01/04/2026
বাচ্চাদের হাম আউটব্রেক করেছে। এটা নিয়ে কথা বলা দরকার। অনেকেই রিকুয়েষ্ট করেছিলেন। আপনাদের জন্য যে কথাগুলো জানা গুরুত্বপূর্ণ সেগুলাই বলছি। মনোযোগ দিয়ে পড়বেন এবং শেয়ার করে অন্যকেও জানতে সহযোগিতা করবেন।
✅বাচ্চাদের হামের লক্ষণ (Symptoms)
১) প্রোড্রোমাল স্টেজ (৩–৪ দিন)
জ্বর
কাশি
চোখ লাল হওয়া (Conjunctivitis)
নাক দিয়ে পানি পড়া (Coryza)
মুখের ভেতরে সাদা দানা/দাগ (Koplik’s spot)
২) র্যাশ স্টেজ (৬–৭ দিন)
জ্বরের ৩–৪ দিন পর লাল ফুসকুড়ি (rash) দেখা যায়
প্রথমে কানের পিছনে শুরু হয়
এরপর মুখ → শরীর → হাত-পায়ে ছড়িয়ে পড়ে
৩) কনভালেসেন্স স্টেজ (সেরে ওঠার সময়)
ধীরে ধীরে র্যাশ মিলিয়ে যায়
জ্বর কমে যায়।
✅ পরীক্ষা (Investigations)
CBC:
Leukopenia (WBC কম)
Lymphopenia
কাশি বেশি থাকলে:
Chest X-ray (জটিলতা দেখার জন্য)
✅হাম এর চিকিৎসা (Rx)
Symptomatic & supportive (লক্ষণ অনুযায়ী চিকিৎসা। এটা ডাক্তার ডিসিশন নিবেন)
তৈলাক্ত খাবার ও বেশি প্রোটিনযুক্ত খাবার খেতে হবে
প্রচুর পানি/তরল পান করতে হবে।
জ্বর থাকলে-
সিরাপ নাপা (প্যারাসিটামল) (১২০ মিগ্রা/৫ মিলি)
মাত্রা: ১৫ মিগ্রা/কেজি/ডোজ ... দৈনিক ৩/৪ বার.......৩-৫ দিন (যদি জ্বর থাকে)
প্যারাসিটামল বাচ্চাদের কিভাবে সঠিক ডোজে দিতে হবে এটা ইতোপূর্বে বেশ কয়েকবার আলোচনা করেছি ওই পোস্টটা দেখে নিয়েন।
ভিটামিন এ ক্যাপসুল--
৬-১২ মাস:
ক্যাপ. রেটিনাল ফোর্ট (100000IU)
দিন -১ এবং দিন -২
>12 মাস:
ক্যাপ. রেটিনাল ফোর্টে (200000IU)
দিন -১ এবং দিন -২
কাশি হলে:
কাশির ওষুধ ইতোপূর্বে পেজে পোস্ট করেছি সেই পোস্টটা দেখে নিবেন।
৬ মাসের উপরের বাচ্চাদের জন্য ওষুধের পাশাপাশি লেবুর রস, তুলসী পাতার রস, কুসুম গরম পানি খাওয়াবেন।
সেকেন্ডারি ইনফেকশন হলে:
সঠিক অ্যান্টিবায়োটিক ডাক্তারের পরামর্শে দিতে হবে।
এখন কথা হচ্ছে প্রতিরোধ কিভাবে করবেন--
বাচ্চাকে MR/MMR vaccin দিতে হবে।
বাসায় কোন বাচ্চার হলে তাকে অন্য বাচ্চা থেকে আইসোলেসনে রাখতে হবে। (Rash উঠার ৪ দিন আগে ও ৪ দিন পরে)