Dr Nayema Masrura

Dr Nayema Masrura MBBS(CMC) BCS(Health) MD (Neurology)
CCD (BIRDEM)
Assistant Professor, Neurology Department
Chattogram Medical College Hospital.

09/02/2026

"অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ অনুগ্রহকে অস্বীকার করবে?"
(সূরা আর রহমান)

আলহামদুলিল্লাহ।
সহকারী অধ্যাপক থেকে পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক হিসেবে নিযুক্ত হলাম।

সবার কাছে দোয়া প্রার্থনা করছি , যেন মানুষের সেবায় নিজেকে আরও নিবেদিত রাখতে পারি।

21/12/2025

❄️ শীতকালে কি স্ট্রোকের ঝুঁকি বাড়ে?
👉 হ্যাঁ, বাড়ে!

🧠 কেন শীতে স্ট্রোকের ঝুঁকি বেশি?
🔴 রক্তচাপ বেড়ে যায়
ঠান্ডায় রক্তনালি সংকুচিত হয় → BP বাড়ে
🔴 রক্ত ঘন হয়ে যায়
পানি কম খাওয়া → রক্ত জমাট বাঁধার ঝুঁকি
🔴 হার্টের উপর চাপ পড়ে
হার্টের সমস্যা → স্ট্রোকের সম্ভাবনা
🔴 সংক্রমণ বেশি হয়
ফ্লু / নিউমোনিয়া → রক্ত জমাট বাঁধার প্রবণতা বাড়ে
🔴 শারীরিক চলাচল কমে যায়
ওজন, BP, সুগার নিয়ন্ত্রণ খারাপ হয়।

⚠️ কারা বেশি ঝুঁকিতে?
✔️ বয়স্ক ব্যক্তি
✔️ উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস
✔️ হার্ট রোগী
✔️ আগে স্ট্রোক হয়েছে।

🛡️ শীতে স্ট্রোক প্রতিরোধে করণীয়
✅ নিয়মিত BP চেক
✅ পর্যাপ্ত পানি পান
✅ গরম কাপড় ব্যবহার
✅ ওষুধ নিয়মিত খাওয়া
✅ হালকা ব্যায়াম চালু রাখা

🚨 স্ট্রোকের সতর্ক সংকেত (FAST)
🟡 F – মুখ বেঁকে যাওয়া
🟡 A – এক হাত দুর্বল
🟡 S – কথা জড়িয়ে যাওয়া
🟡 T – দেরি না করে হাসপাতালে যান
ডা. নাঈমা মাসরুরা
নিউরোলজিস্ট
👉 পোস্টটি শেয়ার করুন — শীতে স্ট্রোক সম্পর্কে সচেতনতা বাড়াতে।

World Stroke Day 2025
29/10/2025

World Stroke Day 2025

https://youtu.be/Dle1dLsRHI0?si=fy8K8MzSbHkx1K2H
14/09/2025

https://youtu.be/Dle1dLsRHI0?si=fy8K8MzSbHkx1K2H

টেলিফোনে দর্শকদের অংশগ্রহণে স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান : স্টুডিও ক্লিনিকবিষয় : স্নায়ুরোগ সমস্যা ও প্রত.....

পড়া মনে রাখার সহজ উপায়:অনেক সময় অনেক চেষ্টা করেও পড়া মনে থাকতে চায় না। ওই বিষয়গুলো আয়ত্ত করতে প্রয়োজন হয় বাড়তি মনোযোগ, অ...
06/08/2025

পড়া মনে রাখার সহজ উপায়:
অনেক সময় অনেক চেষ্টা করেও পড়া মনে থাকতে চায় না। ওই বিষয়গুলো আয়ত্ত করতে প্রয়োজন হয় বাড়তি মনোযোগ, অতিরিক্ত শ্রম। কিন্তু কিছু সহজ কৌশলের অবলম্বন করলেই আয়ত্ত করা সম্ভব আপাতদৃষ্টিতে যেগুলো কঠিন বিষয় মনে হয় সেগুলোকেও। উপায়গুলো জানিয়েছেন এনাম-উজ-জামান

জোরে পড়ো:
কঠিন বিষয়গুলো পড়ার সময় শব্দ করে উচ্চারণ করে পড়ো। শব্দ করে পড়া আর মনে মনে পড়ার মধ্যে পার্থক্য হলো, মনে মনে পড়ার সময় একটি ইন্দ্রিয় অর্থাৎ চোখের মাধ্যমে তথ্য পায় মস্তিষ্ক। অন্যদিকে শব্দ করে পড়ার মাধ্যমে চোখের সঙ্গে সঙ্গে শ্রবণেন্দ্রিয় বা কান দ্বারাও মস্তিষ্ক তথ্য পেয়ে থাকে। এর ফলে তথ্যটি আরও ভালোভাবে মস্তিষ্কে স্থান করে নেয়। তবে শুধু শব্দ করে পড়লেই হবে না। বিষয়টি বোঝার চেষ্টা করতে হবে। প্রয়োজনে বারবার পড়ো।

