ডাঃ রেজওয়ানা সুলতানা রশ্নি

ডাঃ রেজওয়ানা সুলতানা রশ্নি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ডাঃ রেজওয়ানা সুলতানা রশ্নি, Doctor, Sherpur, Bogura.

ডাঃ রেজওয়ানা সুলতানা (রশ্মি)
এমবিবিএস (রাজ)
পিজিটি (গাইনী এন্ড অবস)
এফসিপিএস পার্ট ২ ট্রেইনি
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল
সিএমইউ (আল্ট্রাসাইন্ড)।

🤰 গর্ভাবস্থার শেষের ৩ মাসে করণীয়গর্ভাবস্থার শেষের ৩ মাস (তৃতীয় ট্রাইমেস্টার) মা ও গর্ভের শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ...
13/07/2026

🤰 গর্ভাবস্থার শেষের ৩ মাসে করণীয়

গর্ভাবস্থার শেষের ৩ মাস (তৃতীয় ট্রাইমেস্টার) মা ও গর্ভের শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে শিশুর শারীরিক বৃদ্ধি দ্রুত হয় এবং প্রসবের জন্য শরীর প্রস্তুত হতে থাকে। তাই কিছু বিষয়ে বিশেষ যত্ন নেওয়া জরুরি।

✅ যা করবেন:
🔸 নিয়মিত গর্ভকালীন চেকআপ করুন।
🔸 চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা ও আল্ট্রাসনোগ্রাম করান।
🔸 আয়রন, ক্যালসিয়াম ও অন্যান্য ওষুধ নিয়মিত সেবন করুন।
🔸 পুষ্টিকর ও সুষম খাবার গ্রহণ করুন এবং পর্যাপ্ত পানি পান করুন।
🔸 হালকা হাঁটাচলা ও পর্যাপ্ত বিশ্রাম নিন (চিকিৎসকের পরামর্শ অনুযায়ী)।
🔸 শিশুর নড়াচড়া নিয়মিত লক্ষ্য করুন।
🔸 প্রসবের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও হাসপাতালের ব্যাগ আগে থেকেই প্রস্তুত রাখুন।

⚠️ যে লক্ষণগুলো দেখা দিলে দ্রুত হাসপাতালে যাবেন:
• শিশুর নড়াচড়া কমে গেলে
• যোনিপথ দিয়ে রক্তপাত হলে
• পানি ভেঙে গেলে
• তীব্র পেটব্যথা বা নিয়মিত প্রসব ব্যথা শুরু হলে
• ঝাপসা দেখা, তীব্র মাথাব্যথা বা হাত-পা-মুখ অতিরিক্ত ফুলে গেলে

🌸 গর্ভাবস্থার শেষের ৩ মাসে সচেতনতা ও নিয়মিত চিকিৎসকের পরামর্শ মা ও শিশুর সুস্থতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হোন।

💥ডাঃ রেজওয়ানা সুলতানা (রশ্মি)💥
এমবিবিএস (রাজ)
পিজিটি (গাইনী এন্ড অবস)
এফসিপিএস পার্ট ২ ট্রেইনি
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল
সিএমইউ (আল্ট্রাসাইন্ড)।

#গর্ভাবস্থা #তৃতীয়_ট্রাইমেস্টার #নারীস্বাস্থ্য #খুলনা_গাইনি_বিশেষজ্ঞ

11/07/2026

আসসালামু আলাইকুম।
আজ আমরা কথা বলব সাদা স্রাব(leukorrhea) নিয়ে। ৯০ ভাগ মেয়ে বা নারীদের কমন সমস্যা এটি। কিন্তু এই সমস্যাটিকে আমরা তেমন গুরুত্ব দেই না। অল্প কিছু মেডিকেশন আর কিছু পরামর্শ মেনে চললেই আমরা এই অস্বস্তি থেকে মুক্তি পেতে পারি। সাথে আমাদের নিজেদের পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।
তাই দেরি না করে চলে আসুন আমাদের পরামর্শ নিন। সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন।

06/07/2026

আসসালামু আলাইকুম। ইউরেনারি ট্রাকট ইনফেকশন (UTI) । গর্ভকালীন এবং সব বয়সের নারীদের কমন একটি সমস্যা। নিয়মিত চিকিৎসকের পরামর্শ এবং চিকিৎসা নিলে এটি ভালো হয়। এজন্য নিজেদেরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আসুন এর উপসর্গ সম্পর্কে জানি-জ্বর , তলপেট ব্যথা, প্রস্রাবে জ্বালাপোড়া। তাই দেরি না করে চলে আসুন চিকিৎসকের পরামর্শ নিতে।

