Cumilla Royal Hospital

Cumilla Royal Hospital Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Cumilla Royal Hospital, Medical and health, saleha complex jhawtola, Comilla.

কুমিল্লা রয়েল হসপিটাল ২৪/৭ সেবা, অভিজ্ঞ মেডিসিন, সার্জারি, গাইনী ও অন্যান্য বিশেষজ্ঞ ডাক্তারসহ আধুনিক পরীক্ষার সুবিধা। যেকোনো ধরনের পরামর্শের জন্য যোগাযোগ করুন। সালেহা কমপ্লেক্স, ঝাউতলা, কুমিল্লা।
ফোন: 01630076610
01600-366819

Shout out to my newest followers! Excited to have you onboard! Mohammad Kamal Hossain, Dipu Chowdhury, Debashis Chakrabo...
29/10/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! Mohammad Kamal Hossain, Dipu Chowdhury, Debashis Chakraborty, Md Amanat Khan Chowdhury, S M Mohib Moni, Alam Gir, Kabir Hossen

📢 জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি 📢জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে জনবল নিয়োগ দেওয়া হবে:🔹 ডিপ্লোমা নার্স — ২ জন🔹 ওয়ার্ড বয় — ৩ ...
23/10/2026

📢 জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি 📢

জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে জনবল নিয়োগ দেওয়া হবে:

🔹 ডিপ্লোমা নার্স — ২ জন
🔹 ওয়ার্ড বয় — ৩ জন
🔹 আয়া — ২ জন

✅ যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

📌 বিস্তারিত জানতে ও আবেদন করতে সরাসরি যোগাযোগ করুন।

ধন্যবাদান্তে,
কর্তৃপক্ষ

📢 আগামীকাল রোগী দেখবেনঢাকা থেকে আগত ডাঃ সিফাত-ই-রাব্বানীএমবিবিএস, বিসিএস, এফসিপিএস (সার্জারি), এমএস (CV&TS)।বিশেষজ্ঞ: জে...
22/10/2026

📢 আগামীকাল রোগী দেখবেন

ঢাকা থেকে আগত ডাঃ সিফাত-ই-রাব্বানী

এমবিবিএস, বিসিএস, এফসিপিএস (সার্জারি), এমএস (CV&TS)।

বিশেষজ্ঞ: জেনারেল, ব্রেস্ট, কোলোরেক্টাল, ল্যাপারোস্কোপিক ও ভাসকুলার সার্জারি।

📍 চেম্বার: কুমিল্লা রয়েল হসপিটাল।

📅 তিনি সপ্তাহে মাত্র ১ দিন চেম্বার করেন।

চিকিৎসাসেবা নিতে যোগাযোগ করুন।

আগামীকাল থেকে ডাঃ অমৃত কুমার দেবনাথ (মেডিসিন বিশেষজ্ঞ) এবং ডাঃ সীমা মজুমদার (গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ) তাঁদের চেম্বারে ন...
21/10/2026

আগামীকাল থেকে ডাঃ অমৃত কুমার দেবনাথ (মেডিসিন বিশেষজ্ঞ) এবং ডাঃ সীমা মজুমদার (গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ) তাঁদের চেম্বারে নিয়মিত নিয়মে রোগী দেখবেন।

সকলকে নির্ধারিত নিয়মে চেম্বারে আসার জন্য অনুরোধ করা হলো।

📢 জরুরি নোটিশগাইনি বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সীমা মজুমদার আগামী ১৯-১০-২০২৬ ও ২০-১০-২০২৬ (সোম ও মঙ্গলবার) তারিখে কুমিল্লা রয়ে...
18/10/2026

📢 জরুরি নোটিশ

গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সীমা মজুমদার আগামী ১৯-১০-২০২৬ ও ২০-১০-২০২৬ (সোম ও মঙ্গলবার) তারিখে কুমিল্লা রয়েল হাসপিটালে চেম্বার করবেন না।

