22/06/2026
🦷 আজ আমাদের চেম্বারে সফলভাবে একটি Gingival Pyogenic Granuloma কেসের চিকিৎসা সম্পন্ন করা হয়েছে।
Pyogenic Granuloma হলো মাড়িতে হওয়া এক ধরনের অতিরিক্ত টিস্যু বৃদ্ধি (লাল/নরম মাংসপিণ্ড), যা সাধারণত সহজেই রক্তপাত করতে পারে। এটি ক্যান্সার নয়, তবে অস্বস্তি ও ব্যথার কারণ হতে পারে।
এটি সাধারণত হয় দীর্ঘদিনের প্লাক/ক্যালকুলাস জমা, মাড়ির ইরিটেশন, হরমোনাল পরিবর্তন (যেমন গর্ভাবস্থা), অথবা ছোটখাটো আঘাতের কারণে।
মাড়িতে অস্বাভাবিক ফুলে যাওয়া, রক্ত পড়া বা মাংসপিণ্ড দেখা দিলে অবহেলা না করে দ্রুত ডেন্টিস্টের পরামর্শ নিন।
সুস্থ হাসির জন্য নিয়মিত ওরাল চেকআপ জরুরি। 😊
Visit Family Dental 🎯
Location : 2nd floor, Laila Super market, Baluchara, Chattogram