আলহামদুলিল্লাহ! 🤲নিজ গ্রামে একটি সফল ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন করতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।মানুষের ...
03/07/2026

আলহামদুলিল্লাহ! 🤲
নিজ গ্রামে একটি সফল ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন করতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।
মানুষের সেবা করার সুযোগই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। অসুস্থ মানুষের মুখে স্বস্তির হাসি, আন্তরিক দোয়া এবং ভালোবাসা—এসবই আমাদের পরিশ্রমকে সার্থক করেছে।
এই মহৎ উদ্যোগ সফল করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, স্বেচ্ছাসেবক হিসেবে পাশে ছিলেন এবং আমাদের জন্য দোয়া করেছেন—সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।
মহান আল্লাহ যেন আমাদের এই মানবিক সেবার কাজগুলো কবুল করেন এবং ভবিষ্যতেও মানুষের পাশে থাকার তাওফিক দান করেন। আমীন।
মানুষের সেবাই সর্বোত্তম ইবাদতের একটি মাধ্যম। ❤️
আয়োজন ছিলো যাদের উদ্যোগে
🍁🍁🍁🍁🍁
আল কারীম জেনারেল হাসপিটাল
হাসপাতাল রোড শেরপুর বগুড়া
নিয়মিত চেম্বার করছি এখানে

ডাঃ রেজওয়ানা সুলতানা (রশ্মি)
এমবিবিএস (রাজ)
পিজিটি (গাইনী এন্ড অবস)
সিএমইউ (আল্ট্রাসাউন্ড)
এফসিপিএস পার্ট ২ ট্রেইনি
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল

গর্ভকালীন সময়ে মায়েদের জন্য রেগুলার চেকআপ জরুরি ।এতে  মা বা বাচ্চার কোন ঝুঁকি থাকলে তা আমরা সহজেই জানতে পারি। তাই আসুন...
28/06/2026

গর্ভকালীন সময়ে মায়েদের জন্য রেগুলার চেকআপ জরুরি ।এতে মা বা বাচ্চার কোন ঝুঁকি থাকলে তা আমরা সহজেই জানতে পারি। তাই আসুন নিরাপদ মাতৃত্বের জন্য আমরা সময়মতো চিকিৎসকের পরামর্শ নিই।

গর্ভাবস্থায় পানি ভাঙা গর্ভবতী মায়েদের এবং অনাগত সন্তানের জন্য ঝুঁকির কারণ হতে পারে । তাই অবহেলা না করে এ বিষয়ে সচেতন ...
26/06/2026

গর্ভাবস্থায় পানি ভাঙা গর্ভবতী মায়েদের এবং অনাগত সন্তানের জন্য ঝুঁকির কারণ হতে পারে । তাই অবহেলা না করে এ বিষয়ে সচেতন থাকতে হবে । গর্ভাবস্থায় যেকোনো সময় পানি ভাঙলে নিকটস্থ হাসপাতাল বা চিকিৎসকের পরামর্শ নিন। আপনাদের নিরাপদ মাতৃত্বের জন্য আমরা সর্বদা পাশে আছি।

ডাঃ রেজওয়ানা সুলতানা (রশ্মি)
এমবিবিএস (রাজ)
পিজিটি (গাইনী এন্ড অবস)
সিএমইউ (আল্ট্রাসাউন্ড)
এফসিপিএস পার্ট ২ ট্রেইনি
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল

🤰 গর্ভকালীন উচ্চ রক্তচাপ হতে পারে মা ও শিশুর জন্য ঝুঁকিপূর্ণ।🟪নিয়মিত চেকআপ, সঠিক চিকিৎসা ও সচেতনতাই পারে নিরাপদ মাতৃত্ব ...
20/06/2026

🤰 গর্ভকালীন উচ্চ রক্তচাপ হতে পারে মা ও শিশুর জন্য ঝুঁকিপূর্ণ।
🟪নিয়মিত চেকআপ, সঠিক চিকিৎসা ও সচেতনতাই পারে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে।
💜 সুস্থ মা, নিরাপদ ভবিষ্যৎ এবং আধুনিক মাতৃত্বসেবায় পাশে আছি।

ডাঃ রেজওয়ানা সুলতানা (রশ্মি)
এমবিবিএস (রাজ)
পিজিটি (গাইনী এন্ড অবস)
সিএমইউ (আল্ট্রাসাউন্ড)
এফসিপিএস পার্ট ২ ট্রেইনি
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল

আলহামদুলিল্লাহ ⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕ডাঃ রেজওয়ানা সুলতানা (রশ্মি)এমবিবিএস (রাজ)পিজিটি (গাইনী এন্ড অবস)সিএমইউ (আল্ট্রাসাউন্ড)এফসিপিএস...
10/06/2026

