An Nur Pharmacy

An Nur Pharmacy An-Nur is a professional pharmaceutical shop company - with an independent pharmacy and direct links

ক‍্যালিফোর্নিয়াতে একেকটা বাড়ির দাম চিন্তাও করতে পারবেন না।  ১ মিলিয়ন ডলারেও একটা মনের মতো বাড়ি মিলে না।  ১ মিলিয়ন ডলার...
10/01/2025

ক‍্যালিফোর্নিয়াতে একেকটা বাড়ির দাম চিন্তাও করতে পারবেন না। ১ মিলিয়ন ডলারেও একটা মনের মতো বাড়ি মিলে না। ১ মিলিয়ন ডলার, প্রায় ১২ কোটি টাকা।

অথচ হলিউড মুভির মতো বাড়িগুলো পুড়ে যাচ্ছে। দাবানলে। একটা ঘর পুড়ে যাওয়া মানে জীবনের কতো কতো বছর পুড়ে যাওয়া। কতো স্মৃতি। কতো শ্রম। কতো স্পর্শের মায়া।

নিমিষেই ছাই।

দাবানলের ধোঁয়া আপনাকে দৌঁড়ের উপর রাখবে।
বহু দূর পর্যন্ত নিঃশ্বাস নেয়ার বিশুদ্ধ বাতাস থাকে না। ধোঁয়া ও ধূলোর কুণ্ডলী চারিদিক।

লজ এঞ্জেলস থেকে ১ লক্ষ মানুষ, ঘর ছেড়ে নিরাপদ আশ্রয় নিয়েছে। শহরে অনেক মানুষ আজ গৃহহীন—হোমলেস!
অথচ ওরা সবাই মিলিয়নিয়ার।

কী অদ্ভুত প‍্যারাডক্স—বৈপরিত‍্য!
কোটি টাকার বাড়ির মালিকও আজ হোমলেস!

আমাদের জীবনে খোদা এসে একটা ধাক্কা দেয়। নয়তো প্রকৃতি এসে জ্বালায়। নয়তো ভাগ‍্য এসে মুহূর্তেই শেষ করে দেয় সব।

জীবন এতোই ঠুনকো। এতোই ফ্রেজাইল!

আর এই ঠুনকো জীবনকে আরো বেশি ধ্বংস করে লোভ, ঘৃণা, হিংসা ও ক্রোধ।

অস্ত্র হাতে সম্মুখ সৈনিকের পিছনে খালি হাতে সাধারণ মানুষেরএই ছবিটা দেখলেই বুঝবেন কেন এই দেশে ৭১ হয়, ২৪ হয়!ভয় নাই, ডর নাই,...
09/01/2025

অস্ত্র হাতে সম্মুখ সৈনিকের পিছনে খালি হাতে সাধারণ মানুষের
এই ছবিটা দেখলেই বুঝবেন কেন এই দেশে ৭১ হয়, ২৪ হয়!

ভয় নাই, ডর নাই, লোভ নাই, লালসা নাই।
মাথা না নোয়ানোর একটা ভয়ংকর সংকল্প!

এদেরকে কে দাবায়া রাখবে?
🇧🇩♥️

04/01/2025

New pandemic alert!!!!
নতুন মহামারী সতর্কতা!!!

2019 সালের covid -19 এর পর চীনে আবার নতুন একধরনের ভাইরাস খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। নতুন এই ভাইরাসের নাম এইচএমপিভি (HMPV) যার পূর্ণ রূপ Human metapneumovirus (HMPV)। এটা করোনার মতই আক্রান্ত ব্যক্তির হাঁচি,কাশি বা রেস্পিরেটরি ড্রপ্লেটের মাধ্যমে ছড়িয়ে পড়ে বাতাসে অথবা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে ছড়িয়ে পড়ে৷
ইতোমধ্যে চীনে মহামারী এলার্ট জারি করেছে এবং আশে পাশে কিছু দেশেও ছড়িয়ে পড়েছে।

এই রোগে আক্রান্ত ব্যক্তির প্রাথমিক অবস্থায় সাধারণ ঠান্ডা লাগার লক্ষণগুলো দেখা দিতে পারে, সর্দি কাশি থাকে। পরবর্তীতে নিউমোনিয়া এবং রেস্পিরেটরি ডিস্ট্রেস হতে পারে, যেটা রোগীর জন্য ঝুঁকিপূর্ণ।

আমাদের করণীয় :
করোনায় আমরা যেভাবে হাইজিন মেইনটেইন করেছি সেভাবে পার্সোনাল হাইজিন মেইনটেইন করতে হবে। ঘড়ের বাইরে মাস্ক
পরিধান করতে হবে৷ বাহির থেকে এসে হাত পা সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে৷ বৃদ্ধ, শিশু এবং অসুস্থ ব্যক্তিদের সাবধান থাকতে হবে৷

সরকারের উচিত জনসচেতনতা তৈরি করা, এবং এয়ারপোর্টে স্ক্রিনিং টেস্টের ব্যবস্থা করে আক্রান্ত মানুষদের কোয়ারান্টাইন অবস্থায় চিকিতসা করা৷

সচেতন থাকুন।
শেয়ার করুন৷

Address

BRAHMANBARIA, ASHUGONJ, TALSHAHAR
Brahmanbaria
3400

Website

Alerts

Be the first to know and let us send you an email when An Nur Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share