Dr.Sheikh Marzana

Dr.Sheikh Marzana Dr. Shekh Marzana is a fourth-generation Homeopath. She is a homeopathic doctor.

যারা দীর্ঘদিন ধরে নাকের পলি পাসের  সমস্যায় ভুগছেন। বিশেষ করে যাদের ঘন ঘন ঠান্ডা লাগা হাঁচি কাশি সর্দি জ্বর এবং  কোল্ড এ...
03/12/2025

যারা দীর্ঘদিন ধরে নাকের পলি পাসের সমস্যায় ভুগছেন। বিশেষ করে যাদের ঘন ঘন ঠান্ডা লাগা হাঁচি কাশি সর্দি জ্বর এবং কোল্ড এলার্জি ডাস্ট এলার্জি ইত্যাদি সমস্যা তারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথির চিকিৎসা নিন এবং নিজেকে সুস্থ রাখুন। কারণ সুস্থতায় আপনার সকল শান্তি। নাকের পলিপ যাদের আছে তাদের সারাক্ষণ মাথা ভারী হয়ে থাকে। ঘনঘন সর্দি লাগে। দিনরাত খুব কষ্টের মধ্যে দিয়ে যায়। সুতরাং ক্লাসিক্যাল হোমিওপ্যাথির সাথে থাকুন। ভালো থাকুন।

সকালে ভেজানো কিশমিশ বা এর জল পান করলে হজমশক্তি বাড়ে, কোষ্ঠকাঠিন্য ও অ্যাসিডিটি দূর হয়, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, রক্ত ...
26/10/2025

সকালে ভেজানো কিশমিশ বা এর জল পান করলে হজমশক্তি বাড়ে, কোষ্ঠকাঠিন্য ও অ্যাসিডিটি দূর হয়, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, রক্ত পরিষ্কার হয় এবং এতে থাকা আয়রন রক্তস্বল্পতা কমায়, পাশাপাশি এটি হার্ট ও লিভারের স্বাস্থ্য ভালো রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
পুষ্টি উপাদানসমূহ👉
ভেজা কিশমিশে ভিটামিন (যেমন ভিটামিন সি, বি৬), খনিজ (আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম), ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।
উপকারিতা👉
হজমশক্তি বৃদ্ধি: এতে থাকা ফাইবার হজমে সাহায্য করে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে।
কোষ্ঠকাঠিন্য ও অ্যাসিডিটি দূর করে: কিশমিশের জল পেটের অ্যাসিড কমিয়ে এবং অন্ত্রের প্রদাহ কমিয়ে এই সমস্যাগুলো থেকে মুক্তি দেয়।
রক্তস্বল্পতা দূর করে👉: আয়রন সমৃদ্ধ হওয়ায় এটি লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়ায় এবং রক্তস্বল্পতা কমায়।
হার্ট ভালো রাখে👉: কিশমিশ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে এবং হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে।
রক্তচাপ নিয়ন্ত্রণ👉: এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।
লিভার ও কিডনির স্বাস্থ্য👉: ভেজানো কিশমিশ লিভার ও কিডনি সুস্থ রাখতে সাহায্য করে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়👉: শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
শারীরিক দুর্বলতা দূর করে👉: এটি শরীরে শক্তি যোগায় এবং ক্লান্তি দূর করে।
ব্যবহার
রাতে ৫-৬টি কিশমিশ পানিতে ভিজিয়ে রাখুন।
পরদিন সকালে খালি পেটে সেই কিশমিশ ও পানি পান করুন। নিজের যত্ন নিন এবং সর্বদা ভালো থাকুন।

পেঁপের যত উপকারিতা 👉পেঁপে একটি সহজলভ্য ফল। যা শুধু স্বাদে নয়, গুণেও অনন্য। কাঁচা বা পাকা—দুই অবস্থাতেই এই ফল শরীরের জন্য...
26/10/2025

পেঁপের যত উপকারিতা 👉পেঁপে একটি সহজলভ্য ফল। যা শুধু স্বাদে নয়, গুণেও অনন্য। কাঁচা বা পাকা—দুই অবস্থাতেই এই ফল শরীরের জন্য অত্যন্ত উপকারী। নিয়মিত পেঁপে খেলে নানা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

👉বিশেষ করে ত্বক উজ্জ্বল থাকে এবং হজম প্রক্রিয়ায় সাহায্য করে।
বিশেষজ্ঞদের মতে, পেঁপেতে থাকা এনজাইম ‘প্যাপেইন’ হজমে সাহায্য করে। এটি প্রোটিন ভাঙতে সহায়তা করে, ফলে গ্যাস্ট্রিক ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়। পাকা পেঁপেতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা চোখের দৃষ্টি শক্ত রাখে এবং ত্বক সুন্দর রাখতে সাহায্য করে।

👉এছাড়া পেঁপেতে থাকা ভিটামিন সি শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সংক্রমণ প্রতিরোধ করে এবং ত্বকের উজ্জ্বলতা বজায় রাখে। অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি কোলেস্টেরল কমাতে এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস করতেও ভূমিকা রাখে।

