Aminur Islam Ahyian

Aminur Islam Ahyian If you fail to take care of your body, you will eventually come up short in the end.

03/03/2026

সূর্য ডুবে যায়,
কিন্তু আলো হারায় না…
প্রতিটা শেষের ভেতর লুকিয়ে থাকে
নতুন শুরুর প্রতিশ্রুতি।

04/01/2026

প্রকৃতিকে ভালোবাসলে,
নিজের সাথে কিছু সময় কাটাতে চাইলে—
নীলাচল নিঃসন্দেহে এক অনন্য জায়গা।

“গোল ও ছক্কার ফুলঝুড়ি” প্রতিযোগিতা বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রামে সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে।প্রশিক্ষণার্থীর...
25/10/2025

“গোল ও ছক্কার ফুলঝুড়ি” প্রতিযোগিতা বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রামে সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে।প্রশিক্ষণার্থীরা অত্যন্ত উৎসাহ ও আনন্দের সঙ্গে অংশগ্রহণ করছে।

25/10/2025
জুলাই গণঅভ্যুত্থানে গু'লিবি'দ্ধ বীর যো'দ্ধা মোহাম্মদ হাসান গতকাল রাত ১১ টায় থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস...
24/05/2025

জুলাই গণঅভ্যুত্থানে গু'লিবি'দ্ধ বীর যো'দ্ধা মোহাম্মদ হাসান গতকাল রাত ১১ টায় থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহিদের কাতারে আরও একটি নাম যুক্ত হলো। আর আপনারা বিভাজন-ঐক্যের রাজনীতিটাই করতে থাকেন।

📌 চালাক মানুষ চেনার উপায়। # # **চালাক মানুষ চেনার ৭টি স্পষ্ট উপায় (বিশ্লেষণসহ)****অবশ্যই শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো*...
21/05/2025

📌 চালাক মানুষ চেনার উপায়।

# # **চালাক মানুষ চেনার ৭টি স্পষ্ট উপায় (বিশ্লেষণসহ)**
**অবশ্যই শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো**
---

**১. তারা বেশি কথা না বলে পর্যবেক্ষণ করে**
চালাক মানুষ প্রথমেই নিজেকে প্রমাণ করতে চায় না।
তারা চুপচাপ সবকিছু দেখে, পরিস্থিতি বিশ্লেষণ করে এবং যখন সময় আসে, তখনই বলে— তাও সংক্ষেপে।
> _“যে কম বলে, সে বেশি বোঝে। যে বেশি বোঝে, সে কম ভুল করে।”_

---

**২. আবেগে ভাসে না, আবেগ বোঝে**
চালাক মানুষ রাগ, অভিমান বা ভালোবাসায় গা ভাসিয়ে দেয় না।
তারা আবেগকে নিয়ন্ত্রণ করে, অন্যের আবেগ পড়ে বুঝতে পারে কোন কথা কখন বলা উচিত আর কখন নয়।
> _“তারা জানে, আবেগ দিয়ে সম্পর্ক টেকে না— বোঝাপড়া লাগে।”_

---

**৩. তারা কখনও নিজেকে সবার সামনে বড় দেখাতে চায় না**
চালাক মানুষ চুপচাপ নিজেকে তৈরি করে।
তারা নিজের শক্তি গোপন রাখে, কারণ তারা জানে—
**"যারা নিজের শক্তি দেখায়, তারা ভয় পায় হারানোর।"**
আর চালাকরা হারার ভয় পোষে না— জেতার কৌশল খোঁজে।

---

**৪. তারা পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলাতে জানে**
চালাক মানুষ জেদি নয়, নমনীয়।
আজ যদি কঠোর হতে হয়, হয়— আর কাল যদি নরম হতে হয়, সেখানেও পিছু হটে না।
> _“চালাকরা জানে, টিকে থাকার জন্য জয় নয়, বদলই আসল চাবিকাঠি।”_

---

**৫. তারা সকলের বন্ধু হলেও, খুব কমজনকে বিশ্বাস করে**
স্মার্ট মানুষের মুখে হাসি সবার জন্য থাকে,
কিন্তু মন খুলে কথা বলে শুধু গুটিকয়েকের সঙ্গে।
তারা জানে—
**"বিশ্বাস ভুল জায়গায় রাখলে, আঘাত নিশ্চিত।"**

---

**৬. ভুল করলে শেখে, কিন্তু বারবার সেই ভুল করে না**
চালাক মানুষ ব্যর্থতা থেকে পালায় না— বরং সে ব্যর্থতা থেকেই তার শিক্ষা তুলে নেয়।
> _“একবার ভুল করা স্বাভাবিক, কিন্তু একই ভুল বারবার করা বোকার কাজ।”_

---

**৭. তারা কখন কাকে কী বলতে হয়, সেটা খুব ভালো বোঝে**
তারা অপ্রয়োজনে নিজের মনের কথা উজাড় করে না।
কারণ তারা জানে,
**"সব কথা সবাইকে বলার নয়— আর সব কান সত্য শোনার যোগ্য নয়।"**

---

# # # **শেষ কথা:**
চালাক মানে শুধু ডিগ্রি বা বই পড়া নয়।
চালাক সেই, যে মানুষ, সময় ও অনুভূতিকে বুঝে
**নিজেকে সেভাবে গড়ে তোলে— জেতার জন্য নয়, টিকে থাকার জন্য।**

---

14/02/2025
১. কেউ বিশ্বাস ঘাতকতা করছে?- চুপ হয়ে যান।২.কেউ যন্ত্রণা দিচ্ছে? - চুপ হয়ে যান। ৩.কেউ অনেক ভালবাসার পরও প্রাপ্যটা দেয়নি? ...
13/02/2025

১. কেউ বিশ্বাস ঘাতকতা করছে?
- চুপ হয়ে যান।

২.কেউ যন্ত্রণা দিচ্ছে?
- চুপ হয়ে যান।

৩.কেউ অনেক ভালবাসার পরও প্রাপ্যটা দেয়নি?
- চুপ হয়ে যান।

৪.কোন মানুষ অনেক অপমান করছে?
- চুপ হয়ে যান।

৫.কেউ ঠকিয়ে গেছে?
- চুপ হয়ে যান।

৬.কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে?
- চুপ হয়ে যান।

এমন নিরব হয়ে যান, সে মানুষগুলো যেনো আর কখনই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে। মৃ'ত হয়ে যান তাদের কাছে।

প্রতিজ্ঞা করুন আর কখনই ঘুরে তাকাবেন না। শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলে আপনি কষ্ট পাবেন না। এই যে নিরবতা আপনাকে দম বন্ধ করা আর্তনাদ দিবে কিন্তু অপর পক্ষকে দিবে আফসোস।

আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি। কিন্তু আপনি জানেন কি? যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি, আপনাকে দমবন্ধ কান্নার অনুভূতি দিয়েছে তারা আপনার কেউ না।

তাই নিজের স্বার্থে বাঁচুন, নিজেকে ভালোবাসুন, আপনার একজন "সৃষ্টিকর্তা" আছেন। সকল দুঃখ, কষ্ট, চাওয়া, পাওয়ার কথা সৃষ্টিকর্তাকে বলুন তিনি সব কিছুর সমাধান করবেন।
#জীবন_চক্র

Address

Colonel Zones Road
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Aminur Islam Ahyian posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share