The BCCUL General Hospital

The BCCUL General Hospital This is best new hospital in the area that provided all sorts of services to the people. The hospital 50+ bed with 10 SCANU.

The hospital service: Emergency, Inpatient Services, Outpatient Services, SCANU, gynecology, pediatrics, Dialysis, Pharmacy, Etc. ”দি বিসিসিইউএল জেনারেল হসপিটাল” একটি দি বুড্ডিস্ট কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর প্রজেক্ট। দি বুড্ডিস্ট কো অপারেটিভ এর চেয়ারম্যান ভদন্ত শাশন রক্ষিত মহাথের এর মহৎ উদ্দেশ্য নিয়ে এই হসপিটাল নির্মানের স্বপ্ন দেখেন। মানুষের কল্যাণে, সাধারণ মানুষের কম খরচে চিকিৎসা নিশ্চিত করতে

স্থানীয় জনগণের স্বাস্থ্য চিকিৎসা, মা ও শিশুদের উচ্চ মূল্যের চিকিৎসা সেবাকে স্বল্প ও কম খরচে সেবা দিতে ৫০ টিরও বেশি বেড নিয়ে ৭ ফ্রেবুয়ারী ২০২৫ ইংরেজী এই হসপিটাল উদ্ভোধন করেন। এখানে পাবেন Emergency, Inpatient Services, Outpatient Services, SCANU, gynecology, pediatrics, Dialysis, Pharmacy, 24 Hours Ambulance Service.

01/08/2026

বিজিএইচ হাসপাতালের আগষ্ট মাস হতে বিশেষ ফিল্ড ভিজিটিং কার্যক্রম শুরু
=========================================
বিজিএইচ হাসপাতালের চিকিৎসাসেবা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে জনসাধারণকে অবহিত করা, নতুন রোগীসেবা সম্প্রসারণ এবং হাসপাতালের সেবার পরিধি আরও বৃদ্ধি করার লক্ষ্যে আগষ্ট মাস হতে ফিল্ড ভিজিটিং কার্যক্রম শুরু করা হয়েছে।
এই কার্যক্রমের আওতায় হাসপাতালের মার্কেটিং টিম ও সংশ্লিষ্ট প্রতিনিধিগণ নিয়মিতভাবে বিভিন্ন চিকিৎসক, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসি, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, কর্পোরেট/প্রতিষ্ঠান এবং স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় করবেন।
ফিল্ড ভিজিটিংয়ের প্রধান উদ্দেশ্য
----------------------------------
• বিজিএইচ হাসপাতালের চিকিৎসাসেবা ও বিশেষায়িত সেবাসমূহ সম্পর্কে প্রচার ও জনসচেতনতা বৃদ্ধি
• চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপন
• নতুন রোগী ও রেফারেল সেবা বৃদ্ধি
• হাসপাতালের বিভিন্ন সেবার সুযোগ-সুবিধা সম্পর্কে জনগণকে অবহিত করা
• রোগী ও সেবাগ্রহীতাদের মতামত ও প্রয়োজনীয়তা সংগ্রহ
• এলাকার স্বাস্থ্যসেবা চাহিদা ও সম্ভাবনা চিহ্নিত করা
• হাসপাতালের সেবার মান ও গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি করা।

এ ব্যাপারে ডিরেক্টর মার্কেটিং এপেক্সিয়ান মৃনাল কান্তি বড়ুয়া বলেন, নিয়মিত ফিল্ড ভিজিট, সঠিক তথ্য সংগ্রহ এবং কার্যকর ফলোআপের মাধ্যমে বিজিএইচ হাসপাতালকে জনগণের আরও কাছাকাছি নিয়ে যাওয়াই এই কার্যক্রমের মূল লক্ষ্য।

বিজিএইচ হাসপাতাল — মানুষের স্বাস্থ্যসেবায় আরও এক ধাপ এগিয়ে।

বিজিএইচ হাসপাতালে বিশ্ব হেপাটাইটিস দিবস-২০২৬ উপলক্ষে বিশেষ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত================================...
28/07/2026

