Farhana Arpita

Farhana Arpita Asalamuyalikum

26/05/2026

লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক, লাব্বাইকা লা-শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান্নি’মাতা লাকা ওয়াল মুলুক লা-শরীকা লাক্‌”
“আমি হাজির, হে আল্লাহ ! আমি হাজির, আমি হাজির, কোন শরীক নাই তোমার, আমি হাযির, নিশ্চয়ই সকল প্রশংসা ও নিয়ামত তোমারই, আর সকল সাম্রাজ্যও তোমার, কোন শরীক নাই তোমার।”


আরাফার দিন — দোয়া'আর দিন, ক্ষমা লাভের দিন, রবের নিকটবর্তী হওয়ার দিন।আরাফার দিন বছরের অন্যতম শ্রেষ্ঠ দিন। এই দিনটি আবার আ...
25/05/2026

আরাফার দিন — দোয়া'আর দিন, ক্ষমা লাভের দিন, রবের নিকটবর্তী হওয়ার দিন।

আরাফার দিন বছরের অন্যতম শ্রেষ্ঠ দিন। এই দিনটি আবার আসতে প্রায় ৩৫৯/৩৬০ দিন অপেক্ষা করতে হবে। তাই এই মহামূল্যবান দিনটিকে কোনোভাবেই অবহেলা করা উচিত নয়।

রাসূল ﷺ বলেছেন:
“আরাফার দিনের চেয়ে এমন কোনো দিন নেই, যেদিন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন।( সহিহ মুসলিম)

এই দিন বেশি বেশি দোয়া করুন, ইস্তিগফার করুন, তাওবা করুন। চোখের পানি ফেলে আল্লাহর কাছে চান। চোখে পানি না এলে অন্তত ভাঙা হৃদয়ে, বিনয়ের সাথে নিজের অসহায়ত্ব প্রকাশ করুন।

[🌷 আরাফার দিনের সর্বোত্তম দোয়া
لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

উচ্চারণ:
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া 'আলা কুল্লি শাইয়িন ক্বাদীর।
অর্থ:
“আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তিনি এক, তাঁর কোনো অংশীদার নেই। সমস্ত রাজত্ব তাঁর, সমস্ত প্রশংসাও তাঁর, আর তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান।”

রাসূল ﷺ বলেছেন:
“আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ আরাফার দিনে যে দোয়া সবচেয়ে বেশি করেছি, তার মধ্যে সর্বোত্তম হলো এই দোয়া।”(জামে আত-তিরমিযি)
এই দোয়াটি অর্থসহ মুখস্থ করে নিন এবং বারবার পড়ুন। ]

📖 কুরআনের নির্দেশ
আল্লাহ তাআলা বলেন:

ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ

“তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।”(সূরা গাফির: ৬০)

আল্লাহ তাআলা আরও বলেন:
“আমার বান্দারা যখন আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে, তখন আমি তো নিকটেই আছি। আহ্বানকারী যখন আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই।(সূরা আল-বাকারাহ: ১৮৬)

🤲আমরা কী কী দোয়া করতে পারি ?
🌿 নিজের গুনাহ ও হিদায়াতের জন্য!

▫️ হে আল্লাহ, আমার প্রকাশ্য ও গোপন সকল গুনাহ ক্ষমা করে দিন।

▫️ হে আল্লাহ, আমার অন্তরকে শুদ্ধ করে দিন। রিয়া, হিংসা, অহংকার ও সকল মন্দ স্বভাব থেকে আমাকে রক্ষা করুন।

▫️ হে আল্লাহ, আমাকে হিদায়াত দান করুন এবং হিদায়াতের উপরই মৃত্যু দান করুন।

▫️ হে আল্লাহ, আপনাকে সন্তুষ্ট করে এমন জীবন আমাকে দান করুন।

▫️ হে আল্লাহ, আমাকে সর্বাবস্থায় আপনার মুখাপেক্ষী বানিয়ে দিন।

🌿 দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য

▫️ হে আল্লাহ, আমার দুনিয়াও সুন্দর করে দিন, আখিরাতও সুন্দর করে দিন।

▫️ হে আল্লাহ, আমাকে কষ্টের স্থান থেকে শান্তির স্থানে নিয়ে যান।

▫️ হে আল্লাহ, কিয়ামতের দিন আমার মুখমণ্ডল উজ্জ্বল করুন এবং আমার আমলনামা ডান হাতে দিন।

