Dr S M Jahir Shah

Website

Dr S M Jahir Shah MBBS(CMC),BCS(Health)
D-ortho(BMU)
FCPS(FP)
Assistant Registrar,Chittagong Medical College & Hospital
Orthopaedic Surgeon and Trauma Specialist

অপারেশনের ব্যস্ততায়—ক্যামেরার চোখে! 😄আমি তখন অপারেশনে পুরোপুরি ব্যস্ত।এরই মধ্যে কখন যে বিখ্যাত উদীয়মান অ্যানেস্থেসিওলজিস...
24/08/2026

অপারেশনের ব্যস্ততায়—ক্যামেরার চোখে! 😄

আমি তখন অপারেশনে পুরোপুরি ব্যস্ত।
এরই মধ্যে কখন যে বিখ্যাত উদীয়মান অ্যানেস্থেসিওলজিস্ট ডা. রুবেল ছবিগুলো তুলে ফেলেছেন, টেরই পাইনি! 😜

অপারেশন শেষে দেখি, তিনি WhatsApp-এ ছবিগুলো পাঠিয়ে দিয়েছেন। 📸

অপারেশন থিয়েটারের ব্যস্ততার মাঝেও এমন কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি হয়ে যায়—যেগুলো পরে দেখলে নিজেরই হাসি পায়! 😊

ধন্যবাদ ডা. রুবেল—অপারেশনের ফাঁকে ফাঁকে ফটোগ্রাফির দায়িত্বটাও সুন্দরভাবে পালন করার জন্য! 😄

অপারেশনের পর আবার স্বাভাবিক জীবনের পথে 🌸৬০ বছর বয়সী এক বৃদ্ধার Neck of Femur fracture হয়েছিল।বয়স ও আঘাতের কারণে হাঁটাচলা...
24/08/2026

অপারেশনের পর আবার স্বাভাবিক জীবনের পথে 🌸

৬০ বছর বয়সী এক বৃদ্ধার Neck of Femur fracture হয়েছিল।
বয়স ও আঘাতের কারণে হাঁটাচলা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল।

প্রয়োজনীয় মূল্যায়নের পর অপারেশন করে Hip Hemiarthroplasty করা হয়েছে—অর্থাৎ ক্ষতিগ্রস্ত হিপের অংশটি কৃত্রিম ইমপ্লান্ট দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে।

আলহামদুলিল্লাহ, অপারেশনের পর ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার পথে। ❤️

বয়স্ক রোগীর হিপ ফ্র্যাকচারকে অবহেলা না করে দ্রুত সঠিক চিকিৎসা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

#হাত-পা ভেঙে যাওয়া,কেটে যাওয়া জরুরি প্রয়োজনে
০১৮১৩১৫৫৬৬৪

17/08/2026

বিদেশ থেকে এয়ারপোর্ট, তারপর সরাসরি আমার চেম্বারে! ✈️🦴

কাঁধের জয়েন্ট ছুটে যাওয়ার পাশাপাশি Greater Tuberosity fracture নিয়ে একজন রোগী বিদেশ থেকে দেশে ফিরে আসেন।
এয়ারপোর্ট থেকে সরাসরি চলে আসেন আমার চেম্বারে।

প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে কাঁধের জয়েন্টটি সঠিকভাবে রিডাকশন ও কারেকশন করা হয়।
আলহামদুলিল্লাহ, চিকিৎসার পর রোগী অনেকটাই ব্যথামুক্ত ও স্বস্তি অনুভব করছেন। ❤️

কাঁধের জয়েন্ট ছুটে গেলে বা ভেঙে গেলে দ্রুত সঠিক চিকিৎসা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। সময়মতো চিকিৎসা না হলে পরবর্তীতে কাঁধের নড়াচড়ায় সমস্যা হতে পারে।

আলহামদুলিল্লাহ—রোগীর স্বস্তিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। 🤲