বিজিএইচ হাসপাতালে বিশ্ব হেপাটাইটিস দিবস-২০২৬ উপলক্ষে বিশেষ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
=========================================
বিজিএইচ, রাউজান, চট্টগ্রাম | ২৮ জুলাই:
বিশ্বব্যাপী "বিশ্ব হেপাটাইটিস দিবস-২০২৬" যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে দি বিসিসিইউএল জেনারেল হাসপাতাল (বিজিএইচ), রাউজানের উদ্যোগে মঙ্গলবার হাসপাতালের সম্মেলন কক্ষে হেপাটাইটিস প্রতিরোধ ও জনসচেতনতা বিষয়ক এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় হাসপাতালের চিকিৎসক, মেডিকেল অফিসার, নার্স, পল্লী চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হাসপাতালের সিনিয়র এডভাইজার ও ইউএসটিসির সাবেক উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া। তিনি বলেন, হেপাটাইটিস রোগের প্রাথমিক লক্ষণ দ্রুত শনাক্তকরণ, সন্দেহভাজন রোগীকে যথাসময়ে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে রেফার করা এবং জনসচেতনতা বৃদ্ধিতে পল্লী চিকিৎসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাথমিক স্বাস্থ্যসেবা পর্যায়ে তাঁদের সক্রিয় অংশগ্রহণ হেপাটাইটিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

কর্মশালায় হেপাটাইটিসের কারণ, সংক্রমণের পথ, প্রতিরোধ ব্যবস্থা, সময়মতো পরীক্ষা-নিরীক্ষা, আধুনিক চিকিৎসা এবং টিকাদানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. শওকাতুল ইসলাম শওকত, মেডিকেল অফিসার ডা. প্রজ্ঞা লাবনী বড়ুয়া, ডা. তৈয়বা নওয়াজ, ডা. সাইফুল ইসলাম এবং হাসপাতালের সহকারী ম্যানেজার তাপস বড়ুয়া।

বক্তারা বলেন, হেপাটাইটিস প্রতিরোধযোগ্য এবং অধিকাংশ ক্ষেত্রেই নিরাময়যোগ্য। নিরাপদ রক্ত সঞ্চালন, জীবাণুমুক্ত চিকিৎসা সরঞ্জামের ব্যবহার, স্বাস্থ্যবিধি মেনে চলা, সময়মতো পরীক্ষা এবং টিকা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

কর্মশালায় হাসপাতালের মার্কেটিং এক্সিকিউটিভ পুলক বড়ুয়া, অপু দাশ এবং সুপারভাইজার শমলেন্দু বড়ুয়া উপস্থিত সকল পল্লী চিকিৎসকদের হাতে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে স্বাস্থ্যসচেতনতামূলক লিফলেট ও তথ্যপত্র বিতরণ করেন।

সমাপনী বক্তব্যে দি বিসিসিইউএল জেনারেল হাসপাতাল (বিজিএইচ)-এর ডিরেক্টর (মার্কেটিং) এপেক্সিয়ান মৃণাল কান্তি বড়ুয়া বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সচেতনতার বিকল্প নেই। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি হেপাটাইটিসসহ বিভিন্ন প্রতিরোধযোগ্য রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বিজিএইচ ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচি আয়োজন করে যাবে।

অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের প্রাণবন্ত আলোচনা, মতবিনিময় এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির দৃঢ় প্রত্যয়ের মধ্য দিয়ে শেষ হয়।

28/07/2026
ইনডোর, আউটডোর ও ইমার্জেন্সি ইউনিটের জন্য মেডিকেল অফিসার নিয়োগ দেবে বিজিএইচ হাসপাতাল=====================================...
24/07/2026

