Dr.Khairatun Hisan keya

Dr.Khairatun Hisan keya Normal delivery expert, Doctor/
obstetrics & Gynaecologic practitioner.

অনিয়মিত মাসিক,থাইরয়েড হরমোনের সমস্যা, প্রোলেকটিন হরমোন বেশি,তাও আলহামদুলিল্লাহ ১ মাসের ঔষধ দিয়ে কনসিভ হয়েছে।। আমি ভেবেছি...
26/08/2026

অনিয়মিত মাসিক,থাইরয়েড হরমোনের সমস্যা, প্রোলেকটিন হরমোন বেশি,তাও আলহামদুলিল্লাহ ১ মাসের ঔষধ দিয়ে কনসিভ হয়েছে।।
আমি ভেবেছিলাম হয়তো আরো কয়েকমাস লাগবে কিন্তু আল্লাহ চাইলে সব সম্ভব এটাই তার প্রমান।।

25/08/2026

৪২৭ তম নরমাল ডেলিভারি.
রুগীর নাম : সামিয়া।ওরা গতকাল সন্ধ্যায় ভর্তি হয়।।।আলহামদুলিল্লাহ রাত ১২:২০ মিনিটে ওর নরমাল ডেলিভারি সম্পন্ন হয়।।
মা,মেয়ে ভালো আছে।।

24/08/2026

৪২৬ তম নরমাল ডেলিভারি।
রুগীর নাম: তানজিনা।
ওরা গতকাল মুন্সিরহাট চেম্বার থেকে হসপিটালে আসে, তখন প্রায় ৩ সে.মি খোলা।
ভোর ৪ টায় ওর পানি ভেঙে যায় তখন স্যালাইন শুরু করি,আলহামদুলিল্লাহ ভোর ৫:৩০ মিনিটে ওর নরমাল ডেলিভারি হয়।।
মা,ছেলে ভালো আছে।।

23/08/2026

আলহামদুলিল্লাহ, ৪২২,৪২৩,৪২৪,৪২৫.তম নরমাল ডেলিভারি।
৪ জনের মধ্যে ৪ জনেরই নরমাল ডেলিভারি হয়েছে।।।
অনেকে বলবে এটা ভূয়া আমি বলবো আমার উপর আল্লাহ সাক্ষী আর কিছুর দরকার নেই।
অনেকে বলবে বাচ্চা বড় এটা হবে না নরমালে আমি বলবো চেষ্টা করতে ক্ষতি কি আল্লাহ চাইলেতো সব সম্ভব।
অনেকে বলবে, আমাদের অনেক বছরের পর বাচ্চা, আমি বলবো সে জন্য তো সিজার জরুরি না!!
অনেকে বলবে ওর তো কোন ব্যথা নাই,অন্য হসপিটালে গেলে তো ২ ঘন্টার মধ্যেই নরমাল ডেলিভারি হয়ে যায়, আপনার কেনো এতো সময় লাগে? আমি বলবো তাড়াহুড়োর কাজ তো শয়তানের আমি আস্তে ধীরে কাজ করতে পছন্দ করি।।।।
১ম জনের নাম সুমাইয়া, বাচ্চার ওজন ৪ কেজি।আলহামদুলিল্লাহ মা,ছেলে ২ জনই ভালো আছে।
২য় জনের নাম মিতু,ওর গতকাল রাত থেকে পানি ভাঙছে, ওর ডেলিভারি হয় সকাল ৬:৩০ মিনিটে। মা,মেয়ে ভালো আছে।
৩য় জনের নাম মরিয়ম ওরা আসে ভোর ৪ টায়। আলহামদুলিল্লাহ সকাল ৭ টায় ওর নরমাল ডেলিভারি হয়।।
৪র্থ জনের নাম জেসমিন, ওর ৬ বছর পর বাচ্চা কনসিভ হয়,ওর ডেলিভারি হয় সকাল ১০:৩০ মিনিটে।।।
মহান আল্লাহ চাইলে সব সম্ভব।
কালকে একজন বলতেছিলো একটা রুগীর ও তো হবে না নরমাল ডেলিভারি।আমি উনাকে তখন কিছু বলি নাই।সবগুলো শেষ করে তারপর বললাম উনাকে সব গুলোই নরমাল ডেলিভারি হয়েছে।।
আলহামদুলিল্লাহ।।

22/08/2026

আজকের নরমাল ডেলিভারির স্লট ফিলআপ, হসপিটালে আর কোন কেবিন নাই,তাই কোন ইমার্জেন্সি হলে আমাকে আগে কল করে জানাবেন।।

22/08/2026

৪২০,৪২১ তম নরমাল ডেলিভারি।
১ম জনের নাম :ফেরদৌস, ওরা গতকাল আসে চেম্বারে, তখন ওকে ভর্তি দেই।ওর ডেলিভারি হয় রাত ২:৩০ মিনিটে, ও যা করসে ডেলিভারির সময়,ওর বোন পাশে না থাকলে ওর নরমাল ডেলিভারি করা মনে হয় হতোই না।
আলহামদুলিল্লাহ মা, মেয়ে ভালো আছে।।
২য় জনের নাম :সাদিয়া, ওদের ও গতকাল ভর্তি দেই,ওর মাএ ১ সে.মি খোলা ছিলো,রাত ১০ টায় ৬ সে. মি খুলে যায়, ভোর ৫ টায় ওর পানি ভেঙে যায়, তখন স্যালাইন শুরু করি।
আলহামদুলিল্লাহ ওর ডেলিভারি হয় সকাল ১১ টায়,মা,ছেলে ভালো আছে।