হাত-পা ভেঙে যাওয়া,কেটে যাওয়া জরুরি প্রয়োজনে
০১৮১৩১৫৫৬৬৪



অপারেশনের পর ফলোআপে রুগী হাজির—হাতে ৪ কেজি নদীর তাজা কালিবাইশ মাছ! 🐟❤️যেটাকে কালিঘুইন্নে মাছ বলি।রোগীর সুস্থ হয়ে ফিরে আস...
15/08/2026

অপারেশনের পর ফলোআপে রুগী হাজির—হাতে ৪ কেজি নদীর তাজা কালিবাইশ মাছ! 🐟❤️
যেটাকে কালিঘুইন্নে মাছ বলি।

রোগীর সুস্থ হয়ে ফিরে আসাই একজন চিকিৎসকের সবচেয়ে বড় আনন্দ। আর তার সঙ্গে এমন ভালোবাসার উপহার পেলে আনন্দটা যেন আরও বেড়ে যায়। 😊

আলহামদুলিল্লাহ, রুগী ভালো আছেন এবং সুস্থতার পথে আছেন।

এই ভালোবাসা ও আন্তরিকতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।
আল্লাহ রুগীকে সম্পূর্ণ সুস্থতা দান করুন। 🤲

#কালাবাইশ_মাছ

14/08/2026

স্বামী-স্ত্রীর ভালোবাসা—নাকি আমাদের সমাজের এক নির্মম বাস্তবতা? 😐

স্বামী-স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে স্বামী স্ত্রীকে প্রহার করেন। আঘাতে স্ত্রীর হাতের হাড় ভেঙে যায়। 😔

এরপর স্ত্রী রান্না করতে না পারায় তাকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়!

ভাঙা হাত নিয়ে প্রায় আড়াই মাস কষ্ট করার পর অবশেষে আমার কাছে আসেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর অপারেশন করে দিই।

আলহামদুলিল্লাহ, অপারেশনের পর রুগী সুস্থ হয়ে ওঠেন।
আর সুস্থ হওয়ার পর স্বামী আবার স্ত্রীকে রান্না করার জন্যই নিজের বাড়িতে নিয়ে যান! 😐😂

বাংলার আদি সমাজ বোধহয় এমনই!
ঝগড়া, অভিমান, রাগ—সবকিছুর মাঝেও স্বামী-স্ত্রীর সম্পর্কের কিছু অদ্ভুত, চিরন্তন গল্প থেকেই যায়। ❤️

তবে আমি মনে করি সহিংসতা কখনোই ভালোবাসার অংশ নয়। ❤️

চেম্বার --
১. জেনিথ হেলথ কেয়ার।
এস.এফ.এ টাওয়ার (২য় তলা) প্রবর্তক মোড়, চট্টগ্রাম।
রবিবার,মঙ্গলবার,বুধবার
সিরিয়াল: ০১৭৯৮-০০৮৩৯৫

২. রাংগুনিয়া হেলথ কেয়ার হসপিটাল
চন্দ্রঘোনা, রাংগুনিয়া, চট্টগ্রাম।
শনি, সোম, বৃহস্পতিবার
সিরিয়াল: ০১৮৫৫-৯০৭০১০, ০১৮৩৫৮৭০৩০৪

৩.পাইওনিয়ার হাসপাতাল
শনি, সোম, বৃহস্পতিবার
নোয়াপাড়া,রাউজান
সিরিয়াল-01961418137




03/08/2026

১০ বছরের ছোট্ট আশরাফের হাসি ফিরে এসেছে। 🌿

খেলাধুলার সময় দুর্ঘটনায় আশরাফের পায়ের হাড় ভেঙে যায়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর কুনসার (Küntscher) নেইল ব্যবহার করে সফলভাবে অপারেশন সম্পন্ন করা হয়।

আলহামদুলিল্লাহ, আশরাফ এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। শিশুদের হাড়ের ভাঙা দ্রুত ও সঠিক চিকিৎসা করা হলে তারা খুব ভালোভাবেই স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে।

আশরাফের জন্য সবাই দোয়া করবেন, যেন খুব শিগগিরই আবার স্বাভাবিকভাবে দৌড়াতে ও খেলতে পারে। ❤️