▫️ হে আল্লাহ, আমাকে এমন জীবন দিন, যা আপনার সন্তুষ্টির কারণ হয়।

🌿 জান্নাত ও জাহান্নাম থেকে মুক্তির জন্য

▫️ হে আল্লাহ, আমাকে জান্নাতুল ফিরদাউস দান করুন।

▫️ হে আল্লাহ, আমাকে জাহান্নাম, কবরের আযাব ও কিয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করুন।

▫️ হে আল্লাহ, পুলসিরাত সহজ করে দিন এবং আপনার রহমতের ছায়ায় স্থান দিন।

🌿 মা-বাবা ও পরিবারের জন্য

▫️ হে আল্লাহ, আমার মা-বাবাকে ক্ষমা করুন এবং তাদের উপর রহম করুন।

▫️ হে আল্লাহ, আমার পরিবারকে দ্বীনের উপর অটল রাখুন।

▫️ হে আল্লাহ, আমাদের ঘরে বরকত, শান্তি ও রহমত নাজিল করুন।

▫️ হে আল্লাহ, আমাদেরকে নেককার সন্তান দান করুন এবং তাদেরকে দ্বীনের খাদেম বানান।

🌿 স্বামী-স্ত্রীর সম্পর্কের জন্য

▫️ হে আল্লাহ, আমাদের স্বামী-স্ত্রীকে একে অপরের জন্য চক্ষুশীতলকারী বানিয়ে দিন।

▫️ হে আল্লাহ, আমাদের ভালোবাসা যেন আপনার সন্তুষ্টিকে কেন্দ্র করে হয়।

▫️ হে আল্লাহ, আমাদের অন্তরে পারস্পরিক রহমত, ভালোবাসা ও ক্ষমাশীলতা দান করুন।

▫️ হে আল্লাহ, শয়তান ও সকল অনিষ্ট থেকে আমাদের দাম্পত্য জীবনকে হেফাজত করুন।

🌿 রিজিক ও জীবিকার জন্য

▫️ হে আল্লাহ, আমাকে হালাল ও প্রশস্ত রিজিক দান করুন এবং তাতে বরকত দিন।

▫️ হে আল্লাহ, অভাবে যেন ঈমান না হারাই এবং প্রাচুর্যে যেন অহংকারী না হই।

▫️ হে আল্লাহ, আমাকে মানুষের মুখাপেক্ষী করবেন না।

🌿 ইলম ও ইবাদতের জন্য

▫️ হে আল্লাহ, আমাকে কুরআনের সাথী বানান।

▫️ হে আল্লাহ, সালাতের মাধুর্য ও খুশু-খুযু দান করুন।

▫️ হে আল্লাহ, আমার সময়ের মধ্যে বরকত দিন।

▫️ হে আল্লাহ, আমাকে সহিহ ইলম দান করুন এবং সেই ইলম অনুযায়ী আমল করার তাওফিক দিন।

❤️ হৃদয়ের গভীর থেকে বলুন-
▫️ হে আল্লাহ, আমি অক্ষম, আপনি সর্বশক্তিমান; আমাকে পথ দেখান।

▫️ হে আল্লাহ, আমি বারবার ভুল করি, কিন্তু আপনার কাছেই ফিরে আসি।

▫️ হে আল্লাহ, আপনি ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই।

▫️ হে আল্লাহ, আমি জানি না আমি জান্নাতের উপযুক্ত কি না, তবুও আপনার রহমতে জান্নাত চাই।

