Dr. Rojena Akter

Dr. Rojena Akter ডা. রোজিনা আক্তার শিমু
(MBBS) Army Medical College,
PGT, DMU, CCD Birdem.

মা ও শিশুর স্বাস্থ্য জিজ্ঞাসা 😊

Someone: কত টাকা বেতন পাও?My answer: 👇🏻
22/06/2026

Someone: কত টাকা বেতন পাও?
My answer: 👇🏻

10/05/2026

হেপাটাইটিস এ ও ই নিয়ে আমাদের এখনই সতর্ক হতে হবে!

জনপ্রিয় অভিনেত্রী ও কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। ডাক্তারদের ভাষ্যমতে, তার লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর কারণ হিসেবে হেপাটাইটিস এ (Hepatitis A) ও ই (Hepatitis E) ভাইরাস শনাক্ত হয়েছে।
লিভার সুস্থ রাখতে নিচের বিষয়গুলো অবহেলা করবেন না:

⚠️ কীভাবে ছড়ায় এই ভাইরাস?
হেপাটাইটিস A এবং E মূলত দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়।

- রাস্তার খোলা শরবত, আখের রস বা অপরিচ্ছন্ন পানির আইসক্রিম থেকে।

- টয়লেট ব্যবহারের পর হাত ভালো করে না ধুয়ে খাবার স্পর্শ করলে।

- বন্যার সময় বা পানির লাইনে সুয়ারেজের ময়লা মিশলে।

✅ প্রতিরোধে আমাদের করণীয়ঃ

১. পানি ফুটিয়ে নিন: শুধু ফিল্টার নয়, এই সময়ে ঝুঁকি এড়াতে পানি অন্তত ২০ মিনিট ফুটিয়ে পান করুন। বাইরে বের হলে বিশ্বস্ত ব্র্যান্ডের বোতলজাত পানি ব্যবহার করুন।

২. রাস্তার খাবার বর্জন: এই গরমে রাস্তার খোলা ফুচকা, চটপটি, সালাদ বা বরফ দেওয়া পানীয় একদম এড়িয়ে চলুন।

৩. হাত ধোয়ার অভ্যাস: খাওয়ার আগে এবং টয়লেট থেকে ফেরার পর সাবান দিয়ে অন্তত ২০ সেকেন্ড হাত ধোয়ার কোনো বিকল্প নেই।

৪. ভ্যাকসিনেশন: হেপাটাইটিস A-এর বিরুদ্ধে অত্যন্ত কার্যকর টিকা পাওয়া যায়। লিভারের দীর্ঘমেয়াদী সুরক্ষা নিশ্চিত করতে আজই চিকিৎসকের পরামর্শ নিয়ে টিকা দিন।

৫. লক্ষণ চিনুন: হঠাৎ উচ্চ মাত্রার জ্বর, প্রচণ্ড ক্লান্তি, বমি বমি ভাব এবং চোখ বা প্রস্রাব হলুদ হওয়া (জন্ডিস) দেখামাত্রই ডাক্তারের কাছে যান।

05/05/2026

মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে চাকরি করা মানুষ গুলো গ্রাজুয়েশন সম্পন্ন করা।আসল দালাল তো ধরতে পারেননা,এক রোগী দিয়ে ৫০০০ টাকা নেয় ,পারেন শুধু আত্ম মর্যাদা নিয়ে যারা বেঁচে থাকার প্রতিনিয়ত লড়াই করে পরিবারের জন্য।

কৃমির সমস্যাকে অনেকে সাধারণ মনে করলেও, সঠিক সময়ে চিকিৎসা বা ওষুধ গ্রহণ না করলে এটি শরীরের জন্য বেশ বড় ঝুঁকির কারণ হতে পা...
02/05/2026

কৃমির সমস্যাকে অনেকে সাধারণ মনে করলেও, সঠিক সময়ে চিকিৎসা বা ওষুধ গ্রহণ না করলে এটি শরীরের জন্য বেশ বড় ঝুঁকির কারণ হতে পারে। নিয়মিত কৃমিনাশক ওষুধ না খেলে বা সংক্রমণ দীর্ঘস্থায়ী হলে যেসব সমস্যা হতে পারে:

১. মারাত্মক পুষ্টিহীনতা ও রক্তস্বল্পতা
কৃমি মানুষের অন্ত্রে বসবাস করে এবং শরীর থেকে প্রয়োজনীয় পুষ্টি ও ভিটামিন শোষণ করে নেয়। এর ফলে:

