্যসচেতনতা #জনসচেতনতা #সুস্থথাকুন

Address

Namuja Bazar, Bogura Sadar, Bogura
Bogura
5810

Opening Hours

Monday 15:00 - 21:00
Tuesday 15:00 - 21:00
Wednesday 15:00 - 17:00
Thursday 15:00 - 21:00
Friday 15:00 - 21:00
Saturday 15:00 - 21:00
Sunday 15:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Muzammel Haque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category