▫️ হে আল্লাহ, আপনার কাছে আমি আপনাকেই চাই।

▫️ হে রব, আমি অযোগ্য হতে পারি, কিন্তু আপনি তো পরম দয়ালু।

🌸 দোয়ার কিছু আদব
▫️ আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করুন।

▫️ রাসূল ﷺ-এর উপর দরুদ পাঠ করুন।

▫️ নিজের গুনাহ স্বীকার করুন।

▫️ বিনয়ের সাথে বারবার দোয়া করুন।

▫️ একই দোয়া বারবার করতে সংকোচ করবেন না।

▫️ দোয়ার শেষে আবার দরুদ পাঠ করুন।

🤲 বারবার বলুন—
হে আল্লাহ, আপনি কবুল করে নিন।

হে আল্লাহ, আপনি কবুল করে নিন।

হে আল্লাহ, আপনি কবুল করে নিন।

কোনো শর্ত নেই। নিজের ভাষায়, নিজের কষ্ট, স্বপ্ন, ভয়, আশা— সবকিছু আল্লাহর কাছে খুলে বলুন। তিনি আপনার অন্তরের কথাও জানেন।

আল্লাহ তাআলা আমাদের সকলের তাওবা, ইবাদত, দোয়া ও আশা-আকাঙ্ক্ষা কবুল করুন। আমীন। 🤍

#আরাফ

19/05/2026

Tum me or ek cup chai ☕

゚viralシfypシ゚

টুথপেস্ট নাকি স্লো-পয়জন? 🦷💀​আধুনিকতার নামে আমরা এমন এক জীবনব্যবস্থায় ঢুকে পড়েছি যেখানে আমাদের অজান্তেই তিলে তিলে শেষ করে...
01/05/2026

টুথপেস্ট নাকি স্লো-পয়জন? 🦷💀

​আধুনিকতার নামে আমরা এমন এক জীবনব্যবস্থায় ঢুকে পড়েছি যেখানে আমাদের অজান্তেই তিলে তিলে শেষ করে দেওয়া হচ্ছে। আধুনিকতার মোড়কে আমরা যা ব্যবহার করছি, তা নিয়ে ভাবার সময় এসেছে। একটু সময় নিয়ে নিচের ৩টি পয়েন্ট পড়ুন, আপনার চোখ খুলে যাবে:

​১. টুথপেস্টের আড়ালে লুকানো শত্রু 🧪

অধিকাংশ জনপ্রিয় টুথপেস্টে থাকে Fluoride এবং SLS (Sodium Lauryl Sulfate)। এগুলো শুধু দাঁতের এনামেলই ক্ষয় করে না, বরং মাড়ির সূক্ষ্ম টিস্যুর মাধ্যমে সরাসরি রক্তে প্রবেশ করে দীর্ঘমেয়াদে জটিল স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। আমাদের পূর্বপুরুষরা কেবল মেসওয়াক ব্যবহার করেই ৮০ বছর বয়সেও শক্ত দাঁত নিয়ে বেঁচে থাকতেন, তাহলে আমরা এত দামী পেস্ট ব্যবহার করেও কেন ডেন্টিস্টের কাছে দৌড়াচ্ছি? 🌿

​২. আসল অপরাধী যেখানে লুকিয়ে আছে 🍬

দাঁতের ক্ষয় বা ব্যথার মূল কারণ টুথপেস্টের অভাব নয়, বরং অতিরিক্ত রিফাইনড সুগার বা চিনি। ডেন্টিস্টের চেম্বারে হাজার হাজার টাকা ঢালার আগে আপনার রান্নাঘর থেকে চিনি মাইনাস করে দেখুন—দাঁতের অর্ধেক রোগ এমনিতেই ভ্যানিশ হয়ে যাবে। সুস্থ দাঁতের চাবিকাঠি আপনার খাদ্যাভ্যাসে, কোনো দামী ব্র্যান্ডের টিউবে নয়।

​৩. তথাকথিত আধুনিক বিশ্ব ব্যবস্থার মরণফাঁদ 💸

আজ যারা সামান্য সচেতনতার অভাবে ভালো মানের 'ফ্লোরাইড ও সালফেট ফ্রি' অর্গানিক পেস্ট বা মেসওয়াক খুঁজছেন না, কাল অসুস্থতার রিপোর্ট হাতে পেলে তারাই সহায়-সম্বল বিক্রি করে লক্ষ লক্ষ টাকা তথাকথিত চিকিৎসায় ঢালতে দ্বিতীয়বার ভাববেন না। সাধারণ মানুষের অজ্ঞতাকে পুঁজি করে এই বাণিজ্যিক জাল বিস্তার করাই হলো তথাকথিত আধুনিক বিশ্ব ব্যবস্থার সবচেয়ে বড় সাফল্য! 👺

