13/08/2026
এমন ঘটনা হয়ত আর কোনোদিনও শেয়ার করবো না!
আমাদের জীবনের সবকিছু যে আমাদের পরিকল্পনা অনুযায়ী হয় না—তার একটা খুব ছোট, কিন্তু সুন্দর উদাহরণ দিই।
উপর-উপর থেকে দেখলে ঘটনাটা খুব সাধারণ। হয়তো বলবেন, “It’s just a coincidence.”
কিন্তু আমি বিশ্বাস করি, everything is an incidence.
ঘটনাটা হলো—একদিন রাস্তা দিয়ে খুব দ্রুত হাঁটছিলাম।
হঠাৎ একজন রিকশাওয়ালা ভাই আমাকে ডেকে বললেন, “Boss?” তারপর হাতের দিকে ইশারা করলেন।
দেখলাম, আমার হাতে ১০ টাকার একটা নোট।
হেঁটে যাচ্ছিলেন একজন অন্ধ মানুষ। রিকশাওয়ালা ভাই বললেন, লোকটাকে টাকাটা দিয়ে দিতে।
কী অদ্ভুত একটা ব্যাপার!
দান করলেন একজন, গ্রহণ করলেন আরেকজন—আর মাঝখানে আমি হলাম শুধু একটা medium।
কিন্তু এই ছোট্ট ঘটনায় আমি আরও একটা জিনিস ভাবলাম—আমি শুধু টাকা পৌঁছে দিলাম না; হয়তো অজান্তেই একটা নেক কাজের অংশীদারও হয়ে গেলাম।
আর এই দানটা এখানেই শেষ হলো কি না, সেটাও তো আমি জানি না।
সেই মানুষটি হয়তো এই টাকা দিয়ে কোনো প্রয়োজন মেটালেন, হয়তো অন্য কোনো কাজে ব্যবহার করলেন।
এরপর সেই কাজের মাধ্যমে আর কোনো ভালো কিছু হলো কি না—তার হিসাবটা Allah (SWT)-ই ভালো জানেন।
ঘটনাটা খুবই সাধারণ।
আমাদের জীবনে হয়তো প্রতিদিন এমন কত ছোট ছোট ঘটনা ঘটে, যেগুলো আমরা “just coincidence” বলে পাশ কাটিয়ে যাই।
কিন্তু কখনো কখনো থেমে তাকালে বোঝা যায়—আমরা আসলে পুরো গল্পটা জানিই না।
আমরা ভাবি, “আমি এটা করলাম, তাই এটা হলো।”
কিন্তু বাস্তবে আমাদের সামনে থাকা পুরো chain of events-এর কতটুকুই বা আমরা দেখতে পাই?
আমরা শুধু আমাদের অংশটুকু দেখতে পাই।
পুরো ছবিটা দেখেন Allah (SWT).
তাই জীবনের প্রতিটি course আমরা নিজেরাই ঠিক করে ফেলতে পারি না।
আমরা পরিকল্পনা করি, চেষ্টা করি, সিদ্ধান্ত নিই—কিন্তু শেষ পর্যন্ত কোন পথটা কোথায় গিয়ে মিলবে, সেটা আমাদের হাতে থাকে না।
আমাদের কাজ হলো আমাদের অংশটুকু সঠিকভাবে করা এবং তারপর Tawakkul করা।
আর আমার কাছে Tawakkul-এর একটা সুন্দর দিক হলো—এটা আমাদের mindful-ও করে।
কারণ যখন আমি জানি যে সবকিছুর control আমার হাতে নেই, তখন আমাকে প্রতিটি মুহূর্তকে control করার চেষ্টা না করে এই মুহূর্তে আমার করণীয়টুকু কী—সেটার দিকে ফিরে আসতে হয়।
হয়তো জীবনের অনেক বড় ঘটনাগুলোর মধ্যেও আমরা এখনো বুঝতে পারছি না, এগুলো আসলে কোথায় গিয়ে মিলবে।
তাই সবকিছুর উত্তর এখনই জানতে হবে—এমন নয়।
Do your part.
Trust Allah with the rest.
আলহামদুলিল্লাহ। 🤍🌻