আগামী ২১-১০-২০২৬ (বুধবার) তারিখ থেকে তিনি যথারীতি চেম্বার করবেন।

সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

স্থান: কুমিল্লা রয়েল হসপিটাল, কুমিল্লা।

📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢কুমিল্লা রয়েল হসপিটালে আয়া ও ওয়ার্ড বয় নিয়োগ দেওয়া হবে।🔹 পদ: আয়া ও ওয়ার্ড বয়🔹 যোগ্যতা: কাজে...
18/10/2026

📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢

কুমিল্লা রয়েল হসপিটালে আয়া ও ওয়ার্ড বয় নিয়োগ দেওয়া হবে।

🔹 পদ: আয়া ও ওয়ার্ড বয়
🔹 যোগ্যতা: কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
🔹 বেতন: আলোচনা সাপেক্ষে।

📍 যোগাযোগ: কুমিল্লা রয়েল হসপিটাল, কুমিল্লা।

আগ্রহী প্রার্থীদের যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

ধন্যবাদ।
কুমিল্লা রয়েল হসপিটাল

📢 জরুরি নোটিশশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা রয়েল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. অমৃত কুমার দেবনাথ স্যার আগামী ১৯/...
17/10/2026

📢 জরুরি নোটিশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা রয়েল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. অমৃত কুমার দেবনাথ স্যার আগামী ১৯/১০/২০২৬ ইং তারিখ থেকে ২১/১০/২০২৬ ইং তারিখ পর্যন্ত রোগী দেখবেন না। এ সময় চেম্বার বন্ধ থাকবে।

আগামী ২২/১০/২০২৬ ইং তারিখ বৃহস্পতিবার থেকে যথারীতি চেম্বার কার্যক্রম চালু হবে।

সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

অনুরোধক্রমে,
কর্তৃপক্ষ
কুমিল্লা রয়েল হাসপাতাল

⚠️ জরুরি সতর্কবার্তা | কুমিল্লা রয়েল হসপিটাল ⚠️সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কুমিল্লা রয়েল হসপিটালের পক্ষ থেকে Me...
12/10/2026

⚠️ জরুরি সতর্কবার্তা | কুমিল্লা রয়েল হসপিটাল ⚠️

সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কুমিল্লা রয়েল হসপিটালের পক্ষ থেকে Medical Officer নিয়োগের নামে প্রচারিত বিজ্ঞপ্তিটি হাসপাতাল কর্তৃপক্ষ প্রকাশ করেনি। কিছু প্রতারক চক্র হাসপাতালের নাম ব্যবহার করে এ ধরনের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করছে।

কুমিল্লা রয়েল হসপিটাল কর্তৃপক্ষের পক্ষ থেকে যেকোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে তা হাসপাতালের অফিসিয়াল পেজে জানানো হবে।

তাই সবাইকে অনুরোধ করা হচ্ছে, এ ধরনের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দেখে কেউ প্রতারিত হবেন না। চাকরির প্রলোভনে কাউকে টাকা দেবেন না এবং কোনো ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে অবশ্যই যাচাই করে নেবেন।

📢 সচেতন থাকুন, প্রতারকদের থেকে সাবধান থাকুন।

পোস্টটি শেয়ার করে অন্যদেরও সতর্ক করুন।

ধন্যবাদ।
কুমিল্লা রয়েল হসপিটাল কর্তৃপক্ষ।

🩺 স্বাস্থ্য বিষয়ক কোনো কিছু জানতে চান?স্বাস্থ্য, রোগের লক্ষণ, ওষুধ বা সাধারণ স্বাস্থ্য সম্পর্কিত কোনো বিষয়ে জানতে চাইলে ...
08/10/2026

🩺 স্বাস্থ্য বিষয়ক কোনো কিছু জানতে চান?

