Dr Md Mahfuzur Rahman-Physical Medicine & Pain Specialist, Chattogram

Dr Md Mahfuzur Rahman-Physical Medicine & Pain Specialist, Chattogram Our aim to share general & treatment information about the health,
related with pain & paralysis,
to serve a pain free productive life.

"ব্যথার ভার, সইতে হবে না আর"
দৈনন্দিন জীবনযাত্রায় বাত-ব্যথা একটি সাধারন সমস্যা।
ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ আপনাকে ব্যথামুক্ত সচল জীবন উপভোগ করতে সাহায্য করবে, ইনশা-আল্লাহ।

21/03/2026
🏮কক্সিডাইনিয়া ব্যথায় Ganglion Impar block ইনজেকশন🏮🎈কিছুক্ষণ বসে থাকার পর মেরুদন্ডের শেষ প্রান্তে দুই পাছার মাঝখানে প্র...
14/03/2026

🏮কক্সিডাইনিয়া ব্যথায় Ganglion Impar block ইনজেকশন🏮
🎈কিছুক্ষণ বসে থাকার পর মেরুদন্ডের শেষ প্রান্তে দুই পাছার মাঝখানে প্রচন্ড ব্যথা করে। মনে হয় যেন ছিড়ে যাচ্ছে। এ ধরনের ব্যথার অন্যতম কারণ কক্সিডাইনিয়া বা টেইলবোন ডিজিজ।
🎈প্রাথমিক চিকিৎসায় (ঔষধ, থেরাপি, ব্যায়াম) ব্যথা না কমলে পরবর্তীতে উন্নত মেশিনের মাধ্যমে স্নায়ু বা নার্ভে ব্যাথানাশক ইনজেকশন এর মাধ্যমে ব্যথা মুক্ত করা যায়।
এই ইনজেকশনটিকে Ganglion Impar block বলা হয়।
🎈আলহামদুলিল্লাহ,চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে নিয়মিত রোগীদেরকে এই সেবাটি দিচ্ছি।
----
ডাক্তার মোঃ মাহফুজুর রহমান
সহযোগী অধ্যাপক (ফিজিক্যাল মেডিসিন)
মেরিন সিটি মেডিকেল কলেজ, চট্টগ্রাম
01828-447966

https://www.facebook.com/share/p/1CLvtkcYbt/
14/03/2026

https://www.facebook.com/share/p/1CLvtkcYbt/

🔸হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস বা বয়সজনিত ক্ষয়বাত 🔸

প্রায়ই দেখা যায় বয়স্কদের হাঁটু ব্যাথার কারণে হাঁটাচলায় কষ্ট হয়। দিন দিন চেয়ারে বসে নামাজ পড়ার প্রবণতাও বাড়ছে। হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস বা বয়সজনিত ক্ষয়বাত সবচেয়ে কমন হাঁটু ব্যথার কারণ। সাধারণত এটি প্রায় ৫০ বছর বা তার চেয়ে বেশি বয়সী লোকদের মধ্যে দেখা যায়, তবে এটি তরুণদের মধ্যেও হতে পারে। তাই আসুন জেনে নিই ...............

🔸হাঁটুর ক্ষয়বাত কি?
হাঁটুর অস্থি ও তরুণাস্থি গুলোতে ক্ষয়ের কারণে গঠনগত পরিবর্তন হয়ে যে রোগ হয়, তাকেই বলে হাঁটুর বয়সজনিত ক্ষয়বাত বা হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস বলে।

🔸হাঁটুর ক্ষয়বাত কেন হয় ?
- সাধারণত মানুষের শরীরে ৩৫-৪০ বছর পর হতেই সব কিছুর ক্ষয় শুরু হয়।
- অস্টিওআর্থ্রাইটিসে, হাঁটুর জয়েন্টে থাকা তরুণাস্থি বা নরম হাড় ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়।
- তরুণাস্থি বা নরম হাড় নতুন করে আর তৈরি হয় না, ফলে অস্থি বা শক্ত হাড়ের উপর চাপ বৃদ্ধি পায়।
- ধীরে ধীরে জয়েন্টে গঠনগত পরিবর্তন হয়ে, ক্ষয়বাত ও ব্যথা হয়।

