Ad-Din Hijama and Maternity Center for Women

Ad-Din Hijama and Maternity Center for Women Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ad-Din Hijama and Maternity Center for Women, Medical and health, Chittagong.

"ইসলামী ও প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি হিজামা। রাসূল (সা.)-এর সুন্নাহ মোতাবেক অভিজ্ঞ থেরাপিস্ট দ্বারা করানো হয়। মাথাব্যথা, কোমর ব্যথা, জয়েন্ট পেইন ও টক্সিন দূরীকরণে কার্যকর। আপনার সুস্থতার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

🩸 হিজামায় অভিজ্ঞতার পাশাপাশি হাইজিনও অত্যন্ত গুরুত্বপূর্ণ 👇🩸হিজামা শুধু অভিজ্ঞ হাতে করানোই যথেষ্ট নয়—পরিষ্কার-পরিচ্ছন্নত...
19/08/2026

🩸 হিজামায় অভিজ্ঞতার পাশাপাশি হাইজিনও অত্যন্ত গুরুত্বপূর্ণ 👇

🩸হিজামা শুধু অভিজ্ঞ হাতে করানোই যথেষ্ট নয়—পরিষ্কার-পরিচ্ছন্নতা, জীবাণুমুক্ত পরিবেশ এবং নিরাপদ পদ্ধতি অনুসরণ করাও সমান গুরুত্বপূর্ণ।

📍বিশেষ করে Wet Cupping (হিজামা)-এ ত্বকে ক্ষুদ্র ক্ষত তৈরি হয়। তাই অপরিষ্কার পরিবেশ, অনিরাপদ যন্ত্রপাতি বা সঠিকভাবে জীবাণুমুক্ত না করা সরঞ্জাম ব্যবহার করলে সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে।

🩺 হিজামা নেওয়ার আগে অবশ্যই নিশ্চিত করুন—👇

✅ প্রয়োজন অনুযায়ী ডিসপোজেবল ও স্টেরাইল সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে
✅ থেরাপিস্ট প্রতিবার পরিষ্কার/নতুন গ্লাভস ব্যবহার করছেন
✅ প্রতিটি রোগীর জন্য নিরাপদ ও পরিষ্কার সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে
✅ কাপিংয়ের স্থান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা হচ্ছে
✅ ব্যবহৃত ধারালো সরঞ্জাম নিরাপদভাবে ফেলা হচ্ছে
✅ হিজামার আগে ও পরে প্রয়োজনীয় ত্বক পরিষ্কার ও জীবাণুনাশক পদ্ধতি অনুসরণ করা হচ্ছে
✅ থেরাপিস্ট প্রশিক্ষিত, অভিজ্ঞ এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন
❤️ সুন্নাহর অনুসরণ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নিরাপত্তা ও স্বাস্থ্যসম্মত পদ্ধতি অনুসরণ করাও জরুরি।
আপনার শরীরের যত্নে হিজামা নিন সঠিক জায়গায়, প্রশিক্ষিত থেরাপিস্টের মাধ্যমে এবং নিরাপদ পরিবেশে।
🏥 Ad Din Hijama Centre
👩‍⚕️ Jannatul Ferdous
Medical Assistant & Hijama Therapist
📞 Appointment: 01789-731934
🏠 প্রয়োজন অনুযায়ী Home Service-এর সুবিধা রয়েছে।
নিরাপদ হিজামা • পরিচ্ছন্ন পরিবেশ • যত্নশীল সেবা ❤️

📢 গুরুত্বপূর্ণ নোটিশ | Ad Din Hijama Centre📍অনেকেই জানতে চেয়েছেন—“কাপ হিসেবে হিসাব না করে Session Fee কেন নেওয়া হয়?”🖥️🧕আ...
19/08/2026

