14/06/2026
মানুষের শরীর সবচেয়ে বেশি ক্লান্ত হয় সিদ্ধান্ত নেওয়ার সময়,
সকালে কী পরবেন, কী খাবেন, কাকে কি উত্তর দেবেন,
কীভাবে কাজ করবেন, কীভাবে সিদ্ধান্ত নেবেন,
প্রতিদিন শত শত ছোট সিদ্ধান্ত নিতে নিতে মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায়।
গবেষণায় দেখা গেছে, দিন যত গড়ায়,
মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তত দুর্বল হতে থাকে।
এ কারণেই অনেক মানুষ রাতে অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলে,
ধীরে ধীরে রাগের মাথায় অতিরিক্ত কথা বলে ফেলে, অথবা এমন সিদ্ধান্ত নেয়,
যেটা পরে আফসোসের কারণ হয়।
কখনো কখনো অলসতা লাগে, কিন্তু আপনি আসলে অলস না মানসিকভাবে ক্লান্ত।
জীবনের সব সমস্যা motivation দিয়ে সমাধান করতে হবে না।
কিছু সময় নিজেকে শান্ত রাখবেন এবং সবসময় আরও শক্তিশালী হওয়ার চেষ্টা করবেন না।
কখনো কখনো একটু ঘুম, একটু নীরবতা, একটু বিরতি
এসবও মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য ওষুধের মতো কাজ করতে পারে।