🔸কারা ঝুঁকিতে আছে ?
> যাদের বয়স ৫০ এর অধিক,
> পুরুষের তুলনায় মহিলাদের বেশি হয়

🔸উপসর্গ সমুহ কি কি ?
এ রোগে প্রাথমিক পর্যায়ে..
-রোগী দীর্ঘক্ষণ হাঁটলে বা চেয়ার থেকে উঠতে গিয়ে ব্যথা করে
-সিঁড়ি দিয়ে ওঠা নামার সময় ব্যথা অনুভব করেন
-পায়খানায় বসার সময় বা নামাজ পড়ার সময় কষ্ট হয়
-হাঁটাচলায় হাটুঁর ভিতরে কট কট শব্দ অনুভুত হয়
-আক্রান্ত হাঁটু ফুলে হাঁটুর তাপমাত্রা বেড়ে যেতে পারে
-ব্যথার কারনে রোগী খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে
-হাঁটু পুরোপুরি সোজা করা বা ভাঙ্গা সম্ভব হয় না
-কখনো কখনো হাঁটু বেকে যেতে পারে

🔸কিভাবে হাটুঁর রোগ নির্ণয় করা হয় ?
- রোগের ইতিহাস জানা এবং বিশেষজ্ঞ ডাক্তার কর্তৃক নিজ হাতে হাঁটু পরীক্ষা করা জরুরী, এর সাথে অন্য রোগ থেকে আলাদা করার জন্য আরও কিছু পরীক্ষা প্রয়োজন। যেমনঃ
➖ রক্ত পরীক্ষা
➖ হাঁটুর এক্স-রে
➖ হাঁটুর আল্ট্রাসনোগ্রাম, ইত্যাদি

🔸ক্ষয়বাতের চিকিৎসা কি?
হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস বা ক্ষয়বাতের চিকিৎসা সাধারণত তিন ধাপে করা হয়।
🔹১. প্রাথমিক বা কনজারভেটিভ চিকিৎসা:
প্রাথমিকভাবে নিচের বিষয়বস্তু গুলোর সমন্বনয়ে চিকিৎসা শুরু করা হয়,
➖ জীবনধারা পরিবর্তন
➖ ফিজিওথেরাপি
➖ ব্যায়াম
➖ ঔষধ

🔹২. ইন্টারভেনশন (হাটুঁতে ইঞ্জেকশন) চিকিৎসা:
➖ স্টেরয়েড
➖ হায়ালোরনিক এসিড
➖ পি,আর,পি (প্লেটলেট রিচ প্লাজমা)
➖ স্টেমসেল বা মাতৃকোষ
➖ স্নায়ু বা নার্ভ ব্লক ইত্যাদি

🔹৩. অপারেশন (সার্জারী):
সাধারণত দেখা যায় অধিকাংশ রোগীই ওষুধের উপরোক্ত চিকিৎসার মাধ্যমেই ভালো থাকেন, তবে কিছু কিছু রোগীর ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন পড়ে।
যেমন : জয়েন্ট রিপ্লেসমেন্ট বা হাঁটু প্রতিস্থাপন অপারেশন

*** 🔺 সম্পাদনায়🔺 ***
ডাঃ মোঃ মাহফুজুর রহমান
এমবিবিএস
এফসিপিএস (ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ)
এফডিপিসি (পেইন ম্যানেজমেন্ট, ইন্ডিয়া)
বাত-ব্যথা, মেরুদন্ড-জয়েন্ট পেইন ও আর্থ্রাইটিস বিশেষজ্ঞ
কনসালটেন্ট, পার্কভিউ হসপিটাল প্রাঃ লিঃ,
কাতালগঞ্জ, পাচলাইশ, চট্টগ্রাম
যোগাযোগঃ ০১৮২৮ ৪৪৭৯৬৬
-------------------------------------------------
বিস্তারিত তথ্য জানতে এই লিংকে ক্লিক করুনঃ
https://www.facebook.com/113572313724546/posts/229687228779720/

🔶🔶কোমরের ডিক্স জনিত বা সায়াটিকা ব্যথার ইনজেকশন🔶🔶🔸এটিকে বলা হয় ব্যথানাশক "ট্রেনস্ ফোরামিনাল" transforaminal nerve block ...
13/03/2026