📢 গুরুত্বপূর্ণ নোটিশ | Ad Din Hijama Centre

📍অনেকেই জানতে চেয়েছেন—“কাপ হিসেবে হিসাব না করে Session Fee কেন নেওয়া হয়?”🖥️

🧕আজ বিষয়টি পরিষ্কারভাবে জানানো হলো। 🤍
❤️শুরু থেকেই Ad Din Hijama Centre-এ কাপের সংখ্যা অনুযায়ী নয়, বরং Session অনুযায়ী হিজামা সেবা প্রদান করা হয়ে আসছে।
📌এর কারণ, একটি হিজামা সেশনের মূল্য শুধু কতটি কাপ ব্যবহার করা হয়েছে—তার ওপর নির্ভর করে না। একটি সেশনের সঙ্গে জড়িত থাকে—👇

🩸 রোগীর প্রয়োজন অনুযায়ী কনসালটেশন
🩸 সঠিক পয়েন্ট ও পদ্ধতি নির্ধারণ
🩸 সেশনের আগে ও পরের প্রস্তুতি
🩸 রোগীকে প্রয়োজনীয় সময় দেওয়া
🩸 পরিচ্ছন্নতা ও জীবাণুমুক্ত পরিবেশ নিশ্চিত করা
🩸 প্রয়োজনীয় সরঞ্জাম ও উপকরণ
🩸 সেশনের পুরো ব্যবস্থাপনা ও পরবর্তী যত্ন

❤️ অর্থাৎ, একটি কাপের মূল্য নয়—পুরো সেবাটির সময়, যত্ন, দক্ষতা ও ব্যবস্থাপনাই Session Fee-এর অংশ।
তাই Ad Din Hijama Centre-এ কাপ অনুযায়ী আলাদা করে টাকা নেওয়া হয় না।
👩‍⚕️এর পরিবর্তে প্রতিটি সার্ভিসের জন্য নির্দিষ্ট Service Charge / Session Fee থাকবে। এতে রোগী সেবা নেওয়ার আগেই পরিষ্কারভাবে জানতে পারবেন কত টাকা প্রযোজ্য এবং হিসাব নিয়ে কোনো বিভ্রান্তিও থাকবে না। 🌸
🤍 একটি আন্তরিক অনুরোধ❤️

🙏দয়া করে Ad Din Hijama Centre-কে অন্য কোনো হিজামা সেন্টারের সঙ্গে তুলনা করবেন না।
শুরু থেকেই এই সেন্টারকে আমি শুধু একটি ব্যবসা হিসেবে নয়, বরং নারীদের জন্য একটি নিরাপদ, ব্যক্তিগত, সম্মানজনক ও যত্নশীল সেবা-পরিবেশ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছি।

🏥 সেন্টারের পরিবেশ, কনসালটেশন, সার্ভিস, কনটেন্ট ও মার্কেটিং—প্রতিটি জায়গায় আমার নিজের সময়, চিন্তা, শ্রম ও দায়িত্ব জড়িত।
তাই অন্য কোথাও কত টাকা, কত কাপ বা কীভাবে সার্ভিস দেওয়া হয়—তার সঙ্গে Ad Din Hijama Centre-এর তুলনা না করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি।🙏

❤️ তবে মানবিকতার জায়গাটি আগের মতোই থাকবে।
কারও সত্যিকারের আর্থিক সমস্যা থাকলে অবশ্যই আমাকে ব্যক্তিগতভাবে জানাবেন। পরিস্থিতি বিবেচনা করে যতটা সম্ভব সহযোগিতা করার চেষ্টা করেছি, ইন শা আল্লাহ ভবিষ্যতেও করবো।
📍কারণ Ad Din Hijama Centre শুধু আমার একটি ব্যবসা নয়।
🖤এটি এমন একটি জায়গা, যেখানে আমি চাই নারীরা নিরাপদ পরিবেশে, সম্মানের সঙ্গে এবং আন্তরিক যত্ন নিয়ে সেবা পান। 🤍
নিজের পরিশ্রমের সঠিক মূল্য নির্ধারণ করা প্রয়োজন—
আবার মানুষের সামর্থ্যটুকু বিবেচনা করাও মানবিকতার অংশ।