লিখে অভ্যাস করো:
কঠিন বিষয় লিখে লিখে পড়লে সহজে মনে থাকে। লিখে লিখে পড়লে অল্পসময়ে যেকোনো পড়া আয়ত্তে আসে। বিষয়টি আয়ত্তে এলে সম্পূর্ণ অংশ না দেখে আবার লেখো। লেখার পর নিজেই ভুলত্রুটি খুঁজে বের করো। ভুল বেশি হলে আবার পড়ে ফের লেখ।

স্বাচ্ছন্দ্যের সময় খুঁজে বের করো:
প্রতিটি মানুষ স্বতন্ত্র সত্তার অধিকারী। কারও মস্তিষ্ক সকালে ভালো কাজ করে, আবার কারও হয়তো গভীর রাতে। তোমার স্বাচ্ছন্দ্যের সময় কোনটা সেটা খুঁজে বের করো। কঠিন বিষয়টি সে সময়ে পড়বে। দেখবে সহজে আয়ত্ত করতে পারছ। এর জন্য প্রথমে বিভিন্ন সময়ে পড়তে বসে তোমাকে খুঁজে বের করতে হবে কোন সময়ে তোমার মস্তিষ্ক সবচেয়ে ভালো কাজ করে।

পরিমিত বিশ্রাম নাও:
একটা কিছু জানার পর মস্তিষ্কের সময় প্রয়োজন হয় সেই তথ্যগুলো গুছিয়ে সংরক্ষণ করতে। মূলত বিশ্রাম বা ঘুমের সময়ে মস্তিষ্ক এই কাজটি করে। মস্তিষ্কের জন্য পর্যাপ্ত বিশ্রাম তাই খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই পরীক্ষা এলে নাওয়া-খাওয়া, ঘুম বাদ দিয়ে পড়তে শুরু করে। এতে লাভের থেকে ক্ষতিই হয় বেশি। মস্তিষ্কের সর্বোচ্চ কার্যকারিতার জন্য পরিমিত ঘুমাও, মস্তিষ্ককে বিশ্রাম দাও।

নিজেকে অনুপ্রাণিত করো:
নির্দিষ্ট সময়ের মধ্যে পড়া আয়ত্ত করতে পারলে নিজেকে পুরস্কৃত করো। হয়তো এক কাপ চা খেলে। তেমনি নির্দিষ্ট সময়ে পড়া না করতে পারলে শাস্তির ব্যবস্থাও করতে হবে। যেমন পড়াটি শেষ না করে টেবিল থেকে উঠবে না। নিজেকে অনুপ্রাণিত করার জন্য এসব উদ্যোগ খুবই ফলপ্রসূ।

ইংরেজি Language (Spoken,Grammar,IELTS) শিখতে Future English পেজ ফলো করুন। আর একাডেমিক/জব/এডমি

🌸 কোরবানির সময় হৃদরোগ ও স্ট্রোকের রোগীদের জন্য বিশেষ সতর্কতা 🌸কোরবানির ঈদে আমরা সবাই আনন্দ করি, মাংস খাওয়া হয় একটু বেশি।...
11/06/2025

🌸 কোরবানির সময় হৃদরোগ ও স্ট্রোকের রোগীদের জন্য বিশেষ সতর্কতা 🌸

কোরবানির ঈদে আমরা সবাই আনন্দ করি, মাংস খাওয়া হয় একটু বেশি। কিন্তু হৃদরোগ, উচ্চ রক্তচাপ বা স্ট্রোকের রোগীদের এই সময়টাতে বিশেষ কিছু সাবধানতা মেনে চলা খুব জরুরি:

✅ গরু, খাসি বা অন্য লাল মাংস পরিমাণমতো খান।
✅ চর্বিযুক্ত অংশ এড়িয়ে চলুন।
✅ অতিরিক্ত লবণ ব্যবহার করবেন না।
✅ ভাজা, পুড়ানো বা তেলে ভাজা খাবার কম খান।
✅ প্রচুর পানি পান করুন।
✅ নিয়মিত হাঁটাহাঁটি করুন।
✅ উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা হৃদরোগের ওষুধ যথাসময়ে ও নিয়মমতো খান।
✅ হঠাৎ বুক ধড়ফড়, মাথা ঘোরা, শরীরের একপাশ অবশ হয়ে যাওয়া বা কথা জড়ানো হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার একটু সচেতনতা আপনার ঈদটাকে রাখবে আনন্দময় ও নিরাপদ।