​✅ আপনার করণীয়:

• ​🚫 কেমিক্যাল বর্জন: ফ্লোরাইড ও সালফেটযুক্ত পেস্ট আজই বর্জন করুন।

• ​🌿 প্রকৃতিতে ফেরা: সুন্নতি মেসওয়াক বা ভেষজ বিকল্প ব্যবহারের অভ্যাস করুন।

• ​🍬 চিনি মাইনাস: জীবন থেকে চিনি এবং কৃত্রিম মিষ্টি পুরোপুরি বাদ দিন।

• ​🛡️ পরিবার রক্ষা: এই কৃত্রিম মরণফাঁদ থেকে নিজেকে ও প্রিয়জনকে বাঁচান।

​আপনার একটি সঠিক সিদ্ধান্তই হতে পারে জীবনের সেরা প্রতিরক্ষা। ✨ ✊🏼

​💬 আপনার টুথপেস্টে Fluoride বা SLS আছে কিনা এখনই চেক করে কমেন্টে জানান!

🔄 পোস্টটি শেয়ার করে অন্তত একজন মানুষকে সচেতন হতে সাহায্য করুন। ধন্যবাদ।





30/04/2026

রাতের আমল 🌙

• সূরা মুলক
• সূরা ওয়াক্বিয়াহ
• সূরা আলিফ লাম মিম সাজদাহ
• আয়াতুল কুরসি
• সূরা ইখলাস, ফালাক্ব, নাস
• সূরা কাফিরুন
• সূরা বাকারাহর শেষ ৩ আয়াত
• সূরা আলে ইমরানের শেষ ১০ আয়াত

ফিতনার যুগে নিরাপত্তায়:🤲
📖 সূরা কাহাফের প্রথম ও শেষ ১০ আয়াত

21/04/2026

আজ হঠাৎ আব্বু আমাকে বলতেসে,আমি মারা গেলে আমার কবরের পাশে যাইয়ো,তখন তো আমি অসহায় থাকবো,চাইলে তোমাকে দেখতে পারবো না!
কেন জানি এ কথাগুলোর আজ, কোন উওর আমার কাছে ছিল না😅
রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা" (رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا)❤️

No one can love like my father❤️‍🔥

মাথা চুল খুলে পর পুরুষের সামনে চলা নারীদের ক্ষেত্রে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামী হবার কথা জানিয়েছেন।ع...
15/04/2026

মাথা চুল খুলে পর পুরুষের সামনে চলা নারীদের ক্ষেত্রে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামী হবার কথা জানিয়েছেন।

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا، قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ، وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِلَاتٌ، رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ، لَا يَدْخُلْنَ الْجَنَّةَ، وَلَا يَجِدْنَ رِيحَهَا، وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا»

আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জাহান্নামবাসী দু’ প্রকার মানুষ, আমি যাদের (এ পর্যন্ত) দেখিনি। একদল মানুষ, যাদের সঙ্গে গরুর লেজের মতো চাবুক থাকবে, তা দ্বারা তারা লোকজনকে মারবে এবং এক দল স্ত্রী লোক, যারা কাপড় পরিহিত উলঙ্গ, যারা অন্যদের আকর্ষণকারিণী ও আকৃষ্টা, তাদের মাথার চুলের অবস্থা উটের হেলে পড়া কুঁজের মতো। ওরা জান্নাতে যেতে পারবে না, এমনকি তার সুগন্ধিও পাবে না অথচ এত এত দূর হতে তার সুঘ্রাণ পাওয়া যায়। [সহীহ মুসলিম, হাদীস নং-২১২৮

14/04/2026

আমার বাবা মা এর প্রতি যারা অন্যায়,অবিচার করেছে,আমি তাদের এই দুনিয়া ও আখিরাতে ক্ষমা করব না 😇

12/04/2026

🙂

08/04/2026

Address

Brahmanbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Farhana Arpita posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category