🔶🔶কোমরের ডিক্স জনিত বা সায়াটিকা ব্যথার ইনজেকশন🔶🔶

🔸এটিকে বলা হয় ব্যথানাশক "ট্রেনস্ ফোরামিনাল" transforaminal nerve block ইনজেকশন।
🔸অত্যাধুনিক পদ্ধতিতে মেশিনের মাধ্যমে কোমরের জয়েন্টের ভিতরে নার্ভ বা স্নায়ুর গোঁড়ায় ব্যথানাশক এই ইনজেকশন দেয়া হয়। ফলে স্নায়ুমূলের উত্তেজনা কমে যায়, যা দ্রুত কোমরের ব্যথা কমাতে সাহায্য করে।
🔸সাধারণত পি.এল.আই.ডি বা ডিস্ক সরে যাওয়া জনিত কোমর ব্যথায় খুবই কার্যকরী ব্যাথানাশক চিকিৎসা।

আলহামদুলিল্লাহ দুই সপ্তাহ আগে একটা ইয়াং রোগীকে ইনজেকশন দিয়েছিলাম। কোমর ও পায়ে ব্যাথা,ঝিঝি ও অবশভাবের জন্য হাঁটতে পারছিল না। এখন রোগিটি ৭০-৮০% সুস্থ আছে।👌
আলহামদুলিল্লাহ এ পর্যন্ত ২০০ অধিক এই ইনজেকশনের কাজটি করেছি। 🤲

Assalamu alikum, Juma mubarak,Alhamdulillah started my regular Chamber in Revive Pain & Paralysis Center & Parkview hosp...
16/01/2026

Assalamu alikum,
Juma mubarak,
Alhamdulillah started my regular Chamber in Revive Pain & Paralysis Center & Parkview hospital after 1 month long travelling in Australia, Malaysia & Singapore