🌿 সবাইকে ঈদের শুভেচ্ছা ও সুস্বাস্থ্য কামনা করছি।

🩺 ডা. নাঈমা মাসরুরা
নিউরোলজিস্ট

🌸 ঈদের বিরতির পর আবার আপনাদের পাশে।১০ জুন (আজ) থেকে আবার চেম্বারে নিয়মিত রোগী দেখা শুরু করেছি।ঈদের আনন্দের পর আবার আপনাদ...
10/06/2025

🌸 ঈদের বিরতির পর আবার আপনাদের পাশে।
১০ জুন (আজ) থেকে আবার চেম্বারে নিয়মিত রোগী দেখা শুরু করেছি।

ঈদের আনন্দের পর আবার আপনাদের পাশে থাকতে পেরে কৃতজ্ঞ ও উদ্যমী বোধ করছি।
সিরিয়ালের জন্য যোগাযোগ করুন 01894-763260

09/06/2025

সর্বসাধারনের জন্য সতর্ক বার্তা।।

COVID-Omicron XBB অতীতের থেকে আলাদা কারণ এটি মারাত্মক এবং সনাক্ত করা সহজ নয়, তাই সকলকে মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে।

১। নতুন COVID-Omicron XBB এর লক্ষণগুলি হল:

i). কাশি নেই।
ii). জ্বর নেই।
বেশিরভাগ লক্ষণগুলি নিম্নরূপ।

iii). জয়েন্টে ব্যথা।
iv). মাথাব্যথা।

v). গলা ব্যথা।
vi). পিঠে ব্যথা।

vii). নিউমোনিয়া।
viii). ক্নাটকীয়ভাবে ক্ষুধা হ্রাস পেয়েছে।

২। এছাড়াও, COVID-Omicron XBB ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ৫ গুণবেশি বিষাক্ত এবং এর মৃত্যুর হারও বেশি।

৩। অতি অল্প সময়ের মধ্যে লক্ষণগুলি অত্যন্ত তীব্র হয়ে উঠবে এবং স্পষ্ট লক্ষণগুলির অনুপস্থিতিতেও পরিবর্তন ঘটবে।

৪। তাই আপনাকে আরও সতর্ক থাকতে হবে।

* এই রূপটি তুলনামূলকভাবে অল্প সময়ের মধ্যে এটি সরাসরি ফুসফুসের "জানালা" প্রভাবিত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখাতে শুরু করে।

৫। COVID-Omicron XBB-তে সংক্রামিত অল্প সংখ্যক রোগীকে জ্বর-মুক্ত এবং ব্যথা-মুক্ত হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়, তবে এক্স-রে তে হালকা নিউমোনিয়া দেখা যায়।
এছাড়াও, নাকের গহ্বরের মধ্য দিয়ে তুলার সোয়াব পরীক্ষা করে COVID-Omicron XBB নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে এবং নাসোফ্যারিঞ্জিয়াল পরীক্ষার সময় মিথ্যা নেতিবাচক পরীক্ষার উদাহরণ বাড়ছে।
তাই এই ভাইরাসটি খুবই ধূর্ত। এর ফলে, ভাইরাসটি সম্প্রদায়ের মধ্যে সহজেই ছড়িয়ে পড়ে। সরাসরি মানুষের ফুসফুসকে সংক্রামিত করে, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করে।
এটি ব্যাখ্যা করে যেকোন COVID -Omicron XBB এত সংক্রামক এবং মারাত্মক হয়ে উঠেছে*

৬। যতটা সম্ভব জনাকীর্ণ স্থান এড়িয়ে চলুন, খোলা জায়গায় এমনকি ১.৫ মিটার দূরত্ব বজায় রাখুন, মাস্কের উপযুক্ত স্তর পরুন এবং লক্ষণ ছাড়া কাশি বা হাঁচি না দিলে ঘন ঘন হাত ধুয়ে নিন।

এই COVID-Omicron XBB "WAVE" প্রথম COVID-19 মহামারীর চেয়েও মারাত্মক।

* অতএব, বিচক্ষণ, বৈচিত্র্যময় এবং নিবিড় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।

অনুগ্রহ করে আপনার আত্মীয়স্বজন এবং বন্ধুদের যতটা সম্ভব বলুন।

নিরাপদ থাকার জন্য বাইরে বের হওয়ার সময় মাস্ক পরতে ভুলবেন না।

সূত্র : সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Nayema Masrura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category