ইনডোর, আউটডোর ও ইমার্জেন্সি ইউনিটের জন্য মেডিকেল অফিসার নিয়োগ দেবে বিজিএইচ হাসপাতাল
======================================================
বিজিএইচ ,রাউজান, চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলীস্থ দি বিসিসিইউএল জেনারেল হাসপাতাল (বিজিএইচ)-এ চিকিৎসাসেবার পরিধি আরও সম্প্রসারণের লক্ষ্যে ইনডোর, আউটডোর ও ইমার্জেন্সি ইউনিটে কর্মরত থাকার জন্য যোগ্য ও দক্ষ মেডিকেল অফিসার নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আধুনিক ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে রোগীবান্ধব, দায়িত্বশীল এবং পেশাদার চিকিৎসকদের নিয়ে একটি শক্তিশালী চিকিৎসক দল গড়ে তোলাই এ নিয়োগ কার্যক্রমের মূল উদ্দেশ্য।
আবেদনকারীদের স্বীকৃত মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রিধারী এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (BMDC)-এর বৈধ নিবন্ধনধারী হতে হবে। ইমার্জেন্সি বিভাগে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া রোগীর প্রতি আন্তরিকতা, দায়িত্বশীলতা এবং শিফটভিত্তিক দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে।
নির্বাচিত প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতন-ভাতা, কর্মদক্ষতার ভিত্তিতে ইনক্রিমেন্ট, আধুনিক কর্মপরিবেশ, পেশাগত প্রশিক্ষণ ও ক্যারিয়ার উন্নয়নের সুযোগসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীদের হালনাগাদ CV, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, BMDC নিবন্ধন সনদ এবং জাতীয় পরিচয়পত্রের কপিসহ আবেদনপত্র হাসপাতালের প্রশাসনিক বিভাগে সরাসরি জমা দিতে অথবা ই-মেইলে পাঠাতে অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ:
চেয়ারম্যান
দি বিসিসিইউএল জেনারেল হাসপাতাল (বিজিএইচ)
হাজী মকবুল টাওয়ার (৩য় তলা), পাহাড়তলী, রাউজান, চট্টগ্রাম।
হেল্পলাইন: ০১৮৯৮৯২৫৮১০
ই-মেইল: [email protected]
"মানসম্মত চিকিৎসা, মানবিক সেবা ও আন্তরিকতাই আমাদের অঙ্গীকার

23/07/2026

রাউজানের কদলপুরে বন্যাদুর্গত মানুষের মাঝে স্বাস্থ্যসেবা সচেতনতায় বিজিএইচ হাসপাতালের লিফলেট ও ফেস্টুন বিতরণ
========================================
বিজিএইচ, রাউজান: রাউজান উপজেলার কদলপুরে সাবেক মন্ত্রী জনাব জিয়াউদ্দিন বাবলু-এর নিজ বাসভবনে কাসেম নুর ফাউন্ডেশন-এর সহযোগিতায় লায়ন্স ক্লাব অব চিটাগাং-এর উদ্যোগে আয়োজিত বন্যাদুর্গত মানুষের মাঝে মানবিক উপহার বিতরণ অনুষ্ঠানে আগতদের মধ্যে দি বিসিসিইউএল জেনারেল হাসপাতাল (বিজিএইচ)-এর স্বাস্থ্যসেবা বিষয়ক তথ্যসমৃদ্ধ লিফলেট ও ফেস্টুন বিতরণ করা হয়।

এ সময় বিজিএইচ হাসপাতালের প্রতিনিধিবৃন্দ উপস্থিত সাধারণ মানুষের কাছে হাসপাতালের ২৪ ঘণ্টার জরুরি চিকিৎসাসেবা, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও চিকিৎসা, মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা, সার্জারি, ডায়ালাইসিস সেবা এবং আধুনিক ডায়াগনস্টিক (স্ক্যান ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা) সুবিধাসহ বিভিন্ন চিকিৎসাসেবার তথ্য তুলে ধরেন।

পাশাপাশি বন্যা-পরবর্তী সময়ে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা, বিশুদ্ধ পানি ব্যবহার, স্যানিটেশন নিশ্চিতকরণ, পানিবাহিত ও সংক্রামক রোগ প্রতিরোধ এবং প্রয়োজনে দ্রুত চিকিৎসাসেবা গ্রহণের বিষয়ে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়।

অনুষ্ঠান চলাকালে বাংলাদেশ সরকারের সাবেক অর্থসচিব, বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) এবং সোনালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ মুসলিম চৌধুরী, স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব লাভলু, কাসেম নুর ফাউন্ডেশন-এর বিশিষ্ট নেতৃবৃন্দসহ উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে বিজিএইচ হাসপাতালের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় হাসপাতালের চলমান স্বাস্থ্যসেবা কার্যক্রম, জনকল্যাণমূলক উদ্যোগ এবং দুর্যোগকালীন স্বাস্থ্যসেবা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক আলোচনা হয়।

বিজিএইচ হাসপাতালের পক্ষ থেকে পরিচালক (মার্কেটিং) এপেক্সিয়ান মৃণাল কান্তি বড়ুয়া বলেন, "দুর্যোগকালে মানবিক সহায়তার পাশাপাশি স্বাস্থ্যসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই বিজিএইচ হাসপাতাল নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।"