শরীরে আয়রনের অভাব দেখা দেয়, যা থেকে রক্তস্বল্পতা (Anemia) হতে পারে।

শরীরে ভিটামিন ও প্রোটিনের ঘাটতি তৈরি হয়, ফলে মানুষ দ্রুত দুর্বল হয়ে পড়ে।

২. শিশুদের শারীরিক ও মানসিক বৃদ্ধি ব্যাহত হওয়া
শিশুদের ক্ষেত্রে কৃমি অত্যন্ত ক্ষতিকর। এটি তাদের স্বাভাবিক বেড়ে ওঠায় বাধা দেয়। দীর্ঘদিনের সংক্রমণের ফলে শিশুদের উচ্চতা ও ওজন কমে যেতে পারে এবং তাদের শেখার ক্ষমতা বা বুদ্ধির বিকাশও বাধাগ্রস্ত হতে পারে।

৩. অন্ত্রে জটিলতা (Intestinal Blockage)
শরীরে কৃমির পরিমাণ অনেক বেড়ে গেলে সেগুলো দলা পাকিয়ে অন্ত্রের পথ বন্ধ করে দিতে পারে। একে 'ইনটেস্টাইনাল অবস্ট্রাকশন' বলা হয়। এটি অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং অনেক সময় জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের (Surgery) প্রয়োজন হয়।

৪. অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়া
কিছু কিছু কৃমি অন্ত্র থেকে রক্ত বা লসিকার মাধ্যমে শরীরের অন্যান্য অংশে চলে যেতে পারে:

ফুসফুস: কৃমি ফুসফুসে প্রবেশ করলে শ্বাসকষ্ট বা কাশির সমস্যা তৈরি করতে পারে।

লিভার বা পিত্তথলি: এখানে কৃমি প্রবেশ করলে জন্ডিস বা ইনফেকশন হতে পারে।

মস্তিষ্ক: ফিতা কৃমির লার্ভা মস্তিষ্কে পৌঁছালে খিঁচুনি বা স্নায়বিক জটিলতা দেখা দিতে পারে।

৫. রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া
দীর্ঘদিন কৃমির সংক্রমণ থাকলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যার ফলে অন্য যেকোনো রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

পরামর্শ:

#চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময় পরপর (সাধারণত ৬ মাস) পরিবারের সবাইকে কৃমিনাশক ওষুধ খাওয়া উচিত।

#খাবার আগে হাত ধোয়া এবং বিশুদ্ধ পানি পান করার মাধ্যমে এই সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব।

#আপনার যদি নিয়মিত পেটে ব্যথা, বদহজম বা অতিরিক্ত ক্লান্তিবোধের মতো লক্ষণ থাকে, তবে দেরি না করে একজন চিকিৎসকের পরামর্শ নেয়া সবচেয়ে নিরাপদ।
@©️

🩺ডা. রোজিনা শিমু
এমবিবিএস, পিজিটি (গাহিনী)
সিসিডি (ডায়াবেটিস) বারডেম
মেডিকেল অফিসার
কুমিল্লা মেডিকেল সেন্টার (টাওয়ার হাসপাতাল)

#শিশুস্বাস্থ্য #কৃমি #পারিবারিকস্বাস্থ্য #সচেতনতামূলকপোস্ট #হাইজিন #মা_ও_শিশু

ডাঃ ক্যাথি ম্যাকডারমোট, কার্ডিওটোরাসিক সার্জন, ৩৭ সপ্তাহের গর্ভবতী অবস্থায় অপারেশন করছেন। নারী এবং তাদের শরীর অসাধারণ, ...
18/01/2026

ডাঃ ক্যাথি ম্যাকডারমোট, কার্ডিওটোরাসিক সার্জন, ৩৭ সপ্তাহের গর্ভবতী অবস্থায় অপারেশন করছেন।
নারী এবং তাদের শরীর অসাধারণ, কিন্তু তাহলেও অনেকের ক্যারিয়ার এবং পরিবার থাকায় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়।

29/12/2025

এই ঠান্ডায় সিজারিয়ান মায়েদের কমন সমস্যা হচ্ছে অ্যানেসথেসিয়ার জায়গায় ব্যাক পেইন🥹 সারাদিন কাজের মাঝে যে পেইন ভুলে থাকলেও রাতে বিছানায় শুইয়ে আর ভোলা যায়না😥

ঈদুল ফিতর ২০২৪ এ ডিউটিরত ছিলেন জুলাই বিপ্লবের একমাত্র ডাক্তার ডা. সজীব সরকার।ছবিটি ঈদের দিনেরই। আজ তিনি না ফেরার দেশে। এ...
01/04/2025