আপনাদের আস্থা, ভালোবাসা ও সহযোগিতা নিয়েই
Ad Din Hijama Centre এগিয়ে যেতে চায়, ইন শা আল্লাহ।
A Safe Space for Women’s Wellness. 🤍

কখনো কাউকে এমনভাবে আঘাত করবেন না– যে আপনার কথায়, আচরণে, মিথ্যা অপবাদে সে মানুষটি নীরবে চোখের পানি ফেলতে বাধ্য হয়, ভেতর থ...
19/08/2026

কখনো কাউকে এমনভাবে আঘাত করবেন না– যে আপনার কথায়, আচরণে, মিথ্যা অপবাদে সে মানুষটি নীরবে চোখের পানি ফেলতে বাধ্য হয়, ভেতর থেকে একদম নিঃশব্দ হয়ে যায়।
সব মানুষ কষ্ট পেলে প্রতিবাদ করে না। কেউ কেউ শুধু চুপ হয়ে যায়। মুখের হাসি হারিয়ে ফেলে। হঠাৎ নীরব হয়ে যায়। আর সেই নীরবতার ভেতর লুকিয়ে থাকে অসংখ্য না-বলা অভিযোগ, চাপা কান্না আর ভাঙা হৃদয়ের দীর্ঘশ্বাস। সে মানুষটি হয়তো আপনার বিরুদ্ধে একটি কথাও বলবে না; কিন্তু তার অশ্রুর সাক্ষী থাকবেন স্বয়ং আল্লাহ।

মনে রাখবেন, আপনার বলা একটি কঠিন কথা, মিথ্যা অপবাদ হয়তো আপনার কাছে সামান্য; কিন্তু অন্য একজনের জীবনে সেটিই বছরের পর বছর বয়ে বেড়ানো এক নীরব যন্ত্রণা হয়ে থাকতে পারে। কিছু ক্ষত শরীরে নয়, হৃদয়ে তৈরি হয়– আর সেই ক্ষত চোখে দেখা না গেলেও, তার ব্যথা সবচেয়ে গভীর।

তাই এমন মানুষ হোন– যার উপস্থিতিতে মানুষের হৃদয় প্রশান্তি পায়; এমন মানুষ নয়, যার কারণে কেউ গভীর রাতে আল্লাহর কাছে নিজের অভিযোগ নিয়ে অশ্রু ঝরায়!🖤

❤️ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 🙋‍♀️✅ কুমিল্লা ও ঢাকায় মহিলাদের জন্য হিজামা (Cupping Therapy) সেবা ...
18/08/2026

❤️ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 🙋‍♀️

✅ কুমিল্লা ও ঢাকায় মহিলাদের জন্য হিজামা (Cupping Therapy) সেবা চালু রয়েছে।🚗

💖 সুন্নাহ পদ্ধতিতে সুস্থতার ছোঁয়া!

🌹 রাসূলুল্লাহ ﷺ বলেছেন: "তোমরা যে সকল পদ্ধতিতে চিকিৎসা কর, তার মধ্যে সর্বোত্তম হচ্ছে হিজামা।" — (সহীহ বুখারী: ৫৬৯৭, সহীহ মুসলিম: ২২০৫)

❤️ দীর্ঘদিনের শারীরিক অস্বস্তি, ব্যথা-বেদনা এবং মানসিক ক্লান্তি থেকে স্বস্তি পেতে হিজামা হতে পারে একটি উপকারী সুন্নাহভিত্তিক চিকিৎসা পদ্ধতি।

✨ হিজামার সম্ভাব্য উপকারিতা:👇

✔️ পিঠ ও কোমরের ব্যথা কমাতে সহায়ক
✔️ জয়েন্ট ও বাতজনিত অস্বস্তি হ্রাসে সহায়ক
✔️ রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে
✔️ শরীরকে সতেজ ও হালকা অনুভব করতে সহায়তা করে
✔️ মানসিক প্রশান্তি ও স্বস্তি বৃদ্ধি করতে সাহায্য করে

🔒 শুধুমাত্র মহিলাদের জন্য সম্পূর্ণ পর্দার পরিবেশে, নিরাপদ ও নিরিবিলি ব্যবস্থাপনায় সেবা প্রদান করা হয়। কোনো পুরুষের প্রবেশের অনুমতি নেই।

