Dr.Faria Jannat Ria

Dr.Faria Jannat Ria MBBS(CoxMC)
PGT(Radiology & Imaging)
DMU(Ultrasonography)

ওটিতে ঢুকে রাব্বান স্যার বললেন,এই যে তোরা রোগীটা দেখছিস? এর স্বামী বেটাকে একটা নোবেল দেয়া উচিত।আমাদের সবার কৌতূহলটা বেড়ে...
06/05/2026

ওটিতে ঢুকে রাব্বান স্যার বললেন,
এই যে তোরা রোগীটা দেখছিস? এর স্বামী বেটাকে একটা নোবেল দেয়া উচিত।
আমাদের সবার কৌতূহলটা বেড়ে গেলো। কেন?
-স্যারের সামনে তখন অপারেশন বেডে শুয়ে আছে বছর ২৫ এর একটি মেয়ে। অজ্ঞান, নিস্তব্ধ। একটু পরেই অপারেশন শুরু হবে।
-এর হাসবেন্ড যখন ভালোবেসে একে বিয়ে করে তখন জানতো যে তার ভালোবাসার মানুষটির দুটো কিডনিই প্রায় নষ্টের পথে। বিবাহের ১ বছরের মাথায় দুটো কিডনি পুরোপুরি নষ্ট হয়ে গেলো। প্রস্রাব হতো না একটুও।
জীবন ঝুলে গেলো ডায়ালাইসিস মেশিনের সাথে।
দিনমজুর স্বামী নিজের ঘাম দিয়ে কিনে আনতে লাগলো স্ত্রীর জন্য বেঁচে থাকার সময়। টানা তিন বছর এই মানুষটা কোন অভিযোগ ছাড়াই ব্যায়বহুল এই ডায়ালাইসিস এর খরচ চালিয়ে যাচ্ছেন নীরবে। এর
সাথে এসে জুটেছে Diabetes আর Hepatitis।
তারপরও জীবন থেমে থাকেনি। গত বছর তার স্ত্রী আশার আলো জ্বালিয়ে সন্তানসম্ভবা হলেন।
কিন্তু ৭ মাসে এসে সেই আলো নিভে গেলো।শিশুটাকে বাঁচানো গেল না।
আবারো ধাক্কা!
এর পরপরই ধরা পড়লো Ovarian টিউমার। আবার অপারেশন। কিন্তু পুরোপুরি সুস্থ হলো না। কিছুদিনের মধ্যেই পেটে পানি জমতে শুরু করলো। পেট ফুলে গেছে অস্বাভাবিক রকম।আজকে তার জন্যই আবার অপারেশনে এসেছে।কিন্তু স্যার পেট থেকে বের করলেন বড়ো গামলার আধা গামলা জমাট বাঁধা রক্ত(ছবিতে যেটা দেখা যাচ্ছে)।সবকিছু শুনে এর বেচারা স্বামীকে আমার দেখতে মন চাইলো।