হাত-পা ভেঙে যাওয়া,কেটে যাওয়া জরুরি প্রয়োজনে
০১৮১৩১৫৫৬৬৪


হাঁটু ব্যথায় কষ্ট পাচ্ছিলেন রুগী। কিন্তু সামনে ছিল জীবনের এক মহামূল্যবান সফর—পবিত্র ওমরাহ।তিনি আমাকে বললেন,"ডাক্তার সাহে...
02/08/2026

হাঁটু ব্যথায় কষ্ট পাচ্ছিলেন রুগী। কিন্তু সামনে ছিল জীবনের এক মহামূল্যবান সফর—পবিত্র ওমরাহ।

তিনি আমাকে বললেন,
"ডাক্তার সাহেব, এমনভাবে চিকিৎসা করেন যেন আমি ওমরাহটা ভালোভাবে সম্পন্ন করতে পারি।"

প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়ার পর আলহামদুলিল্লাহ, তিনি সুন্দরভাবে ওমরাহ পালন করে দেশে ফিরে আসেন।

ফলো-আপে এসে আমার জন্য নিয়ে এলেন পবিত্র জমজমের পানি ও খেজুর।

চিকিৎসক হিসেবে রোগীর এই ভালোবাসা, আন্তরিকতা ও দোয়া—এগুলো কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না। আমার পরিবারও জমজমের পানি ও খেজুর পেয়ে ভীষণ আনন্দিত হয়েছে।

আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাঁর ওমরাহ কবুল করুন, তাঁকে পূর্ণ সুস্থতা দান করুন এবং আমাদের সবাইকে তাঁর পবিত্র ঘর জিয়ারতের তাওফিক দান করুন। আমীন। 🤲💚

চেম্বার --
১. জেনিথ হেলথ কেয়ার।
এস.এফ.এ টাওয়ার (২য় তলা) প্রবর্তক মোড়, চট্টগ্রাম।
রবিবার,মঙ্গলবার,বুধবার
সিরিয়াল: ০১৭৯৮-০০৮৩৯৫

২. রাংগুনিয়া হেলথ কেয়ার হসপিটাল
চন্দ্রঘোনা, রাংগুনিয়া, চট্টগ্রাম।
শনি, সোম, বৃহস্পতিবার
সিরিয়াল: ০১৮৫৫-৯০৭০১০, ০১৮৩৫৮৭০৩০৪

৩.পাইওনিয়ার হাসপাতাল
শনি, সোম, বৃহস্পতিবার
নোয়াপাড়া,রাউজান
সিরিয়াল-01961418137

31/07/2026

"বৈদ্য থেকে শেষ পর্যন্ত অপারেশন থিয়েটার!" 😄

২.৫ মাস পুরনো হাতের আলনা (Ulna) ভাঙা নিয়ে একজন রোগী আমার কাছে আসেন।

আসলে ভাঙার প্রায় ১ মাস পরই তিনি প্রথম এসেছিলেন। এক্স-রে দেখে তখনই বলেছিলাম—এই ভাঙা অপারেশন ছাড়া ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম।

কিন্তু রোগী তখনও আশাবাদী ছিলেন বিভিন্ন "বৈদ্যগিরি" আর বিকল্প চিকিৎসার ওপর। এরপর আরও কয়েক জায়গায় ঘুরে অবশেষে ২.৫ মাস পর আবার এসে বললেন,
"স্যার, এবার অপারেশন করে দেন।"

আমারও তখন একটু দ্বিধা ছিল। 😜
কারণ—
🔹 ভাঙাটি ইতোমধ্যে ২.৫ মাস পুরনো।
🔹 রোগীর ডায়াবেটিসও ছিল।

তবুও রোগীর অনুরোধে অপারেশনের সিদ্ধান্ত নিই।

অপারেশনের পর ফলো-আপে কিছুটা ভোগান্তি হলেও ধৈর্য, নিয়মিত চিকিৎসা এবং রোগীর সহযোগিতায় আলহামদুলিল্লাহ, হাড়টি সুন্দরভাবে জোড়া লেগেছে।

