25/08/2026
ঐ চোখগুলো কত সৌভাগ্যবান যারা আপনাকে দেখেছিলো ইয়া রাসুলুল্লাহ (সাঃ),
ঐ নাকগুলো কত সৌভাগ্যবান যারা মেশকের চেয়েও হাজারো কোটি গুণ উত্তম আপনার দেহ মুবারক এর ঘ্রাণ নিয়েছিলো,
ঐ কানগুলো কত সৌভাগ্যবান, যারা আপনার কন্ঠে তেলওয়াত, ইলমের সবক শুনেছিলো,
ঐ কদমগুলো কত সৌভাগ্যবান, যারা আপনার সাথে জিহাদের ময়দানে ছুটেছিলো,
হাজারও কোটি দরুদ ও সালাম ইয়া রাসুলুল্লাহ আপনার উপর, আহলে বাইতের উপর ও সাহাবায়ে কেরাম এর উপর।