-অপারেশন শেষে বাইরে বেরিয়ে দেখলাম তিনি
দাঁড়িয়ে আছে চোখে মুখে একরকম উৎকণ্ঠা নিয়ে। জিজ্ঞেস করে জানলাম তিনিই পেশেন্ট এর হাসবেন্ড।
বয়স ২৫/২৬ হবে।সুন্দর সুঠাম দেহ।পাশে দাড়ানো মহিলাটি তার শাশুড়ী।
আমি গল্পটা আবার শুনতে চাইলাম।
-সে আবারও বললো একইভাবে।
শেষে হাসীমুখে বললো,কি করি কন স্যার? নিজের মানুষ তো......
স্যার একটু দোয়া কইরেন।ওর এখন কি অবস্থা? ঠিক আছে তো?
-পাশে তার শাশুড়ী শূন্য দৃষ্টিতে চেয়ে আছে জামাইয়ের দিকে।
-আমি কিছু সান্ত্বনা দিয়ে চলে আসলাম।
সিঁড়ি দিয়ে নামতে নামতে চিন্তা করলাম লোকটা যদি একটু বেশি শিক্ষিত হতো!
হয়তো নিজের জীবনের হিসাবটা একটু ভালো করে মিলাতে পারতো।
হয়তো এত কষ্ট নিজের কাঁধে তুলে নিত না।
এই মেয়েটাকে ছেড়ে দিয়ে আরেকটা বিয়ে করতো।একটা সহজ, স্বাভাবিক জীবন বেছে নিত।
তারপরই আবার মনে হলো, তাহলে স্যার এই বোকা লোকটারে নোবেলটা কিসের জন্য দিতে চাইলেন? কি জানি.......!
হয়তো এই বোকা লোকটাই আসলে ভালোবাসার সবচেয়ে জটিল অঙ্কটা মেলাতে পেরেছে তাই। কিন্তু গনিতে তো নোবেল দেয় না।
নাকি জীবনকে কঠিন জেনেও পাশে থাকার সাহসের জন্য?
যেখানে লাভ-ক্ষতির হিসেব নেই,
শুধু আছে থেকে যাওয়ার মতো একগুঁয়ে এক টান।

~Dr. Sabwan

আজ "Blighted o**m day". আজ ৩টা রোগী পেলাম  blighted o**m এর,এটা এক ধরণের অস্বাভাবিক গর্ভাবস্থা   যেখানে নিষিক্ত ডিম্বাণু...
25/04/2026

আজ "Blighted o**m day".

আজ ৩টা রোগী পেলাম blighted o**m এর,
এটা এক ধরণের অস্বাভাবিক গর্ভাবস্থা যেখানে নিষিক্ত ডিম্বাণুটি জরায়ুতে স্থাপিত হয় এবং গর্ভধারণের প্রাথমিক পর্যায়ে পরিলক্ষিত হয় I এই প্রেগন্যান্সিতে তে ভ্রূণ বা এমব্রিও তৈরি হয় না, ফলত বিকশিতও হয় না যদিও গর্ভফুল ও বেবির থলে বা gestational sac গঠিত হয় I
এ ধরণের প্রেগন্যান্সিতে গর্ভের 12 সপ্তাহের মধ্যে প্রাকৃতিকভাবে গর্ভপাত হয় I

কারণ -
১.হরমোনের ভারসাম্যহীনতা -
প্রোল্যাক্টিন ,প্রোজেস্টেরন ও থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতা
২.স্বাস্থ্যগত সমস্যা- কিছু ক্ষেত্রে মা বা বাবার স্বাস্থ্যগত সমস্যার কারণে এটি ঘটে থাকে ।
৩.ক্রোমোসোমাল অস্বাভাবিকতা বা abnormality - শুক্রাণু + ডিম্বাণুর জিনগত ত্রুটির জন্য ব্লাইটেড ওভাম সবচেয়ে বেশি হয় I
৪.ইমিউন সিস্টেমের সমস্যাও এর কারণ হতে পারে।

লক্ষণ:
প্রাথমিক গর্ভাবস্থার সাধারণ লক্ষণগুলি, থাকে যেমন: স্তনের স্ফীতি, বমি বমি ভাব গর্ভাবস্থার হরমোনের বৃদ্ধি বিশেষ কইরা Beta HCG এর মাত্রা বৃদ্ধি।
পরবর্তীতে গর্ভাবস্থার লক্ষণগুলি হ্রাস পেতে পারে ।
হালকা থেকে মাঝারি রক্তপাত এবং পেটে ব্যথা হতে পারে।
তলপেটের USG- USG scan -এ শুধু গর্ভ থলি ( Gestational Sac)দেখা যায়, কিন্তু ভ্রূণ দেখা যায় না।

চিকিৎসা:
প্রাকৃতিকভাবে গর্ভপাত এর জন্য অপেক্ষা করা কিছু ক্ষেত্রে এই অস্বাভাবিক গর্ভাবস্থা প্রাকৃতিকভাবই গর্ভপাত হয় I