চোখ অনেক গুরুত্বপূর্ণ অঙ্গ আমাদের শরীরের এবং এই চোখ নিয়েই আমাদের অবহেলার শেষ নেই। প্রায়ই যখন গাইনী রুগী দেখি হিস্ট্রি নি...
21/08/2026

চোখ অনেক গুরুত্বপূর্ণ অঙ্গ আমাদের শরীরের এবং এই চোখ নিয়েই আমাদের অবহেলার শেষ নেই। প্রায়ই যখন গাইনী রুগী দেখি হিস্ট্রি নিতে গিয়ে দেখি চোখ রিলেটেড একটা না একটা সমস্যা থাকেই।।কিন্তু চৌদ্দগ্রাম এবং মুন্সিরহাট এলাকার মধ্যে তেমন কোন চোখের ডাক্তার আসতে দেখি না।।
তাই অএ অঞ্চলের সবার কথা চিন্তা করে আমাদের এস কে ডায়াগনস্টিক মুন্সীরহাট, প্রতি শনিবার চক্ষু বিশেষজ্ঞ ডাঃ অভিষেক দেবনাথ, উনি আসেন।চেম্বার করেন বিকাল ৩-রাত ৮ টা।।
উনি মেশিনের সাহায্যে চোখ পরীক্ষা ও করেন।।
অনেকেই জানে না বিষয়টা, তাই ভাবলাম পেইজে শেয়ার করলে হয়তো অনেকের উপকার হবে।।
নিজের চোখের যত্ন নিন,সুস্থ থাকুন।।

21/08/2026

৪১৯ তম নরমাল ডেলিভারি।
রুগীর নাম:সামিরা।
ওরা ভোর ৫ টায় আসে হসপিটালে,তখনই ওর অনেক ব্যথা ছিলো,ভিতরে পানি ছিলো কম।ওর ডেলিভারিটা হয় সকাল ৭ টায়,বাচ্চার গলায় নাড় ২ প্যাচ দিয়ে ছিলো।।তাও আলহামদুলিল্লাহ বাচ্চা ভালো আছে।।

20/08/2026

৪১৮ তম নরমাল ডেলিভারি।
রুগীর নাম : মাইমুনা।
ওরা গতকাল চৌদ্দগ্রাম চেম্বারে আসে ব্যথা নিয়ে ওর ডেইট আরো ২০ দিন বাকি ছিলো, বাচ্চার ওজন আল্ট্রাতে আসছে মাএ ২.১ কেজি।।
আমার টার্গেট ছিলো বাচ্চাকে তাড়াতাড়ি বের করে দেয়া, যেনো বাচ্চার NICU সাপোর্ট লাগলে পাঠাতে পারি।।
আলহামদুলিল্লাহ, বিকাল ৫ টায় ওর নরমাল ডেলিভারি হয়ে যায়,বাচ্চার রিফ্লেক্স মাশাল্লাহ খুবই ভালো।।
তাও কিছু দিন ইনকিউবেটরে রাখলে ভালো হবে, তাই কুমিল্লা পাঠিয়ে দেয়া হয়,সে ক্ষেএে শিশুর স্বাস্থ্য পরামর্শ ডা. সোহাগ স্যার অনেক হেল্প করেন,বাচ্চাকে ভালে ভাবে তুলা দিয়ে কাভার করে, টেম্পারেচার মেইনটেইন করে, আই ভি চ্যানেল ওপেন করে তারপর বাচ্চাকে পাঠানো হয়।।
আমরা সবাই দোয়া করি বাচ্চা টার জন্য, যেনো সে সুস্থ ভাবে ফিরে আসে তার মায়ের কোলে।।

18/08/2026

৪১৭ তম নরমাল ডেলিভারি।
রুগীর নাম: মাইশা,গতকাল বিকালে আসে আমার চেম্বারে, বললো হালকা হালকা ব্যথা আছে।।আমি চেক করে দেখলাম মাএ ১ সে.মি খোলা,ডেলিভারির দিকে যাচ্ছে, ভর্তি দিয়ে ক্যাথেটার করে দিলাম,আলহামদুলিল্লাহ ভোর ৬ টার মধ্যে জরায়ু মুখ পুরোটা খুলে যায়, এরপর স্যালাইন শুরু করি।
আলহামদুলিল্লাহ, সকাল ৯ টায় ওর নরমাল ডেলিভারি হয়।।
মা,মেয়ে ভালো আছে।।

Address

Chowddogram, Cumilla
Chittagong
3550

Telephone

+8801716552152

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Khairatun Hisan keya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Khairatun Hisan keya:

Shortcuts

Share

Category