https://www.facebook.com/share/p/17pUQzrCpA/
20/11/2025

https://www.facebook.com/share/p/17pUQzrCpA/

☘️হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসা "পি.আর.পি" থেরাপি☘️
প্রায়ই দেখা যায় হাঁটু ব্যাথার কারণে বয়স্কদের হাঁটাচলায় কষ্ট হয়। দিন দিন চেয়ারে বসে নামাজ পড়ার প্রবণতাও বাড়ছে। যার অন্যতম কারণ হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস বা বয়সজনিত ক্ষয়বাত। বিশ্বজুড়ে চিকিৎসকেরা পিআরপি (প্লেটিলেট রিচ প্লাজমা) থেরাপির মাধ্যমে হাঁটু ব্যথার দীর্ঘস্থায়ী উপশম অর্জনে সক্ষম হয়েছেন।
তাই আসুন জেনে নিই হাঁটু ব্যাথায় পিআরপি নিয়ে নানা প্রশ্ন ও উত্তর ...............
🔺প্রশ্ন : হাঁটুর বয়সজনিত ক্ষয়বাত বা অস্টিওআর্থ্রাইটিস কী ?
✅উত্তর : বয়স্কদের হাঁটুর অস্থি(হাড়) ও তরুণাস্থি(নরম হাড়) গুলোতে ক্ষয়ের কারণে গঠনগত পরিবর্তন হয়ে যে রোগ হয়, তাকেই হাঁটুর বয়সজনিত ক্ষয়বাত বা হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস বলে।
🔺প্রশ্ন : কারা ঝুঁকিতে আছে ?
✅ উত্তর : যাদের বয়স ৫০ এর অধিক, পুরুষের তুলনায় মহিলাদের বেশি হয়।
🔺প্রশ্ন : পি.আর.পি থেরাপি (প্লেটিলেট রিচ প্লাজমা) কি?
✅ উত্তর : রোগীর শরীরের নিজস্ব রক্ত হতে বিশেষ পদ্ধতিতে সেন্ট্রিফিউজ/ঘূর্ণন মেশিনের মাধ্যমে প্লেটলেট বা অনুচক্রিকার স্তর আলাদা করা হয়, যে স্তরে প্রচুর গ্রোথ ফ্যাক্টর(উৎপাদনকারী পদার্থ) থাকে। গ্রোথ ফ্যাক্টর সম্ম্রদ্ধ অনুচক্রিকার এই স্তরটিকে বলা হয় পি.আর.পি (প্লেটিলেট রিচ প্লাজমা)
🔺প্রশ্ন : কীভাবে হাঁটুর ক্ষয়বাত বা অস্টিওআর্থ্রাইটিসে পিআরপি চিকিৎসা করা হয়?
✅উত্তর : প্রথমে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়, হাঁটুর ক্ষয়বাত বা অস্টিওআরথ্রাইটিস রোগটি কোন পর্যায়ে আছে। এর ওপর নির্ভর করে চিকিৎসা দেয়া হয়। মূলত রোগীর শরীর থেকে রক্ত নেয়া হয়, এরপর রক্ত থেকে পিআরপি আলাদা করে এটিকে ইঞ্জেকশনের মাধ্যমে হাঁটুর ভিতরে
দেয়া হয়।
🔺প্রশ্ন : হাঁটু ব্যাথায় পিআরপি থেরাপি কিভাবে কাজ করে?
✅উত্তরঃ প্লেটিলেট বা অনুচক্রিকা হল গ্রোথ ফেক্টরে পরিপূর্ণ একটি কোষ। যখন কোন জায়গায় ক্ষত হয়, তখন এই প্লেটলেট এসে ক্ষত জায়গায় জড়ো হয়। তারপর প্লেটলেট বেশ কিছু সংখ্যক গ্রোথ ফেক্টর ছেড়ে দেয়। বিজ্ঞানীরা লক্ষ করলেন, যদি এই প্লেটলেট আমরা আক্রান্ত হাঁটুর ভিতরে বেশী পরিমাণে দেয়া যায়, তাহলে বেশী পরিমাণে গ্রোথ ফেক্টর পাওয়া যাবে। যা হাঁটুর তরুণাস্থি বা নরম হাড়ের ক্ষয় পূরণে অনেক সাহায্য করবে।
🔺প্রশ্ন : হাঁটুতে পি,আর,পি ইঞ্জেকশন কতবার দেওয়া উচিত?
✅উত্তর: সাধারণত ছয় মাস সময়সীমার মধ্যে তিনটি পিআরপি পর্যন্ত ইনজেকশন দেওয়া যেতে পারে।
🔺 প্রশ্ন : কতদিন পর পর পি,আর,পি ইঞ্জেকশনগুলো দেওয়া হয়?
✅উত্তর: সাধারণত দুই থেকে তিন সপ্তাহ পর পর দেওয়া হয়।
🔺প্রশ্ন : হাঁটুর ক্ষয়বাতের চিকিৎসায় পি,আর,পি কতটুকু কার্যকরী?
✅উত্তর: সাধারণত পি,আর,পি থেরাপি নেয়ার ছয় থেকে নয় মাস পর এর পরিপূর্ণ ফল পাওয়া যায়। বিজ্ঞানীরা প্রমাণ করেছেন, হাঁটুর তরুনাস্তি/নরম হাড়ের ক্ষয় পূরণ ও দীর্ঘমেয়াদী ব্যথা কমানোর জন্য পি,আর,পি থেরাপি খুবই কার্যকর।
🔺পি.আর.পি থেরাপির কি বিশ্বস্বীকৃত?
✅হ্যা,আমেরিকা, অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশগুলোতে সফলতার সাথে হাঁটু ক্ষয়বাতের চিকিৎসায় পিআরপি থেরাপি প্রয়োগ করা হচ্ছে।
**🔹🔹সম্পাদনায়🔹🔹**
ডাঃ মোঃ মাহফুজুর রহমান
এমবিবিএস
এফসিপিএস (ফিজিক্যাল মেডিসিন)
এফডিপিসি (পেইন ম্যানেজমেন্ট, ইন্ডিয়া)
কনসালটেন্ট, পার্কভিউ হসপিটাল প্রাঃ লিঃ, চট্টগ্রাম
যোগাযোগঃ ০১৮২৮ ৪৪৭৯৬৬

Address

Parkview Hospital Ltd, 94/103, Katalgonj Road, Panchlaish
Chittagong
4203

Alerts

Be the first to know and let us send you an email when Dr Md Mahfuzur Rahman-Physical Medicine & Pain Specialist, Chattogram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Md Mahfuzur Rahman-Physical Medicine & Pain Specialist, Chattogram:

Shortcuts

Share

Category