Dr. Nasir -ENT surgeon

Call Contact the practice

Dr. Nasir -ENT surgeon ENT specialist & surgeon

04/08/2026

কাল ফ্রি ক্যাম্পে আসছি, ইনশাআল্লাহ...

01/08/2026
14/07/2026

preauricular sinus :

এগুলো মুলত জন্মগত সমস্যা। অনেকেরই থাকে। কারো এক পাশে কারো উভয় পাশে। ইনফকশন হয়ে এরকম ফুলে যায়, ফোড়া হয়, কারো ইনফেকশন ছাড়া গোটা হয়ে ফুলে থাকে।

তবে কোন কিছু না হয়ে থাকলে কিছু করা লাগে না। গোটা বা ফোড়া হলে সার্জারী করে চিকিৎসা নিতে হয়। কিছু ক্ষেত্রে এন্টিবায়োটিক দিয়ে স্বাভাবিক রাখা যায়।।

জন্মের পর শিশুদের কানের সামনে এরকম কিছু থাকলে সাবধানে রাখবেন। কান কম ভেজাবেন। ইনফেকশন হলে চিকিৎসক এর পরামর্শ নিবেন।

ডা. নাসির উদ্দিন
নাক কান গলা বিশেষজ্ঞ ও সার্জন

12/07/2026

বন্যার দূর্যোগে কানে তেলাপোকা নিয়ে কষ্ট পাওয়া মেয়েটির পোকা বের করে দিলাম।। আলহামদুলিল্লাহ।।

কানে ছোট বড় তেলাপোকা আজকাল প্রায়ই দেখা যায়। নিয়মিত তেলাপোকার ঔষধ বাসা বাড়িতে ব্যবহার করুন। বাসা বাড়িতে ময়লা আবর্জনা বাসি পচা খাবার, খাবারের উচ্ছিষ্ট যেখানে সেখানে ফেলে রাখলে তেলাপোকার বংশ বিস্তার হয়। তাই পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন।।

প্রতি মাসে অন্তত একবার তেলাপোকা নিধনের ঔষধ চক বা পাউডার ইত্যাদি ব্যবহার করুন।।
... .... .... ....
ডা. নাসির উদ্দিন
সহকারী অধ্যাপক (ইএনটি)
নাক কান গলা বিশেষজ্ঞ ও সার্জন

এ সপ্তাহের পুরোটাই বৃষ্টির সম্ভাবনা...  বন্যা পরিস্থিতি আরো খারাপ হতে পারে।।
12/07/2026

এ সপ্তাহের পুরোটাই বৃষ্টির সম্ভাবনা...
বন্যা পরিস্থিতি আরো খারাপ হতে পারে।।

09/07/2026

বন্যার্তদের জন্য অনলাইনে ফ্রি নাক কান গলা চিকিৎসা সেবা। ০১৬৭৪৭৪৮৯৯৪ (হোয়াটসঅ্যাপ)

আপডেট: আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত অনেক ভাই যোগাযোগ করেছেন ফোনে, মেসেজে, হোয়াটসঅ্যাপে সাধ্যমত চিকিৎসা ও পরামর্শ দিয়ে যাচ্ছি। বন্যা শেষ না হওয়া পর্যন্ত সেবা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ)

অ বাজি ঔষধ দঅ না... বৈরি আবহাওয়া, বর্ষন মূখর সকালে ওপিডিতে রোগী দেখছিলাম। এলেন ষাটোর্ধ বয়স্ক রোগী। সমস্যা কানে। দুই কানে...
07/07/2026

অ বাজি ঔষধ দঅ না...

বৈরি আবহাওয়া, বর্ষন মূখর সকালে ওপিডিতে রোগী দেখছিলাম। এলেন ষাটোর্ধ বয়স্ক রোগী। সমস্যা কানে। দুই কানেই শুনে না। দেখে বুঝলাম বয়সের সমস্যা। বার্ধক্য জনিত বধিরতা।

সংক্ষিপ্ত আলাপ করে বুঝিয়ে বলার চেষ্টা করলাম তার সমস্যাটা রোগ নয় বরং বয়সের কারনে শ্রবন শক্তি কমে যাওয়া। এর জন্য প্রয়োজন হলো হিয়ারিং এইড অর্থাৎ শ্রবনযন্ত্র। আলাপের পাশাপাশি হাতে ইশারা করে বুঝাতে সক্ষম হলাম বিষয়টা।

কিন্তু রোগী কিছুতেই হিয়ারিং এইড নিবেনা, ঔষধ খাবে। যতই বুঝানোর চেষ্টা করি কোন লাভ হলো না। রোগী কেবল বলতে থাকল" অ বাজি ঔষধ দঅ না "( বাবাজি আমাকে ঔষধ দেন)।

শেষ মেষ দুই তিনটা পিসি/ বিসি টাইপের ঔষধ মানে ভিটামিন ক্যালসিয়াম জাতীয় দিয়ে সন্তুষ্ট করতে হলো।

ফলে আকাশের যে অবস্থা মনের অবস্থা আরো খারাপ হয়ে গেল... আই এম আনডান। কিছুই করা গেল না।।

এদেশের মানুষ চোখে কম দেখলে চশমা পড়তে আগ্রহী হলেও কানে না শুনলে শ্রবনযন্ত্র ব্যবহারে একেবারেই আগ্রহী নয়।।.. ... .... ... ....
ডা. নাসির উদ্দিন
সহকারী অধ্যাপক (ইএনটি)
নাক কান গলা বিশেষজ্ঞ ও সার্জন।

পার্কভিউ হসপিটাল চেম্বারে..
06/07/2026

পার্কভিউ হসপিটাল চেম্বারে..

25/05/2025

সৌদি আরবের আবহাওয়া গত কারনে সেখানে প্রচুর গরম। তাই পরিবর্তিত পরিবেশে আপনি কিছু নাক কান গলার সমস্যার সম্মুখীন হতে...

Address

Chittagong

Opening Hours

Monday 18:00 - 21:30
Tuesday 18:00 - 21:30
Wednesday 18:00 - 21:30
Thursday 18:00 - 21:30
Saturday 18:00 - 21:30
Sunday 18:00 - 21:30

Telephone

+8801674748994

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Nasir -ENT surgeon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Nasir -ENT surgeon:

Shortcuts

Share

Category