মেডিকেল ম্যানেজমেন্ট-কিছু ওষুধে প্রয়োগের মাধ্যমে গর্ভপাত সম্পন্ন করা সম্ভব ।

সার্জিক্যাল -- D&C :কিছু ক্ষেত্রে, গর্ভাশয় পরিষ্কার বা খালি করতে উক্ত ছোট সার্জারি করা হয়, ।

করণীয় :
ব্লাইটেড ওভাম হইলে পুনরায় গর্ভধারণের আগে + গর্ভকালীন সময়ে কিছু সতর্কতা মেনে চলতে হবে -

ফলিক অ্যাসিড:- গর্ভধারণের আগে ও পরের সময় ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট গ্রহণ করলেব্লাইটেড ওভাম হওয়ার ঝুঁকি কমতে পারে।

প্রোজেস্টেরন+ থ্যারোক্সিন সাপ্লিমেন্ট + অন্যান্য ওষুধ প্রয়োজন অনুযায়ী দিতে হবে I

স্বাস্থ্যকর জীবনযাত্রা বজায় রাখা।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও ফলোআপ।

চেম্বারে রোগী কথন:এক রোগী আসলো ৪০ সপ্তাহে লেবার পেইন নিয়ে, রোগী আল্ট্রা করার একটু পরই দেখি জিজ্ঞেস  করছে, ম্যাডাম আমার ক...
24/04/2026

চেম্বারে রোগী কথন:
এক রোগী আসলো ৪০ সপ্তাহে লেবার পেইন নিয়ে, রোগী আল্ট্রা করার একটু পরই দেখি জিজ্ঞেস করছে, ম্যাডাম আমার কি বাবু হবে?
আমি বলেছি, আপনার একটু পরই হয়ত বেবী হয়ে যেতে পারে, এখন কেন জিজ্ঞেস করছেন?আর আপনি জানেন না, এগুলা বলা নিষেধ!!
ম্যাম আমি কাউকে বলবো না, আমাকে একটু বললে কি হয়!! আমার আগের দুইটা মেয়ে।
আমার এসিসট্যান্ট বলল, আপনি এর আগেও তো অনেক বার আল্ট্রা করিয়েছেন, তখন জিজ্ঞেস করেননাই কেন?
তখন রোগী বলল, এর আগের ম্যামদের সাথে ভালভাবে কথা বলার সুযোগ পাই নি।
রোগী লেবার পেইন এ কাঁদো কাঁদো প্রায়। রোগীর জন্য খুবই খারাপ লাগলো,, অবশেষে বলেই ফেললাম,এইবার হয়ত আপনার মনের ইচ্ছা পূরণ হতেও পারে❤️❤️❤️

21/04/2026

🌸 মা ও শিশুর সুস্থতায় বিশ্বস্ত সেবা 🌸
👩‍⚕️ ডা. ফারিয়া জান্নাত রিয়া
এমবিবিএস, ডিএমইউ (আল্ট্রাসনোগ্রাফি)
পিজিটি (রেডিওলজি এন্ড ইমেজিং)
অ্যাডভান্স ট্রেইনিং ইন টিভিএস
🕘 আল্ট্রাসনোগ্রাফি করা হয় প্রতিদিন
সকাল ৯টা – বিকাল ৪টা
📍 চেম্বার: শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি, কক্সবাজার
রুম নং: ২০৬ (২য় তলা), হাসপাতাল সড়ক
📞 সিরিয়ালের জন্য যোগাযোগ করুন এখনই
আপনার সুস্থতা, আমাদের অঙ্গীকার 💚

আলহামদুলিল্লাহ। শেভরনে নিয়মিত থাকছি।
15/04/2026

আলহামদুলিল্লাহ। শেভরনে নিয়মিত থাকছি।

14/04/2026

Address

Chevron Clinical Laboratory
Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Faria Jannat Ria posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category