𝗔𝗳𝗿𝗼𝗷𝗮 𝗔𝗳𝗿𝗶𝗻 - 𝗣𝘀𝘆𝗰𝗵𝗼𝗹𝗼𝗴𝗶𝘀𝘁

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • 𝗔𝗳𝗿𝗼𝗷𝗮 𝗔𝗳𝗿𝗶𝗻 - 𝗣𝘀𝘆𝗰𝗵𝗼𝗹𝗼𝗴𝗶𝘀𝘁

𝗔𝗳𝗿𝗼𝗷𝗮 𝗔𝗳𝗿𝗶𝗻 - 𝗣𝘀𝘆𝗰𝗵𝗼𝗹𝗼𝗴𝗶𝘀𝘁 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from 𝗔𝗳𝗿𝗼𝗷𝗮 𝗔𝗳𝗿𝗶𝗻 - 𝗣𝘀𝘆𝗰𝗵𝗼𝗹𝗼𝗴𝗶𝘀𝘁, Mental Health Service, Level # 8, Equity G. F. Fortune Mall, Bayazid Bostami Road, Chittagong.

29/07/2026
Mental Health Ambassador Programme 2026💙
07/07/2026

Mental Health Ambassador Programme 2026💙

আমরা ভাবি,সময় সব কিছু সারিয়ে তোলে। কিন্তু সত্যি কথা হলো—“𝐓𝐢𝐦𝐞 𝐝𝐨𝐞𝐬𝐧’𝐭 𝐡𝐞𝐚𝐥 𝐰𝐡𝐚𝐭 𝐜𝐨𝐧𝐧𝐞𝐜𝐭𝐢𝐨𝐧 𝐫𝐞𝐟𝐮𝐬𝐞𝐬 𝐭𝐨 𝐡𝐨𝐥𝐝.”কিছু সম্পর্ক...
29/01/2026

আমরা ভাবি,
সময় সব কিছু সারিয়ে তোলে। কিন্তু সত্যি কথা হলো—
“𝐓𝐢𝐦𝐞 𝐝𝐨𝐞𝐬𝐧’𝐭 𝐡𝐞𝐚𝐥 𝐰𝐡𝐚𝐭 𝐜𝐨𝐧𝐧𝐞𝐜𝐭𝐢𝐨𝐧 𝐫𝐞𝐟𝐮𝐬𝐞𝐬 𝐭𝐨 𝐡𝐨𝐥𝐝.”

কিছু সম্পর্ক আছে,
যেখানে আপনি ভেঙে পড়লে ,
নিজেকে explain করতে হয় না।
শুধু পাশে থাকাই যথেষ্ট।

এই কারণেই সত্যিকারের সম্পর্ক
self-healing system এর মতো কাজ করে।
ওটা আপনাকে বাঁচায় না—
ওটা আপনাকে ফিরিয়ে আনে
যে মানুষটা আপনি একসময় ছিলেন।
“𝐇𝐞𝐚𝐥𝐢𝐧𝐠 𝐡𝐚𝐩𝐩𝐞𝐧𝐬 𝐟𝐚𝐬𝐭𝐞𝐫 𝐰𝐡𝐞𝐫𝐞 𝐲𝐨𝐮 𝐚𝐫𝐞 𝐚𝐥𝐥𝐨𝐰𝐞𝐝 𝐭𝐨 𝐛𝐞 𝐡𝐮𝐦𝐚𝐧.”

অনেক মানুষ জীবনে সব কিছু পায়—
ক্যারিয়ার, সাফল্য, স্বাধীনতা।
কিন্তু তবুও ভেতরে ভেতরে ক্লান্ত।
কারণ তাদের এমন কেউ নেই
যার কাছে তারা দুর্বল হতে পারে
ভয় না পেয়ে।

True relationship মানে perfect মানুষ না।
True relationship মানে—
যে মানুষটা আপনার সবচেয়ে ভাঙা জায়গাটাও
হাত দিয়ে ঢেকে দেয়,
judge দিয়ে না।

𝐓𝐡𝐞 𝐫𝐢𝐠𝐡𝐭 𝐩𝐞𝐨𝐩𝐥𝐞 𝐝𝐨𝐧’𝐭 𝐬𝐚𝐯𝐞 𝐲𝐨𝐮. 𝐓𝐡𝐞𝐲 𝐬𝐢𝐭 𝐰𝐢𝐭𝐡 𝐲𝐨𝐮 𝐰𝐡𝐢𝐥𝐞 𝐲𝐨𝐮 𝐬𝐚𝐯𝐞 𝐲𝐨𝐮𝐫𝐬𝐞𝐥𝐟.”

