27/06/2026
ঈদগাঁও ব্লাড ব্যাংক বিগত একটি বছর ধরে ঈদগাঁও উপজেলার প্রতিটি প্রান্তে, দিন কিংবা রাত যেকোনো জ|রু|রি মুহূর্তে অসহায় ও মুমূর্ষু রোগীদের র|ক্তে|র অভাব দূর করতে আমরা ছুটে গিয়েছি নিরলসভাবে।
এই এক বছরের ছোট কিন্তু গৌরবময় পথচলায় আমরা আপনাদের ভালোবাসায় যে মানবিক কাজগুলো করতে পেরেছি।
প্রতি মাসে আমরা গড়ে ১৫০ থেকে ২০০ ব্যাগ র|ক্ত সংগ্রহ করে অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছি।
২৪ ঘণ্টা জ|রু|রি সেবা সচল রেখে এই ১৩ মাসে আমরা সর্বমোট ১৮০০ ব্যাগ র|ক্ত মুমূর্ষু রোগীদের জন্য বিনামূল্যে সরবরাহ করেছি।
শুধু র|ক্ত|দানই নয়, আমাদের দায়িত্বে থাকা ৬ জন অসহায় থ্যালাসেমিয়া আ|ক্রা|ন্ত রোগীর নিয়মিত র|ক্ত এবং চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করে আসছে ঈদগাঁও ব্লাড ব্যাংক।
এ ছাড়া অসংখ্য অসহায় ক্যা|ন্সার, টিউমার ও জটিল অপারেশনের রোগীদের দায়িত্ব নিয়ে ফ্রী ওষুধপত্রসহ চিকিৎসার যাবতীয় খরচ আমরা বহন করছি।
ঈদগাঁও ব্লাড ব্যাংক" কারো ব্যক্তিগত কোনো সংগঠন নয়, এটি আমাদের পুরো কক্সবাজার জেলার সর্বস্তরের মানুষের সংগঠন। আমাদের মধ্যে নেই কোনো বিশেষ কমিটি, নেই কোনো বড় বড় পদ-পদবি। আমরা সবাই এখানে সমান।
সবাই একেকজন নিবেদিতপ্রাণ সেবক। কোনো ধরনের ব্যক্তিগত স্বার্থ বা পদের লোভ ছাড়া সম্পূর্ণ নিঃস্বার্থভাবে বিগত ১৩টি মাস আমরা মানুষের সেবা দিয়ে পাশে থাকতে পেরেছি, আলহামদুলিল্লাহ!
ঈদগাঁও ব্লাড ব্যাংক এখন পুরো ঈদগাঁও উপজেলার সাধারণ মানুষের জন্য মহান আল্লাহর এক বিশেষ নেয়ামত ও আস্থার শেষ আশ্রয়স্থল।
এই মানবিক যাত্রায় যারা র|ক্ত দিয়ে, অর্থ দিয়ে এবং নিঃস্বার্থ শ্রম দিয়ে আমাদের প্রতিটি পদক্ষেপকে সফল করেছেন, আপনাদের সবার প্রতি রইলো হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
ইনশাআল্লাহ, আপনাদের এই ভালোবাসা সাথে নিয়ে অসহায় মানুষের সেবায় আমাদের এই পথচলা চিরকাল অব্যাহত থাকবে।