Dr. Sahed Kamal

Dr. Sahed Kamal Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Sahed Kamal, Doctor, দেবিদ্বার শিশু মাতৃ হস্পিটাল, মুন্সী টাওয়ার,দেবিদ্বার সরকারী হাসপাতালের উত্তর পার্শ্বে,, Comilla.

19/06/2026
18/06/2026

Baby Care & Dental Clinic

15/06/2026

Baby Care & Dental Clinic

🟡 নবজাতকের জন্ডিস (Neonatal Jaundice)👶Neonatal jaundice হলো নবজাতক শিশুর রক্তে bilirubin বেড়ে গিয়ে ত্বক ও চোখ হলুদ হয়ে য...
04/06/2026

🟡 নবজাতকের জন্ডিস (Neonatal Jaundice)
👶Neonatal jaundice হলো নবজাতক শিশুর রক্তে bilirubin বেড়ে গিয়ে ত্বক ও চোখ হলুদ হয়ে যাওয়ার অবস্থা। এটি খুবই সাধারণ, তবে কিছু ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে।
🧠 কেন হয়?
নবজাতকের লিভার অপরিপক্ব হওয়ায় bilirubin ভাঙতে পারে না, ফলে রক্তে জমে যায়।
🔹 সাধারণ (Physiological jaundice)
🔹 বুকের দুধ কম খাওয়া (Breastfeeding jaundice)
🔹 রক্তের গ্রুপ অমিল (ABO / Rh incompatibility)
🔹 ইনফেকশন (Sepsis)
🔹 Prematurity

⏰ সাধারণ জন্ডিসের টাইমলাইন
২৪ ঘণ্টার পরে শুরু
৩–৫ দিনে সর্বোচ্চ
৭–১৪ দিনের মধ্যে কমে যায়

👉 এটি সাধারণত harmless হয় যদি baby clinically well থাকে

⚠️ Red Flag (যখন বিপদজনক)
নিচের যেকোনো লক্ষণ থাকলে দেরি না করে হাসপাতালে নিতে হবে:
❗ জন্মের প্রথম ২৪ ঘণ্টায় জন্ডিস
❗ পা পর্যন্ত দ্রুত ছড়িয়ে যাওয়া
❗ খেতে না পারা / দুর্বলতা
❗ অতিরিক্ত ঘুমঘুম ভাব
❗ জ্বর বা খিঁচুনি

🧪 ডায়াগনোসিস
Serum bilirubin
Clinical assessment
প্রয়োজন হলে blood group + Coombs test

💊 চিকিৎসা
✔️ Frequent breastfeeding (সবচেয়ে গুরুত্বপূর্ণ)
✔️ Phototherapy (প্রয়োজনে)
✔️ Severe case: Exchange transfusion

🚫 ভুল ধারণা
❌ শুধু রোদে দিলেই জন্ডিস সেরে যায়
❌ সব জন্ডিসই “স্বাভাবিক”
❌ ঘরোয়া ওষুধ নিরাপদ

👉 ভুল সিদ্ধান্ত শিশুর brain damage (kernicterus) পর্যন্ত হতে পারে

🏥 সহজ বার্তা
👉 “হলুদ হওয়া মানেই ভয় না, কিন্তু অবহেলা করাও ঠিক না”
👶 সময়মতো শনাক্ত ও চিকিৎসা করলে নবজাতকের জন্ডিস সম্পূর্ণ নিরাময়যোগ্য।

ডা: সাহেদ কামাল
এমবিবিএস (চট্টগ্রাম মেডিকেল কলেজ)
পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন চাইল্ড হেলথ (UK)
এসোসিয়েট মেম্বার, রয়েল কলেজ অফ পেডিয়াট্রিক্স এন্ড চাইল্ড হেলথ (UK)
বিএমডিসি রেজি: নং: ১৩৯৩৬৩

বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি উদ্ধৃত তথ্য অনুযায়ী প্রতিদিন গড়ে প্রায় ৪০ জন শিশু পানিতে ডুবে মারা যায়। এটি বছরে প্রায় ১৪...
04/06/2026

বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি উদ্ধৃত তথ্য অনুযায়ী প্রতিদিন গড়ে প্রায় ৪০ জন শিশু পানিতে ডুবে মারা যায়। এটি বছরে প্রায় ১৪,০০০ শিশুর মৃত্যুর সমান।

ডুবে যাওয়া বাংলাদেশে ৫ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ।
অধিকাংশ ঘটনা গ্রামীণ এলাকায় ঘটে এবং বাড়ির কাছাকাছি পুকুর, ডোবা বা জলাশয়ে ঘটে।
১–৪ বছর বয়সী শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে।

"Clinical Insight | বাস্তব রোগীর অভিজ্ঞতা থেকে"পর্ব ১ নবজাতক কন্যাশিশুর জন্মের পর যোনিপথে রক্তপাত: স্বাভাবিক নাকি উদ্বেগ...
31/05/2026