🏠 Home Service Available 📍 ঢাকা 📍 কুমিল্লা
👩‍⚕️ Dr. Jannatul Ferdous
Medical Assistant & Hijama Therapist
📞 অ্যাপয়েন্টমেন্টের জন্য: 01789-731934

🤲 আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতা ও শিফায়ে কামিলা দান করুন। আমীন।



💥 প্রচণ্ড গরমে হিজামা—সুন্নাহর আলোকে কিছু কথা 💥📍আপনি কি জানেন, প্রচণ্ড গরমের সময় হিজামা করার ব্যাপারে একটি হাদিসে উৎসাহ...
18/08/2026

💥 প্রচণ্ড গরমে হিজামা—সুন্নাহর আলোকে কিছু কথা 💥

📍আপনি কি জানেন, প্রচণ্ড গরমের সময় হিজামা করার ব্যাপারে একটি হাদিসে উৎসাহের কথা বর্ণিত হয়েছে?
আনাস (রা.) থেকে বর্ণিত, রাসূল ﷺ বলেছেন—

“যখন প্রচণ্ড গরম পড়ে, তখন তোমরা হিজামার সাহায্য নাও; যাতে তোমাদের কারও রক্তের চাপ বা উত্তেজনা বৃদ্ধি পেয়ে তার ক্ষতি কিংবা মৃত্যুর কারণ না হয়।”
📖 মুস্তাদরাক আল-হাকিম, হাদিস: ৭৪৮২

☀️ প্রচণ্ড গরমে শরীরে অতিরিক্ত চাপ পড়তে পারে। অতিরিক্ত ঘাম, পানিশূন্যতা, দুর্বলতা ও ক্লান্তি দেখা দিতে পারে। বিশেষ করে দীর্ঘ সময় রোদে থাকা বা পর্যাপ্ত পানি না পান করলে শরীরের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকি বাড়ে।
🩸 হিজামা ইসলামী ঐতিহ্যে একটি পরিচিত সুন্নাহভিত্তিক চিকিৎসা-পদ্ধতি। তবে হিজামাকে গরমজনিত অসুস্থতা বা হিট স্ট্রোকের চিকিৎসার বিকল্প হিসেবে দেখা উচিত নয়। প্রচণ্ড গরমে পর্যাপ্ত পানি পান, রোদ এড়িয়ে চলা এবং শরীরকে ঠান্ডা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

⚠️ গুরুত্বপূর্ণ: হিট স্ট্রোকের লক্ষণ যেমন অস্বাভাবিক শরীরের তাপমাত্রা, অজ্ঞান হয়ে যাওয়া, বিভ্রান্তি বা খিঁচুনি দেখা দিলে দ্রুত জরুরি চিকিৎসা নিতে হবে।

🏥 Ad Din Hijama Centre
নারীদের জন্য নিরাপদ, প্রাইভেট ও যত্নশীল পরিবেশে হিজামা সেবা।
👩‍⚕️ Jannatul Ferdous🩺Medical Assistant & Hijama Therapist
📞 Appointment: 01789-731934
🏠 Home Service Available
🌷 নারীদের জন্য বিশেষ নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করা হয়।🧕
আপনার সুস্থতা ও নিরাপত্তাই আমাদের অগ্রাধিকার।
হিজামা নেওয়ার আগে আপনার শারীরিক অবস্থা অনুযায়ী উপযুক্ত পরামর্শ নিন।

#হিজামা

💥 এলার্জি নিয়ন্ত্রণে হিজামা—প্রাকৃতিক সহায়তা 💥🖤 এলার্জির কারণে বারবার হাঁচি, নাক বন্ধ বা পানি পড়া, মাথাব্যথা, শরীরে চুলক...
18/08/2026

