15/09/2026
আলহামদুলিল্লাহ ❤️
আজ সফলভাবে সম্পন্ন হলো ব্রাহ্মণবাড়িয়া নব-দিগন্ত BND এর ২৯তম রেস্কিউ কার্যক্রম💖
গত ৭–৮ দিন ধরে ফেসবুকের বিভিন্ন গ্রুপে একজন অসুস্থ ও অসহায় ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করার জন্য অনেকেই পোস্ট করে আসছিলেন। বিষয়টি আমাদের নজরে আসার পর গত সপ্তাহে নব-দিগন্ত টিম তাকে উদ্ধারের উদ্দেশ্যে আনন্দবাজার এলাকায় যায়। কিন্তু সেখানে গিয়ে তাকে পাওয়া যায়নি; তিনি ওই স্থান থেকে অন্যত্র চলে গিয়েছিলেন🥲
পরবর্তীতে আজ আবারও তার সন্ধান পাওয়া গেলে ব্রাহ্মণবাড়িয়া মেড্ডা শ্মশানঘাট এলাকা থেকে তাকে অচেতন ও অসুস্থ অবস্থায় উদ্ধার করে✅
উদ্ধারের পর তাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে নতুন পোশাক পরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়েছে💚
এ মহৎ মানবিক উদ্যোগে আরও একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মানবিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর-
এর প্রতিষ্ঠাতা আজহারউদ্দীন ভাই। তিনি ওই ব্যক্তির চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধসহ চিকিৎসা-সংক্রান্ত সকল দায়িত্ব গ্রহণ করেছেন🥰❤️
মানুষের বিপদের সময়ে মানুষই মানুষের পাশে দাঁড়াবে—এই বিশ্বাস থেকেই আমাদের পথচলা💖
এই মানবিক কাজে যারা সরাসরি সহযোগিতা করেছেন এবং পাশে দাঁড়িয়েছেন, সকলের প্রতি ব্রাহ্মণবাড়িয়া নব-দিগন্ত পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা🤲