শিক্ষণীয় বিষয়:
হাড় ভাঙার পর সঠিক সময়ে অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেরি করলে চিকিৎসা জটিল হয়, অপারেশনও কঠিন হয়ে যায়, আর সুস্থ হতে সময় ও কষ্ট—দুটোই বেড়ে যায়।

আলহামদুলিল্লাহ, রোগীর সুস্থতাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ❤️

হাত-পা ভেঙে যাওয়া,কেটে যাওয়া জরুরি প্রয়োজনে
০১৮১৩১৫৫৬৬৪

31/07/2026

এক বছর ধরে পায়ের টিউমার নিয়ে দুশ্চিন্তায় ছিলেন জলিল সাহেব।

প্রথমে ছোট থাকলেও ধীরে ধীরে টিউমারটির আকার বাড়তে থাকে। অবশেষে চিকিৎসার জন্য আমার কাছে আসেন।

প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর সফলভাবে অপারেশনের মাধ্যমে টিউমারটি সম্পূর্ণ অপসারণ করা হয়।

আলহামদুলিল্লাহ, বর্তমানে তিনি সুস্থ হওয়ার পথে এবং ভালো আছেন।

সময়ের সাথে শরীরের যেকোনো গুটি বা টিউমারের আকার বাড়তে থাকলে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সময়মতো চিকিৎসা অনেক জটিলতা এড়াতে সাহায্য করে।

চেম্বার --
১. জেনিথ হেলথ কেয়ার।
এস.এফ.এ টাওয়ার (২য় তলা) প্রবর্তক মোড়, চট্টগ্রাম।
রবিবার,মঙ্গলবার,বুধবার
সিরিয়াল: ০১৭৯৮-০০৮৩৯৫

২. রাংগুনিয়া হেলথ কেয়ার হসপিটাল
চন্দ্রঘোনা, রাংগুনিয়া, চট্টগ্রাম।
শনি, সোম, বৃহস্পতিবার
সিরিয়াল: ০১৮৫৫-৯০৭০১০, ০১৮৩৫৮৭০৩০৪

৩.পাইওনিয়ার হাসপাতাল
শনি, সোম, বৃহস্পতিবার
নোয়াপাড়া,রাউজান
সিরিয়াল-01961418137




16/07/2026

হাতের দুইটি প্রধান হাড়—রেডিয়াস ও আলনা—দুটোই ভেঙে গিয়েছিল।

সফলভাবে অপারেশনের পর আজ ফলো-আপে এলেন রোগী।

এক্স-রেতে হাড়ের অবস্থান সন্তোষজনক, আর সবচেয়ে বড় বিষয়—রোগী এখন ব্যথামুক্ত এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন।

আলহামদুলিল্লাহ, রোগীর সুস্থতা আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

সময়মতো সঠিক চিকিৎসা ও নিয়মিত ফলো-আপ একটি ভাঙা হাড় দ্রুত ও সুন্দরভাবে জোড়া লাগতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সবার কাছে দোয়া প্রার্থী। 🌿

চেম্বার --
১. জেনিথ হেলথ কেয়ার।
এস.এফ.এ টাওয়ার (২য় তলা) প্রবর্তক মোড়, চট্টগ্রাম।
রবিবার,মঙ্গলবার,বুধবার
সিরিয়াল: ০১৭৯৮-০০৮৩৯৫

২. রাংগুনিয়া হেলথ কেয়ার হসপিটাল
চন্দ্রঘোনা, রাংগুনিয়া, চট্টগ্রাম।
শনি, সোম, বৃহস্পতিবার
সিরিয়াল: ০১৮৫৫-৯০৭০১০, ০১৮৩৫৮৭০৩০৪

৩.পাইওনিয়ার হাসপাতাল
শনি, সোম, বৃহস্পতিবার
নোয়াপাড়া,রাউজান
সিরিয়াল-01961418137


Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Dr S M Jahir Shah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category