তাই সম্পর্ক বানানো মানে ,শুধু কাউকে পাওয়া না।
সম্পর্ক বানানো মানে—
নিজের healing এর জায়গা তৈরি করা।

“𝐓𝐡𝐞 𝐫𝐞𝐚𝐥 𝐛𝐥𝐞𝐬𝐬𝐢𝐧𝐠 𝐢𝐬𝐧’𝐭 𝐣𝐮𝐬𝐭 𝐡𝐚𝐯𝐢𝐧𝐠 𝐬𝐨𝐦𝐞𝐨𝐧𝐞—𝐢𝐭’𝐬 𝐡𝐚𝐯𝐢𝐧𝐠 𝐬𝐨𝐦𝐞𝐨𝐧𝐞 𝐰𝐢𝐭𝐡 𝐰𝐡𝐨𝐦 𝐲𝐨𝐮 𝐜𝐚𝐧 𝐬𝐢𝐦𝐩𝐥𝐲 𝐛𝐞.”

এখন প্রশ্নটা খুব সাধারণ,
কিন্তু ভীষণ গভীর—
আপনার জীবনে কি এমন কেউ আছে
যার পাশে থাকলে
নিজেকে প্রমান করতে হয় না?

✍️ 𝐀𝐟𝐫𝐨𝐣𝐚 𝐀𝐟𝐫𝐢𝐧 || 𝐏𝐬𝐲𝐜𝐡𝐨𝐥𝐨𝐠𝐢𝐬𝐭.
🏥 𝐋𝐢𝐟𝐞𝐒𝐩𝐫𝐢𝐧𝐠 𝐇𝐞𝐚𝐥𝐭𝐡 𝐂𝐚𝐫𝐞.
📕 𝐒𝐞𝐫𝐢𝐞𝐬: 𝐑𝐞𝐚𝐝 𝐬𝐥𝐨𝐰 𝐭𝐡𝐢𝐧𝐤 𝐝𝐞𝐞𝐩

ধরুন কেউ আপনাকে বললো: দোকান থেকে আনবেন: দুধ, ডিম, চাল, তেল, সাবান, লবণ” আপনি মনে মনে ভাবলেন— সহজ তো!😌কিন্তু দোকানে গিয়ে ...
28/01/2026

ধরুন কেউ আপনাকে বললো:
দোকান থেকে আনবেন: দুধ, ডিম, চাল, তেল, সাবান, লবণ”
আপনি মনে মনে ভাবলেন— সহজ তো!😌
কিন্তু দোকানে গিয়ে কী হয়?
✔️ দুধ ✔️ ডিম ✔️ চাল ❌ সাবান? ❌ লবণ?

কারণ কী?

আমাদের Working Memory একসাথে ৪টার বেশি আইটেম ধরে রাখতে পারে না।

গবেষণায় দেখা গেছে,
মানুষের Working Memory, অর্থাৎ অল্প সময়ের জন্য তথ্য ধরে রাখার ক্ষমতা, একসাথে প্রায় ৪টি তথ্য পর্যন্ত সীমাবদ্ধ। আগে ধরা হতো 7±2 items,

কিন্তু আধুনিক neuroscience ও cognitive research দেখিয়েছে এটি একটি myth।

এই কারণেই:

❌ একসাথে অনেক কথা শুনলে মনে থাকে না।
❌ পড়ার সময় “সব মাথা দিয়ে বেরিয়ে যায়”মনে হয়।
❌ multitasking করলে ভুল বাড়ে।
❌ anxiety থাকলে focus কমে যায়।

