29/07/2026
হাঁটুর গুরুতর লিগামেন্ট ইনজুরির সর্বাধুনিক চিকিৎসা—আর্থোসকপি !
খাগড়াছড়ির বাসিন্দা আমির হোসেন প্রায় ১ বছর আগে হাঁটুতে আঘাত পেয়ে ACL (Anterior Cruciate Ligament) Injury-তে আক্রান্ত হন। এর ফলে হাঁটুর স্থিতিশীলতা নষ্ট হয়ে স্বাভাবিক চলাফেরা ও দৈনন্দিন কাজকর্মে দীর্ঘদিন ভোগান্তির শিকার হন।
এই সমস্যা নিয়ে তিনি অর্থোপেডিকস সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডা.সৈয়দ মো আলী হায়দার স্যারের চেম্বারে পরামর্শ নেন।
প্রয়োজনীয় ক্লিনিক্যাল মূল্যায়ন ও পরিকল্পনার পর
৪ মাস পূর্বে চট্টগ্রামের ল্যানসেট হাসপাতালে আধুনিক Arthroscopic ACL Reconstruction using Quadrupled Strand Hamstring Graft সফলভাবে সম্পন্ন করা হয়।
এই অপারেশনে ডা.সৈয়দ মো.আলি হায়দার স্যারের সার্জিক্যাল টিমের সঙ্গে খাগড়াছড়ির বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. জাহাঙ্গীর স্যার উপস্থিত ছিলেন এবং রোগীর চিকিৎসা ও ফলো-আপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
অপারেশনের সময় কোনো ছবি তোলা হয়নি। তাই রোগীর বর্তমান অবস্থা জানার জন্য যোগাযোগ করলে তিনি খাগড়াছড়ি থেকে নিজের বর্তমান অবস্থার একটি ভিডিও পাঠান।
আলহামদুলিল্লাহ, বর্তমানে তিনি অত্যন্ত ভালো আছেন, আত্মবিশ্বাসের সঙ্গে হাঁটাচলা করছেন এবং স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। সেই ভিডিওটিই আপনাদের জন্য সংযুক্ত করা হলো।
সঠিক রোগ নির্ণয়, আধুনিক আর্থ্রোস্কপি প্রযুক্তি, দক্ষ সার্জিক্যাল টিম এবং যথাযথ পুনর্বাসনের সমন্বয়ে ACL ইনজুরির বিশ্বমানের চিকিৎসা এখন চট্টগ্রামেই সম্ভব।
— এডমিন