08/06/2026
📢 সচেতনতামূলক বার্তা📢
রক্তের প্রয়োজনে রেফারেন্স হিসেবে কারো মুঠোফোন নম্বর শেয়ার করলে তাকে অবশ্যই আগে থেকে অবগত করুন। অনেক সময় প্রতারক চক্র রক্তদানের নামে যোগাযোগ করে অর্থ আত্মসাতের চেষ্টা করতে পারে। তাই কোনো ডোনারের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সতর্ক থাকুন এবং রক্ত নেওয়ার আগে পরিচয় ও প্রয়োজনীয় তথ্য যাচাই করে নিন।
মানবতার সেবায় প্রকৃত রক্তযোদ্ধারা স্বেচ্ছায় রক্তদান করেন, অর্থের বিনিময়ে নয়। অন্যদিকে, কিছু নেশাগ্রস্ত ও পেশাদার ব্যক্তি টাকার বিনিময়ে রক্তদান করে থাকেন, যা রোগীর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
✅ সচেতন থাকুন
✅ যাচাই করে রক্ত নিন
✅ প্রতারণা প্রতিরোধ করুন
জনস্বার্থে প্রচারিত
🩸 নারায়নহাট ব্লাড ডোনার্স এসোসিয়েশন ♥️