👉 এটা বুদ্ধির অভাব নয়, এটা brain capacity।

𝐖𝐨𝐫𝐤𝐢𝐧𝐠 𝐌𝐞𝐦𝐨𝐫𝐲 𝐁𝐫𝐚𝐢𝐧 𝐇𝐚𝐜𝐤𝐬

📍Chunking (গ্রুপে ভাগ করা)-বড় তথ্যকে ছোট ছোট অংশে ভাগ করুন।
উদাহরণ: “দুধ–ডিম–চাল” = খাবারের জিনিস, “তেল–সাবান–লবণ” = ঘরের জিনিস।
ফলে মস্তিষ্ক সহজে ধরতে পারে।

📍One task at a time (একসাথে এক কাজ)-Multitasking করলে Working Memory overload হয়।এক সময়ে শুধু এক কাজ করুন।

📍Pause & Focus (ফোকাস + রিল্যাক্স) চাপ বা আবেগ থাকলে মনে রাখা কমে যায়।
ছোট pause নিন, deep breath নিন, মনোযোগ দিন।

📍Rehearsal / Repeat (পুনরাবৃত্তি)-তথ্য বারবার মনে করুন বা উচ্চারণ করুন।
Brain sequential ভাবে স্মৃতি ধরে রাখতে সাহায্য পায়।

📍Visualize (চিত্র বা মাইন্ড ম্যাপ ব্যবহার)-তথ্যকে ছবি, চার্ট বা mind map-এ দেখান।
Visual association মনে রাখাকে সহজ করে।

Working Memory প্রাকৃতিকভাবে সীমিত (~৪ items), কিন্তু smart strategies ব্যবহার করলে অনেক কিছু effectively manage করা যায়।

মনে রাখবেন, আপনার বুদ্ধি বা স্মৃতিশক্তি দুর্বল নয়। আপনার মস্তিষ্ক ঠিকঠাক কাজ করছে। আমরা মাঝে মাঝে এটিকে খুব বেশি তথ্য দিয়ে overload করি। তাই একসাথে কম তথ্য মনে রাখুন, ফোকাস রাখুন, এবং সঠিক পদ্ধতি ব্যবহার করুন।এটাই আপনার performance ভালো রাখে।

Life isn’t always fair. Predictable তো একদম নয়ই। আজ যেটা তোমার comfort zone, কাল সেটা হারিয়েও যেতে পারে।এই reality accep...
25/01/2026

Life isn’t always fair. Predictable তো একদম নয়ই। আজ যেটা তোমার comfort zone, কাল সেটা হারিয়েও যেতে পারে।

এই reality accept করলেই strength তৈরি হয়।

💡𝐑𝐮𝐥𝐞: 𝐁𝐞 𝐭𝐡𝐞 𝐜𝐨𝐜𝐤𝐫𝐨𝐚𝐜𝐡.

Perfect situation-এর জন্য অপেক্ষা নয় বরং
situation অনুযায়ী নিজেকে adapt করো।

🔸 Situation বদলাতে না পারলে- change your perspective.
🔸 Perfect plan নয়—choose a workable plan
🔸Ego নয়—choose evolution
🔸Pain problem নয়—use it as data

যে adapt করতে পারে,
সে শুধু survive করে না।
সে change-এর ভেতরেই power তৈরি করে।

Adapt করো, survive করো, evolve করো cockroach এর মতো। 💪🪳

✍️ 𝐀𝐟𝐫𝐨𝐣𝐚 𝐀𝐟𝐫𝐢𝐧 || 𝐏𝐬𝐲𝐜𝐡𝐨𝐥𝐨𝐠𝐢𝐬𝐭.
🏥 𝐋𝐢𝐟𝐞𝐒𝐩𝐫𝐢𝐧𝐠 𝐇𝐞𝐚𝐥𝐭𝐡 𝐂𝐚𝐫𝐞.
📕 𝐒𝐞𝐫𝐢𝐞𝐬: 𝐑𝐞𝐚𝐝 𝐬𝐥𝐨𝐰 𝐭𝐡𝐢𝐧𝐤 𝐝𝐞𝐞𝐩

টানা কয়েক রাত ঘুম ঠিক হয়নি। শরীর চলছে, কাজও হচ্ছে।কিন্তু আজ একটা সাধারণ কথায় হঠাৎ রেগে গেলেন। অথবা চোখ ভিজে এলো।সবকিছু য...
25/01/2026

টানা কয়েক রাত ঘুম ঠিক হয়নি। শরীর চলছে, কাজও হচ্ছে।কিন্তু আজ
একটা সাধারণ কথায় হঠাৎ রেগে গেলেন। অথবা চোখ ভিজে এলো।সবকিছু যেন overwhelming লাগছে।

নিজেকেই প্রশ্ন করেন—
“আমি এত রিঅ্যাক্ট করছি কেন?”
“আমার কি মানসিক সমস্যা হচ্ছে?”

