09/06/2026
ইনসুলিন পাম্প:
---------------------
একটি ছোট যন্ত্র, যা সারাদিন স্বয়ংক্রিয়ভাবে শরীরে ইনসুলিন সরবরাহ করে। এটি বারবার ইনজেকশনের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়, বিশেষ করে Type 1 Diabetes রোগীদের জন্য।
সুবিধা:
১. রক্তে শর্করা ভালোভাবে নিয়ন্ত্রণে সাহায্য করে।
২. বারবার ইনজেকশন নিতে হয় না।
৩. জীবনযাত্রায় কিছুটা বেশি স্বাধীনতা দেয়।
অসুবিধা:
১. দাম বেশি।(কয়েক লাখ টাকা)
২. সবসময় শরীরে বহন করতে হয়।
৩. সঠিক ব্যবহার শেখা জরুরি।
ইনসুলিন পাম্প ডায়াবেটিস নিরাময় করে না, এটি ইনসুলিন প্রয়োগের উন্নত প্রযুক্তি মাত্র। তবে বিশেষ করে টাইপ-১ ডায়াবেটিস রোগীদের জন্য রক্তে শর্করা নিয়ন্ত্রণকে অনেক সহজ করে।