স্বাস্থ্য, রোগের লক্ষণ, ওষুধ বা সাধারণ স্বাস্থ্য সম্পর্কিত কোনো বিষয়ে জানতে চাইলে নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারেন।
আমি আমার সাধ্য অনুযায়ী সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। ❤️

📩 প্রয়োজনে ইনবক্স করতে পারেন।

🦟 ডেঙ্গু নিয়ে জানুন⚠️ সচেতন থাকুন, বিপদসংকেত চিনুনডেঙ্গুতে জ্বর কমে গেলেই বিপদ কেটে গেছে—এমনটা ভাববেন না। অনেক ক্ষেত্রে...
01/10/2026

🦟 ডেঙ্গু নিয়ে জানুন
⚠️ সচেতন থাকুন, বিপদসংকেত চিনুন
ডেঙ্গুতে জ্বর কমে গেলেই বিপদ কেটে গেছে—এমনটা ভাববেন না। অনেক ক্ষেত্রে জ্বর কমার সময়ই রোগীর অবস্থা গুরুতর হতে পারে।
💧 ১. পর্যাপ্ত তরল পান করুন
পানি, ORS, ডাবের পানি, স্যুপ ও অন্যান্য তরল খাবার গ্রহণ করুন।
তবে অতিরিক্ত তরলও ক্ষতিকর হতে পারে।
🕐 ২. জ্বরের ৩য়–৮ম দিন বিশেষ সতর্ক থাকুন
এই সময়ে শরীরে পানি/প্লাজমা বের হয়ে শক হতে পারে। তাই রোগীকে নিয়মিত পর্যবেক্ষণে রাখুন।
🚨 ৩. বিপদসংকেতগুলো মনে রাখুন
তীব্র পেটব্যথা বা পেটে চাপ দিলে ব্যথা
বারবার বমি
নাক/মাড়ি দিয়ে রক্ত পড়া
বমি বা পায়খানায় রক্ত
অতিরিক্ত দুর্বলতা, অস্থিরতা বা অস্বাভাবিক ঘুমঘুম ভাব
শ্বাসকষ্ট
হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া
প্রস্রাব উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া
এসবের কোনোটি দেখা দিলে দ্রুত হাসপাতালে যান।
💊 ৪. ওষুধে সতর্ক থাকুন
জ্বরের জন্য সাধারণত প্যারাসিটামল ব্যবহার করা হয়।
❌ Aspirin, Ibuprofen বা অন্যান্য NSAID নিজে থেকে খাবেন না।
❌ চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ/স্টেরয়েড গ্রহণ করবেন না।
🩸 ৫. শুধু প্লাটিলেট কমলেই আতঙ্কিত হবেন না
ডেঙ্গুতে প্লাটিলেট কমতে পারে। শুধু প্লাটিলেটের সংখ্যা নয়—রক্তপাত, রক্তচাপ, প্রস্রাব, হেমাটোক্রিট ও রোগীর সামগ্রিক অবস্থা গুরুত্বপূর্ণ।
🧪 ৬. পরীক্ষা
জ্বরের প্রথম ৭ দিনে NS1/ এবং পরবর্তী সময়েIgG ও IgM পরীক্ষা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করা হতে পারে। পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় চিকিৎসা শুরু করতে দেরি করবেন না।
🦟 ৭. ডেঙ্গু প্রতিরোধ করুন
বাড়ি ও আশপাশে জমে থাকা পানি পরিষ্কার করুন, মশারি ব্যবহার করুন এবং ডেঙ্গু রোগীকে মশার কামড় থেকে সুরক্ষিত রাখুন।
⚠️ মনে রাখবেন:
জ্বর কমে যাওয়া মানেই রোগী সম্পূর্ণ সুস্থ—এমন নয়।
🚨 বিপদসংকেত দেখা দিলে দ্রুত হাসপাতালে যোগাযোগ করুন।
🏥 কুমিল্লা রয়েল হসপিটাল
নিজে সচেতন হোন, পরিবারকে সচেতন করুন।
🤲 আল্লাহ আমাদের সবাইকে সুস্থ ও নিরাপদ রাখুন।

Address

Saleha Complex Jhawtola
Comilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cumilla Royal Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share