ঈদুল ফিতর ২০২৪ এ ডিউটিরত ছিলেন জুলাই বিপ্লবের একমাত্র ডাক্তার ডা. সজীব সরকার।

ছবিটি ঈদের দিনেরই। আজ তিনি না ফেরার দেশে। এ দেশের মানুষের মুক্তির জন্য নিঃসঙ্কোচে জীবন বিলিয়ে দিয়েছেন।

২০২৪ সালের ১৮ জুলাই, রোজ বৃহস্পতিবার রাজধানীর উত্তরার আজমপুরে শহীদ তানভীন সড়কে পুলিশের গু'লিতে নির্মমভাবে শা'হা'দা'তবরণ করেন ডা. সজীব।

শহীদের মা এখনো পথ চেয়ে আছে কোন এক ভোরে ফজরের নামাজের ওয়াক্তে তার না'ড়ী ছে'ড়া ধন ফিরে আসবে বলে। তাইতো ভোরে ঘুম থেকে উঠে বসে থাকেন মা প্রতিদিন।

- July Revolutionary Alliance - JRA's Post

ইন্ডিয়ান ক্যামিকেল ড্রাগন টনিক নামক ক্যামিকেল আরও কি সর্বনাশ নিয়ে আসবে জানিনা।নিচের পোস্টটি নিয়ে আমার ব্যাক্তিগত মন্তব্য...
03/11/2022

ইন্ডিয়ান ক্যামিকেল ড্রাগন টনিক নামক ক্যামিকেল আরও কি সর্বনাশ নিয়ে আসবে জানিনা।

নিচের পোস্টটি নিয়ে আমার ব্যাক্তিগত মন্তব্য

সতর্কতা পোস্টঃ
এই বিদেশি ড্রাগন কিনেছিলাম মিরপুর-৬ নং ভ্যানের উপর থেকে।
এটা খেয়ে প্রান গেলো আমার প্রান প্রিয় ১.৫ বছর বয়সের কুট্টুস পাখির যে আমার বাচ্চার চেয়ে কম কিছুই ছিলো না সাথে অসুস্থ হইছে আমার মেয়ে ৯+ মাস।
দুইজনই কেমিক্যাল রিএকশনে আক্রান্ত। ৭দিন পার হয়ে গেছে মেয়েটা এখনো পুরাপুরি সুস্থ না।
ডঃ বলেছেন ড্রাগন খেয়ে প্রায় ১০০+ বাচ্চা উনার কাছে অসুস্থ হয়ে আসছেন।অনেক বাচ্চার ইউরিনের সাথে ব্লাড গেছে।এটা আরও মারাত্মক হতে পারে।

আজ আমার পাখিটার জানের উপর দিয়ে হইত আমার মেয়ের জান টা বেচে গেলো।
যাদের ছোট বাচ্চা আছে প্লিজ বাচ্চাকে তার রুটিনের বাহিরে কোন খাবার দেওয়ার আগে সাবধান।

আমার বাচ্চার হয়েছে বলে আপনার বাচ্চারাও হবে তার কোন মানে নেই।তার পরেও বাচ্চাদের বেপারে একটু সাবধান হওয়া ভালো।

বাচ্চাটা আমার এমনই অসুস্থ যে লেকটসই তার হজম হচ্ছে না। এখন এর বেশি কিছুই আমি বলতে পারছি না।সবাই আমার কুট্টুস পাখি আর তাইন এর সুস্থতার জন্য দুয়া করবেন।

সংগ্রীহিত পোস্ট

প্রচন্ড ঝড়ে কোথাও বিদ্যুৎ নাই।হাসপাতালের জেনারেটর নস্ট।Ruptured Ectopic Pregnancy পেশেন্ট এর অপারেশন চলছে মোবাইল আর টর্চ...
24/10/2022

প্রচন্ড ঝড়ে কোথাও বিদ্যুৎ নাই।
হাসপাতালের জেনারেটর নস্ট।
Ruptured Ectopic Pregnancy পেশেন্ট এর অপারেশন চলছে মোবাইল আর টর্চের আলোতে।
অপারেশন না করলে রুগীর বেঁচে থাকার সম্ভাবনা যখন ক্ষীণ,তখন তো একটু ঝুঁকি নিতেই হবে।
ধন্যবাদ ডা.জাকিয়া সুলতানা ম্যাডাম,ডা.তানিয়া আফরোজ ম্যাডাম,ডা.হাবিবুর রহমান স্যার, ইন্টার্ন চিকিৎসক এবং নার্সসহ উপস্থিত সকলকে সফলভাবে অপারেশন সম্পন্ন করার জন্য।

স্থানঃ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল
Dr. Rojena Akter

18/09/2022

Address

Cumilla
3500

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Rojena Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category