বিজিএইচ হাসপাতালের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন মার্কেটিং এক্সিকিউটিভ পুলক বড়ুয়া, অপু দাশ ও পিয়েল বড়ুয়াসহ হাসপাতালের অন্যান্য প্রতিনিধিবৃন্দ। তারা অনুষ্ঠানে আগত বন্যাদুর্গত মানুষ ও অতিথিদের মধ্যে হাসপাতালের স্বাস্থ্যসেবা বিষয়ক লিফলেট ও ফেস্টুন বিতরণ করেন এবং হাসপাতালের বিভিন্ন সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন।

23/07/2026

রাউজানের কদলপুরে বন্যাদুর্গত মানুষের মাঝে স্বাস্থ্যসেবা সচেতনতায় বিজিএইচ হাসপাতালের লিফলেট ও ফেস্টুন বিতরণ

রাউজানের কদলপুরে বন্যাদুর্গত মানুষের মাঝে স্বাস্থ্যসেবা সচেতনতায় বিজিএইচ হাসপাতালের লিফলেট ও ফেস্টুন বিতরণ=============...

বিজিএইচ হাসপাতালে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে ‘নিউ বেবী কেয়ার’ বিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত===================...
22/07/2026

বিজিএইচ হাসপাতালে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে ‘নিউ বেবী কেয়ার’ বিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত
======================================
বিজিএইচ,রাউজান: চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলীস্থ দি বিসিসিইউএল জেনারেল হাসপাতাল (বিজিএইচ)-এ ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর উদ্যোগে ‘নিউ বেবী কেয়ার’ বিষয়ক বিশেষ দক্ষতা উন্নয়ন কর্মশালা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় হাসপাতালের নার্স, মেডিকেল অফিসার এবং সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে নবজাতকের জন্ম-পরবর্তী তাৎক্ষণিক পরিচর্যা, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, মাতৃদুগ্ধ পান করানোর গুরুত্ব, সংক্রমণ প্রতিরোধ, নবজাতকের জরুরি চিকিৎসা ব্যবস্থাপনা এবং আধুনিক Newborn Baby Care-এর বিভিন্ন দিক উপস্থাপন করা হয়।

প্রধান প্রশিক্ষক হিসেবে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর রিজিওনাল ম্যানেজার জনাব মনির হোসেন সরদার নবজাতকের জীবন রক্ষায় সময়োপযোগী চিকিৎসা, নিরাপদ পরিচর্যা, সংক্রমণ প্রতিরোধ এবং আন্তর্জাতিক মানসম্মত চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি অংশগ্রহণকারীদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাস্তবভিত্তিক কেস স্টাডি উপস্থাপন এবং প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএইচ হাসপাতালের সিনিয়র অ্যাডভাইজার প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, পরিচালক (আবাসিক) অধ্যাপক উজ্জ্বল মুৎসুদ্দী, পরিচালক (মার্কেটিং) এপেক্সিয়ান মৃনাল কান্তি বড়ুয়া, সহকারী ব্যবস্থাপক তাপস বড়ুয়া, হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবাকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র অ্যাডভাইজার প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া বলেন, "স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং রোগীবান্ধব চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এ ধরনের কর্মশালা হাসপাতালের সেবার মান বৃদ্ধির পাশাপাশি নবজাতকের নিরাপদ চিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"

পরিচালক (আবাসিক) অধ্যাপক উজ্জ্বল মুৎসুদ্দী বলেন, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর এমন সময়োপযোগী ও মানসম্মত প্রশিক্ষণ আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। তিনি ভবিষ্যতেও হাসপাতাল ও ইনসেপ্টার যৌথ উদ্যোগে আরও দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী সকল নার্স, মেডিকেল অফিসার ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে প্রশিক্ষণ-সংক্রান্ত সামগ্রী বিতরণ করা হয়। সমাপনী পর্বে সহকারী ব্যবস্থাপক তাপস বড়ুয়া অংশগ্রহণকারী, প্রশিক্ষক এবং আয়োজকদের ধন্যবাদ জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।

বিজিএইচ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবাকর্মীদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

Address

3rd Floor, Hazi Makbul Tower, Phartali, Raozan
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when The BCCUL General Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share