Dr. Syed Ariful Islam

Dr. Syed Ariful Islam To raise awareness about trauma and their orthopedic management connecting orthopedic surgeons .

25/08/2026

#আজকাল রোগী দেখতেও ভয় লাগে, #অপারেশন করতেও ভয় লাগে।

কারণ চিকিৎসা করার পাশাপাশি এখন মনে হয়—আমি কি রোগীকে ১০০% সুস্থ করতে পারব? রোগী বা স্বজন কি বুঝবেন যে চিকিৎসারও কিছু সীমাবদ্ধতা আছে?

আর কোনো জটিলতা হলে, পুরো ঘটনা না জেনেই যদি কেউ ভিডিও বানিয়ে ফেসবুকে নানা কথা বলে—একজন চিকিৎসকের তখন কেমন লাগে, সেটা হয়তো বাইরে থেকে বোঝা কঠিন।

এতে হয়তো কেউ ভিউ, ফলোয়ার বা পরিচিতি পান। কিন্তু শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় রোগী ও চিকিৎসক—আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় চিকিৎসক-রোগীর পারস্পরিক আস্থা।

চিকিৎসকও মানুষ। আমরা সর্বোচ্চ চেষ্টা করি, কিন্তু প্রতিটি রোগীকে ১০০% সুস্থ করে তোলার নিশ্চয়তা কোনো চিকিৎসাবিজ্ঞানই দেয় না।

তাই আসুন, চিকিৎসকদের হেয় না করে তাঁদের ওপর আস্থা রাখার চেষ্টা করি। কোনো চিকিৎসকের চিকিৎসা বা পরামর্শ ভালো না লাগলে, যুক্তিসঙ্গতভাবে অন্য একজন চিকিৎসকের মতামত নিতে পারি।

কারও বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অসম্পূর্ণ বা একপাক্ষিক কথা ছড়িয়ে দেওয়ার আগে বিষয়টি বোঝার চেষ্টা করি।

চিকিৎসক-রোগীর সম্পর্কটা হোক পারস্পরিক আস্থা, সম্মান ও বোঝাপড়ার ওপর।

তাহলেই রোগীও নিরাপদ বোধ করবেন, চিকিৎসকরাও নির্ভয়ে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন—আর আমাদের চিকিৎসাব্যবস্থার পরিবেশটাও আরও সুন্দর হবে। ❤️
পোস্ট কপিড: ছোট ভাই ডা: মনির

১৩ বছরের এই ছেলেটা খেলতে গিয়ে তার কব্জির উপরের দুইটা হাড় ভেঙে ফেলে । আমি সাথে সাথে টান দিয়ে বসিয়ে দেই।আলহামদুলিল্লাহ...
11/08/2026

১৩ বছরের এই ছেলেটা খেলতে গিয়ে তার কব্জির উপরের দুইটা হাড় ভেঙে ফেলে । আমি সাথে সাথে টান দিয়ে বসিয়ে দেই।আলহামদুলিল্লাহ ভাঙা হাড় খুব ভালো পজিশন এ আসছে । আপনারা দয়া করে কবিরাজ , বোনসেটটার দের কাছে যাবেন না ।

Beauty of Ilizarov fixator … patient can walk freely …৩ ১/২ মাস আগে ভাইটির পা খুব খারাপ একটা ফ্র্যাকচার হয় । ইলিজারভ না...
05/08/2026

Beauty of Ilizarov fixator … patient can walk freely …
৩ ১/২ মাস আগে ভাইটির পা খুব খারাপ একটা ফ্র্যাকচার হয় । ইলিজারভ নামক এই বিশেষ শিক বা খাঁচার মাধ্যমে উনার ভাঙা হাড় অপারেশন করা হয় । ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি খাচাটা খুলে দিব

A 36 years old male with  4 days old closed fracture dislocation of proximal humerus following a RTA . ORIF done with lo...
29/07/2026

A 36 years old male with 4 days old closed fracture dislocation of proximal humerus following a RTA . ORIF done with long PHILOS plate and screws. Dislocation corrected and fracture well aligned.

৩৬ বছর বয়স এর এই ভাইটি তার ডান বাহুর হাড়টির বেশ কয়েকটুকরা হয়ে যায় এবং সাথে তার কাঁধের জোরা সকেট থেকে সম্পূর্ণ সরে যায় একটি খারাপ এক্সিডেন্ট এর পর । অপারেশনটা বেশ কঠিন এবং চ্যালেঞ্জিং ছিলো, আলহামদুলিল্লাহ অপারেশন সফলভাবে শেষ করতে পেরেছি । ইনশা আল্লাহ ভাইটি খুব তাড়াতাড়ি সুস্থ্য হয়ে যাবেন ।

Intertrochanter fracture in a 60years old male. CRIF by PFNA .Now following fixation patient can sit and move . And he i...
24/06/2026

Intertrochanter fracture in a 60years old male. CRIF by PFNA .Now following fixation patient can sit and move . And he is very much happy . This the beauty of fixation and improvement of quality of life .