এক রাত ঘুম কম হলে ব্রেন সাময়িকভাবে সামলে নিতে পারে। কিন্তু দুই–তিন রাত হলে ব্রেন আর আগের মতো কাজ করে না।

তখন ব্রেনের Prefrontal Cortex দুর্বল হয়ে যায়,আর Amygdala অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে।

ফলে ছোট ঘটনা বড় মনে হয়। সহনশীলতা কমে যায়।প্রতিক্রিয়া অপ্রয়োজনীয়ভাবে তীব্র হয় ।
👉 ছোট ঘটনা = বড় প্রতিক্রিয়া।

গবেষণায় দেখা যায়—
• ঘুমের অভাবে ব্রেনের emotion–control circuit দুর্বল হয়ে পড়ে।
• self-control, patience ও judgment কমে যায়।
• anxiety ও depression-এর মতো উপসর্গ দেখা দিতে পারে।
👉 Brain তখন “ভেঙে পড়ছে” না।
👉 Brain তখন sleep-deprived।

অনেক সময় যেটাকে “mental breakdown” মনে হয়,
সেটা আসলে sleep debt এর সংকেত। ব্রেন ক্লান্ত থাকলে সে আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না।

এটা আপনার দুর্বলতা না। এটা ব্রেনের ক্লান্ত অবস্থার ভাষা।ঘুম ফিরলে ব্রেন নিজেও ধীরে ধীরে শান্ত হয়।

22/01/2026

চাকসু প্রোগ্রাম।🌼

Behind every on-time flight, there are stressed minds too.⏰✈️Supporting Bengal Airlift employees through psychological t...
21/01/2026

Behind every on-time flight, there are stressed minds too.⏰✈️

Supporting Bengal Airlift employees through psychological training.

📍 Lifespring Chattogram Branch.

মানসিক স্বাস্থ্য সেমিনার।বিজয় ’২৪ হল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
17/01/2026

মানসিক স্বাস্থ্য সেমিনার।
বিজয় ’২৪ হল,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

জীবনটা সত্যিই অনেকটা ট্রেন জার্নির মতো।কারও ট্রেন সময়মতো আসে, কারওটা একটু দেরিতে। এতে অবাক হওয়ার কিছু নেই।কিন্তু আমরা যে...
16/01/2026

জীবনটা সত্যিই অনেকটা ট্রেন জার্নির মতো।
কারও ট্রেন সময়মতো আসে, কারওটা একটু দেরিতে। এতে অবাক হওয়ার কিছু নেই।

কিন্তু আমরা যে ভুলটা প্রায়ই করি, সেটা হলো নিজের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে না থেকে পাশের লাইনের ট্রেনের দিকে বারবার তাকানো। আর তাকাতে তাকাতেই মন অস্থির হয়ে যায়।

অন্যের সাফল্য, ভাগ্য বা সময় আমাদের নিয়ন্ত্রণে নেই।
কিন্তু আমাদের নিয়ন্ত্রণে আছে আমরা কী ভাবছি, কী সিদ্ধান্ত নিচ্ছি, আর পরের স্টেশনে পৌঁছাতে আজ কী করছি।

তাই তুলনা নয়।
ফোকাস রাখুন নিজের যাত্রায়।
কারণ আপনার ট্রেনটাও আসবে, ঠিক আপনার সময়েই।

Address

Level # 8, Equity G. F. Fortune Mall, Bayazid Bostami Road
Chittagong
4000

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when 𝗔𝗳𝗿𝗼𝗷𝗮 𝗔𝗳𝗿𝗶𝗻 - 𝗣𝘀𝘆𝗰𝗵𝗼𝗹𝗼𝗴𝗶𝘀𝘁 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share