💥 এলার্জি নিয়ন্ত্রণে হিজামা—প্রাকৃতিক সহায়তা 💥

🖤 এলার্জির কারণে বারবার হাঁচি, নাক বন্ধ বা পানি পড়া, মাথাব্যথা, শরীরে চুলকানি কিংবা অস্বস্তি অনেকের দৈনন্দিন জীবনকে কঠিন করে তোলে।

🩸হিজামা (Cupping Therapy) শরীরের রক্তসঞ্চালন ও শারীরিক রিল্যাক্সেশনে সহায়তা করতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে এটি এলার্জিজনিত অস্বস্তি কমাতে সহায়ক থেরাপি হিসেবে উপকার দিতে পারে। তবে হিজামা কোনো এলার্জির মূল চিকিৎসার বিকল্প নয়—প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ ও নির্ধারিত ওষুধ চালিয়ে যেতে হবে।

🏥 Ad Din Hijama Centre-এ রয়েছে—

🧕 মহিলাদের জন্য নিরাপদ ও প্রাইভেট পরিবেশ
🌸 অভিজ্ঞ Jannatul Ferdous – Medical Assistant & Hijama Therapist
🌸 ব্যক্তিভেদে প্রয়োজন অনুযায়ী হিজামা সেশন
🌸 Home Service সুবিধা—শুধুমাত্র মহিলাদের জন্য
🌸 পরিচ্ছন্নতা ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়

📞 Appointment: 01789-731934

🏡 মহিলাদের জন্য Home Service দেওয়া যাবে।

💥আপনার এলার্জির সমস্যা দীর্ঘদিনের হলে আগে সঠিক কারণ নির্ণয় করুন, তারপর উপযুক্ত চিকিৎসার পাশাপাশি হিজামাকে সহায়ক থেরাপি হিসেবে বিবেচনা করতে পারেন। 🤍

নিশ্চয়ই এই ত্যাগ-তিতিক্ষার শেষ আছে। 🖤শেষ আছে জীর্ণতার, হতাশার, ক্লান্তির, বিষাদের। একদিন এই আটপৌরে জীবনও ভরে উঠবে বিরামহ...
17/08/2026

নিশ্চয়ই এই ত্যাগ-তিতিক্ষার শেষ আছে। 🖤

শেষ আছে জীর্ণতার, হতাশার, ক্লান্তির, বিষাদের। একদিন এই আটপৌরে জীবনও ভরে উঠবে বিরামহীন ভালোবাসার স্রোতে। 🤍
জীবন হবে ফুলের সুবাস আর সবুজ পাতার গন্ধের মতো সরল—কোনো জটিলতা নেই, কোনো হাঁসফাঁস নেই; আছে শুধু নির্মল, নির্ভেজাল আনন্দ। 🌸
“কোনো ব্যক্তিই জানে না—চোখ জুড়ানো কী জিনিস তাদের জন্য লুকিয়ে রাখা হয়েছে।”
— সূরা আস-সাজদাহ: ১৭
আমরা সেই সুন্দর দিনের অপেক্ষায় থাকি—যেদিন সবুজ পাখির মতো সুবিশাল বাগানে ঘুরে বেড়াবো… আর হঠাৎ একটি মায়াময় আওয়াজ আসবে—
“সালাম।”
“سَلَامٌ قَوْلًا مِنْ رَبٍّ رَحِيمٍ” 🤍
ইনশাআল্লাহ, সেই দিনটি হবে সব অপেক্ষার সুন্দরতম সমাপ্তি। ❤️✨

#ইনশাআল্লাহ #আল্লাহর_উপর_ভরসা #সবর #আখিরাত #জান্নাত #আল্লাহর_রহমত

❤️ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 🙋‍♀️🤕 মাইগ্রেনের তীব্র মাথাব্যথায় স্বস্তি খুঁজছেন?অনেকেই হিজামা (Cu...
17/08/2026

❤️ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 🙋‍♀️

🤕 মাইগ্রেনের তীব্র মাথাব্যথায় স্বস্তি খুঁজছেন?
অনেকেই হিজামা (Cupping Therapy) গ্রহণের মাধ্যমে মাইগ্রেনের উপসর্গ থেকে আরাম অনুভব করেন। 🧠🩸

