01/03/2025
লুকানো ক্যালোরির ফাঁদ:
রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। কিন্তু অনেকের ইফতারের খাদ্যাভ্যাস এই সংযমের বিপরীত হয়ে যায়, বিশেষ করে ডুবো তেলে ভাজা খাবারের কারণে। পেঁয়াজু, বেগুনি, সমুচা, মুরগির ভাজা, পরোটা এসব খাবার সুস্বাদু হলেও এগুলোতে লুকানো ক্যালোরির পরিমাণ ভয়াবহ। ইসলামে বলা হয়েছে, 'তোমরা পরিমিত খাও ও পান কর, কিন্তু অপচয় করো না।' (সূরা আল-আরাফ: ৩১) কিন্তু আমরা কি এই নির্দেশনা মানছি? আসুন বৈজ্ঞানিকভাবে
বুঝি, কেন ডুবো তেলে ভাজা খাবার এড়িয়ে চলা উচিত।
ডুবো তেলে ভাজা খাবারে লুকানো ক্যালোরি কোথা থেকে আসে?
ডুবো তেলে ভাজা খাবার সাধারণত উচ্চ তাপমাত্রায় রান্না করা হয়, যেখানে তেল খাদ্যের গভীরে প্রবেশ করে এবং এটি এটি চর্বি শোষণ করে নেয়। গবেষণায় দেখা গেছে, একটি সাধারণ বেগুনি বা পেঁয়াজু প্রায় ২০০-২৫০ ক্যালোরি ধারণ করতে পারে, যা ৩-৪টি খেজুরের সমান!
গবেষণা তথ্য:
* American Journal of Clinical Nutrition (২০১৪)-এর এক গবেষণায় বলা হয়েছে, তেল দিয়ে ভাজা খাবারে উচ্চ মাত্রার Glycation End Products (AGEs) তৈরি হয়, যা শরীরে প্রদাহ (inflammation) বাড়িয়ে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়।
* Journal of Nutrition (২০১৯)-এ বলা হয়েছে, নিয়মিত ডুবো তেলে ভাজা খাবার খেলে হরমোন ভারসাম্যহীনতা ও ইনসুলিন রেজিস্ট্যান্সের ঝুঁকি বাড়ে, যা দীর্ঘমেয়াদে স্থূলতা (obesit) ও টাইপ-২ ডায়াবেটিসের কারণ হতে পারে।
ইফতার সময়ের ভুল ধারণা ও বিপদ
১. সারাদিন না খেয়ে ছিলাম, তাই বেশি খেলে ক্ষতি নেই!
→ বাস্তবে, দীর্ঘ সময় না খেয়ে থাকার পর উচ্চ ক্যালোরিযুক্ত খাবার খেলে শরীর তা দ্রুত চর্বি হিসেবে জমা করতে শুরু করে।
২. ডুবো তেলে ভাজা খাবার শক্তি দেয়!
→ হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এটি খুব দ্রুত রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়, যা ইন-সুলিন স্পাইকের মাধ্যমে শরীরে চর্বি জমার হার বাড়িয়ে দেয়।
৩. তেলে ভাজা খাবার খেলে রোজার দুর্বলতা কেটে যায়!
→ বরং, এগুলো হজমে সমস্যা তৈরি করে, পাকস্থলীতে অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়, এবং ইফতারের পর ঝিমুনি ও অলসতা সৃষ্টি করে।
ডুবো তেলে ভাজা খাবারের স্বাস্থ্যগত প্রভাব
ওজন বৃদ্ধি ও বিপাকীয় বিশৃঙ্খলা: ১
গবেষণায় দেখা গেছে, সপ্তাহে ৪+ দিন ডুবো তেলে ভাজা খাবার খেলে টাইপ-২ ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি ২৮-৩৭% বাড়ে (British Medical Journal, ২০২০)।
২. কোলেস্টেরল ও হৃদরোগ:
ভাজা খাবারে থাকা ট্রান্স ফ্যাট ও অক্সিডাইজড চর্বি ধমনীতে প্লাক তৈরি
করে, যা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়।
৩. পেটের গ্যাস ও হজমের সমস্যা:
অতিরিক্ত তেলে ভাজা খাবার পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিড বাড়িয়ে অ্যাসিডিটি, গ্যাস ও কোষ্ঠকাঠিন্যের কারণ হতে পারে।
তাহলে ইফতারে কী খাওয়া উচিত? (স্বাস্থ্যকর বিকল্প)
ইসলামী দৃষ্টিকোণ থেকে উপদেশ
হাদিসে এসেছে, 'আদর্শ ইফতার হলো খেজুর ও পানি দিয়ে' (সহিহ বুখারি, ১৯৭০)। খেজুর শরীরকে তাৎক্ষণিক শক্তি দেয়, কিন্তু এটি ইনসুলিন স্পাইক তৈরি করে না।
উপসংহার: সংযমই সুস্থতার চাবিকাঠি
রমজান শুধু উপবাসের মাস নয়, বরং আত্মসংযম শেখার মাস। অথচ আমাদের খাবারের ভুল অভ্যাস আমাদের স্বাস্থ্যকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। ডুবো তেলে ভাজা খাবারের আসক্তি কমিয়ে স্বাস্থ্যকর বিকল্প গ্রহণ করলে রমজানের প্রকৃত উপকারিতা পাওয়া সম্ভব।
-ডা. ইশতিয়াক আজিজ খান (MBBS, ডিপ্লোমা ইন ডায়াবেটিস, এন্ডোক্রাইন এবং মেটাবলিক ডিসঅর্ডার মেডিসিন বিশেষজ্ঞ)