উরুর হাড় ট্রোকেনটার ভেঙ্গে যায় ৬০ বছর বয়স এর এক চাচার । আলহামদুলিল্লাহ খুব অল্প কেটে সি আর্ম মেশিন ক্যামেরার এর সাহায্যে পিএফএনে নামক একটা রড দিয়ে অপারেশন করে দেই । রুগী এখন সুস্থ্য । ইনশা আল্লাহ আর কয়দিন পর স্বাভাবিক ভাবে হাটতে পারবেন ।

10/06/2026

আলহামদুলিল্লাহ ১ বছর পর ফলোআপ আসলো এই ভাইটি । তার বাম বাহুর হাড়টি (হিউমেরাস) এক্সিডেন্টে ভেঙ্গে যায় । তারপর সাথে সাথে প্লেট দিয়ে ফিক্স করে দেই । এখন সে সম্পূর্ণ সুস্থতার সাথে জীবন যাপন করছে ।( রুগীর অনুমতি ক্রমে আপলোড দেয়া)

দের মাস আগে এই  ভাইটির কব্জির উপরের হাড় ভেঙ্গে যাওয়ার জন্য প্লেট দিয়ে অপারেশন করে দেই । আলহামদুলিল্লাহ উনি এখন প্রায়...
03/06/2026

দের মাস আগে এই ভাইটির কব্জির উপরের হাড় ভেঙ্গে যাওয়ার জন্য প্লেট দিয়ে অপারেশন করে দেই । আলহামদুলিল্লাহ উনি এখন প্রায় সুস্থ এবং ডেইলি কাজ গুলো করতে পারছেন ।

28/05/2026

কুরবানির মাংস কাটতে গিয়ে দুর্ঘটনাবশত হাত/হাতের আঙ্গুল অথবা অন্য কোনো অঙ্গ/ অঙ্গবিশেষ বিচ্ছিন্ন হতে পারে। কাজেই অধিকতর সতর্কতার বিকল্প নেই।

বিচ্ছিন্ন অঙ্গটি আধুনিক মাইক্রো/ সুপারমাইক্রো সার্জিক্যাল টেকনিক ব্যবহার করে পুনস্থাপন করা সম্ভব যাকে আমরা 'রিপ্লান্টেশন' সার্জারী বলি। এর পুর্ব শর্ত হচ্ছে বিছিন্ন হওয়া অঙ্গটি চিকিৎসার পুর্বে যথাযথ সংরক্ষন করা।

বিচ্ছিন্ন হওয়া অঙ্গটি কিভাবে সংরক্ষন করবেন?

১। প্রথমে বিছিন্ন হওয়া অঙ্গটি পানিতে বা সম্ভব হলে স্যালাইন দিয়ে ভাল ভাবে পরিস্কার করতে হবে।

২। এরপর স্যালাইন দিয়ে ভেজানো একটি পরিস্কার গজ বা কাপড় বা তোয়ালে দিয়ে অঙ্গটি ভাল ভাবে মুড়িয়ে নিতে হবে।

৩। মোড়ানো অঙ্গটি এরপর একটি এয়ার টাইট ব্যাগে স্থানান্তর করতে হবে। এক্ষেত্রে পলিব্যাগ ব্যবহার করা যেতে পারে।

৪। এরপর আরেকটি ব্যাগে কিছু বরফ নিতে হবে এবং পলিব্যাগে রাখা অঙ্গটি সবশেষে বরফের ব্যাগের ভেতর রাখতে হবে এবং ভালভাবে এয়ারটাইট করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনভাবেই অঙ্গটি সরাসরি বরফের সংস্পর্শে না আসে।

এভাবে সংরক্ষন করে দ্রুত মাইক্রো/সুপারমাইক্রো সার্জারী সেটআপ সমৃদ্ধ (মাইক্রোস্কোপ) হাস্পাতালে যোগাযোগ করতে হবে।
নিম্নের সরকারি হাসপাতালে এই সুবিধা পাবেন

১. জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট
২. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
২. শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
৩. সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল
৪. চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
৫. খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল
৬. রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
৭. রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল
৮. ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
৯.কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল

এছাড়াও বিভিন্ন হাসপাতালে সার্জারী বিভাগে এক্সপার্ট থাকা সাপেক্ষে রিকন্সট্রাক্টিভ প্লাস্টিক সার্জারি হবে ।

সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ।
27/05/2026

সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ।

Address

Chittagong Medical College Hospital, Chittagong
Chittagong
4203

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Syed Ariful Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category