📍সঠিক মূল্যায়ন ও প্রশিক্ষিত থেরাপিস্টের মাধ্যমে করা হলে এটি একটি সহায়ক থেরাপি হিসেবে বিবেচিত হতে পারে।

🩺 হিজামা যেভাবে সহায়তা করতে পারে: 👇

✔️ রক্ত সঞ্চালন উন্নত করতে সহায়তা করে।
✔️ পেশীর টান ও ঘাড়ের অস্বস্তি কমাতে সাহায্য করে।
✔️ মানসিক চাপ কমিয়ে শরীরকে আরাম দিতে সহায়তা করে।
✔️ শরীরের স্বাভাবিক ব্যথা নিয়ন্ত্রণ প্রক্রিয়াকে সক্রিয় হতে সহায়তা করতে পারে।

🏡 মাইগ্রেন নিয়ন্ত্রণে কিছু অভ্যাস:
💧 পর্যাপ্ত পানি পান করুন।
😴 প্রতিদিন ৭–৮ ঘণ্টা নিয়মিত ঘুমান।
🧘‍♀️ অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে চলুন।
🥗 স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন এবং অতিরিক্ত ক্যাফেইন ও প্রক্রিয়াজাত খাবার সীমিত রাখুন।
🫖 মাথাব্যথা শুরু হলে অনেকের ক্ষেত্রে গরম আদা চা আরাম দিতে পারে।

🏥 Ad Din Hijama Centre-এ অভিজ্ঞ থেরাপিস্টের তত্ত্বাবধানে নারীদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও ব্যক্তিগত পরিবেশে হিজামা সেবা প্রদান করা হয়।

👩‍⚕️ Jannatul Ferdous
Medical Assistant & Hijamist
📞 সিরিয়াল ও বিস্তারিত জানতে: 01789-731934

⚠️ দ্রষ্টব্য: মাইগ্রেনের তীব্র বা দীর্ঘস্থায়ী সমস্যা থাকলে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন। হিজামা নিয়মিত চিকিৎসার বিকল্প নয়; এটি সহায়ক থেরাপি হিসেবে বিবেচিত হতে পারে।

🖤 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 🖤🙋‍♀️📍 কোমড়ের ব্যথায় হিজামার সম্ভাব্য উপকারিতা 🩺🩸 হিজামা (Cupping ...
17/08/2026

🖤 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 🖤🙋‍♀️

📍 কোমড়ের ব্যথায় হিজামার সম্ভাব্য উপকারিতা 🩺

🩸 হিজামা (Cupping Therapy) একটি প্রাচীন ও সুন্নাহভিত্তিক থেরাপি, যা কোমড়ের ব্যথা ও পেশীর অস্বস্তি কমাতে সহায়ক হতে পারে।

✅ কীভাবে হিজামা সাহায্য করতে পারে?👇

🔹 আক্রান্ত স্থানে রক্ত সঞ্চালন উন্নত করতে সহায়তা করে।
🔹 পেশীর টান ও জড়তা কমাতে সাহায্য করে।
🔹 শরীরের স্বাভাবিক নিরাময় প্রক্রিয়াকে উদ্দীপিত করতে সহায়ক।
🔹 ব্যথা ও অস্বস্তি কমাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

👩‍⚕️ নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে অভিজ্ঞ থেরাপিস্টের পরামর্শ অনুযায়ী হিজামা গ্রহণ করুন।🏥
📞 অ্যাপয়েন্টমেন্ট: 01789-731934
🏥 Addin Hijama Centre
👩‍⚕️ Dr. Jannatul Ferdous
Hijama Therapist & Medical Assistant

17/08/2026

🩸 হিজামা (Cupping Therapy) পেশীর টান কমাতে, শরীরকে রিল্যাক্স অনুভব করাতে এবং স্বস্তি পেতে সহায়ক হতে পারে। সুন্নাহর এই থেরাপির মাধ্যমে শরীর ও মনের প্রশান্তি অনুভব করুন। 🩸

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ad-Din Hijama and Maternity Center for Women posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share