Moin Vai

Moin Vai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Moin Vai, Health & Wellness Website, .

29/03/2026

জীবনের দামে রিজিক নয় — ভেসে থাকা ৬ দিনের সেই নির্মম শিক্ষা

সাগরের বুকটা শান্ত দেখালেও, তার গভীরে লুকিয়ে থাকে অজানা ভয়, অনিশ্চয়তা আর নির্মম বাস্তবতা। দিক হারিয়ে ভাসতে ভাসতে টানা ৬ দিন… আর সেই যাত্রার শেষ প্রান্তে নিভে গেল ১৮টি প্রাণ। এরা কেউ স্বপ্নবাজ তরুণ, কেউ পরিবারের একমাত্র উপার্জনকারী, কেউ আবার নতুন জীবনের আশায় দেশ ছেড়ে বের হয়েছিল।

প্রশ্ন একটাই—এই পথ কি সত্যিই প্রয়োজন ছিল?

রিজিকের মালিক মানুষ নয়, আল্লাহ। আমরা অনেক সময় মনে করি, দেশের বাইরে গেলেই সফলতা নিশ্চিত। অথচ বাস্তবতা অনেক কঠিন। অবৈধ পথে, অনিশ্চিত রুটে, জীবন বাজি রেখে বিদেশ যাওয়ার চেষ্টা—এটা রিজিকের খোঁজ না, বরং নিজের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া।

এই ১৮টি প্রাণ শুধু সংখ্যা নয়। প্রতিটি ছিল একটি পরিবার, একটি স্বপ্ন, একটি গল্প। তাদের মায়ের চোখে আজ অশ্রু, বাবার বুক ফেটে যাচ্ছে, সন্তানেরা হারিয়েছে আশ্রয়।

আমরা কি একটু থামতে পারি না?

দেশেই কি কিছু করা যায় না?
ছোট ব্যবসা, ফ্রিল্যান্সিং, কৃষি, অনলাইন কাজ—আজকের দিনে সুযোগের অভাব নেই। হয়তো শুরুটা ছোট হবে, কিন্তু নিরাপদ হবে। ধীরে ধীরে বড় হওয়া যায়, কিন্তু হারিয়ে গেলে আর ফিরে আসা যায় না।

জীবন একটাই।
এই জীবনকে এমন পথে নষ্ট করার অধিকার আমাদের নেই।

রিজিকের জন্য দৌড়াতে গিয়ে যদি জীবনটাই হারিয়ে ফেলি, তাহলে সেই রিজিকের মূল্য কোথায়?

এই মর্মান্তিক ঘটনা আমাদের জন্য এক গভীর সতর্কবার্তা—
রিজিকের চিন্তা নয়, সঠিক পথে থাকার চিন্তা করুন।
দেশেই কিছু করুন, নিজের মানুষদের পাশে থাকুন।
কারণ জীবনের মূল্য—সব কিছুর ঊর্ধ্বে।
©
Inside Bangla

বন্ধুর কাছ থেকে বছরের প্রথম ফল গিফট হিসেবে বাংগি পেয়েছি। আলহামদুলিল্লাহ।
28/03/2026

বন্ধুর কাছ থেকে বছরের প্রথম ফল গিফট হিসেবে বাংগি পেয়েছি। আলহামদুলিল্লাহ।




জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মায়াময় প্রাপ্তি 😉😉😉🍆🍆🍆🍆🍆🍆🍆🍆
26/08/2023

জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মায়াময় প্রাপ্তি 😉😉😉🍆🍆🍆🍆🍆🍆🍆🍆

দুধের গুণগত মান পরীক্ষা করছে দুই জন গবেষক 😼
25/08/2023

দুধের গুণগত মান পরীক্ষা করছে দুই জন গবেষক 😼

23/08/2023

একজন দুধওয়ালাকে পেয়েছিলাম। তাঁর তিনটি সন্তান ছিল। তিনজনই শারীরিকভাবে দুর্বল ছিল। তিনি আমাকে বলেছিলেন, আমার বাচ্চাদের শৈশবে দুধে অ্যালার্জি ছিল। তারা দুধ পান করতে পারত না। যার কারণে তাদের শারীরিক বৃদ্ধি বন্ধ হয়ে গেছে।
আমি বললাম, আজকাল এই রোগটি নিরাময়যোগ্য। আপনি একজন ভালো ডাক্তারের সাথে যোগাযোগ করতেন!

তিনি মুচকি হেসে উত্তর দিলেন, জাভেদ সাহেব! দুনিয়ায় এই রোগের চিকিৎসা থাকবে; কিন্তু আমার বাচ্চারা এই চিকিৎসায় সেরে উঠতে পারবে না।

এই বিশ্বাসের কারণ জিজ্ঞাসা করলে তিনি একটি ভয়ানক গল্প বলেন, আমার পঞ্চাশটি মহিষ ছিল। আমি এগুলোর দুধ বিক্রি করতাম। আমি লোভে পড়ে বেশি দুধের জন্য মহিষকে ইনজেকশন দিতে শুরু করি। দুধে ডিটারজেন্ট পাউডার, ইউরিয়া সার ও পানি মিশিয়ে পরিমাণ বাড়াতে শুরু করি। আমি এটি থেকে লক্ষ লক্ষ টাকা উপার্জন করি। কিন্তু মহান আল্লাহ আমার বাচ্চাদের জন্য দুধে অ্যালার্জি তৈরি করেছিলেন। আমি তাদের নিয়ে ঘুরতে থাকি। কোনো ডাক্তারের কাছে নিয়ে গেলে আমার চোখের সামনে ওই হাজারো শিশুর চেহারা ভেসে ওঠে, যাদেরকে আমি ইউরিয়া, ডিটারজেন্ট পাউডার মেশানো দুধ পান করিয়েছি। তাদের কী পরিণতি হয়েছে? তারা কি বেঁচে আছে? বেঁচে থাকলে তাদের পাকস্থলির কী অবস্থা? তাই আমি এই উপসংহারে পৌঁছেছি যে, আমার সন্তানদের রোগ অনিরামেয়। চিকিৎসা হয়ে থাকে রোগের, গুনাহের নয়; আর আমি একজন গুনাহগার।

গুনাহে জারিয়া
মাসিক আলকাউসার
কপি

22/08/2023

ছেলে আমার বড় হবে, মা তো বলতো সে কথা😢😢

হবে মানুষের মত মানুষ এক🤣🤣

লেখা হবে তার নাম ইতিহাসের পাতায়😂😂

সবাই দোয়া করবেন, ছেলেটাকে আল্লাহ তায়ালা যেন কবুল করে তাহার রাস্তায় 😍😍😍

22/08/2023
22/08/2023

Address


4000, 4100, 42XX

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moin Vai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your practice to be the top-listed Clinic?

Share