আলহামদুলিল্লাহ
⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕
ডাঃ রেজওয়ানা সুলতানা (রশ্মি)
এমবিবিএস (রাজ)
পিজিটি (গাইনী এন্ড অবস)
সিএমইউ (আল্ট্রাসাউন্ড)
এফসিপিএস পার্ট ২ ট্রেইনি
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল

09/06/2026

✅মস্তিষ্কের টিউমার নিয়ে সচেতন হই✅
মস্তিষ্কের কিছু টিউমার বা Pituitary Gland-এর সমস্যার কারণে নারীদের প্রজনন স্বাস্থ্যও প্রভাবিত হতে পারে।

Pituitary Gland আমাদের শরীরের গুরুত্বপূর্ণ হরমোন নিয়ন্ত্রণ করে। এই অংশে টিউমার হলে দেখা দিতে পারে:

🔹 মাসিকের অনিয়ম
🔹 বন্ধ্যাত্ব
🔹 ডিম্বস্ফোটনে সমস্যা
🔹 Prolactin হরমোন বেড়ে যাওয়া
🔹 স্তন থেকে দুধের মতো স্রাব

অনেক সময় বন্ধ্যাত্বের কারণ অনুসন্ধান করতে গিয়ে Pituitary Tumor ধরা পড়ে।

তাই দীর্ঘদিন গর্ভধারণে সমস্যা হলে শুধুমাত্র প্রজনন অঙ্গ নয়, প্রয়োজন অনুযায়ী হরমোন ও অন্যান্য শারীরিক কারণও মূল্যায়ন করা জরুরি।

বিশ্ব ব্রেইন টিউমার দিবসে আসুন, সচেতনতা বাড়াই এবং সময়মতো সঠিক চিকিৎসা গ্রহণে উৎসাহিত করি।

💙 সুস্থ মস্তিষ্ক, সুস্থ জীবন, সুস্থ ভবিষ্যৎ।

ডাঃ রেজওয়ানা সুলতানা (রশ্মি)
এমবিবিএস (রাজ)
পিজিটি (গাইনী এন্ড অবস)
সিএমইউ (আল্ট্রাসাউন্ড)
এফসিপিএস পার্ট ২ ট্রেইনি
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল

🍁নিয়মিত প্রিরিয়ড না হলে কি করবেন🍁অনিয়মিত মাসিকের (পিরিয়ড) অনেক কারণ থাকতে পারে, যেমন হরমোনের পরিবর্তন, মানসিক চাপ, ওজন খ...
07/06/2026

🍁নিয়মিত প্রিরিয়ড না হলে কি করবেন🍁

অনিয়মিত মাসিকের (পিরিয়ড) অনেক কারণ থাকতে পারে, যেমন হরমোনের পরিবর্তন, মানসিক চাপ, ওজন খুব বেশি বা কম হওয়া, অতিরিক্ত ব্যায়াম, থাইরয়েডের সমস্যা, বা Polycystic O***y Syndrome।
করণীয়:
✅একটি মাসিক ক্যালেন্ডার বা অন্য জায়গায় তারিখগুলো লিখে রাখুন।
✅পর্যাপ্ত ঘুম, সুষম খাদ্য এবং নিয়মিত শারীরিক কার্যকলাপ বজায় রাখুন।
✅ওজন স্বাভাবিক রাখার চেষ্টা করুন।
✅গর্ভধারণের সম্ভাবনা থাকলে প্রথমে প্রেগন্যান্সি টেস্ট করুন।
✅চিকিৎসকের পরামর্শ ছাড়া হরমোন বা মাসিক আনার ওষুধ খাবেন না।
যেসব ক্ষেত্রে দ্রুত গাইনি চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত:
টানা ৩ মাস বা তার বেশি মাসিক না হওয়া।
খুব বেশি বা দীর্ঘদিন রক্তপাত হওয়া।
তীব্র তলপেটের ব্যথা।
মাথা ঘোরা বা দুর্বলতা।
অনিয়মিত মাসিকের সঙ্গে অতিরিক্ত মুখে/শরীরে লোম, ব্রণ বা ওজন বৃদ্ধি হওয়া

ডাঃ রেজওয়ানা সুলতানা (রশ্মি)
এমবিবিএস (রাজ)
পিজিটি (গাইনী এন্ড অবস)
সিএমইউ (আল্ট্রাসাউন্ড)
এফসিপিএস পার্ট ২ ট্রেইনি
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল

Address

Sherpur
Bogura
5840

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডাঃ রেজওয়ানা সুলতানা রশ্নি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category