"Clinical Insight | বাস্তব রোগীর অভিজ্ঞতা থেকে"
পর্ব ১
নবজাতক কন্যাশিশুর জন্মের পর যোনিপথে রক্তপাত: স্বাভাবিক নাকি উদ্বেগের বিষয়?
অনেক অভিভাবক নবজাতক কন্যাশিশুর জন্মের কয়েক দিন পর যোনিপথ দিয়ে সামান্য রক্ত বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটি একটি স্বাভাবিক ও সাময়িক ঘটনা।
কেন হয়?
গর্ভাবস্থায় মায়ের শরীরে থাকা ইস্ট্রোজেন হরমোন শিশুর শরীরেও প্রভাব ফেলে। জন্মের পর হঠাৎ এই হরমোনের মাত্রা কমে যাওয়ায় শিশুর জরায়ুর আস্তরণ থেকে সামান্য রক্তপাত হতে পারে। একে Neonatal Withdrawal Bleeding বা Pseudo-menstruation বলা হয়।
কখন হয়?
সাধারণত জন্মের ৩–৭ দিনের মধ্যে দেখা যায়।
কয়েক ফোঁটা থেকে অল্প পরিমাণ রক্ত যেতে পারে।
সাধারণত ১–৩ দিনের মধ্যে নিজে থেকেই বন্ধ হয়ে যায়।
এটি কি বিপজ্জনক?
না। অধিকাংশ ক্ষেত্রে এটি সম্পূর্ণ স্বাভাবিক এবং কোনো চিকিৎসার প্রয়োজন হয় না।
কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি?
নিম্নোক্ত অবস্থাগুলোর কোনোটি থাকলে দ্রুত শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন—
রক্তপাত বেশি হলে
৩–৪ দিনের বেশি স্থায়ী হলে
দুর্গন্ধযুক্ত স্রাব থাকলে
জ্বর, অবসন্নতা বা অসুস্থতার লক্ষণ থাকলে
যোনিপথে আঘাতের সন্দেহ থাকলে
বারবার রক্তপাত হলে
কী করবেন?
✅ শিশুকে স্বাভাবিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।
✅ অতিরিক্ত ওষুধ, অ্যান্টিবায়োটিক বা হরমোন দেওয়ার প্রয়োজন নেই।
✅ আতঙ্কিত না হয়ে শিশুর অবস্থা পর্যবেক্ষণ করুন।
মনে রাখবেন
নবজাতক কন্যাশিশুর জন্মের পর অল্প যোনিপথে রক্তপাত অধিকাংশ সময়ই স্বাভাবিক হরমোনজনিত পরিবর্তনের কারণে হয় এবং এটি কোনো রোগের লক্ষণ নয়। সচেতন থাকুন, অযথা আতঙ্কিত হবেন না।

ডা: সাহেদ কামাল
এমবিবিএস (চট্টগ্রাম মেডিকেল কলেজ)

সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।
27/05/2026

সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।

18/05/2026
15/05/2026

👶 আপনার শিশুর সুস্থ হাসির জন্য আমাদের সেবাসমূহ:
✔️ ডেন্টাল চেকআপ
✔️ স্কেলিং ও পলিশিং
✔️ দাঁতের ফিলিং (ক্যাভিটি চিকিৎসা)
✔️ দুধ দাঁত তোলা
✔️ ফ্লুরাইড ট্রিটমেন্ট
✔️ পিট ও ফিশার সিল্যান্ট
✔️ দাঁতের ব্যথা ও ইনফেকশন চিকিৎসা
✔️ বেবি রুট ক্যানাল (পালপোটমি/পালপেক্টমি)
✔️ মাড়ির চিকিৎসা
✔️ দাঁতের সঠিক যত্নের পরামর্শ
✔️ দাঁত ওঠা সংক্রান্ত সমস্যা সমাধান
✔️ স্পেস মেইনটেইনার
✔️ আঘাতপ্রাপ্ত দাঁতের চিকিৎসা

Baby Care & Dental Clinic
📍 ঠিকানা: দেবিদ্বার সরকারি হাসপাতালের উত্তর পাশে,শান্তিরোড,দেবিদ্বার, কুমিল্লা।
📞 যোগাযোগ: ০১৭০৪৪৪৩৫২৫,০১৯৭৩৪৪৩৫৯৪

✨ আপনার শিশুর হাসি রাখুন নিরাপদ হাতে ✨

নতুন মায়েদের একটা প্রধান দুশ্চিন্তা থাকে যে নবজাতক পর্যাপ্ত দুধ পাচ্ছে কিনা।কিভাবে বুঝবেন আপনার নবজাতক পর্যাপ্ত দুধ পাচ্...
02/05/2026

নতুন মায়েদের একটা প্রধান দুশ্চিন্তা থাকে যে নবজাতক পর্যাপ্ত দুধ পাচ্ছে কিনা।কিভাবে বুঝবেন আপনার নবজাতক পর্যাপ্ত দুধ পাচ্ছে কিনা।

Address

দেবিদ্বার শিশু মাতৃ হস্পিটাল, মুন্সী টাওয়ার,দেবিদ্বার সরকারী হাসপাতালের উত্তর পার্শ্বে,
Comilla
3510

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sahed Kamal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category