08/09/2026
আলহামদুলিল্লাহ—এ সফলতা আমাদের সবার! ❤️
মাওলিদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সেলিব্রেশন সফল ও সার্থক করার পেছনে কুমিল্লার দরবারের পীর-মশায়েখ, আলেম-ওলামা, বিভিন্ন মাদরাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং আহলে সুন্নাত মতাদর্শের সর্বস্তরের সুন্নী জনতার যে ভালোবাসা, সহযোগিতা ও আন্তরিকতা পেয়েছি—তার জন্য আমরা চিরকৃতজ্ঞ।
আপনাদের উপস্থিতি, দোয়া, শ্রম, সহযোগিতা ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আপনাদের সম্মিলিত অংশগ্রহণ প্রমাণ করেছে—ঐক্য, ভালোবাসা ও নবীপ্রেমের শক্তি কতটা গভীর ও সুদৃঢ়।
এই আয়োজন শেষ নয়; বরং এটি একটি সুন্দর ধারার সূচনা।
ইনশাআল্লাহ, আগামী দিনগুলোতেও কুমিল্লার মাটি থেকে নবীপ্রেম, মানবিকতা, সম্প্রীতি ও আহলে সুন্নাতের সুন্দর আদর্শকে সামনে রেখে এই ধারা আরও বৃহৎ পরিসরে অব্যাহত থাকবে।
সকলের প্রতি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা ও ভালোবাসা।
মাওলিদুন্নবী (দ.) সেলিব্রেশন—আমাদের ভালোবাসা, আমাদের ঐক্য, আমাদের গর্ব। ❤️🌹
আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।