👉নারীদের জন্য পেঁপে বিশেষ উপকারী। এটি অনিয়মিত পিরিয়ড দূর করতে সাহায্য করে এবং শরীরের হরমোনের ভারসাম্য রক্ষা করে।

👉অন্যদিকে কাঁচা পেঁপে রান্না করে খেলেও তা ওজন কমাতে এবং শরীর থেকে টক্সিন দূর করে।
তবে অতিরিক্ত পেঁপে খাওয়া ঠিক নয়। বিশেষ করে গর্ভবতী নারীদের কাঁচা পেঁপে খাওয়া ঠিক না, কারণ এতে থাকা কিছু উপাদান জরায়ুর সংকোচন বাড়াতে সাহায্য করে।

কি নিষ্ঠুর নিয়তি।। আড়াই  বছর পর প্রবাস থেকে হাজারো স্বপ্ন বুকে নিয়ে বাড়ি ফিরছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না।  সকলকে ন...
06/08/2025

কি নিষ্ঠুর নিয়তি।। আড়াই বছর পর প্রবাস থেকে হাজারো স্বপ্ন বুকে নিয়ে বাড়ি ফিরছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না। সকলকে নিয়ে না ফেরার দেশে চলে গেলেন। স্ত্রী, সন্তান, মা সহ পরিবারের আরো অনেককে নিয়ে একসাথে পরপারে পারি জমালেন। 😭😭😭😭😭😭😭😭আমরা জানিনা, কখন আমাদের নিয়তি কোনদিকে নিয়ে যাবে। কি ঘটতে চলেছে পরক্ষণে আমাদের ভাগ্যে।

জুনায়েদের বলা শেষ কথাগুলো 😔😭"আম্মু আমি আজ স্কুলে যাবো না।”৭ বছরের বয়সী জুনায়েদের কথা শুনে মা ধ'ম'কে বললেন,“একদম না যাওয়...
23/07/2025

জুনায়েদের বলা শেষ কথাগুলো 😔😭

"আম্মু আমি আজ স্কুলে যাবো না।”

৭ বছরের বয়সী জুনায়েদের কথা শুনে মা ধ'ম'কে বললেন,

“একদম না যাওয়ার বায়না ধরবে না জুনায়েদ। যেতে হবে, চলো রেডি হও।”

“মা, ভালো লাগছে না আমার। কাল থেকে যাই?”

“না, বাবা এখনি যেতে হবে। স্কুল থেকে আসার পর, তোমাকে নিয়ে ঘুরতে যাব। কেমন?”

জুনায়েদের চোখ চকচক করে উঠল। বলল,

“সত্যি!”

“হ্যাঁ, সত্যি।”

জুনায়েদকে স্কুলের জন্য রেডি করে মা, আর ছেলে বেরিয়ে পড়লো। স্কুল গেইটে জুনায়েদকে নামিয়ে মা হেসে বললেন,

“আম্মু, বাসায় গিয়ে চিকেন রান্না করব, তোমার জন্য। ঠিক আছে?”

“ওকে, আম্মু।”

জুনায়েদের মা, রান্না করছিল। হঠাৎ নিউজ পেল, জুনায়েদের স্কুলে বিমান ক্র্যাশ করেছে। হাত থেকে চিকেনের পাতিলটা পড়ে গেল। কাঁ'পা কাঁ'পা হাতে জুনায়েদের বাবাকে কল দিলো। তারপর, ছুটে বেরুলো ছেলেকে খুঁজতে। “জুনায়েদ, ঠিক আছেতো?”
তারপর? তারপর, ২ ঘন্টা খোঁজার পর, হঠাৎ দেখতে পেলো, “পো/ড়া দে'হ নিয়ে জুনায়েদ তার আম্মুর দিকেই এগিয়ে আসছে। মুহুর্তেই পড়ে গেল মা'টিতে। শেষ নি’শ্বা’স ত্যাগ করলো জুনায়েদ। কলিজা কাঁ/পি/য়ে দেওয়ার মত চিৎ’কা’র করে উঠল জুনায়েদের বাবা-মা। মা কান্না করতে করতে বললেন,

“আমার বাজান, আমার বাজানে, না করছিল আম্মু আজ আমি স্কুলে যাব না। আমি জো'র করে পাঠিয়েছি। আমার বাজানে আজকে বিকেলে ঘুরতে যাওয়ার কথা ছিল আমার সাথে। ওহ বাজান, চিকেন খাইবা না তুমি? আব্বা, আমারে নিঃস্ব করে তুমি কই চইলা গেলা আব্বা?”

জুনায়েদের আর বাসায় ফেরা হলো না, চিকেন খাওয়া হলো না, তার আম্মুর সাথে ঘুরা হলো না, আর, হোমওয়ার্কও করা হলো না।

07/07/2025

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

Address

Kasba
Chittagong

Telephone

+8801790537595

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Sheikh Marzana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category